শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ময়মনসিংহ বিভাগ হচ্ছে

moymanshingময়মনসিংহ বিভাগ হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এর আগে ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে রংপুরকে আলাদা বিভাগ ঘোষণা করা হয়। বর্তমানে এ বিভাগের কার্যক্রম নিয়ে মোট সাতটি বিভাগ রয়েছে।

বর্তমানে দেশে সাতটি বিভাগ রয়েছে। বিএনপির সময় বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করা হয়।

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিশেষ উদ্যেগে হয় সিলেট বিভাগ। আর রংপুরকে সপ্তম বিভাগ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

বৃহত্তর ময়মনসিংহে ছয়টি জেলা রয়েছে। এগুলো হলো: ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ।

বর্ষসেরা কোচ লো, গোল রদ্রিগেজের

rudrigaz২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর বর্ষসেরা কোচ হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। এছাড়া বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে করা দুর্দান্ত সেই গোলের জন্য বর্ষসেরা গোলদাতার পুরস্কার উঠেছে কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজের হাতে।

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন জার্মানি ও ভলফসবুর্গের মিডফিল্ডার নাদিন কেসলার। মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচ হয়েছেন ভলফসবুর্গের কেলামান। ফিফার বিভিন্ন টুর্নামেন্টে সফল আয়োজনে সহযোগিতা করার জন্য ‘ফেয়ার প্লে’ পুরস্কার পেয়েছে ফিফার স্বেচ্ছাসেবীরা।

এছাড়া ফিফার বিশেষ সম্মাননা পেয়েছেন জাপানের প্রখ্যাত সাংবাদিক হিরোশি কাগাওয়া।

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ২০১৪
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)
রক্ষণ: ফিলিপ লাম (জার্মানি) , সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), ডেভিড লুইজ (ব্রাজিল/পিএসজি), থিয়াগো সিলভা (ব্রাজিল/পিএসজি)

আক্রমণ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ), আরিয়েন রোবেন (হল্যান্ড/ বায়ার্ন মিউনিখ)।

মধ্যভাগ: অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা/ ম্যানচেস্টার ইউনাইটেড), টনি ক্রুস (জার্মানি/ রিয়াল মাদ্রিদ), আন্দ্রে ইনিয়েস্তা (স্পেন/ বার্সেলোনা)।

২২ জেলায় বিজিবি মোতায়েনের নির্দেশ

bgb২২ জেলায় মোট ৫৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়াও পাঁচ জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবির সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এ নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব হাবীবুর রহমান এ-সংক্রান্ত চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের জানমাল নিরাপত্তায় বিভিন্ন জেলায় এ ফোর্স মোতায়েনের সিদ্ধান্তের কথা বলা হয়।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সহিংস পরিস্থিতি মোকাবিলায় গত কয়েক দিনে সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানান ডিসিরা। তারা পরিস্থিতি সামাল দিতে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও পাঠান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার রাতে বলেন, “জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী যেখানে প্রয়োজন হবে, সেখানেই বিজিবি, আনসারসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠ প্রশাসনে যেখানেই নিরাপত্তা চাওয়া হবে, সেখানেই নিরাপত্তা দেয়া হবে। এ জন্য ‘স্ট্যান্ডিং অর্ডার’ দেয়া আছে।”

