শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

তারেককে ফেরাতে বৃটেনকে চিঠি

tarekkলন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটি ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের হাতে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে চিঠিটি হ্যামন্ডের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে ওই চিঠির অনুলিপি দিতে বলা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো আইনগতভাবে মোকাবেলার জন্য তাকে দেশে পাঠাতে আনুষ্ঠানিকভাবে চিঠিতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে দেশ ছাড়েন। এর পর থেকে তিনি বৃটেনে অবস্থান করছেন। সম্প্রতি তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একইসঙ্গে আদেশের ৩০ দিনের মধ্যে বিদেশে তারেক রহমানের লন্ডনে অবস্থানের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেয়া হয়।

হোয়াটস অ্যাপে গণধর্ষণের গুজব রটিয়ে মামলা খেলেন তরুণী

whats appহোয়াটস অ্যাপে এক মহিলাকে গণধর্ষণ ও হত্যায় ভুয়া মেসেজ পাঠিয়ে বিভ্রান্তি ছাড়ানোর অভিযোগে ভারতের মিজোরামের রাজধানী আউজলে ২২ বছরের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২-৩ দিন ধরে হোয়াটস অ্যাপে এক মহিলাকে গণধর্ষণ ও হত্যার ভুয়া খবর প্রচার করে হচ্ছিল। যদিও পুলিশের কাছে এমন কোনো খবর ছিল না। শেষ পর্যন্ত এক পুলিশকর্মীর কাছেও পৌঁছায় ওই হোয়াটস অ্যাপ মেসেজটি। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে এমন কোনো ঘটনাই ঘটেনি। অথচ ঘটনা নিয়ে আইজল শহরে যথেষ্ট উষ্মা রয়েছে। এর পরই অনুসন্ধান করে দেখা যায় অভিযুক্ত তরুণী প্রথম মেসেজটি তার এক বন্ধুকে পাঠান। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে।

পুলিশের কাছে ওই তরুণীর সাফাই, ‘আমি তো মজা করে মেসেজটি পাঠিয়েছিলাম।’ তবে এ সব বলে নিস্তার মেলেনি তার। এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বহুবার এমনই ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়। গত সপ্তাহেও এক পঁচা-গলা দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনরোষ তৈরি হয়।

ইসলামী মৌলবাদ দমনে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন

usa ukইসলামী মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে এসে, মৌলবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাবার এই ঘোষণাটি দিয়েছেন, বারাক ওবামা ও ডেভিড ক্যামেরুন।

মি. ক্যামেরুন বলেন, বৃটেন ও অ্যামেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও উভয় দেশই হুমকির মুখোমুখি হয়েছে। যে মূল্যবোধগুলোর পক্ষে তারা লড়াই করছেন সেগুলোকে যারা ঘৃণা করে, তারা এগুলোর ক্ষতি করতে বদ্ধপরিকর।

প্যারিস, পেশোয়ার ও নাইজেরিয়ায় সম্প্রতি হিংস্র হামলা হয়েছে। এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে-দেখতে পৃথিবী এখন পীড়িত বোধ করছে বলেও উল্লেখ করেন মি. ক্যামেরুন।

সাইবার নিরাপত্তা জোরদার করতেও এই দুটি দেশ যৌথভাবে একটি ‘সাইবার সেল’ গঠন করার কথা জানিয়েছে।

২০১৫ সালের শেষ নাগাদ সেই সেলের পক্ষ থেকে লন্ডন ও নিউ ইয়র্কের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে একটি সাইবার হামলার মহড়া দেয়া হবে।

হোয়াইট হাউসের ওই সংবাদ সম্মেলনে বারাক ওবামা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে মহান বন্ধু বলে উল্লেখ করেছেন।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার মাত্র সপ্তাহ খানেক পরই এই দুই নেতা নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসলেন।– বিবিসি।

এবার প্রথম সরস্বতী পূজা ঢাকার সংসদে: আনন্দবাজার পত্রিকা

parlament5“রীতিমতো ম্যারাপ বেঁধে, প্রতিমা এনে ধুমধাম করে সরস্বতী পূজা হবে এ বার বাংলাদেশের সংসদে। বাংলাদেশে এই প্রথম কোনো পূজার অনুষ্ঠান হবে খাস সংসদে। সাজসাজ রব পড়ে গিয়েছে। চাঁদা তোলা হচ্ছে সংসদের কর্মীদের কাছ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও তোড়জোড় চলছে। সে জন্য সংসদের গেট খুলে দেওয়া হবে সাধারণের জন্য।”

