শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগ: বেসিক ব্যাংকের ২ কর্মকর্তা চাকরিচ্যুত

basicঅর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের দুই কর্মকর্তা উপ-মহাব্যস্থাপক শিপার আহমেদ এবং উপ-ব্যবস্থাপক এস এম জাহিদ হোসেনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপ-মহাব্যস্থাপক শিপার আহমেদ এবং উপ-ব্যবস্থাপক এস এম জাহিদ হোসেনের বিরুদ্ধে ব্যাংকটির গুলশান শাখায় ঋণ কেলেঙ্কারীর মাধ্যমে ১ হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকর আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, ব্যাংকটির গুলশান শাখায় দায়িত্ব পালন করার সময় ঋণ কেলেঙ্কারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

তাদের যোগসাজশে ব্যাংকটির এ শাখা থেকে ১ হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকার ঋণ কেলেঙ্কারীর ঘটনা ঘটে। ঋণের নামে নেয়া এ অর্থ পুরোটাই আত্মসাৎ করা হয়। এমনকি যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছিল যাদের অস্তিত্ব পর্যন্ত নেই।

এ ঘটনায় শুলশান শাখার সাবেক এক ব্যবস্থাপককেও বদলি করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিজিবি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ন্যাপ

napবিজিবি মহাপরিচালক (ডিজি) রাজনৈতিক আন্দোলনের নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার তথা গুলি চালানোর যে অন্যায় নির্দেশ দিয়েছেন তা সম্পূর্ণ তার ‘এখতিয়ার বহির্ভূত, অসাংবিধানিক ও আইনের পরিপন্থী’ বলে দাবি করেছে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শনিবার এক বিবৃতিতে বলেছেন, “সীমান্তে ধারাবাহিকভাবে মানুষ মরলেও বিজিবির কোনো পদক্ষেপ নেই। অথচ প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহনকারীদের উপর বিজিবি গুলি চালানোর ঘোষণা দিয়ে মূলত তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

নেতৃদ্বয় বলেন, “দেশের মানুষের ওপর বিজিবির গুলি চালানোর ঘোষণা গ্রহণযোগ্য নয়। তাদের কাজ অপরাধীদের আটক করে শাস্তির বিধান করা। গুলি চালানোর নির্দেষ তারা কখনই দিতে পারে না। বাংলাদেশে এখন বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। দেশে চলছে বিষাক্ত রাজনীতির চর্চা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রক্ষার কাজ না করে তারা নিজেরাই গুম-খুন ও সন্ত্রাসের মতো জঘন্য কাজ করছে। বিচারের ওপর মানুষের আর আস্থা নেই। ”

গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহনকারীদের বিজিবিকে গুলি চালানোর ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে- এমন প্রশ্ন রেখে নেতৃদ্বয় বলেন, “বিজিবির কাজ সীমান্ত পাহারা দেওয়া। সেখানে বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে। বিজিবি পদক্ষেপ না নিয়ে নিজের দেশের মানুষকে হত্যার ঘোষণা দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এসব অতি উৎসাহী কর্মকর্তা রাজনৈতিক আন্দোলনের নেতাকর্মীদের ধরে নিয়ে গুলি চালাচ্ছে, বাড়িঘরে হামলা করছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে।”

প্রযোজকের বিরুদ্ধে মামলা করবেন ইমন-অমৃতা

emon omritaচলচ্চিত্রের শুটিংয়ের নামের বিদেশে আদম ব্যবসার অভিযোগে এক প্রযোজকের বিরুদ্ধে মামলার করবেন বলে জানিয়েছেন অভিনয় শিল্পী ইমন ও অমৃতা। শনিবার তারা একথা জানান।

সম্প্রতি রুবেল, ইমন, অমৃতা, সিদ্দিক, তানভীরসহ মোট নয়জনের একটি দল নতুন দুটি ছবির শুটিং-এ ৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেন। ছবি দুটি হলো ‘প্রথম দেখা‘ ও ‘মিশন আফ্রিকা’। এগুলোর পরিচালক ছিলেন মারুফ আহমেদে ও আহমেদ আলী মন্ডল। আর প্রযোজক হিসেবে ছিলেন মশিউর রহমান, মনির ও চয়ন (দক্ষিণ আফ্রিকা)। কিন্তু শেষে শুটিং না করেই দেশে ফেরেন শিল্পীরা।

চলচ্চিত্রের শুটিংয়ের নামে আদম পাচার ব্যবসার ঘটনা জানাজানির পর চলচ্চিত্রাঙ্গনে তোলপাড় শুরু হয়।

ইমন বলেন, “আমরা ঢাকা থেকে শুটিং এর উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি, এর বাইরে কিছুই জানতাম না। কিন্তু দুবাইয়ের বিমানবন্দরে যাবার পর দেখলাম ১৭-১৮ জন বাংলাদেশী আমাদের সঙ্গে বিমানে উঠলো। তখনই আমাদের সন্দেহ তৈরি হয়। তারপরও রুবেল ভাইয়ের সঙ্গে পরামর্শ করে আফ্রিকা পর্যন্ত গেলাম। তারপর সেখানে গিয়ে ঘটলো আরেক ঘটনা।”

