শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

থানায় বিবস্ত্র হিজড়ারা, দৌড়ে পালালো পুলিশ

hizraথানা ছেড়ে পালাচ্ছে পুলিশ। তাহলে বোঝেন পরিস্থিতি কতোটা ভয়ঙ্কর!

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাণ্ডোয়া। এলাকা দখল নিয়ে দু’দল হিজড়ার মধ্যে মারামারির অভিযোগ জানাতে গিয়ে থানায় এমন তাণ্ডব তারা করলো যে থানা পালিয়েও রক্ষা হলো না পুলিশের। শেষে হাতজোড় করে ক্ষমা চাইতে হলো।

পুলিশ জানিয়েছে, এলাকা দখল নিয়ে কয়েক দিন ধরে দু’দল হিজড়ার মধ্যে ঝামেলা লেগেই ছিল। কিন্তু মঙ্গলবার ঝামেলা অন্য দিকে মোড় নেয়। মারামারির সময় ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করা হয়। ফলে আক্রান্ত হিজড়ারা থানায় যান অভিযোগ জানাতে।

কিন্তু পুলিশের গড়িমসি দেখে অকথ্য গালিগালাজ শুরু করে তারা। কিন্তু হঠাৎ এক নারী এসআই তাদের ভুয়া বলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থানার মধ্যেই তাণ্ডব শুরু করে তারা। চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ছুঁড়তে থাকে। এরপরই ওই মন্তব্যের প্রতিবাদ করায় তারা নগ্ন হয়ে যায়। বেগতিক বুঝে থানা থেকেই পালাতে থাকেন একের পর এক কনস্টেবল।

থানা থেকে বেরিয়ে কনস্টেবলদের ধাওয়া করে ছাদে উঠে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে তারা। এসময় তাদের হাতজোড় করে অনুরোধ করেন অন্য পুলিশকর্মীরা।

ওসি কন্ট্রোলরুমে ফোন করে ঘটনা জানানোর পর সিএসপি থানায় আসেন। কিন্তু প্রতিবাদ তখনও চলছে সমানে। তিনি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়।

মেয়েকে জীবন্ত কবর দেয়ার সময় বাবা আটক

kobor childভারতে দশ বছরের এক মেয়ে শিশুকে জীবন্ত মাটিচাপা দেয়ার চেষ্টা  করেছিলেন এক পাষণ্ড পিতা। কিন্তু স্ত্রীর হস্তক্ষেপে তার সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এক গ্রামে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আবুল হুসেইন নামের ওই ব্যক্তি মেয়েদের পছন্দ করতেন না। নিজের স্ত্রীর গর্ভে মেয়ে হওয়ার ঘটনা নিয়ে তিনি বেশ বিরক্ত ছিলেন। তিনি মেয়েটিকে মোটেও পছন্দ করতেন না।

শুক্রবার স্ত্রীর অবর্তমানে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন আবুল হুসেইন। এ উদ্দেশে তিনি বাড়ির পিছনের আঙ্গিনায় একটি গর্ত করেন। এরপর টেপ দিয়ে মেয়েটির মুখ আটকে দেন যাতে সে চীৎকার না করতে পারে।  এরপর  দু হাত বেঁধে শিশুটিকে গর্তে দাঁড় করিয়ে মাটি ফেলতে শুরু করেন। তিনি মাটি দিয়ে মেয়েটির বুক পর্যন্ত ঢেকে ফেলেন। এ সময় হঠাৎ করেই বাড়ি ফেরেন তার স্ত্রী। স্ত্রীর নজর এড়াতে তাড়াহুড়ো করে একটি বাঁশের ঝুড়ি দিয়ে শিশুটির খোলা অংশ ঢেকে দেন তিনি। তার উদ্দেশ্য ছিল, গোপনে মেয়েটির বাকি অংশ মাটি দিয়ে ঢেকে দেয়া।

