শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১০

usabusযুক্তরাষ্ট্রের টেঙাসে কয়েদিদের বহনকারী একটি বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বাসটিতে ১২ জন কয়েদি এবং ৩ জন অফিসার ছিলেন।

বুধবর বরফাচ্ছন্ন পথের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে ছিটকে গিয়ে নিচে ট্রেন লাইনের ওপর পড়ে যায়। এ সময় মালবাহী একটি ট্রেনে এসে বাসটিকে সজোরে আঘাত করলে বাসটি লাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। এতে ৮ কয়েদি এবং ২ অফিসার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় একটি হাসাপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, কয়েদিদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। তবে এতে ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি।

আবিলেনের একটি কারাগার থেকে এল পাসোর কারাগারে কয়েদিদের স্থানান্তর করা হচ্ছিলো।

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

eyaba23রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- পাভেল চৌধুরী (৩৫), ফরহাদ আব্দুল্লাহ (৩৩), হৃদয় সরকার আসিক (২৫) এবং মোঃ বাহার (৪৫)। বুধবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি প্রাইভেটকারও আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

cocktel5বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দশম দিনের অবরোধ এবং সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে শান্তিনগরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশ ধাওয়া দিলে সরে যান মিছিলকারীরা।

সকালে পুরান ঢাকার বদরুন্নেসা কলেজের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

সকাল পৌনে ৯টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রদল। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলা পৌনে ১১টার দিকে মৌচাক মার্কেটের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

marder1গাজীপুরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রীর নাম আঁখি আক্তার (১৪)। এ সময় তার পিতা সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি আক্তার সালনা শাহ সুফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

জানা যায়, ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আঁখি ও তার বাবা সাইফুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তারকে মৃত বলে ঘোষণা করের।

এদিকে আঁখির পিতা সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

কুমিল্লায় পুলিশ ও আ.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

comillaকুমিল্লা নগরীর কান্দিরপাড়ে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কোতোয়ালি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমেনকে কুপিয়ে জখম করা হয়েছে। অন্য আহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা সোয়া ১১টায় এ প্রতিবদেন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিএনপি নেতাকর্মীরা রাণীরদিঘীর পাড়ে ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে।

রিয়াজের হামলাকারীদের শনাক্তের চেষ্টায় পুলিশ

riyazবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বিএনপি বলছে, কূটনৈতিক অঙ্গণে তাদের পঙ্গু কোরে দেয়ার চক্রান্ত হিসেবে এ হামলা হয়ে থাকতে পারে।

হামলার জায়গাটি হলুদ টেপ দিয়ে আলাদা করে রেখেছে সিআইডি। মঙ্গলবার রাতের ভয়ঙ্কর হামলার নিশানা এখন শুধু রাস্তায় পোড়া দাগ, আর ছড়ানো গাড়ির কাচ। আলামত সংগ্রহ ব্যস্ত ফরেনসিক বিভাগ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয় গোয়েন্দারা। তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন দেশের আরেকপ্রান্তে চট্টগ্রামে এক অনুষ্ঠানে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীআসাদুজ্জামান খাঁন কামাল বললেন, “দোষীদের বিচারের আওতায় আনা হবে।”

ঘটনার পরপরই দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় রিয়াজ রহমানকে। দুপুরে হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং এ জানানো হয়, তার শরীরে কোনো মেটালিক অবজেক্ট বা গুলি পাওয়া যায়নি। তবে একদিক দিয়ে গুলি ঢুকে আরেকদিক দিয়ে বের হয়ে যাওয়ার চিহ্ন আছে।

বিএনপি কয়েকজন নেতা ও কুটনীতিকরা রিয়াজ রহমানকে হাসপাতালে দেখতে যান। বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, সরকার চাইলেই হামলাকারীদের খুঁজে বের করতে পারবে।

খোলামেলা দৃশ্যে বিব্রত লোপেজ!

lopezদীর্ঘদিন ধরে অভিনয় করছেন বিশ্বনন্দিত পপসঙ্গীত তারকা জেনিফার লোপেজ। তার অভিনীত অনেক হলিউডি ছবি দারুণ ব্যবসা সফলতা পেয়েছে।

ভাল অভিনয়ের পাশাপাশি ছবিগুলোতে আবেদনময়ী লোপেজকেই সব সময় আবিষ্কার করা গেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি থ্রিলার ছবিতে অভিনয় করেছেন এই তারকা। ছবির নাম দ্য বয় নেক্সড ডোর।

এ ছবিতে একজন স্কুলশিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যিনি ঘরের মধ্যেই এক সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তবে এ ছবিতে ব্যাপক খোলামেলা একটি দৃশ্যে ক্যামেরাবন্দি হতে গিয়ে বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছেন লোপেজ জানিয়েছেন মিডিয়াকে।

এ বিষয়ে লোপেজ বলেন, ছবিটির গল্প অনেক চমৎকার। আমি দারুণ উপভোগ করেছি এর কাজ করতে গিয়ে। তবে একটি খোলামেলা দৃশ্যে পারফর্ম করতে গিয়ে কেন যেন বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম।

আমি তৈরি ছিলাম মানসিকভাবে। তবে দৃশ্যটি করার সময় স্বস্তিবোধ করছিলাম না। ভাবছি এ ধরনের দৃশ্য এখন থেকে এড়িয়ে চলবো।

উল্লেখ্য, জেনিফার লোপেজ গান গাওয়া ছাড়াও বর্তমানে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করছেন। এসবের মধ্যে থ্রিলার ছবি ‘দ্য বয় নেক্সড ডোর’ চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আদালতে যাচ্ছেন না খালেদা

khaleda22জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে আজ। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজও আদালতে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