তিনি আরো বলেন, “দক্ষিণ আফ্রিকায় নেমে যে হোটেলে থাকার কথা ছিল সেখানে আমাদের সিট নেই। আর শুটিংয়ের জন্য কোনো জায়গার অনুমতিপত্রও নেই। পুলিশ আমাদের পরামর্শ দিলো অন্য কোনো হোটেলে গিয়ে থাকার। এরপর ওখানকার বাংলাদেশের হাই কমিশনের সেক্রেটারি খোকন ভাইয়ের সহযোগিতায় আমরা অন্য হোটেলে গিয়ে ওঠি। এরপর প্রথমে অমৃতার ফ্লাইটের প্রথমে ব্যবস্থা করে দিয়ে রুবেল ভাই ও তানভীর দেশে ফিরে এবং সবশেষ ১৩ জানুয়ারি দেশে ফিরি।”

ইমনের মনে করেন সেখানকার একজনের সঙ্গে প্রযোজকের পূর্ব শত্রুতা ছিলো। তার নাম জালাল। আর তাদের বিপদের জন্য দায়ী প্রযোজক মশিউর বাপ্পী। ইমন বলেন, “তাদের ছাড় দেয়া উচিত না। আমি এর আগে ‘লালটিপ’ ছবির শুটিং এর কাজে ইউরোপের বিভিন্ন দেশে গেছি। আর এবার এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা সত্যিই ভয়ঙ্কর।”

অমৃতা বলেন, “আমাদের শিল্পীদের মধ্যে বাইরের লোক ওঠিয়ে আদম ব্যবসা হচ্ছে বলেই চলচ্চিত্রঙ্গন এগুচ্ছে না।”

“দেশের বাইরে ছবির কাজে এবারই প্রথম। আমি প্রয়োজনে প্রযোজকের নামে মামলা করবো। আমি একা একটা মেয়ে মানুষ, এমন ভয়ংকর পরিস্থিতির শিকার হতে হবে বুঝি নাই। বিমানবন্দরে নামার পর তো কারো দেখায় মেলেনি। প্রযোজকের দোষ এটা। ”

বিমানবন্দরের পাশে হোটেল ফোর্স বার্গ নামক একটি হোটেলে থাকার কথা ছিলো তাদের। সেটা না পেয়ে নিজ খরচে ট্যাম্বো বিমানবন্দরের সিটি লজ হোটেলে থাকতে হয়।

খালেদাকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত, দাবি মুক্তিযোদ্ধামন্ত্রীর

mozammelবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামায়াত-জঙ্গি গোষ্ঠী হত্যার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “গোংয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী জামায়াত-জঙ্গি গোষ্ঠী খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে। তাদের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনা আর এখন তারা খালেদাকেও হত্যার পরিকল্পনা করছে। এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। হত্যাকাণ্ডের সব দায় তারা সরকারের ওপর চাপানোর নীলনকশা করেছে।”

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ হওয়া প্রসঙ্গে মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, “তিনি (খালেদা জিয়া) আটকে পড়ার নাটক করছেন। বাসায় যাচ্ছেন না, কারণ তিনি ওখানে থেকে বিদেশি প্রভুদের সহানুভূতি পেতে চাচ্ছেন।”

বেগম জিয়া ইচ্ছা করেই বাসায় যাচ্ছেন না এবং সরকার নিজ দায়িত্বেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছে করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

বিএনপির ডাকা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি আন্দোলনের নামে সারাদেশে নাশকতা চালাচ্ছে। তবে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।” আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

20 dolদাবি আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধসহ ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার দুপুরে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্রমাগতভাবে মানুষের অধিকারগুলো সংকুচিত করেছে। বিশেষভাবে গণতন্ত্রে যে বিরোধী দলের বিশেষ একটি জায়গা আছে সেটিকে তারা কখনই বিশ্বাস করেনি। গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের সব কর্মকাণ্ডকে বানচাল করতে তারা দমননীতি অবলম্বন করেছে। তাদের দমননীতি অমানবিক, মধ্যযুগীয় এবং নাজি ফ্যাসিস্টদের সমতুল্য। শুধু কথা বলা, সভা, সমাবেশের অধিকারগুলোই তারা হরণ করেনি বরং নাজিদের কায়দায় বিরোধী দলের নেতাদের অবরুদ্ধ, কারারুদ্ধ, মিথ্যা মামলাতেই জড়ানো হয়নি, অনেককে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, ২০ দলীয় জোটের অসংখ্য নেতা-কর্মীদের হত্যা করে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর আওয়ামী মহাজোট সরকার অবৈধ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে আরো বেশি নির্দয় ও নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

দলীয় চেতনায় উজ্জীবিত বেশকিছু আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের দিয়ে বিএনপি এবং জোটের শীর্ষ নেতা ও কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, তার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে আরো বলা হয়, “তারা যেন ক্ষমতাসীন উচ্চপর্যায়ের ব্যক্তিদের প্রতিশোধবাসনার যন্ত্রে পরিণত না হন, কারণ এদেশের সমগ্র জনগোষ্ঠী তাদের বেতন নিশ্চিত করে। ”

