শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

জিম্বাবুয়ে সিরিজের বোনাস ৮৮ লাখ টাকা

cricket salaryক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ পার হয়েছে এক বছর। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ব্যাপক রদবদল হলো স্ট্যান্ডিং কমিটিতে। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম নতুন মেয়াদে বেতন বাড়েনি ক্রিকেটারদের।
বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে ১৪ করা হয়েছে। তবে বেতন আগের মতোই। সর্বোচ্চ বেতন ২ লাখ এবং সর্বনিম্ন ৬০ হাজার টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২ লাখ এবং সর্বনিম্ন ৬০ হাজার টাকা পাবেন ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা।

চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ক্রিকেটারদের আলাদা কোনো বোনাস দিচ্ছে না ক্রিকেট বোর্ড। পুরনো চুক্তি অনুযায়ীই বোনাস পাবেন ক্রিকেটাররা।

এদিকে সর্বশেষ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ক্রিকেটাররা বোনাস পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার বা ৮৭ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৪ সালে বিসিবির বেতনভুক ক্রিকেটার ছিলেন ১২। এবার ১৪। চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজ, অফ স্পিনার সোহাগ গাজী ও পেসার রবিউল ইসলাম। এক বছর পর চুক্তিতে ফিরেছেন বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েশ। প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছেন দুই বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ও আরাফাত সানি এবং পেসার শফিউল ইসলাম সুহাস ও আল-আমিন। চুক্তির আওতায় ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন চার ক্রিকেটার- ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। ‘এ’ প্লাস ক্যাটাগরির বেতন ২ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। বেতন ১ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান নাসির হাসেন ও ইমরুল কায়েশ। বেতন ১ লাখ ২০ হাজার টাকা। ‘সি ক্যাটাগরির ক্রিকেটার মুমিনুল হক সৌরভ, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম সুহাশ। বেতন ৯০ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আল-আমিন। তিনজনই প্রথমবারের মতো ক্রিকেট বোডের্র বেতনের আওতায় এসেছেন। তাদের বেতন ৬০ হাজার টাকা। বেতন ছাড়াও দলনায়ক হওয়ায় অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা করে বাড়তি অর্থ পাবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। সব মিলিয়ে গ্রুপ পর্বে খেলা ছয়টি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, নিউজিল্যান্ডকে টপকে যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন মাশরাফি বাহিনী, এজন্য কোনো বাড়তি বোনাস পাবেন না। আগের মতোই ক্যাটাগরিক্যালি বোনাস পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী স্কোয়াডের সবাই বোনাস পাবেন। বোনাসের হারও নির্ধারিত। র‌্যাংকিংয়ের শীর্ষ তিন দলের (১-৩) বিপক্ষে জিতলে বোনাস ২০০০ ডলার, ৪-৬ র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে ১৫০০ এবং ৭-৯ র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে জয় পেলে বোনাস ১০০০ হাজার ডলার। এই হিসেবে জিম্বাবুয়ে সিরিজে ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার বোনাস পেয়েছেন ক্রিকেটাররা। ১৫০০ ডলার করে পাঁচ ম্যাচে ১৫ ক্রিকেটার এই বোনাস পেয়েছেন। ৭৮ টাকা করে হিসেবে মোট অথের্র পরিমাণ ৮৭ লাখ ৭৫ হাজার টাকা। বোনাস দেওয়া হোক বা না হোক, দলের সাফল্যের জন্য মুখিয়ে আছে গোটা দেশ।

জিএসপি সুবিধা ফিরে পেতে আরও কাজ করতে হবে: যুক্তরাষ্ট্র

garmentsশ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার ইস্যুতে অগ্রগতি হলেও, বাংলাদেশকে আরও কাজ করতে হবে। সেক্ষেত্রে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি)-এর আওতায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাদি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। সূত্র : মানবজমিন।

মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান গতকাল বলেন, ২০১২ ও ২০১৩ সালে কর্মস্থলে যে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছিল, তার পুনরাবৃত্তি রোধে অবশিষ্ট পোশাক কারখানাগুলোতে যতো দ্রুত সম্ভব পরিদর্শন শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।

শ্রমিক নিরাপত্তা ইস্যূতে ও তাদের অধিকার নিশ্চিতে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায়, ২০১৩ সালের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত ঘোষণা করেন। এরপর মার্কিন বাণিজ্য প্রতিনিধিবগের্র (ইউএসটিআর) নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি আন্তসংস্থা পর্যালোচনা প্রক্রিয়া শুরু করে। ফ্রোম্যান বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে এবং শ্রমিক অধিকার কর্মী যারা তাদের অধিকার চর্চার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে অব্যাহত হয়রানি ও সহিংসতা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি ত্বরান্বিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগ নেতার ছেলেকে পিটিয়ে হত্যা

chapaiচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজন আলী রকি (১৫) নামে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে বিএনপি-জামায়াত কর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা পাওয়া গেছে।

শনিবার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাজন হচ্ছে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের ছেলে এবং বাবুপুর উজিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটল খান অভিযোগ করেন, গত বৃহস্পতিবার যৌথ অভিযান শুরু হলে সেই অভিযান দেখতে যায় রাজন আলী রকি। পরে যৌথবাহিনী জামায়াত-বিএনপির ২৫ জনকে গ্রেফতার করে। এতে জামায়াত-বিএনপি কর্মীরা সন্দেহ করে যে রাজন তাদের বাড়ি চিনিয়ে দিয়েছে। একপর্যায়ে যৌথবাহিনী অভিযান শেষ করলে ওইদিন দুপুরে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে রাজনকে একা পেয়ে জামায়াত-বিএনপি’র সন্ত্রাসীরা বেধরক মারপিট করে ও ব্যাপক নির্যাতন চালায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। শুক্রবার বিকালে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজন মারা যায়।

নিহত রাজনের পিতা রুহুল আমীন অভিযোগ করেন, তার ছেলেকে এলাকার চিহ্নিত জামায়াত-বিএনপির ক্যাডাররা হত্যা করেছে এবং মৃত্যুর আগে তার ছেলে হত্যাকারীদের নাম বলে গেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্ধারিত সময়ের আগে নির্বাচন নয় : র‌্যাব মহাপরিচালক

benojir rর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের পরেই নির্বাচন হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর বাইরে আমরা কোন কিছুই চাই না।
শুক্রবার রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে র‌্যাবের ডিজি বলেন, গত দুই সপ্তাহে মিঠাপুকুরের পাঁচজনসহ সারা দেশে ২৪ জনকে খুন করা হয়েছে। ২০১৩ সালের মতো একটি গোষ্ঠী তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধার করার জন্য দেশ, সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তারা সন্ত্রাসী। তারা গণতন্ত্রের নামে বোমাবাজি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব খুনিদের সমূলে নিশ্চিহ্ন করতে হবে। বেনজীর বলেন, রংপুরের ৩৫ লাখ মানুষ বাস করে। কিন্তু ৭০ অথবা ৭০০ মানুষ জনগণের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। আর কষ্টে আছি আমরা। দেশবাসীকে সঙ্গে নিয়ে এগুলোকে ২০১৩ সালে আমরা একবার রুখে দিয়েছি, এবারও রুখে দেব ইনশাআল্লাহ।

তিনি বলেন, জাতিসংঘ, পৃথিবীর সব দেশের সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী যারা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা করেছে তারা সন্ত্রাসী, খুনি। এমন খুনিদের সন্ত্রাসীদের আমাদের দেশে সমাজে, রাষ্ট্রে, দরকার নেই। তাদের আমরা দেখতে চাই না।

র‌্যাবের ডিজি বলেন, ১৯৭১ সালে আয় ছিল ১৪৫ ডলার, ১৯৯৬ সালে ছিল ৮০০ ডলার, এখন ১২০০ ডলার। জাতীয় আয়কে ধ্বংস করার জন্যই এই হরতাল অবরোধ ও সন্ত্রাসী কর্মকান্ড। আর দুই-তিন বছর এই সরকার থাকলে দেশ থেকে দারিদ্র নির্মূল হয়ে যেতো বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার সেরা দেশ : প্রধানমন্ত্রী

hasina23প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক- সামাজিকসহ সবক্ষেত্রে বাংলাদেশ হবে দক্ষিন এশিয়ার সেরা দেশ।

শনিবার দুপুরে সেগুন বাগিচায় এনএসআই’র ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেঘনায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

riverনরসিংদীর মেঘনার শাখা নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ তিনজন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন।

মেঘনার বিপিন সাহার ঘাট থেকে শনিবার দুপুর আড়াইটার দিকে চরদিঘলদি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার ওসি কেএম আবুল কাশেম জানান, দুপুর আড়াইটার দিকে ৩৫ যাত্রী নিয়ে চরদিঘলদি যাওয়ার জন্য রওনা দেয়ার তিন মিনিটের মধ্যেই নৌকাটি মাঝখান থেকে ভেঙে যায়। এ সময় নৌকার ছই ভেঙে যাত্রীদের মাথার উপরে পড়ে অনেকেই আহত হন। আহত অবস্থায় সবাই তীরে এসে পৌঁছালেও এক শিশু ও দুই নারী পানিতে ডুবে মারা যায়।