প্রতিমন্ত্রী বলেন, “প্রতিদিনই ডিসিদের এসব চাহিদাপত্র তদারকি করা হবে। সরকার এসব বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে। যেখানেই নিরাপত্তা প্রয়োজন, দেয়া হবে। এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসিদের চাহিদাপত্রের বিষয়ে জানতে চাওয়া হয়। সে সময় মন্ত্রিসভার বৈঠক চলছিল। তাৎক্ষণিক বিষয়টি মৌখিকভাবে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পরে লিখিতভাবে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রেলের নিরাপত্তার জন্য প্রতি ৪৫ দিনে আট হাজার ৩২৮ আনসার মোতায়েনের ব্যয় হিসেবে ১৩ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আজ প্রত্নতত্ত্ব অধিদফতর থেকে সাতটি জাদুঘরের জন্য মোট ১২০ জন আনসার চাওয়া হয়েছে। এগুলো হচ্ছে লালবাগ দুর্গ, মহাস্থানগড় দুর্গ, পাহাড়পুর জাদুঘর, ময়নামতি জাদুঘর, বাগেরহাট জাদুঘর, খুলনা বিভাগীয় জাদুঘর ও রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজিবির টহল নিশ্চিত করার পাশাপাশি জেলায় জেলায় পণ্যবোঝাই ট্রাক এবং যাত্রীবাহী বাসের নিরাপত্তার জন্য বিজিবির গাড়ি বহরের জ্বালানির জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো

বিশ্বসেরা টি-২০ অলরাউন্ডার সালমা

salma cতিন ঘরানার ক্রিকেট র্যাং কিংয়েই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক এখন সাকিব।

পিছিয়ে নেই বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। সাকিব আল হাসানের পর এবার বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বিশ্বের নারী ক্রিকেটারদের মধ্যে টি-২০ অলরাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন সালমা খাতুন। শুধু অলরাউন্ডারই নয়, টি-২০ বোলারদের তালিকায়ও শীর্ষে রয়েছেন সালমা।

টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ২৯১ রেটিং পয়েন্ট নিয়ে সালমা রয়েছেন শীর্ষে। তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার শশীকলা সিরিবর্ধনে ও আয়ারল্যান্ডের ইসাবেল জয়সিকে। ২৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শশীকলা দ্বিতীয় এবং ২৮৪ পয়েন্ট নিয়ে জয়সি রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া টি-২০ বোলারদের তালিকায় ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সালমা। এক পয়েন্ট কম অর্থাৎ ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের মর্নে নিয়েলসেন এবং ৬৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের ড্যানিয়েলে হ্যাজেল।

আওয়ামী লীগ উড়ে যাওয়ার দল নয় : সৈয়দ আশরাফ

asraffস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি মনে করেছিল ফুঁ দিলে আওয়ামী লীগ উড়ে যাবে। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ উড়ে যাওয়ার দল নয়। আওয়ামী লীগ তৃণমূল থেকে সংগ্রাম করে উঠে আসা দল।

সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির বুদ্ধিজীবীরা এখন খালেদা জিয়াকে বলছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেয়ার জন্য। এই বুদ্ধিজীবীদের বুদ্ধি আগে কোথায় ছিল। তারা আগে কেন খালেদা জিয়াকে এই কথা বলেননি।

তাই আমি আশা করবো বিএনপির বুদ্ধিজীবীদের মতো খালেদা জিয়ারও শুভ বুদ্ধির উদয় হবে।

২৬ মার্চ ঢাকায় থাকবেন মোদি , প্রস্তুতি শুরু

modi২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস৷ সেই সময় ঢাকায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উৎসবের আনন্দে তাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশ সরকার৷ আজ এই খবর দিয়েছে কলকাতার আজকাল পত্রিকা।

আজকাল লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, স্হল সীমান্ত সংশোধনী বিলটি ভারতের লোকসভায় পাস হলেই দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি কার্যকর হবে৷ সেই চুক্তি সম্পাদন করতেই ঢাকায় যাওয়ার কথা নরেন্দ্র মোদির৷ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সম্ভব হলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগে পরে ওই চুক্তি প্রক্রিয়া হোক৷ সেই মতো ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণও জানিয়েছেন৷

