শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বৃহস্পতিবার পর্যন্ত হরতাল বাড়িয়েছে ২০দল

hortal30অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘন্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়িয়েছে ২০দল। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গণদাবী মেনে নেয়ার কোন ঘোষনা না দিয়ে সরকারের পেটোয়া যৌথবাহিনী নরহত্যা চালিয়ে যাচ্ছে। ২০ দলীয় জোটের নেতা-কর্মীদেরকে নির্বিচারে খুন-গুম ও গণগ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার ওপর সরকারী হস্তক্ষেপ, খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল সিনিয়র নেতাসহ বরেণ্য বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল বাড়ানো হয়েছে।

সাংবাদিক পেটানোয় রমনার ওসিসহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা

cmmcইংরেজি দৈনিক নিউএজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদককে পেটানোর অভিযোগে রমনা থানার ওসি মশিউর রহমান, ওসি তদন্ত আলী হোসেন এবং এসআই মেহেদী হাসান সুমনসহ অজ্ঞাত আরো ৮/১০ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভিকটিম নাজমুল হুদা সুমন এ মামলাটি দায়ের করেনসিএমএম আদালতে ।

মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনোয়ার সাদাত শুনানি শেষে ডিবির যুগ্ম কমিশনারকে আগামী ১০ মার্চের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৫টার দিকে বাদী নাজমুল হুদা সুমন তার বন্ধু খায়রুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলে বিজয়নগরস্থ রাজমনি সিনেমা হলের সামনে আসলে ট্রাফিক পুলিশ তাদের থামায়। দুই জন মোটরসাইলে ওঠা নিষিদ্ধ জিজ্ঞাসা করেই কোন কথা বলার সুযোগ না দিয়েই তাদের ওপর চড়াও হয়।

বাদী সাংবাদিক পরিচয়  দিলে ঘটনাস্থলে উপস্থিত এসআই মেহেদী হাসান সুমন বাদী ও তার বন্ধুকে বে-ধরক মারধর শুরু করেন। মারধর করার পর বলেন, ক্রয়ফায়ারে দেব, প্রয়োজনে বিএনপি-জামায়াতের দালাল বানিয়ে জেলে পুড়ে দেব।
এরপর বাদী ও বাদীর বন্ধুর ২টি মোবাইল এবং পকেটে থাকা ৭ হাজার ২শ ৭০ টাকা ছিনিয়ে নিয়ে তাদের রমনা থানায় নিয়ে যায়। সেখানে বাদী নিজেকে সাংবাদিক পরিচয় দিলে অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশ তাদের ফের বে-ধরক পিটিয়ে রক্তাক্ত যখম করে।

এরপর এসআই সুমন এক কনস্টেবলকে বাদী ও তার বন্ধুর মোবাইলে প্রধানমন্ত্রীর নগ্ন ছবি আপলোড করে দেওয়ার নির্দেশ দেয়। পরে একটি রেকর্ডার এনে বাদী ও তার বন্ধুকে পাবলিক পিটিয়েছে মর্মে জোর করে স্বীকারোক্তি রেকর্ড করেন।

মামলায় বলা হয়, রমনা থানার ওসি ও ওসি তদন্তের নির্দেশে এসআই মেহেদী হাসান সুমন এবং অনান্য অজ্ঞাত পুলিশ সদস্যরা বাদী ও তার বন্ধুকে বে-ধরক পিটিয়ে মারাত্মক জখম করে।

সংলাপই একমাত্র প্রেসক্রিপশন: বি চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেনচলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপই একমাত্র প্রেসক্রিপশান।

সংকটের সমাধানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি প্রস্তাব দিয়েছেন।

 

 bcw3

প্রস্তাবগুলো হলো, প্রধানমন্ত্রীকে প্রথমত, উদার হতে হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীকে স্বীকার করতে হবে বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে। তৃতীয়ত, নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেটা সকল দলের আলোচনা সাপেক্ষে করতে হবে তবে প্রধান দলকে প্রাধান্য দিতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বি. চৌধুরী বলেন, “জনগণের মনের কথা বুঝন, তারা হরতাল-অবরোধ চায় না, আবার দমন নিপীড়নের স্বৈরাচার সরকারও চায় না। দেশ রক্ষার শেষ সুযোগ চলে যাচ্ছে, সময় নেই রক্ষা করুন।”

তিনি বলেন, “আমি জানি আপনি (শেখ হাসিনা) সাহসী নারী, সাহসী বাবার মেয়ে আপনি। আমি আরো বলব, সংকট নিরসনে সাহস দরকার। সেই সাহসও আপনার আছে। তাই আপনাকেই প্রথম সংলাপের আহ্বান করতে হবে।”

তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমানোর চেষ্টা করলে সংকট নিরসন হবে না।”

বৈঠকে সম্মিলিতি পেশাজীবী পরিষদের ভারপাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন-ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল ইসলাম, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

কুমিল্লায় পেট্রল বোমায় নিহতদের দু’জন বাবা-মেয়ে

father sonকুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। এরা হলেনÑ শহরের ঘোপ এলাকার বাসিন্দা নূরুজ্জামান পপলু (৫০) ও তার মেয়ে মাইশা (১৫)। দগ্ধদের মধ্যে রয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা।
নিহত পপলুর ছোট ভাই যশোর শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাই, ভাবি ও তাদের মেয়ে চার দিন আগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে তারা সেখান থেকে ফিরছিলেন। প্রাথমিক খবর জানার পর আমার বড়ভাই পাট গবেষণা কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান ও এক বোন ঢাকা থেকে ভোরে কুমিল্লা রওনা হন। তারা কুমিল্লা জেনারেল হাসপাতালে কিছু সময় আগে লাশ দুটি শনাক্ত করেছেন।’
নূরুজ্জামান পপলু পেশায় ঠিকাদার ছিলেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তার বাড়ি। তিনি শহরের অতি পরিচিত মুখ। তার মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পপলুর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তারা এখনও দুর্ঘটনার খবর জানেন না। পপলুর ভাই কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাবি মাহফুজা বেগম মিতার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তবে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

এবার গুলির নির্দেশনা চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

mozammelএবার অবরোধ-হরতালে নাশকতাকারীদের গুলি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশ চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে তিনি এ নিদের্শনা চান। জনবিরোধী অবরোধ-হরতালের বিরুদ্ধে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।এর আগে বিজিবি প্রধান ও সমাজকল্যাণ মন্ত্রী নাশকতাকারীদের গুলি করার কথা বলেছিলেন।

আ.ক.ম মোজাম্মেল বলেন, “সহিংসতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়ার আহবান জানাচ্ছি। বাংলাদেশ উন্নয়নের মডেল হচ্ছে আর পাকিস্তান অকার্যকর দেশে পরিণত হচ্ছে। এজন্যই খালেদা জিয়ার গা-জ্বালা করছে।”

দুই নেত্রীকে আলোচনায় বসার বিষয়ে সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে বলেন, দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে।একজন দেশের রাষ্টনায়ক এবং সফল প্রধানমন্ত্রী, আর অন্যজন ব্যর্থ প্রধানমন্ত্রী। তার সঙ্গে কিসের আলোচনা?”  সমাবেশ থেকে নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মো.আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা বক্তব্য রাখেন।

প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন ম্যাচে  হেরেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ মঙ্গলবার বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে। ব্রিসবেনের এই ম্যাচে আগে ব্যাট করে নেমে ২৩১ রান তোলে বাংলাদেশ। এই রানে মমিনুলের ৫২ ও মাহমুদুল্লা রিয়াদের ৪২ রানের বড় ভূমিকা ছিল। জবাব দিতে  নেমে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে পিয়ার্সন ৭৯ ও টার্নার ৭৮ রান করেন।

খালেদার ফোনালাপ: শিরোনামে ‘নাশকতা’ থাকলেও অডিওতে নেই!

khaledaaaবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কয়েকটি কথিত ফোনালাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকে৷ পুরনো এসব অডিও-র শিরোনামে ‘নাশকতার’ কথা বলা হলেও কথোপকথনে শব্দটি পাওয়া যায়নি৷
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া অডিওগুলো বছরখানেক আগে ইউটিউবে আপলোড করা হয় বাংলালিকস নামক একটি অ্যাকাউন্ট থেকে৷ অডিওগুলোর শিরোনাম খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা৷ চটকদার এই শিরোনাম যেকারো নজর কাড়লেও কথিত অডিওগুলো শুনে খালেদা জিয়া নাশকতামূলক কর্মকান্ডের কোন নির্দেশনা দিয়েছেন কিনা, সেটা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই৷
কে বা কারা এসব ফোনালাপ রেকর্ড করে ইন্টারনেটে প্রকাশ করেছে, তা জানা যায়নি৷ তবে প্রকাশিত কথিত কথোপকথনে বিএনপি নেত্রী তাঁর নেতাকর্মীদের ভৎর্সনা করেছেন, রাস্তায় লোক নামাতে নির্দেশ দিয়েছেন৷ তবে কোন অডিওতেই নাশকতা কিংবা হামলা শব্দগুলো ব্যবহার করা হয়নি৷ সুনির্দিষ্টভাবে কোথাও কিংবা কারো উপর হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের কথাও নেই৷
বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, চার বছর আগে ঢাকায় বিএনপির একটি সমাবেশের সময় দলের কয়েকজন নেতার সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার কয়েকটি টেলিফোন সংলাপের অডিও টেপ ঘুরছে ইউটিউবে, যাতে তাকে নেতাদের নানা নির্দেশ দিতে শোনা যায়৷