বিজিবি মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলা হয়, “এই ধররেনর বক্তব্য জাতিকে স্তম্ভিত ও হতবাক করেছে। ঔদ্ধতপূর্ণ এবং এখতিয়ার বহির্ভূত এই বক্তব্য জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিজিবির হাতে মারণাস্ত্র জনগণের টাকায় কেনা। এটি কোনো দল বা ব্যক্তির প্রাইভেট বাহিনী নয়। ”

পুলিশের আইজি বিএনপি চেয়ারপারসন সম্পর্কে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে মনে হয় একজন ছাত্রলীগের নেতা পুলিশের পোশাক পরে বক্তব্য রাখছেন। পুলিশের আইজির বক্তব্য নজীরবিহীন ও চরম ধৃষ্টতাপূর্ণ। তাদের মনে রাখা উচিত কোনো অপকর্মই কখনো চিরদিনের জন্য মাটিচাপা থাকে না। জনগণ সব ঔদ্ধত্য, অহংকার এবং নিষ্ঠুর অনাচারের বিচার করবেই।”

বিবৃতিতে খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০ দলের সব পর্যায়ের আটককৃত নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে এই মুহূর্তে ‘অবৈধ’ সরকারকে পদত্যাগ করে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের দাবি জানানো হয়।

বিবৃতিতে অবরোধে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

নোয়াখালীতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

hortal29নোয়াখালীতে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ এই হরতালের ঘোষণা দেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহানের মুক্তি, জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ হত্যাকা-ের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়।

হারুনুর রশিদ আজাদ শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গোবিন্দ হালদার মারা গেছেন

haldar‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ কালজয়ী এ গানটির স্রষ্টা সুরকার গোবিন্দ হালদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুরকার গোবিন্দ হালদার দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- মুক্তিযুদ্ধের সময় এই গানটি অনুপ্রাণিত করেছিল লাখো মুক্তিকামী মানুষকে।

এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা কৃতী এই গীতিকারের গান ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ স্বাধীনতা যুদ্ধে অসামান্য প্রেরণা যুগিয়েছিল।

দেশে ভলান্টারি সার্ভিস নেই : অর্থমন্ত্রী

muhit28অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে ভলান্টারি সার্ভিস নেই, যা আছে তা এনজিও সার্ভিসে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশের (ভিএবি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এনজিওগুলো আগে স্বেচ্ছাসেবা দিতো, এখন তারা সেখান থেকে সরে এসেছে। স্বেচ্ছাসেবা দেয়ার মনমানসিকতা তাদের এখন আর নেই।

তিনি আয়োজক সংগঠনটিকে প্রশংসা করে বলেন, তিনি সংগঠনটিকে আগে থেকে চেনেন এবং তারা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, শিক্ষাবিদ ও প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী।

বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত

bsfবেনাপোলের পুটখালী সীমান্তে শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল আহত হয়েছে।

আহতরা হলো- পুটখালী গ্রামের  আলী আহম্মদের ছেলে ফারুক হোসেন (২০) এবং কাগজ পুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫)।

আহত ফারুক হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন ও আলমগীর হোসেন শার্শা বাজারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক হোসেন জানান, ভোরে পুটখালী চরের মাঠ এলাকায় গরু চড়াতে যান তারা। এ সময় বিএসএফ বাংলাদেশ অভিমুখে এলোপাতাড়ি গুলি চালালে সে ও আলমগীর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার এক ঘণ্টা পর তাদের সঙ্গীরা আহত ফারুক ও আলমগীরকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য।

২৩ বিজিবি’র ব্যাটালিন কমান্ডার লেঃ কর্নেল আবদুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভারতে গরু আনতে যাওয়া বাংলাদেশি দুজন গরু রাখালকে প্রতিহত করতে বিএসএফ গুলি চালিয়েছে।

এক সপ্তাহের মধ্যেই নাশকতাকারীদের দমন করা হবে

Mozammalমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে যে নাশকতা চালাচ্ছে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে নাশকতাকারীদের দমন করা হবে ।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী জামায়াতের জঙ্গিদের প্রথম টার্গেট ছিলো শেখ হাসিনা আর এখন তারা খালেদাকেও হত্যার পরিকল্পনা করছে। এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা এবং এর দায় সরকারের ওপর চাপানোর নীল নকশা করেছে তারা।

খালেদা জিয়া কার্যালয়ে অবরুদ্ধ নয় এমন দাবি করে তিনি বলেন, তিনি বাসায় যাচ্ছেন না কারণ তিনি ওখানে (কার্যালয়ে) থেকে বিদেশি প্রভুদের সহানুভূতি পেতে চাচ্ছেন। তিনি ইচ্ছা করেই বাসায় যাচ্ছেন না এবং সরকার নিজ দায়িত্বেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।