কিন্তু স্ত্রী ঘরে ঢুকেই মেয়ের খোঁজ করায় তিনি বিপদে পড়েন। স্বামীর আচরনে সন্ন্দেহ হওয়ায় চীৎকার শুরু করেন মেয়ের মা। তার চীৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। শেষে তারাই মেয়েটিকে খুঁজে বের করেন এবং গর্ত থেকে  উদ্ধার করেন।

পরে গ্রামের লোকজন আবুল হুসেইনকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আবুল হুসেইনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ।

ড. তুহিন মালিকের বক্তব্য

tuhin malikkআমি গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে একটি ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারিত হচ্ছে। এসব সংবাদে বলা হচ্ছে যে, আমি ড. তুহিন মালিক গত ৫ই জানুয়ারি ২০১৫ রাতের বেলায় একুশে টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে তাবলীগ জামাত ও ইজতেমা নিয়ে বিরূপ মন্তব্য করেছি। এই মিথ্যা সংবাদের ভিত্তিতে দায়েরকৃত মামলায় ময়মনসিংহের একটি আদালত এমনকি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে জেনেছি। অথচ বাস্তবতা হলো, গত ৯ই ডিসেম্বর ২০১৪ থেকে অদ্যাবধি আমি দেশের বাইরে অবস্থান করছি, যে কারণে ৫ই জানুয়ারি একুশে টেলিভিশনের টকশোতে অংশ নেয়ার তথ্য কেবল বানোয়াট বা ভিত্তিহীনই নয়, রীতিমতো উদ্ভটও বটে। প্রকৃতপক্ষে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে আমি একুশে টেলিভিশনের কোন টকশোতে অংশগ্রহণ করিনি এবং বিদেশে থাকার কারণে মাসাধিককাল আমি অন্য কোন টেলিভিশন টকশোতেও অংশগ্রহণ কিংবা সংবাদপত্রে কলাম লেখা থেকে বিরত রয়েছি। এছাড়া ব্যক্তিগতভাবে আমি ছাত্রজীবন থেকেই তাবলীগ জামাতের মেহনতের সঙ্গে যুক্ত এবং অসংখ্যবার তাবলীগের দাওয়াতি কার্যক্রমে সময় দিয়েছি। সুতরাং তাবলীগ বা ইজতেমা নিয়ে বিরূপ মন্তব্য করা আমার পক্ষে কখনোই সম্ভব নয়।
আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে, মহল বিশেষ তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে আমার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তাতে আমার প্রকৃত ফেসবুক আইডির ছবি ব্যবহার করে নানা রকম মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছে। বাস্তবে আমার ফেসবুক আইডি একটি, যাতে ফলোয়ারের সংখ্যা ৩৮ হাজার প্লাস এবং আমার ফ্যান পেজের সংখ্যাও একটি, যাতে লাইকের সংখ্যা ৬৯ হাজার প্লাস। এই দুটি ছাড়া আমার নামের বাকি সব আইডিই ভুয়া।
অপরদিকে গত নভেম্বর মাসে লন্ডনে এক সেমিনারে একাডেমিক আলোচনায় আমি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করি, যা বিগত দুই বছরে বহুবার পত্রিকার কলামে ও টেলিভিশনের টকশোতে আমি করেছি। কিন্তু সেই সমালোচনার ক্ষেত্রে আমি সংবিধান, বঙ্গবন্ধু বা ধর্মকে কটাক্ষ করিনি। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ তৈরি করে আমার বিরূদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, ধর্মদ্রোহিতা ও মানহানির মামলা করে তাতে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং আদালত সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। আমি আবারও জোর দিয়ে বলছি যে, আমার বিরূদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণীত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সত্য সমাগত এবং মিথ্যা পরাভূত হবেই। আমি আল্লাহ ও আমার দেশের প্রতি অবিচল আছি এবং চিরকাল থাকবো।
তুহিন মালিক
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

গাইবান্ধায় ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

trak10বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনাজপুর থেকে ধানবোঝাই ট্রাকটি বগুড়া যাওয়ার পথে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধরা গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকচালক ও হেলপার লাফিয়ে পড়েন।

পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ট্রাকটি আগুনে পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সৈকতে প্রেমের ফাঁদ

love16চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রেম করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ছে তরুণ-তরুণীরা। সমুদ্রের পাড়ে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক টংয়ের দোকানের ভেতরে কেবিন দেখে সহজেই ঢুকে পড়ছে উঠতি প্রেমিক-প্রেমিকার দল। আর সেখানেই ঘটছে নানা আপত্তিকর ঘটনা। একবার সেখানে পা দিয়ে পুনরায় টাকা-পয়সা নিয়ে ফিরে এসেছে এমন জুটি খুঁজে পাওয়া যাবে না বলে আলাপকালে জানান অনেকে।
ভুক্তভোগীরা জানান, প্রেমিক-প্রেমিকাদের জন্য একান্তে সময় কাটাতে সেখানে টংয়ের দোকানগুলোর লোভনীয় অফার খুব সহজেই কাছে টানে যে কাউকে। স্কুল-কলেজ পালিয়ে প্রতিদিনই সেখানে দেখা মিলে কয়েক হাজার জুটির। ইউনিভার্সিটি পড়ুয়া যুবক-যুবতীরা সময় কাটায় ঘণ্টার পর ঘণ্টা। অনেকে চট্টগ্রামের বাইরে থেকে মেয়েদের ভাড়া করে নিয়ে এসে এখানে ফুর্তি করে দিনরাত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক জোড়া জুটি গত ১লা জানুয়ারি একান্তে সময় কাটাতে যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে দুপুর গড়িয়ে বিকাল হতেই তারা নিজেদের আরও আপন করে নিতে ঢুকে পড়ে সমুদ্রের দক্ষিণ পাশে গড়ে ওঠা একটি টংয়ের দোকানে। দুই ঘণ্টা সময় কাটানোর পর মেয়েটি ও ছেলেটির বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য মোবাইলে ধারণ করে এক কর্মচারী। বিষয়টি হঠাৎ প্রেমিক-প্রেমিকার নজরে এলে তারা ক্ষুব্ধ হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আশপাশের কিছু লোক এগিয়ে এসে তাদের চিৎকার না দেয়ার নির্দেশ দেন। এই সময় এক ব্যক্তি বলেন, আপনারা এখানে খারাপ কাজ করবেন। আর আমরা ভিডিও করলে দোষ। চুপচাপ ৫০০০ টাকা বিল দিয়ে চলে যান। এই কথা শুনে ছেলেটি ও মেয়েটি কান্নায় ভেঙে পড়লে তাদের কাছ থেকে পুরো টাকাটা আদায় করে ওই সিন্ডিকেটের লোকজন। এই বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ছেলেটি নিজের নাম মনসুর আহমেদ বলে প্রকাশ করতে রাজি হন। তিনি বলেন, ঘটনাটি এমনভাবে হয়েছে যে এখন থানায় গিয়ে মামলা করতে ভয় পাচ্ছি। কারণ, যদি বাসার লোকজন জেনে যায় তাহলে মহাবিপদ হবে। তাছাড়া মেয়েটির সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হবে। আমরা ঠিক করেছি বিচে আর যাব না। সরজমিনে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওঠা দোকানগুলোয় প্রবেশ করে দেখা যায়, সেখানকার বেশির ভাগ ক্রেতাই হচ্ছে ১৫-৩০ বছরের ছেলে মেয়ে। এসব দোকান স্থানীয়ভাবে প্রেমলীলা বলে পরিচিত তরুণ-তরুণীদের কাছে। এখানকার একেকটি বেঞ্চে যে কেউ চাইলে শুয়ে বসে কাটাতে পারবেন। রয়েছে কেবিন দিয়ে আলাদা কক্ষ। বাইরে থেকে বোঝার উপায় নেই আসলে ভেতরে কি হচ্ছে। জানতে চাইলে দিদারুল আলম নামের এক ব্যক্তি বলেন, আমার দোকানের কোন নাম নেই। দিদারের হোটেল বললে যে কেউ চিনিয়ে দেবে। যখন যা খুশি লাগলে বলবেন। মদ, বিয়ার, হুইস্কি, রাম সবই আছে।
সমুদ্রের দুই ধারেই রয়েছে এসব প্রেমলীলা। উত্তর পাশের একটি দোকানে গিয়ে দেখা যায়, সেখানে অন্তরঙ্গ অবস্থায় বসে আছে ১০-১২টি জুটি। যারা প্রকাশ্যে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বনে মগ্ন। দোকানের কর্মচারী আবছার দৌড়ে এসে বলেন, স্যার কি লাগবে। দুপুর পর্যন্ত সব বুকিং। ওরা গেলে তারপর আপনারা বসতে পারবেন। কয়জন আছেন বলে যান। খাবার দাবার তৈরি হওয়ার আগে বিচ থেকে একটু ঘুরে আসেন। তারপর এখানে আসলে দেখবেন গরম লাগছে। বিয়ার খাবেন। ব্যবস্থা করে দেবো।
স্থানীয় সচেতন মহল জানায়, পতেঙ্গা থানা পুলিশকে ম্যানেজ করে শক্তিশালী চক্রটি এসব অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। কিছুদিন থাকার পর উচ্ছেদ হলেও আবার সেখানে এসব দোকান তৈরি করে ব্যবসা চালায় ওই চক্র। প্রতি মাসেই পতেঙ্গা থানার একশ্রেণীর কর্মকর্তার আয় এক থেকে দেড় লাখ টাকা। লোকজন সামাজিক চক্ষুলজ্জার ভয়ে প্রতারিত হওয়ার পরও থানায় মামলা করেন না বলে জানা যায়। বেশির ভাগই চেপে যায় পুরো ঘটনা। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পতেঙ্গা থানার ওসি কাজী শাহাবুদ্দিন বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে এই এলাকায় কোন ধরনের অপকর্ম হতে দিচ্ছি না। সাগরের পাড় হচ্ছে ঘুরে বেড়ানোর জন্য। এখানে কোন অসামাজিক কার্যকলাপ চলবে না। যদি কেউ প্রতারণার শিকার হন আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেবো।’

