শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সরকারের পতন নিশ্চিত করে রক্তের বদলা নেয়া হবে : শিবির

shibir2শিবির নেতা এমদাদুল্লাহকে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।

এ সময় বক্তারা বলেন, শিগগীরই আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেই প্রত্যেক শহীদের রক্তের বদলা নেয়া হবে।

আজ সোমবার সকাল নয়টায় মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি রাজধানীর বাড্ডার নতুন বাজারের আগ থেকে শুরু হয়ে নতুন বাজারের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান বিশ্বাস বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে  ক্রসফায়ারের নামে মেধাবী ছাত্রদের হত্যার নেশায় মেতে উঠেছে।

তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, গুম করে হত্যা করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায়না, জনতার স্বতঃস্পূর্ত আন্দোলনকে দমন করা যায়না।  অতিশীগ্রই আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করেই শহীদের রক্তের বদলা নেয়া হবে।

এ সময় বিক্ষুব্ধ শিবিরকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে।  তখন রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, খিলক্ষেত থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, গুলশান থানা সভাপতিসহ অন্যান্য স্থানীয় শিবির নেতাকর্মীরা।

ঢাকাকে আওয়ামী দস্যুমুক্ত করতে একটি ফোনই যথেষ্ট : খোকা

khokaর‌্যাব, পুলিশ এবং বিজিবি সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ না করে নিরপেক্ষ ভূমিকায় থাকলে রাজধানী  ঢাকাকে আওয়ামী দস্যুমুক্ত করতে তার একটি ফোনই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাসাসের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিরিশ মিনিটের মধ্যেই ঢাকাকে আওয়ামী মুক্ত করা সম্ভব।  এর জন্য আমাকে সশরীরে ঢাকায় ফেরারও প্রয়োজন হবে না। সরকারকে বলতে চাই, এখনও সময় আছে সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের মতো করুণ পরিণতি আপনাদেরও বরণ করতে হবে।

শাহজালালে বিমান থেকে ৬০ কেজি স্বর্ণ উদ্ধার

goldঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার সকালে বিমানবন্দরের রানওয়েতে থাকা বাংলাদেশ বিমানের ‘রাঙা প্রভাত’ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। বেলা পৌনে ১২টায় সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, বিমানটিতে তল্লাশি চলছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিমানটিতে তল্লাশি চলছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

চিয়ারলিডারদের রোল মডেল বিজ্ঞানী

chiyarlidarচিয়ারলিডার মানেই খেলার মাঠে একটা বাড়তি আকর্ষণ। স্বল্পবসনা যুবতীদের চটুল নাচ খেল-বিনোদনকে অন্যমাত্রা দেয়। সেই স্বাদ আইপিএল-এর সৌজন্যে ইতোমধ্যেই পেয়েছে উপমহাদেশের দর্শক। কিন্তু স্বল্পবাসে কয়েক হাজার দর্শকের সামনে এক যুবতীর নাচকে শিক্ষিত নাগরিক সমাজের একাংশ মনে মনে যতই উপভোগ করুক, সরাসরি সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাক সিঁটকানোই তাদের দস্তুর। পাছে মনের খবর জনসমক্ষে চলে যায়! সেই সব ‘ভণ্ড’-দেরকেই কার্যত যোগ্য জবাব দিচ্ছেন বছর ছাব্বিশের মার্কিন যুবতী কেলি বেনিয়ন। বিশ্বের অনেক যুবতীর কাছে তিনি অচিরেই হয়ে উঠেছেন রোল মডেল।

কী করেছেন কেলি?

ছোট থেকেই মেধাবী ছাত্রী কেলি বেনিয়ন। স্কুল পাশ করার পর উচ্চশিক্ষার জন্য বেছে নেন বিজ্ঞানকেই। সাইকোলজি ও স্প্যানিশ ভাষায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে বর্তমানে বস্টনে নিউরোসায়েন্সের উপর পিএইচডি করছেন। এর পাশাপাশিই মার্কিন বেসবল ম্যাচগুলিতে কেলিকে ছাড়া চলে না উদ্যোক্তাদের। আসলে বিজ্ঞানী কেলি বেনিয়ন একজন তারকা চিয়ারলিডার। খেলার ফাঁকে স্বল্পবাসনা কেলির নাচ মাতিয়ে রাখে গোটা স্টেডিয়াম। এই আনন্দই তিনি চুটিয়ে উপভোগ করেন। কেলির বক্তব্য, সুন্দর মুখ আর নাচ জানলেই চিয়ারলিডারদের দলে জায়গা হওয়ার সম্ভাবনা প্রায় একশো শতাংশ। বুদ্ধি, শিক্ষাকে অনেকেই গুরুত্ব দেয় না। ফলে পড়াশোনা বেশি দূর না এগোলেই, আয়ের জন্য সুন্দর মুখ নিয়ে চিয়ারলিডার হতে এগিয়ে আসেন অনেক যুবতী। তার কথায়, ‘চিয়ারলিডার পেশাকে নীচু ভাবে দেখা হবে কেন। বহু মানুষের বিনোদন জোগান তারা। আর স্লিম থাকার জন্য তো সবাই জিমে যায়। আমি স্টেডিয়ামে যাই। অসুবিধা কী?’

