শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

রোকেয়া বিশ্ববিদ্যালয় বিকলাঙ্গ: সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু অভিযোগ করে বলেছেন, “ভিসিপন্থী এবং বিরোধীদের দ্বন্দ্বের কারণে রংপুরবাসীর আন্দোলন সংগ্রামের ফসল রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।image_111456_0

বুধবার রংপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় দৈনিক ইত্তেফাকের ৬২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

আনোয়ার হোসেন মঞ্জুর থেকে শোনা কথা স্মৃতি আওড়িয়ে মেয়র বলেন, “মাওলানা ভাসানি জেল থেকে বেরিয়ে বাড়িতে আসলে সেখানে আসেন মোনায়েম খান। আইয়ুব খানের পক্ষ থেকে মোনায়েম খান ভাসানিকে বলেছিলেন, তোফাজ্জল তোমার ইত্তেফাকের মালিক হয়েছে। আইয়ুব খান আপনাকে ইত্তেফাক ফিরিয়ে দিতে চান। তখন ভাসানি মোনায়েম খানকে বলেছিলেন, তোমার প্রেসিডেন্ট আইয়ুব খান খুব চালাক। আমি তো ইত্তেফাক চালাতে পারবো না। জানিও না এখন কি অবস্থা। তাই এখন থেকে ঘোষণা করছি তোফাজ্জলই ইত্তেফাকের মালিক থাক।

তিনি বলেন, মহান স্বাধীনতা থেকে প্রত্যেকটি আন্দোলনে ইত্তেফাক অগ্রণী ভূমিকা পালন করে দেশের আপামর মানুষের আস্থার দৈনিক হিসেবে সমাদৃত হয়ে আছে।

এ সময় তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান স্থবিরতার কড়া সমালোচনা করে বলেন, “ভিসিপন্থী এবং বিরোধীদের দ্বন্দ্বের কারণে রংপুরবাসীর আন্দোলন সংগ্রামের ফসল রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। খুব শিগগিরই চলুন আমরা ভিসির কাছে গিয়ে দাবি জানাবো, ভর্তি পরীক্ষা নেয়ার জন্য।”

এ সময় মেয়র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে আধাঘণ্টা এবং বাইরে সময় দেয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, চিকিৎসকদের মানবিকতা বাড়াতে হবে।

রংপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দাবানল সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল, রংপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, নতুন ধারা বাংলাদেশের আহ্বায়ক এমএ বাশার টিপু, বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ বাবু প্রমুখ।

রাবির ফোকলোর বিভাগের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোবাররা সিদ্দিকার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, স্বেচ্ছাচারিতা, বিভাগের সিনিয়র শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে।image_111454_0

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বিভাগের অধিকাংশ শিক্ষক এসব অভিযোগ করলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না।

এ নিয়ে বিভাগের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভাগীয় সভাপতির বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা গত সোমবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কমিটি অব কোর্সেস এবং মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভাও বর্জন করেছেন।

বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা ২০১৩ সালের ২ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দায়িত্ব পালনে অবহেলা করে আসছেন। অধিকাংশ দিনই বিভাগে অনুপস্থিত থাকায় বিভাগের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে ফোকলোর বিভাগের সাবেক সভাপতি প্রফেসর সাইফুদ্দীন চৌধুরী, প্রফেসর মো. কহীদুর রহমান, ড. আবুল হাসান চৌধুরীসহ অধিকাংশ শিক্ষক সাংবাদিকদের জানান, সভাপতি বিভাগের প্রতি দায়িত্বে অবহেলা এবং প্রায়ই বিভাগে অনুপস্থিত থাকায় বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিভাগের কয়েকটি বর্ষের ক্লাশ-পরীক্ষারও সভাপতির দায়িত্বে অবহেলার কারণে সময়মতো সম্পন্ন হচ্ছে না।

এছাড়াও বিভাগের বেশ কয়েকজন সিনিয়র শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। তার মনগড়া চিন্তা ভাবনাও শিক্ষক-শিক্ষার্থীদরে উপর চাপিয়ে দেন। তিনি এর আগে বিভাগের ফান্ড থেকে কাউকে না জানিয়ে অর্থ উঠিয়ে নেন। যদিও তিনি পরে তা ফেরত দেন।

তাকে বিষয়টির ব্যাপারে মৌখিকভাবে অবহিত করেন কয়েকজন শিক্ষক। কিন্তু শিক্ষকদের কথায় কোনো কর্নপাত করেননি তিনি। এসব ব্যাপারে বিভাগের কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে গিয়ে মৌখিকভাবে অবহিত করেন।

