রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

india pakজম্মু ও কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সীমান্ত বাহিনীর মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার রাতভর এ গোলাগুলির ঘটনা ঘটে।

উভয়পক্ষের মধ্যে চলা এ গোলাগুলির সময় আতঙ্কে চার হাজারের বেশি সীমান্তবাসী তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র সরে যায়। চকরা, শেরপুর ও লনদি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অনির্দিষ্ট সমযের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল সোমবার ভারতীয় সীমান্তের ১৫ টি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সীমান্তরক্ষীরা। এতে এক ভারতীয় সীমান্তরক্ষী মারা যায়। গোলাগুলির পর সীমান্ত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার কথা বলা হয়েছে।

একুশে টিভির চেয়ারম্যান আটক

etv aবেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গাড়িসহ নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী অজ্ঞাত ব্যক্তিরা।

একুশে টিভির কর্মীরা জানান, সোমবার রাত সোয়া তিনটার দিকে একুশে টেলিভিশনের ভবন থেকে গুলশানের বাসায় যাওয়ার সময় ডিবি পরিচয়ে বেশ কয়েকজন লোক আব্দুস সালামের গাড়ির গতিরোধ করে। পরে আব্দুস সালামকে বহনকারী গাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় তারা।

একুশে টেলিভিশনের গাড়ি চালক বাদল জানিয়েছেন, জোর পূর্বকভাবে গাড়ি থেকে চালককে বের করে ও হুমকি দিয়ে গাড়ি চালিয়ে চলে যান ডিবি পরিচয়ধারী ব্যক্তিরা।

এ বিষয়ে রাতে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি কেউ।

একুশে টেলিভিশনের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ সৈকত বলেন, “স্যারের গাড়ির সামনে ১০-১২ জন লোক এসে স্যারের পরিচয় নিশ্চিত হয়, তারপর ড্রাইভারকে অস্ত্র ঠেকিয়ে নামিয়ে দেয়। এরপর দু’টা সাদা রংয়ের মাইক্রোবাস এলে তারা স্যারকে গাড়িসহ নিয়ে যায়।”

আমরা অশ্লীল ও মিথ্যা বলতে পারি না: আশরাফ

asrafআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “যেহেতু আমরা অশ্লীল কথা বলতে পারি না, মিথ্যা বলতে পারি না—সেটাকে তারা (বিএনপি) দুর্বলতা মনে করে।”

সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এট্রিয়াম হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপনের সভায় এ মন্তব্য করেন সৈয়দ আশরাফ।

আশরাফ দাবি করেন, “অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে। কিন্তু শালীনতার জন্য মুখ দিয়ে তা আসে না।”

সৈয়দ আশরাফ বলেন, “আজকে খালেদা জিয়া গণতন্ত্রের মহারানী। কারে শিখাইতে চান? বারবার মিথ্যা কথা বললেই কি সত্য মিথ্যা হয়ে যাবে? আপনাদের এ দেশের মানুষ চিনে না? কীভাবে আপনার স্বামী ক্ষমতায় আসলেন? কীভাবে তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন? বারবার তিনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন—সেই ইতিহাস কি বাংলাদেশের কেউ জানে না?”

জিয়াউর রহমান ও এইচ এম এরশাদকে স্বৈরশাসক আখ্যা দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “স্বৈরশাসকেরাই আজকে আমাদেরকে গণতন্ত্র শিখায়। আপনারা কি মনে করেন, সারা বাংলাদেশের মানুষ আহাম্মক?”

সৈয়দ আশরাফ বলেন, “শেখ হাসিনা রাতের অন্ধকারে বন্দুক নিয়ে সালাম দিয়ে ক্ষমতায় আসেন নাই। এটা খালেদা জিয়ার জামাই করেছে, রওশন এরশাদের জামাই করেছে।”

বঙ্গবন্ধুর পথ ছাড়া বাংলাদেশের অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

“বাংলাদেশের একজন পেসার আছে সেটা সারাবিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই”

taskinবিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া সবচেয়ে কমবয়সী খেলোয়াড় তাসকিন আহমেদ। বিশ্বকাপ নিয়ে ১৯ বছর বয়সী এই উদীয়মানের ভাবনাটা অন্যরকম। নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে চান তিনি। রোববার দল ঘোষণার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করেন তাসকিন। তিনি বলেন, বিশ্বকাপে দলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। সব ক্রিকেটারের কাছেই বিশ্বকাপে দেশের হয়ে খেলাটা লক্ষ্য থাকে। আমি ভাগ্যবান যে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপে ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে তাসকিন বলেন, প্রথমত অবশ্যই ভালো করতে চাই। দলের প্রয়োজনের মুহুর্তে যেন উইকেট তুলতে পারি-সেটাতো আছেই। ভালো বোলিং করে সবার নজড় কাড়তে চাই। বাংলাদেশের একজন পেসার আছে সেটা সারাবিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই। সর্বোপরি বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনতে চায়।

