শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১০০ টাকার প্রাইজবন্ডের ফলাফল

prizebond১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৭৮তম ড্র’র ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনিছুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ড্র অনুষ্ঠিত হয়।

১০০ টাকা মূল্যমানের ৪০টি সিরিজ হলো- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড এবং খঢ।

সিরিজগেুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডগুলোর বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ:

৪০টি ৬ লাখ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন ১টি; ৪০টি ৩ লাখ ২৫ হাজার টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ১টি, ৮০টি ১ লাখ টাকা মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি; ৮০টি ৫০ হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি;
১৬০০টি ১০ হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪০টি; সর্বমোট ১ হাজার ৮৪০টি পুরস্কার প্রতি সিরিজের জন্য ৪৬টি।

ড্র’তে ০০০০০০১ থেকে ১০০০০০০ তম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলোতে থেকে নিম্নলিখিত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে:

১ম পুরস্কার ০৬০৮৯৫১; ২য় পুরস্কার ০২৪৮৭৪৭; ৩য় পুরস্কার ০২৬৪০৯৪ ও ০৫০০৮২৯; ৪র্থ পুরস্কার ০০৪৭০৮০ ও ০৩৮৩০৯৫।

৫ম পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো: ০০৩৬১২৩, ০২৯৪৪৬১, ০৫৫৪৯৪৭, ০৭৬৯৬৮৬, ০৮৬১৮৬২, ০০৫৯২৫০, ০৩১৫৯৯২, ০৬৩৬৩৪৪, ০৭৭৫২০২, ০৮৬৬৯৫০, ০১২২২০৯, ০৩৩১৮৪১, ০৬৭৪৪৮২, ০৭৮৭০২৭, ০৮৭৪০৮০, ০১২৫২১৫, ০৩৪৭৬৬৯, ০৬৯১৯৭৩, ০৭৯৮১০৪, ০৮৮৬৬৯৩, ০১৫৮০৬৩, ০৩৫৬৯২৩, ০৬৯৭৫২৭, ০৮০৯২৬৫, ০৯০৩৮০৬, ০১৭৫৮৮৫, ০৩৭২১৫৪, ০৭১৬৯৬২, ০৮২১৬৩৯, ০৯৫৩৮২৭, ০২৩৬৫০৩, ০৪৪৭৯৫৭, ০৭২০৭২৯, ০৮৩৩৪৭১, ০৯৯৩২৯১, ০২৭৬২৪৮, ০৪৭৪২০২, ০৭৬৮৩৯৫, ০৮৫১৪০৯, ০৯৯৮২০৭।

১৩ ফেব্রয়ারির মধ্যেই সরকার পতন

joynul১২ দিনের মধ্যেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকারের পতন ঘটবে বলে দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেছেন, ‘দেশের মানুষের জানমাল রক্ষার্থে যে আন্দোলন চলছে, এ আন্দোলনেই জনগণের দাবির মুখে আগামী ১৩ ফেব্রয়ারির মধ্যেই এই অবৈধ সরকারের পতন হবে।’

জাতীয়তাবাদী শক্তিই স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে তিনি বলেন, ‘এ সরকারের সময় শেষ, আগামী ১২ দিনের মধ্যেই এ সরকারের পতন হতে যাচ্ছে।’

সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে রোববার দুপুরে হরতালের সর্মথনে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপিপন্থি আইনজীবীরে সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখা এ সমাবেশের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন- আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষিত

rape induগাজীপুরের কালিয়াকৈরের এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা করেছে।

ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীর মামলার আসামি ফরিদ আহমেদ সোহানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কালয়াকৈর থানায় শনিবার রাতে মেয়েটি নিজেই মামলাটি করে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ভাওয়াল মির্জাপুরের নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার অলিয়ার চালা এলাকায় নানির বাড়ি যাচ্ছিল। পথে স্থানীয় বাগানবাড়ি ট্রাস্ট কারখানার পাশে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহান ও তার কয়েকজন সঙ্গী জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। রাতে তাকে কালিয়াকৈর বাজারের পাশে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এবং শুক্রবার ভোরে স্থানীয় তুরাগ নদীর পাড়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে তার স্বজনদের কাছে পাঠায়। পরে ওই ছাত্রী ঘটনাটি পরিবারের লোকদের জানায়।