বিভাগের শিক্ষকবৃন্দ আরো বলেন, “গত সোমবার সকাল ১০টায় সভাপতির কক্ষে বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কমিটি অব কোর্সেস-এর সভা আহ্বান করা হয়। এর পরদিন মঙ্গলবার সকাল ১০টায় সভাপতির কক্ষে বিভাগের একাডেমিক কমিটির সভা আহ্বান করা হয়। বিভাগের সভাপতির স্বেচ্ছাচারিতায় ক্ষোভ প্রকাশ করে বিভাগের ১৪ জন শিক্ষক এই দুইটি সভা বর্জন করেন।

বিভাগের মোট ১৭ জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক শিক্ষাছুটিতে থাকায় বর্তমানে সভাপতিসহ ১৬ জন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে ১৩ জন শিক্ষক সভাপতির বিরুদ্ধে অনাস্থাজ্ঞাপন করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোবাররা সিদ্দিকা গাড়িতে আছেন বলে জানান। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক অপপ্রচার চালাচ্ছে।

শিক্ষকরা সভা বর্জন করেননি, বরং আমিই মঙ্গলবারের সভাটি স্থগিত করে আগামী ৩১ ডিসেম্বর সভার আহ্বান করেছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বলেন, “ফোকলোর বিভাগের সভাপতি ড. মোবাররা সিদ্দিকা এর আগে যতগুলো ছুটি নিয়েছেন সেগুলো বিধি মোতাবেকই হয়েছে। তবে বিভাগে বেশিরভাগ সময়ে অনুপস্থিতি থাকার ব্যাপারে তার বিরুদ্ধে এর আগেও মৌখিক অভিযোগ এসেছে। কিন্তু কোন লিখিত অভিযোগ আসেনি। বিভাগ থেকে কোনো লিখিত অভিযোগ আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নিয়ে সভাপতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।”

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে সাকিবের চুক্তি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। বিগ ব্যাশের দ্বিতীয় লেগে রেনেগেডসের হয়ে খেলবেন সাকিব।image_111450_0

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের বদলি হিসেবে খেলবেন ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার। ক্যারিবিয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের দলে থাকার কারনে বিগ ব্যাশের দ্বিতীয়ার্ধে খেলতে পারছেন না রাসেল।

গত মৌসুমে এডিলেড স্টাকার্সের হয়ে খেলেছেন সাকিব।

‘আচরণগত সমস্যার’ কারণে চলতি বছরের প্রথম দিকে বিদেশী লীগে সাকিবকে নিষিদ্ধ করেছিল বিসিবি। তবে দুই সপ্তাহ আগে বিসিবি সে নিষেধাজ্ঞা তুলে নিলে রেনেগেডস দ্রুতই তাকে দলে ভেড়ায়।

রেনেগেডস কোচ সিমন হেলমট বলেন, আগামী বছরের প্রথম দিকের ম্যাচগুলোতে সাকিবকে দলে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

বুধবার হেলমট বলেন, ‘জানুয়ারির জন্য আমাদের দলে সাকিবকে খুব প্রয়োজন এবং আমরা তাকে মাঠে পাওয়ার অপেক্ষায় আছি।

তিনি আরো বলেন, ‘ব্যাট-বল উভয় বিভাগেই দলের জন্য অবদান রাখতে পারবে আমরা এমন একজন অলরাউন্ডারকে খুঁজছিলাম। তিনি অত্যন্ত মেধাবী, চাপের মধ্যেও ঠাণ্ডা মস্তিষ্কের।’

আগামী ৭ জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে সাকিবের প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা আছে।

রেনেগেডসের পরবর্তী ম্যাচ রয়েছে ২৬ ডিসেম্বর পার্থ স্কোরচার্সের বিপক্ষে।

বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৩৫টি টি-২০ ম্যাচে ব্যাট হাতে ৭৫২ রান এবং ৪৪ উইকেট শিকার করেছেন সাকিব। সূত্র: ওয়েবসাইট

ডেল স্টেইনের প্রশংসায় এনটিনি

দলের সাবেক পেস কিংবদন্তি মাখায়া এনটিনি’র কাছ থেকে প্রশংসিত হলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। এনটিনি’র মতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী শন পোলককে খুব সহজেই স্টেইনের ছাড়িয়ে যাওয়া উচিত।image_111451_0

গত সপ্তাহে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে প্রোটিয়াসদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করা এনটিনিকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন স্টেইন।

দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে স্টেইনের ৬ উইকেট শিকার সফরকারীদের বিপক্ষে প্রোটিয়াসদের ইনিংসও ২২০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেস্ট ক্রিকেটে এখন স্টেইনের উইকেট সংখ্যা ৩৮৯।

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এনটিনি। ১০১ টেস্টে ২৮.৮২ গড়ে তার মোট উইকেট ৩৯০।