আজ এই খবর দিয়েছে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার লিখেছে, “বাংলাদেশের সংবিধানে সংশোধন এনে ধর্মনিরপেক্ষতার আদর্শ ফিরিয়ে এনেছে শেখ হাসিনার আওয়ামি লিগ-জোট সরকার। সম্প্রতি সুরেন্দ্রকুমার সিনহা সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। বিরোধী বিএনপি-জামায়াতে ইসলামী প্রভাবিত আইনজীবীদের সংগঠনও তাকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তার মধ্যেও বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার কিছু ঘটনা যে বাংলাদেশে ঘটছে না তা নয়। দিন দুয়েক আগেই বরিশালে কিছু দুর্বৃত্ত একটি কুমোরটুলিতে ঢুকে প্রায় ৭০টি নির্মীয়মাণ সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। তবে বাংলাদেশের সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহল তার সমালোচনায় সরব হয়েছে। প্রশাসনও সক্রিয়। তার মধ্যেই ১৯ তারিখে সংসদে অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু অধিবেশন চালু থাকাকালীনই সরস্বতী পূজা করার অনুমতি দিয়ে নজির গড়লেন স্পিকার।”

আনন্দবাজার জানায়, “প্রস্তাবটি দেন বরিশালের সাংসদ পঙ্কজ নাথ। সেই প্রস্তাব প্রধানমন্ত্রী বিবেচনার জন্য পাঠিয়ে দেন স্পিকার শিরিন শরমিন চৌধুরীর কাছে। তিনি এই প্রস্তাবে অনুমতি দেন। পঙ্কজবাবু বলেন, ‘সংসদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইস্টার সানডে-ও পালিত হয়। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কোনও পূজা করা হয় না। তাই আমি ওই প্রস্তাবটি দিই।’ তার কথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ নিয়ে চলেন। সব ধর্মের প্রতি সমান মর্যাদা দেওয়ার কথা বলেন। তাই সংসদে সরস্বতী পূজার প্রস্তাবে তিনি সঙ্গে সঙ্গে সায় দিয়েছেন।”

প্রতিবেদনে আরো জানোনো হয়, “সরকারের সব শরিক দলও এই প্রস্তাবে রাজি। নির্বাচন বয়কট করে সরকারকে ‘বেআইনি’ আখ্যা দেওয়া বিএনপি অবশ্য এই প্রস্তাব নিয়ে রা কাড়তে নারাজ। তবে বিরোধী দল হুসেইন মহম্মদ এরশাদের জাতীয় পার্টি জানিয়েছে, তারা কোনো আপত্তি দেখছে না। দলের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সব ধর্মের সমানাধিকার থাকাটাই কাম্য।” আওয়ামি ও বিএনপি জোটের বাইরে নতুন জোট গঠনে উদ্যোগী ন্যাশনাল পিপল্স পার্টির চেয়ারম্যান শেখ সাকায়াত হোসেন নিলুও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ‘মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান সংসদে হতে পারলে সরস্বতী পূজা হতেই পারে। এত দিন কেন হয়নি সেটাই প্রশ্ন’।”

আনন্দবাজার জানায়, “স্পিকার অনুমতি দেওয়ার পরেই সংসদের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীকে আহ্বায়ক করে পূজা কমিটি গড়া হয়েছে। সংসদের হিন্দু কর্মকর্তাদের জন্য ১৫০০ টাকা ও সাধারণ কর্মীদের জন্য ৫০০ টাকা করে চাঁদা ধার্য হয়েছে। পূজা উপলক্ষে সংগীতানুষ্ঠানের আয়োজনও হচ্ছে। চলছে শিল্পীদের সঙ্গে যোগাযোগের পর্ব। শুধু নিরাপত্তা কর্মীরাই একটু উদ্বেগে রয়েছেন। একে বিএনপি-জামায়াতের অবরোধে নাশকতা চলছে দেদার। তার ওপর সে সময়ে সংসদে অধিবেশনও চলবে। সংসদের ডেপুটি সার্জেন্ট সাদরুল আহমেদের কপালে তাই ভাঁজ। তবে নিরাপত্তায় কোনও খামতি হবে না বলেই তার আশ্বাস।”

মেসির ভক্ত রোনাল্ডোর ছেলে

ronaldosonঅবাক কাণ্ড! বাবা তিন-তিনবার ব্যালন ডি’ওর জিতলেন৷ অথচ ছেলের মনে রাজত্ব করছেন অন্য কেউ! কে তিনি? কে-ইবা মনের দখল নিলেন? প্রথমজন, লিও মেসি৷ দ্বিতীয়, জুনিয়র রোনাল্ডো৷

দুজনের দেখা হয়েছিল জুরিখে৷ পুরস্কার বিতরণী মঞ্চে৷ ছেলেকে নিয়ে মঞ্চে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ কিন্তু বাবা যতই সেরা হোক, জুনিয়র রোনাল্ডো মঞ্চে উঠে প্রথম ‘হ্যালো’ বলেছে মেসিকেই৷ পাল্টা হ্যালো বলেন মেসিও৷ সেই সঙ্গে জানতে চান, ‘কেমন আছো?’