কলকাতার দৈনিকটি লিখেছে, নরেন্দ্র মোদি ঢাকায় এলে তার আপ্যায়নে, নিরাপত্তায় যাতে কোনো ত্রুটি না থাকে সেই জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে৷ ফেব্রুয়ারিতে ভাষা দিবসের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে ঢাকায় যাবেন৷ তার আপ্যায়নেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে ঢাকায়৷ তিনি যদি ঢাকায় এসে রিকশা চড়ে ঘুরে বেড়াতে চান সে জন্যও ব্যবস্হা করা হচ্ছে৷ বাংলাদেশ  পররাষ্ট্র মন্ত্রণালয়  সূত্রে খবর, ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে আসতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী৷ কিন্তু তিস্তা বা ছিটমহলের মতো সমস্যার কোনো একটির সমাধান না হলে তিনি আসেন কী করে? তাই ইচ্ছে থাকলেও ভারতের প্রধানমন্ত্রী কবে বাংলাদেশে আসবেন সে বিষয়ে স্পষ্ট করে এতদিন কিছু ঠিক হয়নি৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্হল সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছেন৷ তার পর ছিটমহল বিনিময় হলে ভারতের অংশের বাসিন্দাদের কী পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে তা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে৷ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে নৈশভোজের অনুষ্ঠানে তাকে ঢাকা যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দিয়ে যান৷ এর কয়েকদিন পরই হাসিনার আমন্ত্রণপত্র আসে৷ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ঢাকা যাওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দেন৷ তার পরই বাংলাদেশে তাকে আপ্যায়নের প্রস্তুতি শুরু হয়ে যায়৷

আজকাল আরো লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢাকায় আসার সম্মতি দেওয়ায় তারা দ্রুত স্হল সীমান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদী হয়েছেন৷ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ কিছু বিষয়ে আশা করে রয়েছে৷ স্হল সীমান্ত চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত না হলে প্রধানমন্ত্রী বাংলাদেশে যান কী করে? ফেব্রুয়ারি মাসে সংসদের শীতকালীন অধিবেশনে স্হল সীমান্ত সংশোধনী বিলটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তার পরই প্রধানমন্ত্রীর মার্চে ঢাকা যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

বার্সার পর এবার রিয়েলে অশান্তি

belবার্সিলোনার পর এবার অশান্তির আঁচ কি রিয়েল মাদ্রিদ শিবিরে? মনে করা হচ্ছে দুই মহাতারকা গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না৷ শনিবার এসপানিয়লের বিরুদ্ধে রিয়েল মাদ্রিদের ম্যাচে সেটা নাকি আরও স্পষ্ট হয়েছে৷ কোচ কার্লো আনসেলোত্তি কথাও দিয়েছেন, ব্যাপারটা খতিয়ে দেখবেন৷ রিয়েল ওই ম্যাচে ৩-০ জিতলেও বেল একটি সুযোগ নষ্ট করেন৷ ওই সময় রোনাল্ডোকে পাস দেওয়াই সঙ্গত ছিল৷ কিন্তু তা না করে বেল নিজেই শট মারেন গোলে৷ পারেননি৷ এরপরেই এ নিয়ে প্রশ্ন করা হয় আনসেলোত্তিকে৷

প্রথমে তিনি বলেন, ‘বেল তো দারুণ খেলেছে৷ প্রথম গোলটা তো ওর জন্যই৷ পরে নিজেও একটা গোল করে৷’ কিন্তু এরপর বলেন, ‘তখন সবাই চিৎকার করছিল, কেন রোনাল্ডোকে পাস দিল না? আসলে একা গোলকিপারকে পেলে যে কোনও স্ট্রাইকারই নিজে গোল করতে চাইবে৷ আসলে বেলের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারদের থেকে সবারই একটু বেশি চাহিদা৷ তবে কেউ যদি স্বার্থপর হয়, তো অবশ্যই ব্যবস্হা নেব৷ ঘটনাটার ভিডিও দেখব৷’

বল না পেয়ে রোনাল্ডো মাঠেই নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন৷ এ নিয়ে আনসেলোত্তি বলেন, ‘এটা এমন কিছু ব্যাপার নয়৷ এটাকে এত বড় ইস্যু করার কোনো মানে হয় না৷ ওদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো৷ আমাদের দলে কোনো সমস্যা নেই৷’ ঘটনা হলো ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গত সপ্তাহেও একই ঘটনা ঘটিয়েছিলেন বেল৷ বেনজিমাকে পাস না দিয়ে নিজে গোল করতে চান৷ রিয়েলকে ১-২ হারতে হয়েছিল৷

