শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

eyaba23চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ গৃহকর্তা ও তার ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ‘নেশার বড়ি বিক্রির’ প্রায় দেড় লাখ টাকাও উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর এএসপি সোহেল মাহমুদ জানান,মঙ্গলবার গভীর রাতে পাথরঘাটা ইউনিয়নের মুন্সেফ আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার তিনজন হলেন- মুন্সেফ (৬০), তার ছেলে সাইদুর রহমান (২৭) ও মো. ইসহাক আলী (৩৫)।

এএসপি সোহেল বলেন, মুন্সেফ আলীর বাড়ি থেকে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করা হতো। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়।

‘আন্ডার ওয়ার’ মামলা !

ronaldoooফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আন্ডার ওয়ারের প্রচারণার জন্য মামলায় অভিযুক্ত করতে চাচ্ছেন আমেরিকান এক ব্যবসায়ী। ক্রিস্টোফার রেনজী নামের এ ব্যবসায়ী হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাকে। কিন্তু দেখা মেলার সুযোগ পাচ্ছেন না।

ক্রিস্টোফারের ব্র্যান্ড-‘সিআর-৭’ ব্যবহারের জন্য রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ও আন্ডারওয়ার তৈরিকারী ডেনিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত জুলাই মাসে মামলা করেন তিনি।

‘সিআর-৭’ এর দুত হিসেবে কাজ করছেন রোনালদো। এ ব্রান্ডের পণ্য ইউরোপের দেশগুলোতে বিক্রি হচ্ছে।কিন্তু বাধ সেধেছেন রেনজি। আমেরিকায় ‘সিআর-৭’ ব্রান্ডের মালিকানা তার। নভেম্বরের শেষের দিকে রোনালদোকে নোটিস পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এক সপ্তাহ দৌড়াদৌড়ি করেনিও হদিস মেলেনি ফুটবল তারকার। আপাতত আমেরিকায় যাতে রোনালদো প্রচারিত ব্রান্ডের যেন কোনো ব্যবসা আমেরিকায় না হয় তা নিয়েই ভাবছেন রেনজি।–ন্যাশনাল পোস্ট।

ভারতে ধর্মান্তরকরণে প্রধান আসামি গ্রেফতার

maluuভারতের আগ্রায় ধর্মান্তরকরণ মামলায় প্রধান অভিযুক্ত নন্দ কিশোর বাল্মিকীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। অবশ্য তাকে গ্রেফতারের আগেই তার ছেলে রাহুল এবং কৃষ্ণ কুমার নামে অন্য একজনকে আগেই পুলিশ গ্রেফতার করে।

গত ৮ ডিসেম্বর আগ্রার একটি এলাকায় হিন্দু ধর্মে গণধর্মান্তরকরণের পেছনে প্রধান মাথা ছিলেন এই নন্দ কিশোর বাল্মিকী। আগ্রার সদর পুলিশ থানায় তার নামে এফআইআর দায়ের হয়। আগ্রার কাবাদ বস্তি এলাকার কতিপয় মুসলিম পরিবারকে জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরকরণের অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। প্রায় ২০০ জনকে ওইদিন ধর্মান্তরিত করা হয়।

ধর্মান্তরিত পরিবারগুলোর পক্ষ থেকে ৯ ডিসেম্বর বাল্মিকীর বিরুদ্ধে ভয় আর লোভ দেখিয়ে ধর্মান্তরকরণে বাধ্য করার অভিযোগ আনা হয়। ধর্মান্তরিতদের মধ্যে  ইসমাইল নামে একব্যক্তির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাকে গ্রেফতার করার জন্য ১২ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

বাল্মিকীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩(বি) ও ৪১৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। সূত্র: আইআরআইবি

পুলিশের সঙ্গে ডেন্টাল শিক্ষার্থীদের সংঘর্ষ, আটক ১০

dentalচার দফা দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন শিক্ষার্থীরা  কাফন মিছিল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধা মুখে পড়ে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

রমনা জোনের (এসি) শিবলী নোমান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের বাধা অমান্য করে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক সারোয়ার হোসনে ভুইয়া দাবি করেন, “পুলিশ ১৫ জনকে আটক করে নিয়ে গেছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নেয়া হয়েছে।”

হ্যাপির বিষয়ে মুখ খুললেন রুবেল

rubel15অবশেষে মুখ খুললেন রুবেল হোসেন, রুবেল বলেন আমি যদি হ্যাপিকে বিয়ে না করি তাহলে হ্যাপি আমার নামে মামলা করবে। এই হুমকি হ্যাপি আমাকে আগেই দিয়েছিল। ওর সাথে আমার তেমন বেশি সম্পর্ক ছিলনা। মাঝে মধ্যে ফোনে কথা হতো। আমি আসলে ভাবিনি ও এরকম করবে। ওর সাথে আমার কোন প্রকার শারীরিক সম্পর্ক হয়নি। আর এখন বলছে বিয়ে করলে মামলা তুলে নিবে। এটা কি রকম কথা? আমার ক্যারিয়ার নিয়ে ও খেলা করছে।এটা মোটেও ঠিক না। আমি লজ্জায় ফোন বন্ধ করেছি। কি করবো বুঝে উঠতে পারছিনা।