জুনিয়র রোনাল্ডো তখন লজ্জা লজ্জা মুখে দাঁড়িয়ে৷ একটা কথাও বলছে না৷ বাধ্য হয়েই উত্তর দেন সি আর সেভেন৷ বলেন, ‘জানো তো, ইন্টারনেটে ও আমাদের ভিডিও দেখেছে৷ আর দেখতে দেখতে খালি তোমার কথাই বলেছে৷’ মেসির সঙ্গে কথা শেষ করেই রোনাল্ডো ছেলের দিকে তাকিয়ে বলেন, ‘কী হলো? এখন লজ্জা পেয়ে গুটিয়ে আছ কেন?’ সি আর সেভেনের কথা শুনে, মেসির ঠোঁটের কোণে চলকে পড়ে হাসি৷ আর জুনিয়র তখন? লজ্জা পেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে৷

কিন্তু জুরিখের সেই আলো ঝলমল রাতে ছেলেকে নিয়ে মেসির সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করার ফুরসুৎ পাননি রোনাল্ডো৷ কারণ, কয়েক হাজার প্রশ্ন অপেক্ষায় ছিল তার৷

সেই সব প্রশ্নের ভিড়েই যেমন জানতে চাওয়া হলো, প্রথমবার যখন ব্যালন ডি’ওর আসরে এসেছিলেন, কেমন লেগেছিল? ভেবেছিলেন কি এত ঘনঘন এই পুরস্কারের দাবিদার হবেন?

রোনাল্ডোর জবাব, ‘না, একেবারেই নয়৷ বড্ড দ্রুত ঘটছে সব কিছু৷ নিজের জায়গা, মান ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ৷ টানা আট বছর বিশ্ব একাদশে আছি, প্রথম তিনে বারবার জায়গা করে নিচ্ছি– এগুলো গর্বের ব্যাপার৷ সবাই এটা পারে না৷ মেসি আর আমি সেটা পেরেছি৷ কঠোর পরিশ্রম করে চলেছি, এতগুলো বছর ধরে৷ এই ধরনের স্বীকৃতি বলে দেয়, ঠিক পথে এগোচ্ছি৷ কেরিয়ারের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি৷’

বয়স কম, তাও এতটা সফল৷ এই মুহূর্তে খেলা ছেড়ে দিলেও, ফুটবল ইতিহাসে নাম লেখা থাকবে৷ কেমন লাগে এসব ভাবতে? রোনাল্ডোর কথায়, ‘কথাটা একদম সত্যি৷ তবে আমি এসব নিয়ে ভাবি না৷ আমার বয়স ২৯৷ কিন্তু মনে মনে ভাবি ২৫৷ মনে হয়, আরও ছয়, সাত বছর সর্বোচ্চ পর্যায়ে খেলব৷’

গত বছর কোনো কিছু নিয়ে আক্ষেপ আছে? রোনাল্ডো বলেন, ‘না, আক্ষেপ নেই৷ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরই চোটটা লেগেছিল৷ দু’সপ্তাহ ট্রেনিং করতে পারিনি৷ যন্ত্রণায়৷ চাইলেই, কোচকে বলতে পারতাম, আমি ওয়ার্ল্ড কাপে খেলব না৷ ওই সময়টা ছুটি কাটাতে পারতাম৷ তা হলে, আমাকে নিয়ে এত সমালোচনা হত না৷ কিন্তু অজুহাত দিতে চাইনি৷ তবে এটাও সত্যি যে, আমি একশো শতাংশ সুস্হ ছিলাম না৷ তবু চেষ্টায় ক্রুটি রাখিনি৷ পরিশ্রম করে গিয়েছি৷ আর সেটা করেছি বলেই, আমি গত বছরের সেরা ফুটবলার৷’

কথা ফুরিয়ে আসার আগে, আবার এলো প্রশ্ন৷ ছেলেকে নিয়ে৷ জুনিয়র রোনাল্ডো কি বুঝতে পারে, তার বাবা কি করে দেখাচ্ছে? সি আর সেভেন জানান, ‘না, না এখন বোঝে না৷ ও এখন ছোটই৷ সাধারণ বিষয়ে কথা বলে৷ অন্য দল, অন্য দলের প্লেয়ারদের পছন্দ করে৷ তবে ও ফুটবল খেলতে শুরু করেছে৷ বুঝতে পারি, ও ফুটবল ভালোবাসে৷ প্রথমে ওর গাড়ির নেশা ছিল৷ এখন সেটা ফুটবল৷ আর এটা দেখে, দারুণ লাগে৷’

মোশাররফ করিমের আমি স্পেশাল মানুষ!