মিয়াঁদাদের দলে ভারত থেকে শুধু শচীন

miyadad১৯৭৫ সাল থেকে শুরু করে প্রথম ৬টি বিশ্বকাপে খেলেছেন৷ এর মধ্যে ১৯৯২ সালে চ্যাম্পিয়ন৷ ৪৩৭ রান করে সেবার তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী৷ সব মিলিয়ে বিশ্বকাপে মোট ১,০৮৩ রান৷ বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে নিজেকে বাদ দিতে পারলেন না জাভেদ মিয়াঁদাদ৷ নিজের দেশ পাকিস্তান থেকে রেখেছেন আরও দু’জনকে৷ ভারত থেকে শুধু শচীন৷ ওয়েস্ট ইন্ডিজের ৫ জন৷ অধিনায়ক লয়েড. সব থেকে বেশি চার বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার একজনকেও দলে রাখেননি মিয়াঁদাদ৷ নেই ইংল্যান্ডের কেউও৷

পুরো দল: শচীন, গ্রিনিজ, রিচার্ডস, মিয়াঁদাদ, লয়েড, ডি’ভিলিয়ার্স, ইমরান, কাদির, হেডলি, গার্নার, হোল্ডিং৷

নাশকতা ঠেকাতে যা করার তাই করবো: শেখ হাসিনা

hasina12প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আন্দোলনের নামে চলছে নাশকতা। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা যা করার তাই করবো। কেউ আমাদেরকে তা থেকে ফেরাতে পারবে না।”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রী নির্বাচনে যাননি। এটা তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। এর খেসারত দেশের জনগণ কেন দেবেন।”

প্রধানমন্ত্রী বলেন, “৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে পারেননি। এক বছর পর তার মাথায় আবারো আন্দোলনের ভূত চেপে বসেছে। কিসের আন্দোলন, কিসের অবরোধ। তিনি মানুষকে পুড়িয়ে মারছেন। তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকলে এটা করতে পারতেন না।”

৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা দাবি করে শেখ হাসিনা বলেন, “নির্বাচনে সারা বিশ্ব স্বীকৃতি না দিলে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ স্বীকৃতি পেতো না। সারা বিশ্ব বুঝে না, বুঝেন শুধু বিএনপি নেত্রী আর তার কুলাঙ্গার পুত্র।”

শেখ হাসিনা তার সরকারের নানা উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন।

বিএনপি জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। খালেদা জিয়াকে কমিশন দেয়া ছাড়া কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারতেন না।”

প্রধামনন্ত্রী বলেন, “জিয়াউর রহমানই এদেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতির সুযোগ দেন। তার দেখানো পথেই বাংলাদেশে সব ক্যু-ষড়যন্ত্র হয়।”

দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম,  উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

এ দিকে সমাবেশে শুরুর কিছুক্ষণ পর বাংলা একাডেমির সামনে থেকে তিনটি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। একই সময় দোয়েল চত্বরের কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ হয়।

সোমবার গাজীপুরে ৩ গাড়ীতে আগুন

car fire12গাজীপুরে ২০ দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালে বিক্ষিপ্ত পিকেটিং ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেট কারে, জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকে এবং দুপুরে চান্দনা নলজানি এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।

টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় আগুন দেওয়ার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় পিকেটাররা। তারা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে ফেলে। পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে আরিফ হাওলাদার নামে একজনকে আটক করা হয়। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।

এদিকে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় পিকেটাররা। সঙ্গে সঙ্গেই পুলিশ এবং স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। দুপুরে পৌণে ১২টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানি এলাকায় পিকেটাররা একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। ভাংচুরের সময় আহত হন সিএনজি অটোরিকশা চালক আসাদ (২৭)। তিনি গাজীপুরের শ্রীপুরের মোহাম্মদ আলীর ছেলে।