শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

হাজির হচ্ছেন না খালেদা: আইনজীবী

khaledaজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায শুনানি আজ। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি যাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যেই ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে, তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে, দুর্নীতি মামলা দুটির শুনানি অব্যাহত রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী, দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের অসমাপ্ত সাক্ষ্য দেয়ার কথা রয়েছে আজ।

টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

hasinaaটাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাহউদ্দিন সেনানিবাস উদ্বোধন ছাড়াও সেনানিবাস প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে টাঙ্গাইলের ঘাটাইলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। পরে তিনি এএমসিসি অ্যান্ড এস পরিচালিত, মহিলা রিক্রুট ব্যাচ-এর শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা সাড়ে ১২টায় নবনির্মিত বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৫০ মিনিটে তিনি বঙ্গবন্ধু ব্রিজ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস উদ্বোধন করবেন।

মিরসরাইয়ে ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা

pettrol bomaচট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গুরত্বপূর্ণ বেশকিছু নথিসহ পুড়ে গেছে অফিসের আসবাবপত্রও।
বুধবার রাত আড়াইটার দিকে ভূমি অফিসের প্রধান সহকারির কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের পূর্ব দক্ষিণ পাশের শেষ কক্ষে বসেন প্রধান অফিস সহকারি অসীম কুমার রক্ষিত। ওই কক্ষের দক্ষিণ দিকের জানালা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে  দুর্বৃত্তরা। জানালার কাঁচ ভেঙে ভেতরে থাকা অফিসের গুরত্বপূর্ণ নথিপ ও আসবাবপত্রে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমানা প্রাচীর ও প্রধান ফটকে তালা থাকায় বাইরের লোক ভেতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারেনি। অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পানি দিয়ে আগুন নেভান।
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি অসীম কুমার রক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারি (ভূমি) ফজলে এলাহী অলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনসহ স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিরসরাই থানার এসআই আক্কাস জানান, ‘আমরা খবর পেয়েছি। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি।’

ট্রাকে পেট্রোলবোমা, লাফিয়ে পড়ে হেলপারের মৃত্যু

bjbচাঁদপুর-কুমিল্লা মহাসড়কে টাইলসবাহী ট্রাকে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার পর তারাহুড়ো করে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ট্রাকটির হেলপার মোতালেব হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সরেপাড়া কালামিয়ার বাড়ির আবদুল হামিদের ছেলে। এতে ট্রাকটির চালক ও সঙ্গে থাকা টাইলস ব্যাবাসয়ীর প্রতিনিধিও আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে মতলব দক্ষিণে টাইলস নিয়ে আসার পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকটিতে পেট্রোলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে মোতালেবের গায়ে আগুন ধরে গেলে জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন তিনি ও চালক। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোতালেব ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রাকের চালক ও অপর আরোহী।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়ীদ জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। মোতালেবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

কনস্টেবলকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ওসি

policeকুলাউড়ায় কর্তব্যরত শরাফত আলী (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গুরুতর আহত করেছেন কুলাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। আহত কনস্টেবলকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে রেলওয়ে প্লাটফরমে কাউন্টারের সামনে দায়িত্বরত অবস্থায় তাকে পিটিয়ে আহত করেন ওসি। সেই সঙ্গে আহত কনস্টেবলকে ‘অসুস্থ’ বলে চালিয়ে দিয়ে অভিযোগ ঢাকার চেষ্টাও করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেলওয়ে প্লাটফরমে দায়িত্বরত অবস্থায় রেলওয়ে পুলিশ কনস্টেবল শরাফত আলী ও ওসি জাহাঙ্গীর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শরাফত আলীর অস্ত্র কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে থানায় নিয়ে যান ওসি।

সেখানে দীর্ঘ সময় অবস্থানের পর অসুস্থ বলে দুই কনস্টেবলকে দিয়ে শরাফতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে কুলাউড়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নুরুল হক শরাফতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

তবে ওসি জাহাঙ্গীর আলম শরাফত আলীকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার সঙ্গে কোনো ধরনের সমস্যা হয়নি। তিনি থানায় বেঞ্চে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’

কুলাউড়া রেলওয়ে থানার কর্মরত একাধিক পুলিশ সদস্যের দাবি, জাহাঙ্গীর যোগদানের পর থেকেই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। তাই তাকে ওই থানা থেকে প্রত্যাহারের দাবি তাদের।

ওসি জাহাঙ্গীর আলম হাসপাতালে এলে তার কাছে এ বিষয়ে জানতে চায় সাংবাদিকরা। তখন তিনি বলেন, ‘ভাই আমাকে একটু সাহায্য করেন।’ এ কথা বলে তার মারধরে কনস্টেবল আহত হওয়ার বিয়য়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানান তিনি।