দেশবাসী জাগলে কোনো বাহিনীই কাজে আসবে না

mannaaসরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ জেগে উঠলে কোনো বাহিনীই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, কোনো নিয়মনীতি ছাড়াই বিনা কারণে বেগম খালেদাকে অবৈধভাবে পুলিশ প্রহরায় আটকে রাখা হয়েছে। কিন্তু বালুর ট্রাক দিয়ে তাকে চিরদিন আটকে রাখা যাবে না। ।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির সমালোচনা করে মান্না বলেন, এতো জনপ্রিয় একজন নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হলো অথচ এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের কোনো কার্যক্রম দেখা গেল না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এতদিন সরকার গণতন্ত্র অবরুদ্ধ করে রেখেছে আর এখন দেশনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। আর এক মুহূর্তও ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে গ্রাম-বাংলার পাড়া মহল্লায় গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়তে হবে। যেকোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হবে। যেকোনো মূল্যে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে।

নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে মাহবুব হোসেন বলেন, অতি উৎসাহী হয়ে একটি বিশেষ দলের হয়ে কাজ করবেন না। যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, বিএনপি শিশু জিহাদের মতো পাইপে আটকে আছে। আর যারা বিএনপিকে উদ্ধারের চেষ্টা করছে তারা ফায়ার সার্ভিসের কর্মী। এজন্য বিএনপিকে উদ্ধারের জন্য ওই (জিহাদ উদ্ধারকারী তিন যুবক) তরুণদের মতো সাহসী কর্মী দরকার।

আসিফ বলেন, বিএনপি তো সংসদে নেই এমনকি বিরোধী দলেও নেই, কিন্তু তাদের এত ভয়ের কারণ কী। তাদের (সরকারের) ভয়ের একটিই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা অগণতান্ত্রিক অবৈধ সরকার।

সমাবেশের উদ্দেশে বের হবেন খালেদা

khaledaaaসকালের নাস্তা সেরেই গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশের উদ্দেশে বের হবেন বলে জানা গেছে। তবে তিনি কোথায় সমাবেশে যোগ দিবেন তা জানা যায়নি। গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া খুব ভোরে ঘুম থেকে জেগেছেন এবং বের হওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছেন। তবে এখন তিনি নাস্তা করার জন্য অপেক্ষা করছেন বলে জানা গেছে। বের হয়ে তিনি কোথায় বা কোন স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা অন্য কোনো স্থানের সমাবেশে যোগ দিতে পারেন।

বিএনপি নেতা গ্রেফতার; রাজধানীতে ২২ পেট্রোল বোমা উদ্ধার

pettrolরাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে ২২টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ৭টায় বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে গেন্ডারিয়া থানা পুলিশ।

গেন্ডরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে স্বামীবাগের মুন্সীরটেক এলাকায় একটি একতলা বাড়ির পাশ থেকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো ওই ভবন সংলগ্ন সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো।

তিনি আরও জানান, কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে সেটি জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি করার জন্যই বোমাগুলো রাখা হয়েছিলো।

এদিকে ২০টি বোমাসহ লালবাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ৪০ নং ঢাকা সিটির ওয়ার্ড কমিশনার আলতাফ হোসেকে আটকের দাবি করেছে র‌্যাব। সোমবার সকালে লালবাগের নিজ বাসা থেকে বোমাসহ তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মিছিলে আ.লীগের গুলি: নিহত ২ আহত ১৫

nator map2নাটোরের তেবাড়িয়ায় বিএনপির মিছিলে হামলা ও গুলি চালিয়েছে আওয়ামীলীগের কর্মীরা। এসময় গুলিতে রাকিব ও রায়হায় নামে দুই বিএনপি কর্মী নিহত হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় মিছিল বের করে বিএনপির কর্মীরা। এ সময় স্থানীয় আওয়ামীলীগের কর্মীরা মিছিলে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় রাকিব ও রায়হান নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। তারা বিএনপির কর্মী বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

যাত্রাবাড়ী ও নয়াবাজারে আ.লীগ কার্যালয়ে আগুন

fire kরাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়ায় শ্রমিক লীগ ও পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানার দনিয়া ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি মোড়ে অবস্থিত শ্রমিক লীগের অফিসটিতে একদল যুবক পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বলেন, এ ঘটনা তার জানা নেই।

অপরদিকে সোমবার ভোরে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নয়াপল্টন এলাকা অবরুদ্ধ: জনসাধারনের চলাচল নিষিদ্ধ

polton5বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে সোমবার রাজধানীর নয়াপল্টনের রাস্তায় জনগণের চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে ওই এলাকায় অবস্থিত সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে নয়াপল্টনের রাস্তায় ঘুরে দেখা গেছে, নয়া পল্টনের দুই দিকে অর্থাৎ নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুই পাশে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ। তারা কাউকে ওই এলাকায় ঢুকতে দিচ্ছেন না। জনসাধারণকে চলাচল করতে দেয়া হচ্ছেনা। সেই সাথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে নয়া পল্টনের মূল সড়কের সঙ্গে যুক্ত প্রতিটি গলির মুখও। পুলিশ মোটর সাইকেল নিয়ে গলিগুলোতে টহল দিচ্ছে। এ রাস্তায় অবস্থিত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সাংবাদিক ও পুলিশ ছাড়া অন্য কাউকে এ রাস্তায় দেখা যাচ্ছে না। তবে কর্মক্ষেত্রে সকালে গার্মেন্টস কর্মীদের চলাচল করতে দেয়া হয়েছে। চলাচলের স্বাধীনতাটুকুও না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওই এলাকার সাধারণ মানুষ।