বিজ্ঞানী কেলি বেনিয়ন এখন বহু মার্কিন যুবতীর কাছেই হয়ে উঠেছেন রোল মডেল। চিয়ারলিডারদেরও কাছেও কেলি মানেই একরাশ গর্ব।

সিরাজগঞ্জে বুধবার হরতালের ডাক জামায়াতের

hortal30পুলিশের গুলিতে জামায়াত নেতা সাইদুর রহমান মারা যাওয়ার প্রতিবাদে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সোমবার সকালে হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার জেলা ব্যাপী বিক্ষোভ ও বৃহস্পতিবার দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে,  রোববার বিকেলে পুলিশের সাথে সংঘর্ষে উল্লাপাড়া উপজেলা জামায়াতের রোকন সদর ইউনিয়নের সেক্রেটারি সাইদুর রহমান (৪৫) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি।

 

জানুয়ারিতেই খুলনা বিভাগে ৪৬ খুন, নিখোঁজ ২৪

marder2বছরের প্রথম মাসে খুলনা বিভাগে ৪৬টি হত্যাকাণ্ড, ২৭টি আত্মহত্যা, পাঁচটি ধর্ষণ, ৪৩টি অপহরণ এবং ১৬টি ডাকাতির ঘটনা ঘটেছে। আর নিখোঁজ হয়েছেন ২৪ ব্যক্তি ।

এ ছাড়া এই বিভাগের সীমান্ত এলাকায় বিএসএফের হাতে দুই বাংলাদেশী খুন, চারজন অপহরণ এবং চারজন নির্যাতনের শিকার হয়েছেন। যশোরভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস যশোরের ডকুমেন্টেশন সেলের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

সেলের দায়িত্বে নিয়োজিত প্রোগ্রাম অফিসার শাউলি সুলতানা জানিয়েছেন, খুন হওয়াদের মধ্যে ১১ জন নারী, ২৮ জন পুরুষ, চারটি ছেলেশিশু এবং তিনটি মেয়েশিশু রয়েছে। বরাবরের মতো এ মাসেও বিভাগের সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছেন যশোরে। আর ধর্ষণের ঘটনা বেশি ঘটেছে ঝিনাইদহ জেলায়। ধর্ষিতাদের মধ্যে দুইজন নারী এবং তিনটি শিশু রয়েছে। এ ছাড়া একজন নারী ও পাঁচটি মেয়েশিশু গত মাসে যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

শাউলি সুলতানা জানান, জানুয়ারি মাসে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনাও অন্য জেলাগুলোর চেয়ে যশোরে বেশি ঘটেছে। আর অপহরণের ঘটনায় খুলনা ও সাতক্ষীরা জেলা এবং নিখোঁজের ঘটনায় বাগেরহাট জেলা শীর্ষে।

রাইটস যশোরের ওই ডকুমেন্টেশন রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, জানুয়ারিতে যশোর এবং মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। মেহেরপুর ও সাতক্ষীরা বিএসএফ অপহরণ করেছে চার বাংলাদেশীকে এবং যশোর ও সাতক্ষীরা সীমান্তে নির্যাতন করেছে আরো চার বাংলাদেশীকে।

এ ছাড়া জানুয়ারি মাসে খুলনা বিভাগে ১৫৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। যার বেশিরভাগ ঘটে যশোর ও খুলনা জেলায়।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বলেন, “স্থানীয়, জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে আমরা এ প্রতিবেদন তৈরি করি। সংবাদপত্রে যে সব ঘটনার সংবাদ প্রকাশিত হয় শুধু তাই এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃতপক্ষে অপরাধমূলক ঘটনার সংখ্যা আরও বেশি।”

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক

arrest বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে অভিযান চালিয়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার হামিদুল আলম জানান, সোমবার ভোরে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলা থেকে ২ জন, গাংনী থেকে ৩ জন ও মুজিবনগর থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, ২০ দলের ডাকা অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে লাগাতার অবরোধের পাশাপাশি রোববার সকাল থেকে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচিতে সোমবারও সকাল থেকে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

 

খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আদালতে মামলা

khaledaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী  আজ সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। দুপুরের দিকে মামলার শুনানির কথা রয়েছে। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহম্মেদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আসামি করা হয়েছে। গত ই জানুয়ারি থেকে এ পর্যন্ত হরতাল অবরোধে ৪২জনকে হত্যা ও পুরিয়ে মারার অভিযোগ আনা হয়েছে মামলায়।
এর আগে যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দিয়ে যাত্রী দগ্ধ করার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়। তবে তাকে আসামি বা হুকুমের আসামি করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

হোটেলের তোয়ালে সরানোর আগে সাবধান!

towalভালো হোটেলের তোয়ালে, বিছানার চাদর আর বালিশের ওয়াড়ের মতো ধবধবে ও নরম তুলতুলে কাপড় সহজে মেলে না। এই কারণে বেড়াতে গিয়ে অনেকেই এই সমস্ত জিনিস নির্দ্বিধায় স্যুটকেস বা ব্যাগে ভরে ফেলেন। বিষয়টি অবৈধ জেনেও লোভ সামলাতে পারেন না তারা। এর মধ্যে সবচেয়ে বেশি খোয়া যায় তোয়ালে।

পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের হোটেল ও গেস্ট হাউস থেকে চুরি যায় কয়েক লক্ষ তোয়ালে। অনুনয় থেকে হুমকি, কর্তৃপক্ষের কোনো দাওয়াইয়েই সারেনি পর্যটকদের এই আচরণ। শেষে চুরি ঠেকাতে বাধ্য হয়ে প্রযুক্তির শরণাপন্ন হয়েছে বৃটেনের হোটেল মালিকরা। বৃটেনের বেশ কিছু হোটেলের তোয়ালে, চাদর, বালিশের ওয়াড় ও কম্বলের ভিতর বোতামের আকারের খুদে একটি যন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যন্ত্রের সাহায্যে হোটেলের এই সমস্ত পণ্য কোথায় ও কখন সরানো হচ্ছে, তা বিলক্ষণ জানা যাবে বলে দাবি কর্তৃপক্ষের।

নির্মাতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে তোয়ালে-চাদর ধোপাখানায় পাঠানোর পর তার হিসাব রাখতে সাহায্য করত এই চিপ। পরবর্তীকালে ‘লিনেন টেকনোলজি ট্র্যাকিং’ নামে একই প্রযুক্তি কাজে লাগিয়ে চুরি যাওয়া জিনিসের খোঁজ পাওয়া সম্ভব হচ্ছে। হোটেল ছাড়ার সময় কোনো গ্রাহকের মালপত্তরের ভিতর থেকে তোয়ালে বা চাদরের উপস্থিতির সংকেত মিললে সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করতে সক্ষম হচ্ছে কর্তৃপক্ষ।

আপাতত বৃটেনের ২০০০ হোটেল এই যন্ত্র ব্যবহার করা শুরু করলেও বিশ্বের নানা প্রান্তে তার প্রচলন যে দ্রুত বাড়বে সে ব্যাপারে নিশ্চিত নির্মাতারা। এবার থেকে হোটেল-ঘরের তুলতুলে তোয়ালের মায়া কাটানোই অতএব শ্রেয়।

এশিয়া কাপে খেলতে যাচ্ছে প্রতিবন্ধী ক্রিকেট দল

creket pবাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের অংশগ্রহণে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে।

টুর্নামেন্টে খেলতে আজ ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।

এ জন্য গত শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড সিএপিসিবি।

এ ধরনের টুর্নামেন্টে এটাই প্রথম অংশগ্রহণ দলটির।

কিন্তু ক্রিকেটের মত প্রতিযোগিতাপূর্ণ খেলা কিভাবে খেলছেন প্রতিবন্ধীরা?

বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন বলছিলেন, তাকে নিজেকে চলাফেরা করতে হয় হুইল চেয়ারে করে।

এরকম যারা দৌড়াতে পারেন না তাদের রান সংগ্রহের জন্য রানার থাকেন।

তবে দলের মধ্যে তিনি একাই হুইল চেয়ার ব্যবহার করেন বলে জানান মো মহসিন।

বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত আড়াইশো প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় রয়েছে বলে জানান দলটির অধিনায়ক।

প্রতিবন্ধীরা যাতে সমাজের মূলধারার মানুষের মাঝে আসতে পারে, তাদেরকে যাতে নির্বাসিত হয়ে জীবন কাটাতে না হয় সেই অনুপ্রেরণা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ বলে উল্লেখ করেন মো মহসিন।

একজন প্রতিবন্ধী যখন দেশের বাইরে জাতীয় পতাকা তুলে ধরেন তখন দেশের অসংখ্য প্রতিবন্ধী মানুষ এবং তাদের পরিবারগুলো সঙ্কোচ থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে।

এর আগে প্রতিবন্ধী ক্রিকেট দলটি ভারতের সাথে তাজমহল ট্রফি টুর্নামেন্টে অংশ নিয়েছিল।– বিবিসি