শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

‘ট্রাক চাপায়’ শিবির নেতা নিহত: অজ্ঞাত চালকের বিরুদ্ধে র‌্যাবের মামলা

tuhin shibirচাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা তুহিন নিহতের ঘটনায় অজ্ঞাত এক ট্রাক চালককে আসামি করে মামলা করেছে র‌্যাব। মঙ্গলবার রাতেই র‌্যাবে পক্ষ থেকে থানায় মামলাটি দায়ের করা হয়। এদিকে র‌্যাবের অভিযানে আটক নেতা আসাদুল্লাহ তুহিনের মৃত্যুর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন চলছে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। সকাল ৯টার দিকে  হরতাল সমর্থনে শহরের বাতেনখাঁর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড় ইন্দারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এছাড়া আর কোথাও পিকেটিং বা কোন তৎপরতা দেখা যায়নি। হরতালে বন্ধ আছে দোকানপাট। বড় যানবাহন না চললেও শহরে ছোট যানবাহন চলছে। এদিকে নাশকতার আশঙ্কায় বুধবার রাতে বিএনপি জামায়াতের ২২ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার বিকালে র‌্যাবের হাতে আটক হন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখা শিবিরের সভাপতি আসাদুল্লাহ তুহিন। র‌্যাবের দাবি, তাকে নিয়েই বিস্ফোরক উদ্ধারে গেলে চাঁপাইনাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় সে র‌্যাবের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মারা যান। যদিও শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকা-। এদিকে নিহত তুহিনের লাশ মঙ্গলবার রাতেই ময়নাতদন্ত শেষে টিকরামপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নিতহ তুহিনের ভাই মো. আসলাম জানান, তুহিনের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। বাম বুকে রাবার বুলেটে ক্ষত বিক্ষত হয়েগেছে তার জীবন। র‌্যাব তাকে গুলি করেই হত্যা করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সফিকুল ইসলাম জানান, তুহিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে র‌্যাব ঘটনাটি বরাবরই সড়ক দুর্ঘটনা বলে দাবি করে আসছিল। তবে আজ বিকাল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও র‌্যাব বাদি হয়ে অজ্ঞাত একজন ট্রাক চালকে আসামি করে মঙ্গলবার রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলে সদর থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন।

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতা নিহত

sirajganj mapঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চালা শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জেলা বিএনপির ডাকে সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে বুধবার সকাল থেকে হরতাল সমর্থনে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতির হার খুবই কম। বাস টার্মিনাল দূরপাল্লা বা অভ্যন্তরীণ বাস না চললেও সিএনজি চালিত অটোরিকসাসহ হালকা যানবাহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। হরতালের কারণে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনসহ র্যা ব ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মুনাফার বিশ্বরেকর্ড করলো আইফোন-নির্মাতা ‘অ্যাপল’

iphone28পৃথিবীর ইতিহাসে কোনো পাবলিক কোম্পানির করা সর্বোচ্চ মুনাফার নতুন রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’।

‘আইফোন সিক্স’ এবং ‘সিক্স প্লাস’ নির্মাতা কোম্পানিটি বলেছে, গত বছরের শেষ তিন মাসে তারা মোট ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে।
আইফোনের রেকর্ড বিক্রিই এর কারণ – বলেছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানিটি।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাস সময়ে তারা আইফোন বিক্রি করেছে ৭৪ কোটি ৫০ লক্ষ।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল ‘বিস্ময়কর’। বাজার বিশ্লেষকদের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে এই বিক্রি।

কোনোপাবলিক কোম্পানির করা মুনাফার অংকের মধ্যে এটাই সর্বোচ্চ।

এর আগে ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমেরিকান তেল-গ্যাস এক্সন-মোবিল কোম্পানি সর্বোচ্চ প্রায় ১৬০০ কোটি ডলার মুনাফা করেছিল।

এ্যাপল এবার চীনে যে পরিমাণ আইফোন বিক্রি করেছে – তা এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিক্রিকেও ছাড়িয়ে গেছে।

তবে  অ্যাপলের আইপ্যাড বিক্রি হতাশ করেছে এবারও। গত বছর এর বিক্রি কমে গেছে প্রায় ১৮ শতাংশ। – বিবিসি

পার্টি ও পতিতার পেছনে ২০ লাখ ডলার উড়িয়েছেন এক পাদ্রী

padriনরওয়ের সাবেক পাদ্রী আর. ব্লোমহফ পার্টি এবং পতিতার পেছনে প্রায় ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ উড়িয়েছেন। এ বিপুল পরিমাণ অর্থ একটি কল্যাণ সংস্থা থেকে তছরুপ করা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

নরওয়ের পূর্বাঞ্চলীয় শহর দারামমেনের একটি আদালতকে চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন ব্লোমহফ। আদালতে তিনি বলেন, সাত বছরে একটি কল্যাণ সংস্থাকে যে পরিমাণ টাকা-কড়ি হাতিয়ে নেয়া হয়েছিল তা পুরোটাই ফুর্তি করে উড়িয়ে দেয়া হয়েছে।

স্টিফলসেন বেটানাই ফাউনডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় এ অর্থ হাতিয়ে নেন সাবেক এ পাদ্রী। স্পেনে এ সংস্থার পরিচালিত একটি নার্সিং হোমের নামে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফুর্তির টাকা যোগাড় করেছেন বলেও জানান তিনি। – আইআরআইবি

ঢাকাসহ ৯ জেলায় কাল হরতাল

hortal30সহিংসতার মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেয়া এবং সারা দেশে নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ ৯ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

ঢাকাসহ এ বিভাগের অন্য আট জেলা হচ্ছে- গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ। তবে ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত থাকবে।

দুই নেত্রীকে স্মারকলিপি- সঙ্কটের সমাধান দাবি পোশাক শিল্প মালিকদের

shilpo malikহরতাল-অবরোধ বন্ধে ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করছে পোশাক শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনগুলো। রাজধানীর কাওয়ানবাজারের বিজিএমইএ কার্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করে তারা। তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধন শেষে তাদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে।
প্রধানমন্ত্রীর স্মারকলিপিতে দাবি করা হয়েছে, ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা; পোশাক শিল্পের সাপ্লাই চেইন অব্যাহত রাখার ব্যবস্থা করা; ব্যবসায়ীদের শিল্প ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা; যারা অর্থনীতি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।
অন্যদিকে খালেদা জিয়ার কাছে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আপনি শান্তি পূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিলেও বাস্তবে দেখা যাচ্ছে রাস্তায় চলাচলের পরিবেশ নেই। জনমনে জানমালের নিরাপত্তার অভাব অনুভূত হচ্ছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষকে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে হত্যা করছে। এটি অনতিবিলম্বে বন্ধ করা না হলে নিশ্চিতভাবেই একটি নেতিবাচক মেসেজ সারা বিশ্বে চলে যাবে। ফলে ক্রেতারা বাংলাদেশ ছেড়ে অন্যদেশে চলে যাবেন। সেই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পোশাক শিল্পের  রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে স্বপ্ন আমরা দেখছি, তা স্বপ্নই থেকে যাবে।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান রাজনৈতিক সহিংসতায় ‘মেইড ইন বাংলাদেশ’ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা বলেন, এ অবস্থায় বাংলাদেশ ইমেজ সঙ্কটে পড়েছে। যার কারণে আন্তর্জাতিক ব্যবসা হারানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনৈতিকভাবে সঙ্কটে পড়তে যাচ্ছি আমরা। ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করা হলেও তারা বলছে আগে বাংলাদেশের সহিংসতা বন্ধ হতে হবে।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ক্রিসমাস শেষ হওয়ার পর বছরের শুরুতে নতুন নতুন রপ্তানির অর্ডারের সময় হলেও ক্রেতারা অর্ডার দেয়ার জন্য এদেশে আসতে পারছেন না। দিনের পর দিন অবরোধ-হরতাল দিয়ে দেশকে স্থবির করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে পোশাক শিল্পে ৩০ শতাংশ অর্ডার বাতিল হয়ে গেছে।
বিজিএমইএ সভাপতি বলেন, এসময় আমাদের এখানে দাঁড়িয়ে মানববন্ধন করার কথা না। যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কথা। রাজনৈতিক সহিংসতার কারণে সমস্ত অর্থনীতি আজ হুমকির মুখে। তাই সরকারের কাছে আমাদের দাবি: শিল্পে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ দিন। জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। সহিংসতা বন্ধের ব্যবস্থা করুন। এমন পরিস্থিতির সুষ্ঠু সমাধান করুন। তা না হলে আমরা রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না।
আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিরতায় পোশাক শিল্পের সমগ্র সাপ্লাই চেইন ভেঙে পড়ছে। রাজনীতিবিদদের কাছে ব্যবসায়ীরা আজ জিম্মি। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০১৩ সালের মতো আবারো ক্রেতাদের মধ্যে অনিশ্চিয়তা সৃষ্টি হবে। ফলশ্রুতিতে এই শিল্প অন্যত্র স্থানান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, যেমনটি ঘটেছিল শ্রীলঙ্কায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মোর্শেদী, সহসভাপতি শহীদুল্লাহ আজিম, প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের মনোয়ারা হাকীম আলী ও সহসভাপতি হেলাল উদ্দীন প্রমুখ।