খালেদা ডাইনি: মায়া

mayaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে খালেদাকে গ্রেফতার করতে হবে। এতো কিছু হওয়ার পরেও যার হুঁশ হয় না। তার ঠিকানা হওয়া উচিত শ্রীঘরে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এসময় শুধু খালেদা জিয়াই নয়, তার নেত্রীত্বে ২০ দলের যেসব নেতারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, তাদেরও গ্রেফতারের দাবি জানান তিনি।

মায়া বলেন, “খালেদা জিয়া মানুষ খেকো ডাইনি। মানুষের রক্ত ছাড়া তার ঘুম হয় না। তার সম্পর্কে কী বলব! দেশের মানুষকে হরতাল-অবরোধের নামে পেট্রল বোমা মেরে নির্বিচারে অন্যের মায়ের বুক খালি করছেন। দেশের মানুষ আশা করেছিল তার  স্নেহের ছোট পুত্রের মৃত্যুতে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য! তিনি তা প্রত্যাহার করেননি। তিনি অবরোধ অব্যাহত রেখেছেন। তিনি মানুষ নয়, ডাইনি।”

তিনি বলেন, “যারা আইনের শাসনে বিশ্বাস করে না। কথায় কথায় মিথ্যা বলেন। সন্তানের লাশ নিয়েও নাটক করেন। তাদের সঙ্গে কোনো রকমের সংলাপ বা সমঝোতা হতে পারে না। বেগম জিয়া অপেক্ষা করুণ, নির্বাচন হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ বা নির্বাচন হবে না।”

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

বাগেরহাটে ট্রাকে আগুন, বিএনপি নেতা আটক

arrestহরতাল চলাকালে বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটিপুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোদ্দাছের আলীকে আটক করেছে পুলিশ। ট্রাকের ড্রাইভার হাবিবুর রহমান হবি জানান রাত সাড়ে বারোটার দিকে সিমেন্ট নিয়ে শ্যাম বাগাত এলাকায় পৌঁছলে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত হানা দিয়ে  ইট ছুড়ে ট্রাকের গতিরোধ করে ।
এসময় দুবৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এতে ট্রাকটি পুড়ে যায় ।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটি (খুলনা মেট্র-ট-১১-০০১৪) মংলা থেকে সিমেন্ট বোঝাই করে খুলনায় যাচ্ছিল। ট্রাকটিতে ৩৫০ বস্তা সিমেন্ট ছিল। হরতাল-অবরোধকারীরা ট্রাকটিতে আগুন দিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

হাইওয়ে ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোদ্দাছের আলীকে  আটক করেছে পুলিশ।

নিপাহ ভাইরাসে মৃত্যু, নওগাঁয় যাচ্ছে বিশেষজ্ঞদল

nipa virusনওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর ঘটনার পর আজ সেখানে যাচ্ছেন একটি বিশেষজ্ঞদল।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারি পরিচালক ডা: শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামের নেতৃত্বে এ দলটি জেলার মান্দা উপজেলা ভালাইন ও পরানপুর ইউনিয়নে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলার জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন।

তিনি  বলেন, “নিহতদের মধ্যে দুজন খেজুরের রস খেয়ে আর একজন পাখির খাওয়া ফল খেয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত মাসের শেষ সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর পর এলাকায় মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।”

ভালাইনের আপেল (১১) ও কাওসার আলী (১৩) খেজুরের কাচা রস খেয়ে এবং পরানপুর ইউনিয়নের হাফিজুল পাখির খাওয়া ফল খেয়ে এ  রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান তিনি।

এর আগে আপেল ও হাফিজুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। অন্যদিকে কাওসার হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি আসার পর গত ৩০ জানুয়ারি মারা যান।

সিভিল সার্জন জানান ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউটের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী নিহত তিন ব্যক্তি রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে দাফন পর্যন্ত সব পর্যায়ে যারা জড়িত ছিলেন এমন ৩৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে এদের মধ্যে দু একজনের জ্বর ছাড়া আর তেমন কোন উপসর্গ দেখা যায়নি বলে জানান তিনি।

এলাকার মানুষকে খেজুরের কাঁচা রস ও পাখির খাওয়া ফল না খেতে পরামর্শ দেয়া হয়েছে।