শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বোকা হারামের হামলায় নাইজেরিয়ায় ৪ সেনা ও ১০৯ জঙ্গি নিহত

naijeriya2শুক্রবার সকালে নাইজেরিয়ার একটি শহরতলিতে হামলা চালিয়েছে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম। সদস্যরা। নাইজারের সেনাবাহিনীও ওই হামলা প্রতিরোধে পাল্টা-অভিযান চালিয়ে কমপক্ষে ১০৯ জঙ্গিকে হত্যা করেছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

নাইজেরিয়ার বর্নো প্রদেশের সীমান্তের অপর পাশে নাইজারের এ শহরতলিটি অবস্থিত।

সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বোসো শহরতলিতে এ লড়াইয়ে চার সেনা সদস্য ও এক বেসামরিক মানুষ নিহত হন।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী মাহামাদু কারিদজো এ পরিসংখ্যান দিয়েছেন। তবে উভয় পক্ষে আহতের সুনির্দিষ্ট কোন সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি।

বোসো শহরতলিতে হামলার পর বহু বাসিন্দা পালিয়ে প্রাণ রক্ষা করেন। তবে সেনাবাহিনীর সফল অভিযানে বোকো হারাম সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

রোব-মঙ্গলবারের পরীক্ষার সিদ্ধান্ত বিকালে

s s cরোববার থেকে ফের টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। তাই রোব ও মঙ্গলবার পরীক্ষার বিষয়ে শনিবার বিকালে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন।

এদিকে শনিবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

হরতালের কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

ঝালকাঠিতে পেট্টল বোমা মারার সময় শিবির নেতা আটক

jhalakthiরাজাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ উদ্দীনকে যাত্রীবাহী বাসে পেট্টল বোমা হামলা চালানোর সময় আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত দশটার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে  প্রেট্টল বোমা মারার সময় তাকে আটক করা হয়।

এ সময় পেট্রল বোমার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে শিবির সভাপতি তাজ উদ্দীন বাসের সাথে ধাক্কা লেগে আহত হয়।

গুরুতর আহতাবস্থায় ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন ও রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান তাকে আটক করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে গুরুতর হওয়ায় তকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তাজ উদ্দীন সদর উপজেলার ছত্তকন্দা গ্রামের মো. আলী সিকদারের ছেলে।

রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান জানান, উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে পিকেটিং শুরু করে প্রেট্টল বোমা মারার সময় গুরুতর আহতাবস্থায় তাজ উদ্দীনকে আটক করা হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। গাড়ির ৪/৫ জন যাত্রী আহত হলেও কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।

আটক শিবির নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ফেসবুক থেকে বের হওয়ার পরও…

fb sসামাজিক যোগাযোগ সাইট ফেসবুক থেকে বের হওয়ার পরও এতে সংযুক্ত থাকছেন ব্যবহারকারীরা। আর সাইনআউট করে বের হয়ে যাওয়ার পরও গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ফেসবুক। এর পেছনে দায় কিন্তু বর্তাচ্ছে ব্যবহারকারীর ওপরই।

সাইটটির ব্যবহারের বিধান সম্বলিত নতুন প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীরা অনেকটা অজান্তেই মত দিয়ে সাইন আপ করছেন বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।

নতুন বছরের ৩০ জানুয়ারি কার্যকর হওয়া নতুন প্রাইভেসি পলিসির ঘোষণা দিয়েছিল গত বছরের নভেম্বরে।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হবে এই মর্মে আগেই নোটিফিকেশন ও মেইলের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও এই নিয়ে ব্যবহারকারীদের মতামত দেয়ারও সুযোগ রাখা হয়েছিল।

নতুন ওই পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হবে জানয়িছে ফেসবুক কর্তৃপক্ষ। তাদের দাবি, এর মাধ্যমে বিরক্তিকর বিজ্ঞাপনের হাত থেকেও রেহাই পাওয়া যাবে।

পড়ুয়ার সঙ্গে প্রেমে বাঁধ হার্ভার্ডে

harvardবাঁধন ছিলই। সেটাকে আরও শক্ত করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এর পর থেকে কোনো পড়ুয়ার সঙ্গে প্রেম বা যৌন সম্পর্ক তৈরি করতে পারবেন না অধ্যাপকরা। একই নিষেধাজ্ঞা চেপেছে অধ্যাপক নন এমন শিক্ষাকর্মীদের উপরও। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছিল ওবামা প্রশাসন। যার জেরে আগেই পরিচালন নীতিতে পরিবর্তন এনেছিল বেশ কিছু মার্কিন বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সে পথে হাঁটল হার্ভার্ডও।