‘ড্রোন তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম’

banglatimউঁচু ভবনে হামলার জন্য গত ছয় মাস ধরে খেলনা বিমানের আদলে কোয়াড হেলিকপ্টার বা ড্রোন তৈরির বিভিন্ন কারিগরি দিক নিয়ে গবেষণা করছিলেন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। তাদের দুইজনকে এমন সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে, যখন তারা এ কাজের একেবারে শেষ দিকে পৌঁছে গেছে।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে আটক দুজন হলেন মুন্সীগঞ্জের তানজিল হোসেন বাবু (২৬) ও কুমিল্লার মো. গোলাম মাওলা মোহন (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “জিজ্ঞাসাবাদে এ দুজন আনসার উল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দু’জনই আনসারুল্লাহ বাংলা টিমের নেতা মওলানা জসীম উদ্দিন রাহমানীর অনুসারী হিসেবে জিহাদি কার্যক্রম পরিচালনা করছে। মোহন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সে পড়াশোনা করেছে। অন্যজনের কারিগরি জ্ঞান বেশ ভালো।”

মনিরুল ইসলাম বলেন, “তারা গত ছয় মাস ধরে ড্রোন তৈরি নিয়ে গবেষণা করছিল। তারা এটি তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তৈরি ড্রোন ২০-৩০ কেজি ওজনের বোমা বা কোনো বস্তু নিয়ে ২০-৩০ তলা উঁচু ভবন পর্যন্ত উঠতে সক্ষম হবে। খেলনা বিমানে যে কারিগরি দিক রয়েছে তার চেয়ে একটু উন্নত ব্যবস্থায় ড্রোন তৈরি করা হচ্ছিল।”

এমন ড্রোন দিয়ে আকস্মিক কোনো হামলার চেষ্টা হলে তা প্রতিরোধে পুলিশ কতোটা সক্ষম এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, “এসব ঠেকানোর সক্ষমতা আমাদের কিছুটা রয়েছে। তবে আমরা কাজ করছি মূলত জঙ্গিরা যেন হামলা করার পর্যায়ে যেতে না পারে, আগে থেকেই তাদের প্রতিরোধ করছি।”

মঙ্গলবার রাত পৌনে নয়টায় গোপনে খবর পেয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন সড়ক এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। তাদের থেকে কোয়াড হেলিকপ্টার বা ড্রোন তৈরির সরঞ্জামাদি, বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, উগ্রতমবাদ সম্বলিত কিছু পুস্তিকা উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা মনিরুল।

ডিবি পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে থেকেই তাদের কাছে গোপন তথ্য ছিল কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে আনসার উল্লাহ বাংলা টিমের একটি অংশ ভিন্ন উপায়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ভিভিআইপিদের ওপর ব্যাপক মাত্রার একটা হামলা করা পরিকল্পনা করছে। এ পরিপ্রেক্ষিতে তাদের ধরতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক অভিযান চালানো হয়। অবশেষে এ দু’জনকে আটক করতে সক্ষম হন ডিবি পুলিশের সদস্যরা।

এ দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সরঞ্জামাদি কেনা এবং কারিগরি সহযোগিতা দাতারাসহ এ দলের অন্য সদস্যদের আটকের জন্য আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

স্কুলের বেতন না দেয়ায় ছাত্রকে পিটিয়ে হত্যা শিক্ষকের

teacherশিক্ষকের বেধড়ক পিটুনিতে মারা গেছে সাত বছরের এক স্কুলছাত্র। ‘অপরাধ’ স্কুলের বেতন দিতে পারেনি তার মা-বাবা। ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে এই ঘটনা ঘটেছে।

ইউপি পুলিশের সিনিয়র কর্মকর্তা এমপি সিং জানিয়েছেন, বুধবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত শিক্ষক আরজ (৭) নামের এক ছাত্রের মাথা দেয়ালে সজোরে ঠুকে দেন। এতে আরজের নাক দিয়ে গলগল করে রক্ত বেরতে শুরু করে।

স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ আরজকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেয়া হয় আরজের বাবা-মাকে। তবে কী ঘটনা ঘটেছে তা লুকিয়ে বলা হয়, আরজ অসুস্থ, তারা যেন এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে যান। আরজের মা-বাবা যখন আসেন তখন আরজ সংজ্ঞাহীন ছিল। এর কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তার।

ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথায় গভীর চোটের কারণেই মৃত্যু হয়েছে আরজের। এর পরেই স্কুল ও স্থানীয় থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে জনতা।

নিহত স্কুল ছাত্র আরজের গ্রাম নানকারার বাসিন্দারা, আরজের বাবা-মা ও স্কুলের অন্যান্য ছাত্রীছাত্রীদের অভিভাবকরা স্কুলের অধ্যক্ষের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে।

এই ঘটনায় স্কুলের ম্যানেজোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

দুরন্ত সেঞ্চুরি মুরলি বিজয়ের

murliপ্রথম ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ইতিহাসে ঢুকে পড়েন মুরলি বিজয়৷ কিন্তু সেখানেই থেমে থাকেননি মুরলি, এরপর করেন এক দুরন্ত শতরান৷২১৩ বলে ১৪৪ রান করে থামেন মুরলি৷তার এই লড়াকু ইনিংটি সাজানো রয়েছে ২২ টি মসৃণ বাউন্ডারি দিয়ে৷লায়নের বলে হ্যাডিনের হাতে ধরা পড়েন মুরলি৷

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুটা ভালো হলেও লাঞ্চ বিরতির পর পূজারা ও কোহলিকে হারিয়ে কিছুটা বিপাকে ভারত। যদিও লড়ছেন ওপেনার মুরলি বিজয়। ইতিমধ্যেই শতরান পূর্ণ করেছেন তিনি। ওয়াটশনের পর পর দুই বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার শতরানের ইনিংসে রয়েছে ১৪ টি বাউন্ডারি। মধ্যাহ্নভোজের বিরতির পর জোড়া উইকেট পতনের ধাক্কা সামলে বিজয়ের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১ উইকেটে ৮৯। শিখর ধবন ২৪ রানে আউট হয়ে গেলেও অন্য ওপেনার মুরলী বিজয়ের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় তিনি ৪৬ রানে অপরাজিত ছিলেন।তার সঙ্গী ছিলেন চেতেশ্বর পূজারা। পরে অর্ধশতরান সম্পূর্ণ করে বিজয়।অ্যালিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি।

মধ্যাহ্নভোজের বিরতির পর ভারতকে ধাক্কা দেন হ্যাজেলউড। তিনি পূজারাকে ফিরিয়ে দেন। ভারতের ১০০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন পূজারা।এরপর বিজয়ের সঙ্গে দলের হাল ধরেন বিরাট কোহলি। কিন্তু দলের ১৩৭ রানে আউট হন কোহলি। ৪৫ ওভারে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৩৭। ৫৭.৪ ওভারে ভারতের রান পৌঁছে যায় ১৮৬তে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে সবুজ ও বাউন্সি পিচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের দুই ওপেনার শুরুটা দুরন্তভাবেই করেন। প্রথম ঘন্টায় ১২ ওভারে ৪৯ রান তুলে নেয় ভারত। ২০১১-র পর বিদেশের মাটিতে এই প্রথম ওপেনিং জুটিতে ৫০ রানের বেশি উঠল।

পাকিস্তানে নিহতদের স্মরণে দুই মিনিট নীরব ভারত

bidhanshovaপাকিস্তানে তালেবানের হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করেছে ভারত। মঙ্গলবার পেশওয়ারে সেনা পরিচালিত একটি স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় ১৪১ জন নিহত হয়।

ভারতের সংসদসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়।

এর আগে গতকাল রাতে পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করে সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি জানায়, পাকিস্তানের স্কুলে নিহতদের জন্য শোক প্রকাশ করতে দেশের সব প্রতিষ্ঠানে দুই মিনিটের নীরবতা পালনের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।–ডন।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

world bank17প্রাথমিক শিক্ষার উন্নয়ন, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণ, শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশকে ১.১ বিলিয়ন (১১০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের বোর্ড তিনটি প্রজেক্টে দেয়ার জন্য এই অর্থ সহায়তা অনুমোদিত হয়। এর মধ্যে ৪০০ মিলিয়ন ডলার তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য, ৩৭৫ মিলিয়ন ডলার বিভিন্ন ধরনের দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য ও ৩০০ মিলিয়ন দরিদ্রতম প্রকল্পে আয় সহায়তা কর্মসূচির জন্য।

বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জোহান্স জুন্স বলেছেন, এই তিনটি প্রকল্প দরিদ্রদের জন্য বাড়িতে মায়েরা তাদের শিশুদের পুষ্টি জোগানো, শিশুদের প্রাথমিক শিক্ষা কর্মসূচির অধীনে পূর্ব-প্রাথমিক শিক্ষার সুযোগ গ্রহণ ও অরক্ষিত উপকূলীয় অঞ্চলে শিক্ষামূলক স্কুলের সুযোগ তৈরি করবে। এসব কর্মসূচি সরাসরি ও পরোক্ষভাবে দরিদ্র শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখবে।