শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চট্টগ্রামে পুলিশ লাইনে আগুন

fire tচট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে পুলিশ লাইন ব্যারাকের কাপড়ের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নগরীর আগ্রবাদ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে এসে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বায়তুল মোকাররমের পথে কোকোর মরদেহ

kokooবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহবাহী অ্যাম্বুলেন্স রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পথে রওয়ানা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে কোকোর মরদেহবাহী আলিফ মেডিকেল সার্ভিসের অ্যাম্বুলেন্সটি বায়তুল মোকাররমের পথে রওয়ানা হয়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে আরাফাত রহমান কোকোর মরদেহবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদসহ কয়েকজন বিএনপি নেতা মরদেহ গ্রহণ করেন। পরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার মরদেহ রাখা হয়। সেখানে কোকোর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষবারের মতো ছেলের মরদেহ দেখেন।

গুলশান থেকে বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর মরদেহ নেওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। সেখানে বাদ আসর তার জানাজা হওয়ার কথা।

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা যান। স্ত্রী ও দু কন্যা নিয়ে প্রায় ছয় বছর তিনি সেখানে অবস্থান করছিলেন। এদিকে, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ পরছেন। এছাড়া এই তিন দিন দেশের মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব হেফাজতে শিবির নেতার মৃত্যু

chapai mapচাঁপাইনবাবগঞ্জে র্যাবের হেফাজতে আসাদুল্লাহ তুহিন নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।

তিনি পৌর এলাকার চরমোহনপুর গ্রামের এমাদুল হকের ছেলে এবং সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মৌখিকভাবে জানান, গতকাল সোমবার বিকেল চারটার দিকে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি সংলগ্ন এলাকা থেকে আসাদুল্লাহ তুহিনসহ আরো চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে শহরের বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার লালাপাড়া এলাকায় ককটেল উদ্ধারে গেলে র্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় আহত হলে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

এদিকে নিহতের পরিবারের দাবি, সোমবার দুপুর আড়াইটার দিকে আসাদুলকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় র্যাব। মঙ্গলবার সকালে লোকমুখে আসাদুলের মৃত্যুর কথা জানতে পারেন তারা।

অন্যদিকে শিবিরের শহর শাখার সভাপতি গোলাম মোস্তফার দাবি করেন, সরকার র্যাবকে দিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে তুহিনকে। এর প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির।

নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক ১৪

arrestবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে ঘিরে সকল ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে বিএনপির ১১ ও শিবিরের তিন কর্মী রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশই জনগণের প্রধান ভরসা: প্রধানমন্ত্রী

hasina29প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পুলিশ দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় পুলিশই জনগণের প্রধান ভরসা।”

মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পুলিশ প্যারেড পরিদর্শন করেন এবং পরে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “সামপ্রতিক বছরগুলোতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড, হরতাল ও অবরোধের নামে নিরীহ মানুষ হত্যা, যাত্রীবাহী গাড়িতে আগুন দিয়ে নারী-শিশু হত্যার ঘৃণ্য অপকর্ম প্রতিরোধে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”

পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “দায়িত্ব পালন করতে গিয়ে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশের আধুনিকায়নে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অধিকাংশই ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আমরা পুলিশ বিভাগে ৩১ হাজার ৭৪৪টি নতুন পদ সৃষ্টি করেছি। এসব পদে লোক নিয়োগ দিয়েছি। আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করেছি। এর ফলে শিল্পপ্রতিষ্ঠান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে।” এসময় পুলিশ বাহিনীর সর্বস্তরের সদস্যদের জন্য ঝুঁকি ভাতা দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রথম আলো সম্পাদকের জামিন

motiurধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়া তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন ঝালকাঠি আদালত।

মঙ্গলবার সকাল ১১টায় তিনি ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আরিফুজ্জামান তা মঞ্জুর করেন। একই সঙ্গে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদনও মঞ্জুর করা হয়। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।

তার পক্ষে আইনজীবী ছিলেন- আককাস সিকদার ও মানিক আচার্য্য। বাদী পক্ষে এপিপি এম আলম খান কামাল শুনানিতে অংশ নেন।

২১ জানুয়ারি এ মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত ৯ অক্টোবর আইনজীবী মো. গণি আমিন বাকলাই কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। পরে তিনটি ধার্য তারিখেও তারা আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ার নির্দেশ দেন।

চার বাংলাদেশিকে বিএসএফের গুলি

bsf28ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীঁমান্তে চার বাংলাদেশি নাগরিককে গুলি করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাত সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটে।

বিএসএফ’র গুলির আহত হয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ জাম্বু (১৮), ফারুক (২২), করিম (২৭) ও নেংটিদাস (২০) ।