তবে এই সিদ্ধান্ত একতরফা নয় বলে দাবি হার্র্ভার্ডের ইতিহাস বিভাগের অধ্যাপক অ্যালিসন জনসনের। কলা ও বিজ্ঞান বিভাগের অধ্যাপকদের কমিটির প্রধান অ্যালিসন জানিয়েছেন, এক বছর ধরে পড়ুয়া, শিক্ষাকর্মী ও অধ্যাপক সকলের সঙ্গে কথা বলেই যৌন হেনস্থা সংক্রান্ত নীতিতে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে যে নিয়ম ছিল, তাতে বলা হয়েছিল কোনো অধ্যাপকের অধীনে গবেষণা করছেন বা তার সরাসরি ছাত্র, এমন কারও সঙ্গে প্রেম বা যৌন সম্পর্কে জড়িয়ে পড়তে পারবেন না অধ্যাপকরা। কিন্তু এ নিয়মেও ফাঁক ছিল বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাদের মতে, এর ফলে অন্য বিভাগের পড়ুয়া বা অন্য কোনও অধ্যাপকের অধীনে গবেষণা করছেন এমন ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপকদের প্রেম ও যৌন সম্পর্কে জড়িয়ে পড়তে কোনও বাধা ছিল না। বৃহস্পতিবারের পর তাতেও নিষেধাজ্ঞা চাপাল হার্ভার্ড।

স্বাভাবিক ভাবেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠছে এতে। একাংশের প্রশ্ন, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো সম্পর্কে জড়াবেন কি না, সে বিষয়ে হুকুম দেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়ের আছে কি? কর্তৃপক্ষের যুক্তি, পড়ুয়াদের যৌন হেনস্থা ঠেকাতেই এই ব্যবস্থা। তাদের আরও দাবি, আপাতদৃষ্টিতে অধ্যাপক-পড়ুয়ার প্রেম বা যৌন সম্পর্ক সহমতে তৈরি হয়েছে বলে মনে
হলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন থাকেই। কারণ সে সহমতে অধ্যাপকের ‘পরোক্ষ’ চাপ কতটা থাকে, তা নিয়ে বহু ক্ষেত্রে সংশয় তৈরি হয়। তার যুক্তি, অধ্যাপক-পড়ুয়ার মধ্যে সম্পর্কটা যাতে লেখাপড়া কেন্দ্রিক থাকে, তার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত।

অনেকের ধারণা, এই ব্যবস্থা বিতর্কিত হলেও অপ্রত্যাশিত নয়।

এর আগে একই পথে হেঁটেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ইয়েল ইউনিভার্সিটি। এবং এমন পদক্ষেপের পিছনে সঙ্গত কারণও রয়েছে। আসলে ১৯৯০ সালে এক মার্কিন আদালত রায় দিয়েছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠলে অভিযোগকারীকে বেশ বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে বিশ্ববিদ্যালয়কে। তার পরই নড়ে বসে বিশ্ববিদ্যালয়গুলো। সে চাপ বেড়ে যায় যখন গত মে-তে কিছু নির্বাচিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে মার্কিন শিক্ষা মন্ত্রণালয়। যৌন হেনস্থার ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না করার অভিযোগ ওঠে এদের প্রত্যেকের বিরুদ্ধে। সে তালিকায় ছিল হার্ভার্ডও।

তার পরই জোরদার আলোচনা শুরু করেছিলেন কর্তৃপক্ষ। সেই আলোচনারই ফল এ বার জানল বিশ্ব।

নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রলবোমা, চালক- হেলপার দগ্ধ

narayonganj mapনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চালবাহী ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালক বাদশা মিয়া (৪০) ও হেলপার হেলাল মিয়া (৩৮) দগ্ধ হয়েছেন।

তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ছয়টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই এলাকায় একটি চালবাহী ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হন বাদশা মিয়া ও হেলাল মিয়া।

চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচেরই সব টিকিট শেষ!

aus indiaবিশ্বকাপ শুরু হতে এখন আর মাত্র এক সপ্তাহ বাকি৷ টিকিটের চাহিদা তুঙ্গে হবে, এমন হওয়াটাই তো স্বাভাবিক৷ কিন্তু প্রস্তুতি ম্যাচেরও টিকিটের চাহিদা এখন বিপুল৷ রোববার অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷

একই অবস্থা সিডনিতে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচেরও৷ম্যাচ দেখতে মানুষের ঢল যদিও এমনিতেই নামার কথা৷ কারণ প্রস্তুতি ম্যাচ দেখা যায় সম্পূর্ণ বিনামূল্যেই৷ তবে আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রত্যেক দর্শককে www.cricketworldcup.com ওয়েবসাইট থেকে টিকিট কেটেই মাঠে ঢুকতে হবে৷ রোববার থেকে শুরু করে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডিলেড, মেলবোর্ন, ক্রাইসচার্চ ও সিডনিতে মোট ১৪টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে৷

আইএসআইএল-কে সৃষ্টি করেছে আমেরিকা: চেচেন নেতা

chenen netaইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে সৃষ্টি করেছে আমেরিকা। এ কথা বলেছেন, রুশ ফেডারেশনের চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ।

তিনি বলেন, “আইএসআইএল সৃষ্টির নামে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো মূলত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

ইনস্টাগ্রাম একাউন্টে তিনি বলেন, “ওয়াহাবিরা শয়তানের পথ অনুসরণ করছে।”

কাদিরভ বলেন, “যদিও ইসলাম হচ্ছে মহান আল্লাহর বাণী তারপরও সুবিধামতো ও প্রয়োজনীয় অংশটুকু ব্যবহার করে ওয়াহাবিরা। কিন্তু ইসলামের অংশবিশেষ ব্যবহার করার কোনো সুযোগ নেই।”

চেচেন নেতা বলেন, “আইএসআইএল’র তৎপরতা দেখলে পরিষ্কার হয় যে, ভেতর থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করার কাজই করছে তারা যাতে সারা বিশ্ব ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়।”

জর্দানের একজন পাইলটকে আইএসআইএল সন্ত্রাসীরা লোহার খাচায় ভরে বর্বরভাবে পুড়িয়ে মারা পর চেচেন নেতা কাদিরভ এসব কথা বললেন।

গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা হামলা, নিহত ৩

traik3বরিশালের গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত হয়েছেন তিনজন। ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদীর মাহিলারা এলাকায় বাটাজোর বাজারের কাছে এ ঘটনা ঘটে।

পেট্রলবোমায় দগ্ধ হয়ে চালক ও তার সঙ্গে থাকা আরো দুইজন মারা যান। তবে তাৎক্ষিণভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে গাজীপুর থেকে পোল্টি ফিড নিয়ে ট্রাকটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।

তিনি জানান, পথে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনের মধ্যে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের চালকসহ তিনজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

অ্যাম্বার হার্ডকে বিয়ে করলেন জনি ডেপ

jony depবাগদানের ১৩ মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড সুপারস্টার জনি ডেপ (৫১) ও অভিনেত্রী অ্যাম্বার হার্ড (২৮)।

বুধবার মার্কিন গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গোপনে গাঁটছড়া বাঁধলেন এ তারকা জুটি। এ উপলক্ষে সপ্তাহান্তে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন এ নবদম্পতি।
২০১২ সালে ডেপ ও হার্ডের প্রেমের সম্পর্ক শুরু হয়। যদিও তাদের প্রথম পরিচয় ২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবির সেটে।
এক সূত্রের বরাত দিয়ে ‘পিপলস’ সাময়িকী জানায়, চলতি সপ্তাহান্তে বাহামায় ব্যক্তিগত দ্বীপে বড় ধরনের একটি বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র জ্যাক স্প্যারো খ্যাত ডেপ।
‘গোল্ডেন গ্লোব’ ও ‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড’ জয়ী জনি ১৯৮৩ সালে লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেছিলেন। অবশ্য দুই বছর বাদেই তাদের বিচ্ছেদ হয়।
এরপর বহু লাস্যময়ী ও জনপ্রিয় নারীর প্রেমে মজেছেন দুনিয়ায় সবচেয়ে ‘বোহেমিয়ান ও ফেরারি প্রেমিক’ জনি ডেপ। কিন্তু ‘অ্যাডওয়ার্ড স্কিসোরহ্যান্ডস’ ছবিতে তার সহ-অভিনেত্রী উইনোনা রাইডার, শেরিলিন ফেন, কেট মস কিংবা ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভানেসা পারাদিস—কারোর সঙ্গেই থিতু হননি ডেপ। পারাদিসের সঙ্গে আর তার দুটো সন্তানও রয়েছে।
বাহামায় বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রেমিকা ভেনেসা পারাদিসের সঙ্গে ডেপের দুই ছেলেমেয়ে, ১৫ বছর বয়সী লিলি রোজ ও ১২ বছরের জ্যাক যোগ দেবেন বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে বাগদান সারেন ডেপ ও অ্যাম্বার। এর দুই মাস পর ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাগদান উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন এ তারকা জুটি। সূত্র: এএফপি, মেইল অনলাইন