স্টেইন মাত্র ৭৬ টেস্টে ২২.৪৪ গড়ে এপর্যন্ত শিকার করেছেন ৩৮৯ উইকেট এবং এনটিনি’র মতে তার (স্টেইন) স্বাচ্ছন্দ্যেই দেশের সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক পোলককে ছাড়িয়ে যাওয়া উচিত। পোলকের গড় ২৩.১১।

এনটিনি বলেন, ‘স্টেইন খুব সহজেই পোলককে ছাড়িয়ে শীর্ষ স্থান দখল করবে, এটা করার জন্য তার সামনে এখনো অনেক সময় আছে।’

নিজের রেকর্ড ভাঙ্গার পর স্টেইনকে অভিনন্দন জানাবেন বলে উল্লেখ করেন এনটিনি। পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া বক্সিং ডে টেস্টেই এনটিনি’র রেকর্ড ভাঙ্গতে পারেন স্টেইন।

এনটিনি বলেন, ‘আমি তার শুভ কামনা করি এবং তাকে অভিনন্দন জানানো প্রথম ব্যক্তি হবো আমি। চিরদিন আপনি কোনো রেকর্ড অক্ষুণ্ন রাখতে পারবেন না। আপনি জানেন কেউ একজন রেকর্ড ভাঙ্গবেই।’ সূত্র: ওয়েবসাইট

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী-জয় ছাড়া বিলবোর্ড নয়: ছাত্রলীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ছাড়া নিজের ছবি দিয়ে বিলবোর্ড ও ব্যানার না টানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন করেছেন সংগঠনটির দুই শীর্ষ নেতা। নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন তারা।image_111452_0

বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ নিষেধাজ্ঞার কথা জানান।

বিবৃতিতে বলা হয়, “ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনেকেই ব্যক্তিনামে ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিলবোর্ড টানাচ্ছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের অতীত ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা বলেন, “যদি কোনো ইউনিট অথবা ব্যক্তিপর্যায়ের কেউ ব্যানার, ফেস্টুন টানানোর ইচ্ছে প্রকাশ করেন, তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা এবং তারুণ্যের প্রতীক সজীব ওয়াজেদ জয় ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করবেন না।”

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‘জগলুলের মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারাল’

বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারাল বলে মেনে করছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মন্ত্রী বলেছেন, “তিনি (জগলুল আহমেদ) আমার আত্মীয় হওয়ায় তাকে আমি অনেক কাছ থেকে দেখেছি। তার এমন আকস্মিক মৃত্যু আমি মানতে পারছি না।”
image_111436_0
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জগলুল আহমেদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক জগলুল আহমেদ চৌধূরী রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় মারা যান।

জগলুল আহমেদ চৌধূরীর স্মৃতিচারণা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমরা ধানমন্ডিতে একসাথে থাকতাম। ফলে তার সাথে সম্পর্কটাও ছিল আন্তরিক। তার আকস্মিক মৃত্যুর কথা স্মরণ হলে আমার মন এখনো কাঁদে। তাকে হারিয়ে জাতি একজন অভিভাবক হারিয়েছে।”

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমি যখনই তাকে (জগলুল আহমেদ) ডাকতাম, তখনই তিনি সাড়া দিতেন। কখনোই বিরক্ত হননি। সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর আত্মার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”

জগলুল আহমেদ চৌধূরীর দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনের নিস্পৃহতায় ক্ষোভ প্রকাশ করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, “তিনি (জগলুল) আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। অনেক গাড়ি পাশ দিয়ে চলে গেছে। কিন্তু তাকে হাসপাতালে নেয়ার জন্য একটি গাড়িও দাঁড়ায়নি।”

শ্যামল বলেন, “গাইবান্ধার একটি ছেলে সবাইকে বলে তাকে হাসপাতালে নিয়েছে। কিন্তু এমন একটি হাসপাতালে নেয়া হয়েছে যেটি ৬৩ জন ডাক্তার পরিচালনা করলেও সেখানে একটি আইসিইউ নেই। তাই তার মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না। আমরা সবাই দায়ী।”

সভায় বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার, জগলুল আহমেদের বড় ভাই রোকনউদ্দিন চৌধুরী, বোন সেলিনা হোসেন চৌধুরী, মেয়ে অন্তরা চৌধুরী, ছেলে নাভিদ আহমেদ চৌধুরী, বন্ধু আবুল কালাম আহাদ প্রমুখ বক্তব্য দেন।

শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র প্রদান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংককে ১০ হাজার কম্বল প্রদান করেছে।image_111435_0

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান সম্প্রতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবদুস সাদেক ভূইয়ার নিকট থেকে এ কম্বল গ্রহন করেন। ব্যাংকের করপোরেট সোস্যাল এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এ.এইচ.এম. লতিফ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবছর শীতার্ত মানুষের জন্য দুই লাখ ২৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।