৭ নং আমজানখোর ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীঁমান্তে থুকড়াবাড়ী গ্রামের দবিরউদ্দীনের ছেলে মোহাম্মদ জাম্বু (১৮), বেউরঝারী গ্রামের পিয়ারী দাসের ছেলে নেংটি দাস (২০), উত্তর চড়ইগেতি গ্রামের নিজামউদ্দীনের ছেলে ফারুক (২২)  ও শুকনা মোহাম্মদের ছেলে করিম (২৫) এই চার বাংলাদেশি নাগরিককে গুলি করেছে বিএসএফ। তারা গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোমবার রাত সাড়ে দশটার সময় বেউরঝাড়ী সীঁমান্তের ৩৭৯/৫এস নং সাব পিলার এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে যাচ্ছিলেন। এমন সময় ভারতের চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করে।

৩০ বিজিবি’র মেজর তোহিদ গুলির ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।

ভূতের খপ্পরে পাক ক্রিকেটার!

haris shohelমাঝরাতে হোটেলের ঘরে ভূতের উপদ্রবে ঘুম ছুটল পাক ক্রিকেটার হারিস সোহেলের।

ঘটনায় সোহেল এমনই ভয় পান, যে জ্বর চলে আসে তার। বিশ্বকাপের প্রস্তুতিতে এ মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু ঘটনার স্পষ্টতই সোহেলের উপর এতটাই প্রভাব ফেলেছে, যে তাকে নিউজিল্যান্ড প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ম্যাচে দলে রাখা হয়নি।

ঠিক কী হয়েছে সে দিন? সোহেলর কথা অনুযায়ী, রিজেস ল্যাটিমার হোটেলে তার জন্য নির্দিষ্ট ঘরে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে হঠাত্ই তিনি অনুভব করেন কে যেন তার খাটটি ধরে ঝাঁকাচ্ছে। ধড়মড় করে উঠে বসেন তিনি। ঘুম ভেঙে উঠে বসার পরেও তার মনে হয় খাটটি মাঝে মাঝে নড়ে উঠছে। ভয় পেয়ে তিনি দলের কয়েকজন সতীর্থকে ফোন করেন। তার ঘরে ফিজিও এবং দলের চিকিৎসক ছুটে আসেন। যদিও ঘটনা সম্পর্কে চিকিত্সকের মত, যে জ্বরের কারণে হয়তো দুঃস্বপ্ন দেখে চমকে ওঠেন সোহেল। তবে সোহেল তা মানতে নারাজ। তার বক্তব্য তিনি ঘরের মধ্যে অতিপ্রাকৃত কোনো কিছু অস্তিত্ব টের পেয়েছেন।

হোটেল কর্তৃপক্ষ যদিও ঘটনা নিয়ে একটাই মন্তব্য করেন, যে জ্ঞানত তারা হোটেলের মধ্যে কোনো ‘জ্যান্ত নড়াচড়া’ ভূতের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। ক্রিকেটারদের সঙ্গে ভূতের ‘মোলাকাত’ এই প্রথম নয়। এর আগে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন হোটেলের ঘরে ভূতের উপদ্রবের কথা বলেন। ব্রড জানিয়েছিলেন, ইংল্যান্ডের ল্যাংহ্যাম হোটেলে থাকাকালীন মাঝরাতে তার বাথরুমের পানির কল আপনাআপনি চালু হচ্ছিল। কিন্তু লাইট জ্বালালেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছিল।

গুলশান কার্যালয়ে কোকোর মরদেহ

kokoসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মরদেহ এখন গুলশান কার্যালয়ে। দুপুর ১টা ২৫ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্স কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছায়।

নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের বাইরে অবস্থান করছেন। খালেদা জিয়ার আত্মীয়স্বজন ও সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কার্যালয়ের ভেতরে চলছে কোরআন তেলাওয়াত।

গুলশান কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু,  সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ফরিদা আখতার হীরা প্রমুখ।

 

৪০ মিনিট পর সচল ফেসবুক

facebookকারিগরি ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে একই সঙ্গে আধাঘণ্টা ‘বন্ধ’ ছিল সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক এবং ছবি শেয়ারের ওয়েব ইন্সটাগ্রাম। ফলে বুধবার বাংলাদেশ দুপুর সাড়ে ১২টার দিকে এই দুটি সাইট খুলতে পারছিলেন না ব্যবহারকারীরা।

ওয়েবের পাশাপাশি অ্যাপস এবং প্রক্সি সার্ভারের মাধ্যমেও বাংলাদেশ তুমুল জনপ্রিয় ওয়েব ফেসবুক ব্যবহার করতে গিয়ে হোচট খেয়েছেন অনেকেই।
হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নানা রটনাও ছড়িয়ে পড়ে। অনেকেরই চোখ পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিটআরসি’র ওপর। আর এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে থাকায় বিষয়টি আরো ঘনীভূত হয়।
তবে সব শঙ্কা কাটিয়ে বেলা ১টা ১০ মিনিটে ‘চিচিং ফাঁক’র মতো ফের খুলে যায় ফেসবুক ও ইন্সটাগ্রাম।