ঘৃণা ও ধিক্কারের আগুন দিয়ে সহিংসতার জবাব দেব: কাদের

obaidull28“সহিংসতার জবাব সহিংসতা দিয়ে দেব না, ঘৃণা ও ধিক্কারের আগুন দিয়ে সহিংসতার জবাব দেব।”

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “মানুষ বোমা বানাতে না পেরে তিনি পেট্রলবোমা ও ককটেলের আগুনে দেশে নাশকতা সৃষ্টি করছেন।সমঝোতার একটি পরিবেশ তৈরি হতে পারত, কিন্তু ঘরের দরজা বন্ধ করে বেগম জিয়া সমঝোতার দরজা বন্ধ করে দিলেন। বেগম জিয়া পুত্র শোকে কাতর কিন্তু প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে দেখা করতে গেলেও নেতাকর্মীরা সৌজন্যতাও দেখাতে পারেননি।”

এ সময় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নোয়াখালী  জেলা স্কুলে জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

এবার মোবাইলে বিশ্বকাপ ক্রিকেট

world cup appক্রিকেট প্রেমীদের জন্য সুখবর! গ্যালারিতে বসে কিংবা টেলিভিশনের পর্দায় খেলা দেখার সুযোগ না হলে আর সমস্যা থাকছে না৷ হাতে একটা স্মার্ট ফোন কিংবা কাছে ট্যাবলেট থাকলেই বিশ্বকাপের প্রতিটি মুহর্তের আপডেট পাওয়া যাবে৷

আইসিসি-এর পক্ষ থেকে ২০১৫ বিশ্বকাপের জন্য অফিসিয়াল অ্যাপস চালু করা হল৷ অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে-তে গিয়ে এখনই ফ্রি-ডাইনোড করা যাবে এই অ্যাপস৷ ভারতের একটি প্রসিদ্ধ মোবাইল পরিষেবা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অ্যাপস আনলো আইসিসি

ভারতে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে আইবিএম

ibmআগামী কয়েকমাসের মধ্যেই ভারতের বিভিন্ন শাখা থেকে প্রায় পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে আইবিএম। সংস্থার লাভের আয় ইদানিংকালে খুব একটা আশাপ্রদ না হওয়ায় এই সিদ্ধান্তের দিকে এগোতে চলেছে আইবিএম। সেই সঙ্গে তারা চালু করতে চলেছে নতুন প্রযুক্তি যেমন ক্লাউড কম্পিউটিং। ফলে বাড়তি কর্মী রাখার কোনও যুক্তি কর্তৃীপক্ষ পাচ্ছেন না।

ভারতে আইবিএম-এর প্রায় এক লাখ তিরিশ হাজার স্থায়ী কর্মী রয়েছে। সেক্ষেত্রে পাঁচ হাজার কর্মীর চাকরি যাওয়া মানে প্রকারন্তরে সংস্থারই লাভ। কারণ স্থায়ী কর্মীদের থেকে অস্থায়ী বা কনট্রাকচ্যুয়াল কর্মী নিয়োগ করা অনেক লাভজনক বলে মনে করা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্সের এক ই-মেলের জবাবে আইবিএম-এর তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা যে পাঁচ হাজার ছাড়াতে পারে, তার সম্ভাবনা নাকোচ করছে না আইবিএম।

৩৪মত বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

pscটানা অবরোধের মধ্যেই আজ  থেকে শুরু হচ্ছে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এর আগে গত ১৮ই ডিসেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে ৯ হাজার ৯৬৬ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। পিএসসি সূত্র জানিয়েছে, থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে অবশিষ্ট প্রার্থীদের সময়সূচি প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি অফিসে প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, পূর্ব নির্ধারিত সময়ানুযায়ীই মৌখিক পরীক্ষা হবে। অবরোধের কারণে সময়সূচি পরিবর্তন করা হবে না। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ই ফেব্রুয়ারি ৩৪ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২৪শে মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হলেও কোটাপ্রথা বিতর্কের কারণে পিএসসিকে তিনবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে হয়।