রাজধানীতে গভীর রাতে হঠাৎ বৃষ্টি

nightমাঘের শীতে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বিদ্যুৎ চমকিয়ে মেঘের গর্জন। মাঘ মাস হলেও তেমন একটা শীত না থাকলেও শুক্রবার রাত আড়াইটার দিকে হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি নামে ঝপঝপিয়ে।

রাজধানীর মতিঝিল, গুলশান, খিলগাঁও, মুগদা, ডেমরা, ধানমন্ডি, মগবাজার, ইস্কাটন, বসুন্ধরাসহ বিভিন্ন স্থানে একপশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো ছিল বেশ বড় বড়।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ফরিদপুরে কিছু এলাকায় এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার চট্টগ্রাম ও এর আশপাশের এলাকা এবং পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। একই কারণে গরমও পড়ছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনী জেলায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা রাজধানী ঢাকা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচাইতে কম তাপমাত্রা ছিল যশোর, ঈশ্বরদী ও দিনাজপুর জেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশে সহিংসতা: জাতিসংঘের হুঁশিয়ারি

u16বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন কড়া ভাষায় একটি বিবৃতি দিয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মিটমাটে ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক।

সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।

জাতিসংঘ মানবাধিকার কমিশন বিশেষ করে যেভাবে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার একটি গাড়িতে এরকম হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করা হয় এ প্রসঙ্গে।

বাংলাদেশের সর্বশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

“সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে থাক, আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এসবের নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে।”
বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে সরকার যেন স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া সব পদক্ষেপে যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংঘন না ঘটে সেজন্যে সরকারকে হুঁশিয়ার করে দেয়া হয় বিবৃতিতে।