এর মধ্যে রয়েছে ১ লাখ ৫ হাজার কম্বল, ৮৫ হাজার চাদর এবং শিশুদের জন্য ৩৫ হাজার সোয়েটার। ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতি বছর দেশব্যাপি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আর্মি ইউনিভার্সিটি ও ইনস্টিটিউটের ওয়েব উন্মোচন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এআইবিএ) পাঁচটি পৃথক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।  উন্মোচিত ওয়েবসাইটের মধ্যে সৈয়দপুর, কাদিরাবাদ, ও কুমিল্লায় স্থাপিত বাংলাদেশ আর্মি image_111434_0ইউনিভার্সিটি অব সায়েন্সস অ্যান্ড টেকনোলজির ওয়েব ঠিকানা যথাক্রমে www.baustsaidpur.org, www.baustqadirabad.org, www.baustcomilla.org এবং সাভার ও জালালাবাদে স্থাপিত আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট যথাক্রমে www.aibasavar.org, www.aibajalalabad.org।

বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটগুলো উদ্বোধন করা  হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান, লে. জেনারেল মোল্লাহ ফজলে আকবর, কমান্ড্যান্ট এনডিসি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিইউপি’র মেজর জেনারেল শেখ মামুন খালেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ।

কারিগরি ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের শিক্ষার সামগ্রিক মানন্নোয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), কুমিল্লা; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), কাদিরাবাদ; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর; আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাভার এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জালালাবাদ।

কুষ্টিয়ায় অপহৃত দুই শিক্ষক উদ্ধার, আটক ২

কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত হওয়া দুই শিক্ষক উদ্ধার হয়েছেন। উদ্ধার হওয়া শিক্ষকরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির ও নওগা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আজম আলী খান।

বুধবার দুপুরে কুষ্টিয়া বাস টার্মিনালের পাশে দাঁড়ানো একটি যাত্রীবাহী বাস থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা। এসময় ইসরাফিল (২৯) ও আলম (৩০) নামের দুই অপহরনকারীকে আটক করে। আটককৃতদের বাড়ি মাদারীপুর জেলায়।image_111432_0

শিক্ষক ও স্থানীয়দের ভাষ্যমতে, গত ২১ ডিসেম্বর শিক্ষক ড. জাকির ও আজম আলী খান মজমপুর থেকে একটি যাত্রীবাহী বাসে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। এরপর তাদের চেতনানাশক ওষুধে অজ্ঞান করা হয়। ফলে পরের দিন সকালে তারা টের পান বাসের মধ্যে রয়েছেন। এরপর অপহরণকারীরা তাদের নিকট টাকা দাবি করে। একপর্যায়ে মঙ্গলবার ইবি শিক্ষক ড. জাকির তার কাছে থাকা একটি চেক ভুল স্বাক্ষর করে অপহরণকারীদের দেন। অপহরণকারীরা ওই চেকটি মাদারীপুর শাখায় নিয়ে গেলে তা প্রত্যাখ্যাত হয়।

পরে ড. জাকির অপহরকারীদের বলেন, এই চেক কুষ্টিয়া শাখায় নিয়ে গেলে টাকা পাওয়া যাবে। এরপর অপহরণকারীরা রাতে বাসে শিক্ষকদের নিয়ে মাদারীপুর থেকে পুনরায় কুষ্টিয়া আসেন। ড. জাকির বেলা ১১টার দিকে পৌর টার্মিনাল থেকে মোবাইলে বিষয়টি কৌশলে তার ছাত্রদের জানালে তারা উপস্থিত হয়ে দুই শিক্ষককে উদ্ধার করেন ও দুই অপহরণকারীকে আটক করেন। এরপর বিষয়টি পুলিশকে জানালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারীকে থানায় নেয়।

প্রসঙ্গত, ওই বাসের সামনে শুভ বিবাহ লেখা স্টিকার লাগানো এবং জানালায় মোটা পর্দা দেয়া ছিল।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, গাড়ি  চালানোর নামে অপহরণ করাই এদের মূল ব্যবসা

তারেকের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কটূক্তি করার ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।image_111431_0

বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক জয়ন্তী রানী দাস মামলাটি আমলে নিয়েছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় তারেক রহমানকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে সাক্ষী করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর রাতে ইস্ট লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, লালসালু বলে আখ্যায়িত করেন এবং মুক্তিযুদ্ধে শেখ মুজিব ও তার পরিবারের ভূমিকা নেই বলে বক্তব্য দিয়েছেন।

গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল ১১টায় বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্টে বসে অন্য সাক্ষীদের সঙ্গে পত্রিকা দেখে এ বিষয়ে অবগত হন। আসামির এ ধরনের বক্তব্যকে বাদী রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর অপরাধ হিসেবে বর্ণনা করে এ মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদী মিজানুর রহমান রানা আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান।