শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

ashuliyaআশুলিয়ার জিরাবোতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এ সময় শ্রমিকদের হাতে লাঞ্চিত হন কারখানার পিএম।

সোমবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাহবুব এ্যাপারেলস নামক সোয়েটার কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিছরেট বৃদ্ধির দাবিতে প্রায় এক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকদের হাতে  কারখানার এক কর্মকর্তা লাঞ্চিত হন।

এ ঘটনায়  কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর দিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মন্ডল ফ্যাশন লিমিটেড কারখানায়ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা দুটিতে পুলিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

পর্নো ছবি দেখে

rape induতুরস্কে এক নারীর হাতে তাঁর স্বামী খুন হয়েছেন। ধারালো ছুরি দিয়ে গলা কেটে স্বামীকে হত্যা করেন ওই নারী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর দাবি, স্বামীর হাতে বেদম মারধরের শিকার হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।
গতকাল রোববার দৈনিক হুরিয়াত জানায়, জার্মানির পর্নো ছবি দেখে ওই নারীকে একই ধরনের যৌন-আচরণ করতে বলতেন তাঁর স্বামী। কিন্তু স্ত্রী তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বেদম পিটুনি দিতেন স্বামী। এর জের ধরে স্ত্রীর হাতে খুন হন স্বামী।
৪৯ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তিনি দাবি করেন, তাঁর ৬৭ বছর বয়সী স্বামী সুখী জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ের পর প্রথম কিছু দিন সব ঠিকঠাকভাবেই চলছিল। এরপর শুরু হয় সহিংসতা।
ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী রাতভর জার্মান পর্নো ছবি দেখতেন। ছবির আদলে তাঁকে অভিনয় করতে বলতেন। প্রত্যাখ্যান করায় তাঁকে বেদম মারপিট করতেন স্বামী। পুলিশের কাছে অভিযোগ দিলে নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে তিনি তাঁর স্বামীকে রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পুলিশের কাছে ধরা দেন।

পৈশাচিক কর্মসূচি: হানিফ

hanif14আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “বিএনপি-জামায়াত যদি হরতাল-অবরোধ বন্ধ করে তাহলে সরকার ২৪ ঘণ্টার মধ্যে এসব নাশকতা বন্ধ করতে সক্ষম হবে। এ পর্যন্ত ৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে। এটা পৈশাচিক কর্মসূচি ছাড়া আর কিছুই নয়।”

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, “বিএনপি নিজেরাই জানে না তাদের কি দাবি। হরতাল অবরোধের নামে তারা মানুষ পোড়াচ্ছে। আর কিছু কিছু বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে সংলাপের কথা বলে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। বিএনপির মনে রাখা উচিত- সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। যারা সংলাপের কথা বলেন- সেইসব বুদ্ধিজীবীদের উচিত বিএনপি-জামায়াতকে জ্বালাও-পোড়াও বন্ধের জন্য চাপ সৃষ্টি করা।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত নিজেদের পেট্রলবোমা হামলায় জড়িত নয় বলে দাবি করছে। তাহলে তাদের সঙ্গে কেন সংলাপ হবে?”

হানিফ বলেন, “এই মুহূর্তে আমাদের বড় সমস্যা পেট্রলবোমা হামলা বন্ধ করা। বিএনপি-জামায়াত যদি পেট্রলবোমা হামলা না করে তাহলে যারা এই হামলা করছে তাদের সঙ্গেই আমাদের সংলাপ করা দরকার।”

ড. কামাল হোসেনের ভূমিকায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন যখন স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেন তখন পুরো জাতি স্তম্ভিত হয়ে যায়। তার জামাতা ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে লেখালেখি করেন। জামায়াতের সান্নিধ্যে আসায় তিনি স্বাধীনতার চেতনা থেকে কিছুটা দূরে সরে গেছেন কিনা জানি না। আমরা আশা করছি- তিনি মুক্তিযুদ্ধের চেতনার কাছেই ফিরে আসবেন।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের সংসদে নিন্দা ও কাদের মোল্লাকে পাকিস্তানের একজন অকূতোভয় সৈনিক দাবি করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “জামায়াতের কর্মীরা আজও পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করা হয়েছে।”

সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফরিদুন নাহার লাইলি, ড. আবদুস সোবহান গোলাপ, বদিউজ্জামান ভূইয়া ডাবলু, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্মঘট সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল

satrodol duঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান ও ভিসি আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আহুত লাগাতার ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

সোমবার সকালে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো.  মিজানুর রহমান সোহাগ, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্নার নেতৃত্বে এই মিছিল হয়েছে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল গেলে পুলিশি ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়। এ সময় দুইটি ককটেল বিস্ফোরিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি মুসাব্বির শাফি, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম ইকবাল খান, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ-সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাবি এস.এম. হলের মো. মামুন খান, হাবিবুল বাশার, এম এ রহিম রনি, মুজিব হলের ছাত্রদল নেতা করিম প্রধান রনি, সোহেল, সূর্যসেন হলের আজিম উদ্দিন মিরাজ, শাহনেওয়াজ, গাজী আরিফ, সাইফুল মহসিন, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, এফ রহমান হলের মাহবুব রাব্বানী জয়, ২১-শে হলের আব্দুল্লাহ আল আকিল, জহু হলের নাদির শাহ, মহসিন হলের শরীফ মাহমুদ, বে-সরকারি বিশ্ব-বিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, নুর আলম, সফিক, ঢাকা কলেজ ছাত্রদল নেতা, মিনহাজুল আবেদিন নান্নু, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা- ইয়াছিন ভূইয়া, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা- ফয়সাল আহম্মেদ সোহেল, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা হিমেল ভূইয়া, রায়হান, মাহিন আল-আমিন, জাভেদ হোসেন ও প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

প্রথম আলোর সম্পাদক ও ফটোসাংবাদিকের জামিন

prothomaloধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটোসাংবাদিক সাজিদ হোসেন। একই সঙ্গে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সম্পাদককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার ঠাকুরগাঁওয়ের মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী খান এ আদেশ দেন

গত বছরের ১৩ নভেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও ফটোসাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন ঠাকুরগাঁওয়ের আইনজীবী ইন্দ্রনাথ রায়।

আদালতের সমন পেয়ে মতিউর রহমান ও সাজিদ হোসেন সোমবার আদালতে হাজির হন। আদালতে তাদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোস্তাক আলম, মমতাজুর রহমান, আবদুল করিম, ইমরান হোসেন চৌধুরী প্রমুখ।

টেলিযোগাযোগ অধিদপ্তর হচ্ছে

govt0ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ অধিদপ্তর করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে ‘সরকারি করপোরেশন(ব্যবস্থাপনা-সমন্বয়) আইন, ২০১৫’ এর খসড়ার উপস্থাপন করা হলেও তা অনুমোদন হয়নি। বর্তমানে আইনটির আবশ্যকতা আছে কি না- তা পর্যালোচনা করতে মন্ত্রিসভা থেকে ছয় মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ

marderরাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মিরপুরের কালশি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল পৌনে সাতটার দিকে কালশি নতুন রাস্তার কাছে একটি মোটরকার ওয়ার্কশপের পাশে লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৩ বলে জানিয়েছে পুলিশ।

ক্যান্টনমমেন্ট থানার এসআই বেনজির আহমেদ বলেন, “গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন তারা।”

পুলিশ কর্মকর্তা বেনজির বলেন, “যুবকের ডান কানের ওপরে একটি গুলির চিহ্ন রয়েছে।”

ককটেল ছোড়ার ‘চেষ্টার’ অভিযোগে ঢাবির দুই ছাত্রকে গণধোলাই

du logoককটেল ছোড়ার ‘চেষ্টার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গণধোলাই দিয়েছে পথচারীরা। সোমবার সকাল পৌনে নয়টার দিকে জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ছাত্ররা হলেন শফিউল শুভ (২৪) ও হারুনুর রশীদ (২৪। শফিউল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ও হারুন আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আহত অবস্থায় দুই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন র্যাব সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুন র্যাবের এক সদস্য বলেন, “সকালে জগন্নাথ হলের সামনে র্যাবের একটি টহল গাড়িকে লক্ষ্য করে শফিউল ও হারুন পেট্রলবোমা নিক্ষেপের ‘চেষ্টা’ করেন। তখন পথচারীরা তাদের গণধোলাই দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। পরে র্যাব তাদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসে।”

মাসে ১০ হাজার কর্মী যাবে সৌদি আরব, খরচ ১৫ থেকে ২০ হাজার

বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।

বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মীদের সৌদি আরব যাওয়ার সব খরচ বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।

সৌদি আরব সরকারের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান শ্রমিক প্রতি ব্যয় হবে সর্বোচ্চ বিশ হাজার টাকা।

বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নেয়া প্রায় ছয় বছর বন্ধ থাকার পর গত মাসেই সেদেশের সরকার বাংলাদেশী শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এর পর জনশক্তি রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করতে সৌদি আরবের একটি সরকারি প্রতিনিধি দল দেশটির শ্রম মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রীর নেতৃত্বে গতকাল ঢাকায় আসে।

সচিবালয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের জানান মূলত সরকারি ব্যবস্থাপনাতেই কর্মীরা সৌদি আরব যাবে। তবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকরাও এতে সম্পৃক্ত থাকবে।

মন্ত্রী জানান একজন শ্রমিকের সৌদি আরব যেতে পনের বা বিশ হাজার টাকার বেশি খরচ হবে না এবং সেটি বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।

তিনি আরও জানান অন্তত দশটি ক্যাটগরিতে প্রতি মাসে ১০ হাজার বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পাবে।

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদিতে গিয়ে প্রতি মাসে বারশ থেকে পনেরশ সৌদি রিয়েল বেতন পাবেন।–বিবিসি

bcb‘এগিয়ে চলো বাংলাদেশ’ শিরোনামে বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের শুভকামনা জানাতে গণস্বাক্ষর ও কনসার্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।বিসিবি কনসার্ট ২০১৫ অনুষ্ঠিত হবে তিনটি বিভাগীয় শহরে। ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে কনসার্ট।

বিসিবি কনসার্ট ২০১৫ এর টিকিটের মূল্য ঠিক করেছে বিসিবি। খুলনা ও চট্টগ্রামে দর্শকরা ১০০, ৩০০ ও ৫০০ দামে তিন ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন। ঢাকায় অবশ্য টিকিটের মূল্য কিছুটা বেশি থাকছে। ঢাকায় তিন ক্যাটাগরির টিকিটের মূল্য ১০০, ৫০০ ও ১ হাজার।

রোববার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি আরও জানান, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১২ ফেব্রুয়ারি ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৩ ফেব্রুয়ারি কনসার্ট অনুষ্ঠিত হবে।

খুলনায় মাইলস, নেমেসিস ও শুভ এন্ড ফ্রেন্ডস পারফর্ম করবে। চট্টগ্রামে পারফর্ম করবে এলআরবি, তীরন্দাজ ও ওয়ারফেইজ। অন্যদিকে ঢাকায় এলআরবি, মাইলস, ওয়ারফেইজ ও বাপ্পা এন্ড ফ্রেন্ডস গান গেয়ে মাতাবেন দর্শকদের। মিরপুরে অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

বিসিবি কনসার্ট ২০১৫ এর টিকিট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় স্টেডিয়ামের নিকটবর্তী ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের শাখায় পাওয়া যাবে।কনসার্টের দিন স্টেডিয়ামের সামনেও অস্থায়ী বুথে টিকিট পাওয়া যাবে।