এদিকে রেল পুলিশের (আখাউড়া সার্কেল) ইন্সপেক্টর নাছিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘রেলওয়ে ওসির হাতে কনস্টেবল আহত হওয়ার খবর আমি শুনেছি। বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

 

ইসরায়েল-হেজবুল্লাহ সংঘর্ষ, নিহত ৩

hejbulllahলেবানন ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলী সেনা বহনকারী গাড়ি বহরে হিজবুল্লাহ’র হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন।

নিহতদের মধ্যে দুইজন ইসরায়েলী সেনা আর অন্যজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য। গত ১০ দিন আগে সিরিয়ায় হিজবুল্লাহ’র ওপরে ইসরায়েল যে বিমান হামলা করেছিল তার প্রতিউত্তরেই হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটি।

ইসরায়েলী সেনারা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হবার পর তারাও পাল্টা হামলা চালায়। এইসব হামলা ও পাল্টা হামলায়, ক্ষেপণাস্ত্র ও গোলার-এর শব্দে তখন কেঁপে ওঠে পুরো দক্ষিণ লেবানন।

এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের ডাকে নিউ ইয়র্কে এক জরুরি সভায় বসে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল।

পরিস্থিতি যেন আরও খারাপের দিকে না যায় এই লক্ষ্যে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন লেবাননে থাকা জাতিসংঘের উচ্চপদস্থ একজন কর্মকর্তা।

কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলী সেনা বহরে হামলার জন্য যারাই দায়ী হোক-না কেন তাদের-কে মূল্য দিতে হবে। লেবাননের বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা বলছেন এই হামলা বা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

দক্ষিণ লেবাননের শেবা ফার্মস এলাকায় ইসরায়েলী সেনা যানে বুধবার এই হামলার ঘটনা ঘটে। লেবানন দাবি করেছে, এই এলাকাটি লেবাননের কিন্তু ইসরায়েল তা দখল করে রেখেছে।

হামলার দায় স্বীকার করে হেজবুল্লাহ জানিয়েছে, গত ১৮ই জানুয়ারিতে সিরিয়ায় ইসরায়েলী বিমান হামলার বদলা হিসেবেই হামলাটি করা হয়েছে।

ইসরায়েলের সেই হামলায় ইরানের একজন জেনারেল এবং হিজবুল্লাহ’র ছয়জন সদস্য নিহত হয়েছিল। সূত্র: বিবিসি

‘কারো মধ্যেই গণতন্ত্র নেই’

shohidul alamদেশে আজ ২৪ দিনের মতো টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী বিএনপি নেতৃত্বাধীন জোট। ফাঁকে ফাঁকে চলছে হরতালের মতো কর্মসূচিও। এসব কর্মসূচিতে ঢাকায় কিছুটা কম প্রভাব লক্ষ্য করা গেলেও দূরপাল্লার যানবাহন চলাচল এবং পণ্য পরিবহণ কার্যত অচল হয়ে রয়েছে।

এছাড়া সহিংসতা ও নাশকতায় বহু মানুষের প্রাণহানিও ঘটছে। চলমান এই সহিংসতা নিয়ে বিবিসি গত কয়েকদিন ধরে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছে, জানতে চাইছে, তাদের পেশাজীবনে চলমান রাজনৈতিক অস্থিরতার কি প্রভাব পড়ছে।

এর ধারাবাহিকতা বিবিসির স্টুডিওতে এসেছিলেন গ্যালারি দৃকের কর্ণধার এবং আলোকচিত্র প্রশিক্ষণ স্কুল পাঠশালার প্রধান, খ্যাতনামা আলোকচিত্রী ড. শহিদুল আলম।
তার সঙ্গে কথা বলেছেন আফরোজা সোমা।

চলমান রাজনৈতিক সঙ্কটকে অনেক দিনের সঙ্কট বলে উল্লেখ করে এ বিষয়টি বোঝা দরকার বলে মন্তব্য করেন শহিদুল আলম।

বাংলাদেশে গণতন্ত্রকে মুক্তি দেয়া কিংবা এদেশ থেকে স্বৈরাচারকেও এখনও হটানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।

দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বে পড়ে সাধারণ মানুষ ও শিল্পী সমাজের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন শহিদুল আলম।

নিজের পেশাগত ক্ষেত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ১১টি জায়গায় আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে এখন যে ছবি মেলা চলছে, সেক্ষেত্রেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ পরিকল্পনা মাফিক কোনও কাজ করা যাচ্ছে না।

শহিদুল আলম বলেন, “কেউ স্বপ্ন দেখছেন না। শিল্পীরাও দুরের কথা না ভেবে আজ কিভাবে বাঁচা যায়, সেটি ভাবছেন।”

তার মতে, জনগণ আসলে কোনো দলের সঙ্গেই নেই। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই বলেই মনে করেন তিনি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য শিল্পীসহ সব জনগণের আন্দোলন গড়ে তুলে রাজপথে নামা দরকার বলেই মনে করেন শহিদুল আলম। সূত্র: বিবিসি

এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে আট পদক্ষেপ

nahid26শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই এসএসসি পরীক্ষা শুরু হবে। ১৪ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটকে সহিংসতার পথ পরিহার করতে হবে। আর কোনো বিকল্প নেই। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ চাপা পড়ে আছে। আশা করি, তা জাগ্রত হবে এবং ছেলেমেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন।’ তিনি বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আল্লাহর দোহাই, মানবতার দোহাই_ দয়া করে আমাদের ছেলেমেয়েদের নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন।’ এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গতকাল বুধবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন,নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের জন্য চলমান সহিংসতা বন্ধ ছাড়া কোনো বিকল্প পথ নেই। দেশের ১৪ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটকে সহিংসতার পথ পরিহার করতে হবে। তিনি বলেন, ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে সহিংস কর্মসূচিতে মানুষ পোড়ানো হচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। দেশের ৬ কোটি শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অবরোধ আহ্বানকারীদের কাছে আমাদের আহ্বান, এসএসসি পরীক্ষার সময় অবরোধ-হরতাল বন্ধ রাখুন। তিনি আরও বলেন, ২০ দলীয় জোটের চলমান অবোরোধ-হরতালে সাধারণ মানুষের কিছুই আসে যায় না। শুধু মানুষের মনে আতঙ্ক রয়েছে। শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন। আমরাও উদ্বিগ্ন।

ঢাকাসহ ৯ জেলায় হরতাল চলছে, দূরপাল্লার বাস বন্ধ

hortal5সহিংসতার মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেয়া এবং সারা দেশে নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতারের প্রতিবাদে ঢাকাসহ নয় জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে।

রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও রেল চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর ভেতরে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস, অটোরিকশা, রিকশাসহ কিছু হালকা যান চলাচল করছে।
ঢাকাসহ এ বিভাগের অন্য আট জেলা হচ্ছে- গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ। তবে ঢাকা মহানগর হরতালের আওতামুক্ত থাকবে।

মমি করে রাখা হয়েছে মমতাজকে!

tajmoholস্ত্রী মমতাজ মহলের প্রতি মোগল সম্রাট শাহজাহানের অমর প্রেমের নিদর্শন আগ্রার তাজমহল। তাক লাগানো এ স্থাপনার মধ্যেই রয়েছে সম্রাজ্ঞী মমতাজ মহলের কবর। তবে তাকে সেখানে সমাহিত করা নিয়ে যুগ যুগ ধরেই রহস্যমিশ্রিত বিভিন্ন তথ্য প্রচলিত আছে। সম্প্রতি প্রকাশিত একটি বই এ রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। এতে দাবি করা হয়েছে, মমতাজের মরদেহ মমি করে রাখা হয়েছে। খবর :টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে। শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মমতাজ মহল। বুরহানপুর এলাকায় (বর্তমানে মহারাষ্ট্রের একটি শহর) ১৪তম সন্তান প্রসব করতে গিয়ে মারা যান মমতাজ। প্রিয়তমা পত্নীর স্মরণে ১৭ শতকে আগ্রায় যমুনা নদীর তীরে সৌধটি নির্মাণ করান শাহজাহান। সম্প্রতি ‘তাজমহল অর মমিমহল’ নামে একটি ই-বুক লিখেছেন আফসার আহমদ নামে একজন সাংবাদিক ও লেখক। বইয়ে তিনি দাবি করেন, ‘তাজমহলের আসল সত্য গোপন রাখা হয়েছে। সৌধটি নির্মাণের সময় যদি সত্য তথ্য প্রকাশিত হয়ে যেত, তাহলে এটি আর নির্মাণ করাই হয়তো সম্ভব হতো না।’
আফসার আহমদ তার বইয়ে মমতাজের মৃত্যু সংক্রান্ত অনেক অজানা তথ্যও তুলে ধরার দাবি করেছেন। এতে মমতাজের মৃত্যু, তার শেষের কয়েকটি দিন ও মমি করার বিস্তারিত বর্ণনা দিয়েছেন লেখক। তার দাবি, মমতাজকে তিনবার সমাহিত করা হয়। প্রথম দু’বার একটি সংরক্ষণাগারে, তৃতীয়বার চূড়ান্তরূপে। মমতাজের মরদেহ মমি করতে মোগলরা কি প্রাচীন মিসরীয় পদ্ধতি ব্যবহার করেছিলেন? মোগলদের কি মরদেহ সংরক্ষণের রীতি ছিল? এসব প্রশ্নের জবাবের চেয়েও লেখক বেশি আগ্রহী ছিলেন মমতাজের মমি করা দেহটি এখনও সংরক্ষিত আছে কি-না তা জানতে।