তিনি জানান, খালেদা জিয়া গুলশান অফিসে অবরুদ্ধ থাকায় ও ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে, আদালতে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। টানা অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের কারণ দেখিয়ে, পরবর্তী তারিখে হাজিরার জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

৭ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য, ১৫ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সাক্ষ্য নেয়া হয়েছিল।

সিনেমাকে বিদায় জানাচ্ছেন ববিতা!

bobitaবাংলা সিনেমার কিংবদন্তী তুল্য অভিনেত্রী ববিতা এবার সিনেমাকে বিদায় জানাতে যাচ্ছেন। নতুন করে তিনি আর কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেননা। হাতে থাকা কয়েকটি সিনেমাও ফিরিয়ে দিয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে ‘সংসার’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়েছিল। সর্বশেষ কাজ করেছেন ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে। তাও প্রায় বছর তিনেক আগে। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয়েরর জন্য চুক্তিবদ্ধ হলেও পরে সাইনিং মানি ফেরত দিয়ে দিয়েছেন।

সেই হিসাবে ‘পুত্র এখন পয়সাওয়ালা’কেই তাঁর অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে চাচ্ছেন তিনি। তিনি বলেন, মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ ছবি। কারণ এর পর আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও পরে তা ছেড়ে দিই।

কিন্তু কেন? এ প্রশ্নের উত্তরে ববিতা বলেন, ‘এখন আর আগের মতো ছবিতে কাজ করে আনন্দ পাই না। ছবির গল্প ও অন্যান্য বিষয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না। পাশের দেশের দিকে তাকালেও দেখি, সেখানে অভিনয় শিল্পীদের কেন্দ্র করে যেভাবে ছবি নির্মাণ করা হচ্ছে আমাদের এখানে তা একেবারে নেই। ডিজিটালের নামে যেসব ছবিও হচ্ছে তা আসলে কী হচ্ছে, সেটাও বুঝতে পারছি না!

অবশ্য ডিজিটাল ফরম্যাটে নির্মিত চার-পাঁচটি ছবিতে কাজ করেছেন ববিতা। এর পরও কেন এ ধরনের ছবির প্রতি অনীহা তা জানতে চাইলে ববিতা বলেন, ‘শুরুতে আমি অবশ্য না বুঝে ডিজিটাল ফরম্যাটের ছবিতে চার-পাঁচটি কাজ করেছি। কোনোটিরই অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল না।

তিনি বলেন, পুতুল খেলার বয়স থেকে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি। আমাদের সময় কাজের ধরন ছিল একেবারেই অন্য রকম। এখন সেই চিত্র একেবারে ভিন্ন। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিকে আমার না মনে হয় নাটক, না টেলিফিল্ম, না সিনেমা। কোন নামে যে এসব ছবিকে সংজ্ঞায়িত করব, তাও ভেবে পাই না। এটাও বলা যেতে পারে, ডিজিটাল ছবির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না।

ববিতা-ভক্তরা কিছুটা আশাবাদী হতে পারেন। কারণ তিনি গত পাঁচ বছর ধরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। আর এই ছবির বিষয়বস্তু হবে অটিজম নিয়ে । বললেন, ‘আমার একটা স্বপ্নই বলতে পারেন, অটিজম নিয়ে ছবি নির্মাণ। মনের মধ্যে লালন করে যাচ্ছি। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাহসটাও খুব একটা পাচ্ছি না। এখন দেখা যাক কী হয়।

নতুন মেয়াদে বেতন বাড়ছে না ‘এ প্লাস’ ক্রিকেটারদের

mushi-sakib-mashrafiচলতি ২০১৫ সালের নতুন মেয়াদে অন্যদের বেতন কাঠামো বৃদ্ধি পেলেও বাড়ছে না ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন। ফলে চলতি বছর মুশফিকুর, মাশরাফি বা সাকিব আল হাসানদের বেতন আর বাড়ছে না। তারা গতবছরের বেতনই পাবেন।

জানা যায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসে ২ লাখ টাকা বেতন পেয়ে আসছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বেতন পাচ্ছিলেন তারা।

এছাড়াও মুশফিকুর রহিম অধিনায়কত্বের ভাতা হিসেবে অতিরিক্ত ২০ হাজার টাকা পেতেন। তবে টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্ব ভাগ হওয়ার পর মাশরাফিও এখন থেকে ২ লাখ ২০ হাজার টাকা পাবেন। তাদের ডেপুটি তামিম ও সাকিব বাড়তি ১০ হাজার টাকা পাবেন সহ-অধিনায়কত্বের ভাতা হিসেবে।

নতুন বছরে এই চার ক্রিকেটারের কোন বেতন বাড়ছে না!  বেতন বৃদ্বিতে ‘এ প্লাস’  ক্যাটাগরি অপরিবর্তিতই থাকছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আগামী বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হতে পারে বলে নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ ক্রিকেটার চুক্তিতে ছিলেন। নতুন চুক্তিতে আরও ২ ক্রিকেটার যোগ হচ্ছে। গত বছরের চুক্তিতে থাকা তিন ক্রিকেটার বাদ পড়তে যাচ্ছেন। এরা হলেন, পেসার রবিউল ইসলাম, স্পিনার সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।

এই তিন ক্রিকেটারের পরিবর্তে নতুন করে যোগ হচ্ছেন পেসার আল-আমিন হোসেন এবং দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও আরাফাত সানি।