আহত ৬ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি।

বিজিবি প্রধানকে কামরুলের ‘স্যালুট’

kamrul bgbবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন এর জন্য তাকে ‘স্যালুট’ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “বিজিবি প্রধানকে আমি স্যালুট জানাই। তার বক্তব্যের সমালোচনা করছে কিছু তথাকথিত আইনজীবী ও বুদ্ধিজীবী। এরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সুরে কথা বলেন। এসব বুদ্ধিজীবীই বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন।” এছাড়া পুলিশ ও র‌্যাব প্রধানের বক্তব্যেরও প্রশংসা করেন কামরুল।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় কামরুল এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘দেশের ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি: সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রমুখ।

কামরুল বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি তিন বাহিনীর প্রধান যে বক্তব্য  দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী ও প্রশংসনীয়। আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে বিএনপি আন্দোলনের নাম মুখেই নিতে পারবে না। বিএনপির নেতারা পালিয়েও রক্ষা পাবে না।”

খাদ্যমন্ত্রী বলেন, “তথকাথিত বুদ্ধিজীবীদের খোরাক জোগাচ্ছে বিএনপি। এই বুদ্ধিজীবী ও আইনজীবীরাই বিএনপিকে সমর্থন দেবার মাধ্যমে দেশের বড় ক্ষতি করছে।”

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ওই নির্বাচন সুন্দর হয়নি। বিএনপি এলে নির্বাচন সুন্দর হতো। হাড্ডাহাড্ডি লড়াই হতো। এমনকি নির্বাচনের ফল তাদের পক্ষেও যেতে পারত। তখন যখন নির্বাচনে আসেননি এখন তাদের ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ”

কামরুল বলেন, “তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের সুর নরম হবে না। কারণ হেফাজতের মতো পরিকল্পনা নিয়ে খালেদা জিয়া এখনো ওঁৎ পেতে বসে আছেন।”

তিনি বলেন, “১০ দিন পরে আন্দোলন করার জন্য বিএনপির কাউকে মাঠে পাওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার তাই করবে। পালিয়েও পার পাবেন না বিএনপি নেতারা। খালেদা জিয়া মনে করছেন বিদেশি বন্ধুরা তাকে সাহায্য করবেন। আপনাদের মিথ্যচারের চরিত্র তারা জেনে গেছে। কেউ আপনাদের সাহায্য করবে না।”

চলমান পরিস্থিতিকে বিএনপির সঙ্গে যুদ্ধ উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল বলেন, “এ পরিস্থিতির পরিকল্পনা ও টাকা দিচ্ছেন খালেদা জিয়া, মির্জা ফখরুল। আর কাজ করছে বাড়াটে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে, আইন নিজের হাতে তুলে নেবেন না। এই সব সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে আমাদের একটা যুদ্ধ।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, “কারো হাতে পেট্রোলবোমা দেখলে বিজিবি সদস্যরা অবশ্যই অস্ত্র তুলে নেবে। কারণ একজনের পেট্রোলবোমায় হয়তো পাঁচজনের জীবন চলে যাবে। তাই তাকে দমন করাটাই শ্রেয়।” শুক্রবার রংপুরে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। তাদের এই বক্তব্যকে অনেকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেন।

আপিলের বেঞ্চ পুনর্গঠন

high courtসুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনঃগঠন করেছেন নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আপিল বিভাগের এক নম্বর আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বসবেন।

অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

অপর বেঞ্চ জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিচার কাজ পরিচালনা করবেন।

এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি ঈমান আলী ও বিচারপতি এ এ এইচ এম শামছুদ্দিন মানিক চৌধুরী। ইতিপূর্বে এ বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।

শনিবার সকাল ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শপথগ্রহণের পর আপিল বিভাগের বেঞ্চ দুটি পুনঃগঠন করেন।

ঢাবি ভিসির সঙ্গে জামিয়া মিল্লিয়ার ভিসির সাক্ষাৎ

du jamiya vcভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক তালাত আহমাদ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। এ সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশি¬ষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। এসময় তারা উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা করেন।

ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করায় জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে উভয় বিশ^বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

সফররত জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক তালাত আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় সেমিনার কক্ষে আগামী ১৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায় ভূতত্ত্ব বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

বগুড়ায় পন্যবাহী ট্রাকে আগুন

trak10বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ১২ তম দিনে বগুড়া জেলা সদরে চিনি ও সুজিবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা সদরের ঝোপগাড়ি এলকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের কাচপুর থেকে চিনি ও সুজি নিয়ে ট্রাকটি গোবিন্দগঞ্জ যাচ্ছিলো। বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এলে অবরোধকারীরা ট্রাকে হামলা চালায়।

এসময় তারা ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালিয়ে ট্রাকটিতে আগুন দেয়। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

বগুড়া সদর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সার্কেল) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, অবরোধকারীরা ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও আগুন দিলেও কেউ আহত হয়নি।