এসআই সাইফুল জানান, শনিবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে ওই রাতেই কালিয়াকৈর সিনেমা হলের গলি থেকে সোহানকে গ্রেফতার করা হয়।

সোহান কালিয়াকৈর বাজার দক্ষিণপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। সে কালিয়াকৈর বাজারে নিজের দোকানে মোবাইল ফোন মেরামতের কাজ করে।

বান্দরবানে ট্যাক্সি উল্টে নিহত ২

cngবান্দরবানের কসাই পাড়া এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ট্যাক্সিটি যাত্রী নিয়ে রেইছা এলাকা থেকে বান্দরবান শহরের দিকে আসার সময় কসাই পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্যাক্সির নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক মো. আমিন (৫২) ও থুইসানু মার্মা (৪৮) নামের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো চার যাত্রী।

আহতারা হলেন- রেদামা মার্মা (৫৮), সুইম্রা প্রু (৫০), বাবুল দাশ (৫৪) ও মাছাই মার্মা (২২)।

পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায় কক্সবাজার থ ১১. ১২৮০ নাম্বারের ট্যাক্সিটি হরতালের সময় যাত্রী বোঝাই করে শহরে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাবুল দাশের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবার বাড়ি রেইছা এলাকায়।

মে মাসে চীন যাচ্ছেন মোদি

modiএ বছরের মে মাসে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র সাথে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ ঘোষণা দেন বলে সংবাদ প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।

তিনি ভারতীয় জনগণকে উদ্দেশ্য করে গণমাধ্যমকে বলেন, মোদি মে মাসে চীনে আসছেন। আমি সফরের তারিখ জানাবো। এটি একটি প্রস্তুতিমূলক সফর।

সুষমা স্বরাজ চার দিনের চীন সফরে গিয়েছেন্। বেইজিং পৌঁছেই ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। এগুলোর মধ্যে ব্যবসার দিকটি অগ্রাধিকার পেয়েছে।

এক আলোচনায় সুষমা জানান, চীনের কোম্পানীগুলির জন্য নিয়ম আরো শিথিল করবে ভারত। পাশাপাশি ভারতের কোম্পানিগুলির জন্যও চিনের বাজার খুলে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

বিজয় প্রাথমিক শিক্ষা-২ সফটওয়্যার

bijoy softসফটওয়্যার প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল বিজয় প্রাথমিক শিক্ষা-২ সিরিজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের তিনটি সফটওয়্যার প্রকাশ করেছে।

শিশুরা এই সফটওয়্যারগুলো দিয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তুগুলোকে ডিজিটাল যন্ত্রে পড়তে পারবে। বিজয় ডিজিটাল এর আগে বিজয় শিশুশিক্ষা-১ নামে শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও অংক, বিজয় শিশু শিক্ষা-২ নামেও বাংলা, ইংরেজি ও অংক এবং বিজয় প্রাথমিক শিক্ষা-১ এর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ক ৯টি সফটওয়্যার প্রকাশ করেছে। সফটওয়্যারগুলো তিনটি সিডিতে পাওয়া যায়। প্রতিটি সিডির দাম ২০০ টাকা।
বিজয় প্রাথমিক শিক্ষা ২, বাংলা, ইংরেজি ও অংক এই তিনটি সফটওয়্যাররের প্রতিটির দাম ২০০ টাকা। দেশের সফটওয়্যার বা সিডি বিক্রেতাদের কাছে সফটওয়্যারগুলো পাওয়া যাবে বলে জানিয়েছেন বিজয় সফটওয়্যার রূপকার প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।

রিজভী ৩ দিনের রিমান্ডে

rizvi19গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন।
এর আগে আদালতে হাজির করে রিজভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
আদালতে রিমান্ড আবেদন বাতিল ও জামিন প্রার্থনা করেন রিজভীর আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করে পুলিশ।

যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমায় দগ্ধ একজনের মৃত্যু

bus burn1রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ নূর হোসেন নামে একজন মারা গেছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

আইসিইউ প্রধান ড. শাহ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের ১৮তম দিন গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়ার কাঠের পুল এলাকায় বাসটিতে ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন তিন নারীসহ ২৯ জন। তাদের সবাইকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, তাদের মধ্যে ৯ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
গ্লোরি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৮৬) গুলিস্তান থেকে নরসিংদী যাচ্ছিল। ওই বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলাও হয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এরপর অবরোধ ও দফায় দফায় হরতালের মধ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন, যাদের বেশিরভাগই পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান।

টিনার নতুন দুই ছবি

Tinaঅফিসে এসেই জানতে পারলাম ইমারত হোসেন ইমু পরিচালিত ”সেইভ দি চিল্ড্রেন” পূর্নদৈর্ঘ চলচ্চিত্রের শ্যুটিং হচ্ছে কমলাপুরে। তাই ছুটে গেলাম কমলাপুরে। বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে হলো নায়িকা টিনার সাথে কথা বলার জন্য। অবশেষে প্রোডাকশন বয় এসে বললো ভাইয়া ম্যাডাম আপনাকে যেতে বলেছেন। মেকাপ রুমে ঢুকতেই খুব বিনয়ের সাথে টিনা আমাকে সালাম দিয়ে সরি বলা শুরু করলো। আমার প্রথম প্রশ্ন ছিলো আপনার নামটা কে রেখেছেন? মৃদু হেসে বললো আমার আসল নাম মনিকা আক্তার পপি। ছবির পরিচালক নাম পরিবর্তন করে টিনা রেখেছেন। আর তাই টিনা নামেই আমার মিডিয়াতে পথচলা। জানতে চাইলাম বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। ইমারত হোসেন ইমু পরিচালিত ”সেইভ দি চিল্ড্রেন” ছাড়াও আরো নতুন দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আরো কয়েকটা ছবির ব্যাপারে কথা হচ্ছে। তাছাড়া টেলিফিল্ম সবকিছু পেছনে ফেলে, এক ঘন্টার নাটক শ্যূটিং প্যাকাপ, স্বপ্নকন্যসহ আরো কয়েকটা নাটকে কাজ করছি। কিছুদিন হলো কেয়া লন্ড্রি সোপ এর বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। এক কথায় বলতে গেলে এখন আমি কাজ নিয়ে খুবই ব্যস্ত। কথা শেষ না করতেই আমি প্রশ্ন করলাম মিডিয়াতে কাজ করে আপনার কি মনে হচ্ছে এবং কতদূর যাওয়া সম্ভব? টিনা সুন্দর করে গুছিয়ে বললেন, দেখেন যতি সততা থাকে এবং নিষ্ঠার সাথে কাজ করা যায় তাহলে প্রতিটা ক্ষেত্রেই অনেক দূরে যাওয়া সম্ভব। আমি বলবো মিডিয়াতে কাজ করেই বাংলাদেশের কৃষ্টি কালচার সবার মাঝে তুলে ধরা সম্ভব। তাছাড়া আমি আমার সততা, মেধা দিয়ে কাজ করে যাবো, বাকিটা আল্লাহর ইচ্ছ। হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো ম্যাডাম ক্যামেরা রেডি। উঠতে উঠতে বললো সরি ভাইয়া আমাকে যেতে হবে। আরেকদিন বাসায় আসবেন চা খেতে খেতে বাকি কথা হবে। স্পট সূত্রে জানতে পারলাম ছবিটি বাংলাদেশসহ ২৭টি দেশে মুক্তি পাবে।

রিপোর্টারঃ জহির রায়হান

চাঁদাবাজি: বনানী ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

arrest28চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিস ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে বনানীর ৪ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাকি দু’জন হলেন-মোহাব্বত হোসেন সবুজ ও সোহেল শেখ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁঞা মাহবুব হোসেন জানান, ওই সড়কের একটি বাড়িতে তারা চাঁদা চাইতে গেলে বিষয়টি পুলিশকে জানান হয়। পরে তাদেরকে গ্রেফতার করা হয়।