mosharaf15মোশাররফ করিম তো অভিনয়ে এমনিতেই স্পেশাল। আবার নতুন করে তাকে কি স্পেশাল হতে হবে ? জানালেন, ভালোবাসা দিবসে এক নায়িকার মন জয়ের জন্য স্পেশাল হতে হচ্ছে আমাকে। মেয়েদের মন জয় তো সোজা কাজ না।

ভালোবাসা দিবসে প্রচার হতে যাওয়া এ নাটকের নামই থাকছে আমি স্পেশাল মানুষ। প্রাণ নিবেদিত এ নাটকে মোশাররফ করিমের সহশিল্পী থাকছেন প্রভা। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

১৩ জানুয়ারি উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। মোশাররফ করিম আরো জানালেন, এ নাটকে বাচ্চাদের কাছ থেকেও অনেককিছু শিখছি। কারণ বাচ্চাদের অনেক সাহস। তাদের থেকে সাহস বাড়ানোর ট্রেনিং নিচ্ছি। বাঁকীটা পর্দায় দেখার আমন্ত্রণ রইলো।

নির্মাতা জানান, ভালোবাসা দিবসে রাত ১১ টায় বাংলাভিশনে প্রচার হবে আমি স্পেশাল মানুষ।

শনিবার জাপার শান্তি সমাবেশ

japaদেশে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার বিকেল ৩ টায় কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার জাতীয় পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে এরশাদের পক্ষ থেকে বলা হয়, দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকন্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। হিংসার রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে। এমনকি অবোধ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।

তিনি বলেন, অবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আগামী শনিবার রাজধানীতে শান্তি-সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বিএনপি নির্মূল না হলে আ.লীগের অস্তিত্ব বিপন্ন হবে

kamrul29ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হবে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান বলির পাঠা নাকি কূটনৈতিক ফায়দা লোটার জন্য গুলি খেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসের পথ পরিহার করুন। তা না হলে আপনি যে সন্ত্রাসের আগুন জ্বালাচ্ছেন এই আগুনেই আপনাকে পুড়তে হবে। দেশের জনগণ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ইসলামী দলের কর্মসূচিতে হামলা

islami15পুলিশ ও একটি সংগঠনের কর্মীদের হামলায় পন্ড হয়ে গেছে সম্মিলিত ইসলামী দলসমূহের পূর্ব নির্ধারিত কর্মসূচি।

বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ সমাবেশে হওয়ার কথা ছিল। নামাজ শেষে সম্মিলিত ইসলামী দল সমূহের কর্মীরা মসজিদ থেকে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মসজিদের সিঁড়িতে তারা সমাবেশ শুরু করেন।

সমাবেশ চলাকালে ইসলামী গবেষণা পরিষদের নামে ওলামা লীগ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীরা হামলা চালায়। হামলায় যুবলীগের কর্মীরাও ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় ইসলামী দল সমূহের সমাবেশ পন্ড হয়ে যায়।

সমাবেশে সম্মিলিত ইসলামী দলের নেতা মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা আবুল কাশেম কাশেমী উপস্থিত ছিলেন।

মহানবী সা. ও হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবিতে সমাবেশ আহবান করেছিল সম্মিলিত ইসলামী দল সমূহ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে সংসদে নেয়ার মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দিচ্ছে। তার নাস্তিককে সংসদে নেয়া হলে দেশের মানুষ তা সহ্য করবে না।

লতিফ সিদ্দিকী সংসদে অধিবেশনে অংশ নিলে এ দিন সংসদ ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।

বিশ্বকাপে ভারতের নতুন জার্সি

india teamদররজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর ঠিক এক মাস পরই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে মহেন্দ্র সিং ধোনির ভারত৷ বিশ্বকাপের আগে বৃহস্পতিবার বিশ্বকাপের
নতুন জার্সি উন্মোচিত করলো ভারত৷

ভারতের নতুন জার্সির প্রধান বৈশিষ্ট্য হল এটি ১০০ শতাংশ পুর্নব্যবহার যোগ্য পলিয়েস্টার ফ্যাব্রিক দিয়ে বানানো হয়েছে৷ খেলার মাঠে ক্রিকেটারদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দেয়ার জন্য নাইকি ড্রাই-ফিট ও নাইকি প্রো বেসপ্লেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে জার্সিতে৷ ফলে এই জার্সি পড়লে ক্রিকেটারদের শরীর অনেক বেশি ঠান্ডা থাকবে৷

পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বাতাস সঞ্চালন হবে জার্সিতে৷ গড়ে ৩৩টি প্লাস্টিকের বোতল রিসাইকেল করে প্রতিটি কিট বানানো হয়েছে। ‘জিরো ডিস্ট্রাকশন’ জার্সির স্ট্রেচেবিলিটিও অনেক বেশি৷