Bangladesh: UN rights office alarmed at ‘deepening’ political violence

16 January 2015 – The United Nations human rights office has expressed concern over the rising levels of political violence rippling across Bangladesh amid fears of a return to a state of destructive brinkmanship seen in the run up to the country’s 2014 elections.
“The deepening political violence in Bangladesh, resulting from the failure of the two major political parties to resolve their differences peacefully, is very disturbing,” Ravina Shamdasani, spokesperson for the Office of the High Commissioner for Human Rights (OHCHR), said today at a press briefing in Geneva.
“We are concerned about the potential for the violence, which already led to deaths, injury and disruption, to spiral,” she added.
In late 2013, as Bangladesh prepared for its imminent elections, supporters of the country’s major parties clashed with each other and with security forces, leaving scores of people dead, hundreds injured, and causing extensive damage to property.
The incidents prompted former UN High Commissioner for Human Rights, Navi Pillay, to urge the country’s political leaders to set their differences aside, immediately halt the “destructive brinkmanship” and use their influence to ease the unrest.
According to a press release issued by OHCHR earlier this morning, the current the bout of unrest began on 5 January when the opposition Bangladesh National Party, otherwise known as the BNP, called on its supporters to launch a transport blockade to mark the anniversary of last year’s elections which the opposition had boycotted. The Government, for its part, imposed a ban on demonstrations and prevented senior members of the BNP from attending the protest. Since then, the UN agency explained, over a dozen people have reportedly been killed and hundreds injured in ongoing clashes between supporters of the two parties, as well as with security forces. A number of opposition leaders have also been arrested.
Amid the escalating violence, OHCHR said the “rampant use” of arson attacks on vehicles was “particularly disturbing,” citing a recent incident in which a crowded public bus was set on fire, resulting in the immolation deaths of four people including one child. The same day, a senior BNP advisor was shot at and his car set on fire.
“We urge all political parties to show restraint and to bring an immediate end to the violence,” Ms. Shamdasani continued. “We also call on the authorities to ensure the prompt, impartial and effective investigation of all killings committed – irrespective of whether they were committed by State or non-State actors.”
The OHCHR spokesperson also urged the Government to ensure that all arrests and detentions of key opposition leaders were “not arbitrary,” and that all measures taken to restore law and order are “conducted in line with the parameters set by international human rights law, including respect for the freedoms of peaceful assembly, movement and speech.”

আশুলিয়ায় ১০ ডাকাত আটক

arrestমালবাহী  ট্রাকে ডাকাতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ ১০ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার ভোর রাতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃত ডাকাতরা হলো- দিলু (২৮), নজরুল (২৮), জাহিদ (২৩), শেখ ওলী (৩১), মোশারফ (৩১), মনির হোসেন (২০), বাচ্চু (৩০),  আইয়ুব আলী (৩০) দিদার (২৯) ও সুলতান (৩১)।
থানা পুলিশ সূত্রে জানা য়ায়,শুক্রবার দিনব্যাপী ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতের একটি দলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ রড উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

eyaba23কক্সবাজারে টেকনাফের শাহপরীদ্বীপের নাফনদীর মোহনায় এক লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিক্তিতে শাহপরীদ্বীপের বিজিবি জাওয়ানেরা এই ইয়াবার চালানটি উদ্বার করে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করেন বিজিবি। উদ্বারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

টেকনাফের ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কনেল মো. আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ১৭ জানুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিক্তিতে শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিচ ইয়াবা উদ্ধার করে।  উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেয়া হয়েছে। এই ব্যাপারে  আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাসচাপায় প্রাণ গেল এনএসআই সদস্যের

road accident2রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসের চাপায় মারা গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সদস্য এম এ সাত্তার (৫০)। তিনি সিনিয়র ফিল্ড অফিসার ছিলেন বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নম্বরের একটি বাস প্রেস ক্লাবের সামনে এম এ সাত্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে।