শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নোয়াখালীতে ইউপি সদস্যকে গলাকেটে হত্যা

marder1নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুলকে (৫৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত গভীর রাতের কোনো একসময় চরমটুয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।

চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে এলাকার লোকজন কাজে বের হলে পথিমধ্যে চরমটুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেদু মিয়া বাড়ির পাকা রাস্তার পাশে ইউপি সদস্য বাবুলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টঙ্গীতে টাইম বোমা উদ্ধার

time bomaগাজীপুরে টঙ্গীর চেরেগআলী মার্কেট এলাকার বিদুৎ অফিসের  পাশ  থেকে একটি টাইম বোমা উদ্ধার করেছে র‌্যাব-১এর সদস্যরা।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে পরিত্যাক্ত অবস্থায় ওই টাইম বোমাটি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১এর লে. কমান্ডার কাজী মো. শোয়েব জানান, এলাকাবাসীর  কাছে খবর পেয়ে র‌্যাব-১এর বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থল  থেকে ওই টাইম বোমাটি উদ্ধার করেছে। টাইম বোমাটি খুবই শক্তিশালী ও তাতে ব্যাটারিসহ ডিভাইস লাগানো রয়েছে। টাইম বোমাটি উদ্ধার করে তা নিস্ক্রিয় করার জন্য তা পানির পাত্রে ডুবিয়ে রাখা হয়। পরে তা র‌্যাব-১এর উত্তরার কার্যালয়ে নেয়া হয়।

যাত্রাবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাঠের পুল এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৮) নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বন্দুকযুদ্ধের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৫টায় ওই যুবক মারা যান।

নিহতের পরনে হলুদ রংয়ের গেঞ্জি, নীল জিন্স প্যান্ট ও জলপাই কালারের জ্যাকেট রয়েছে।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

train13কুষ্টিয়া সদর উপজেলার জগতি ইউনিয়নের কলাবাড়িয়ায় ট্রেনে কেটে পিন্টু হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার সময় কুষ্টিয়া-পোড়াদহ ট্রেন লাইনের জগতি কলাবাড়িয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, সকালে পোড়াদহ থেকে মেইলে ট্রেন দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জগতি কলাবাড়িয়ায় নামক স্থানে পৌঁছলে ট্রেন লাইনের উপর বসে থাকা অবস্থায় পিন্টুর শরীরের উপর দিয়ে ট্রেন চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় পিন্টু।

পরে জিআরপি থানা পুলিশকে সংবাদ দিলে তারা লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠায়।

আমারদেশ, দিগন্ত, সংগ্রাম ও ইনকিলাব

police indiaউড়িষ্যার এক উপজাতি স্কুলের ছাত্রাবাসে সন্তান প্রসব করেছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনায় ওই স্কুলের দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র সেনাপতি জানান, উড়িষ্যার কোরাপুত জেলার জেপোরে এলাকার উমুরি আশ্রম স্কুলে গত ৪ ফেব্রুয়ারি একটি ছেলে শিশু জন্ম দিয়েছে এক উপজাতি ছাত্রী। মেয়েটির বয়স খুবই কম। সে মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের অর্থায়নে এ স্কুলটি পরিচালিত হয়ে থাকে।

এ ঘটনায় স্কুলের হেডমাস্টার কৈলাস ভর্মা এবং হোস্টেল সুপার সবিতা গুরুকে গত রোববার আটক করা হয়েছে। মেয়েটির সন্তান প্রসবের খবরটি স্কুল প্রশাসনকে না জানানো এবং দায়িত্বে অবহেলার কারনে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনা প্রকাশিত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশি প্রহরায় শিশু মা এবং নবজাতককে উপেরকেন্দি গ্রামে তার বাবা-মায়ের কাছে রেখে এসেছেন।

উড়িষ্যা রাজ্যে গত দু সপ্তাহের মধ্যে স্কুল ছাত্রীর মা হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে সন্তান প্রসব করেছিল রাজ্যের অন্য এক  স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত ২৩ জানুয়ারি কান্দামাল জেলার লিনগাগাদা এলাকার এক আবাসিক স্কুলের হোস্টেলে এ ঘটনা ঘটেছিল। ওই ছাত্রীকে গর্ভবতী করার ঘটনায় সুকান্ত প্রধান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২৩ বছর পর আইভরি কোস্টের দখলে আফ্রিকা কাপ

costarika২৩ বছর পর ঘানাকে হারিয়ে আইভোরি কোস্টের দখলে আফ্রিকা কাপ অফ ন্যাশনস৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিতই (০-০) থাকে৷ অতিরিক্ত সময় পেনাল্টিতে খেলার ভাগ্য নির্ধারিত হয়৷ পেনাল্টিতে ৯-৮ জিতে যায় ইয়া ত্যুরে অ্যান্ড কোং৷ ঠিক যেন ইতিহাসেরই পুনারবৃত্তি ঘটল এস্তাদিয়ো দে বাটায়৷

১৯৯২ সালে ঠিক একইভাবে পেনাল্টি শ্যুট আউটে ঘানাকে হারিয়েই আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসন ছিনিয়ে নিয়েছিল আইভোরি কোস্ট৷এদিনও তাই হলো৷ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷ এদিন গোল-না হলেও ম্যাচের ৫৫ শতাংশ দখল ছিল ত্যুরেদের কাছে৷ এদিন আইভোরি কোস্টের দলে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা ফুটবলার ত্যুরে ও উইলফ্রায়েড বনি৷ কিন্তু কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি৷ ফলে ৯০ মিনিট পার করে ১২০ মিনিটেও স্কোরলাইনে কোনও পার্থক্য আসেনি৷শেষ পর্যন্ত পেনাল্টিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়৷

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

marshaপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সোমবার দুপুর ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বার্নিকাট জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা শক্তিশালী করতে আলোচনা হয়েছে। শিগগির সাংবাদিককের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেষ হলো শ্রমিক লীগের ঘেরাও

sromikবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষ হয়েছে।  সোমবার দুপুর ১২টায় তারা এ অবস্থান নেয়।

গুলশানের ৯১ নম্বর সড়ক, ৮৬ নম্বর সড়ক ও সর্বশেষে খালেদা জিয়ার কার্যালয় থেকে ৩০-৪০ গজ দূরত্বে মিছিলটি আটকে দেয় পুলিশ। শ্রমিক লীগের মিছিলকারীরা সেখানে অবস্থান নেন। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে একটার দিকে সেখান থেকে প্রতিনিধিরা আবার কিছুটা পেছনের দিকে গিয়ে অবস্থান নেন। তবে বিপুলসংখ্যক মিছিলকারীদের মধ্যে এখন খুব কমসংখ্যক প্রতিনিধি সেখানে অবস্থান করছেন।

এরআগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান দুই নম্বর গোলচত্বরে শ্রমিক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে বেলা ১২টার পরে বেগম খালেদা জিয়ার ৮৬ নম্বর সড়কে অবস্থিত কার্যালয় ঘেরাওয়ের জন্য আসে। ৮৬ নম্বর সড়কে প্রবেশ করলে পুলিশ তাদের আটকে দেয়।

চলমান পরিস্থিতির দায়-দায়িত্ব শেখ হাসিনার: খোকা

khoka9বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, “সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে, শেখ হাসিনা দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি আর সঙ্কটের দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।”

অভিযোগ করে খোকা বলেন, “দেশের বিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই ভয়াবহ গোপন পরিকল্পনা বাস্তবায়ন করছে হাসিনা সরকার।”

তিনি বলেন, “কোনো জন সমর্থন না থাকলেও শুধুমাত্র পোশাকধারী বাহিনীর কারণেই এখন পর্যন্ত ক্ষমতায় আছেন শেখ হাসিনা।  তার নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের। সময়মতো ব্যবস্থা নেবে  জনগণ।”

সিটির জ্যাকসন হাইটস্থ একটি রেস্টুরেন্টে গত রোববার বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।

ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা খোকা চিকিৎসার জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।

সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের মধ্যে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, গিয়াস উদ্দিন, মাহমুদুর রহমান চৌধুরী, ড. নূরুল আমীন পলাশ, এবাদ চৌধুরী, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, উত্তম বণিক, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, পেনসিলভেনিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর খান হারুন, যুবদল নেতা মামুন চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের দুই অংশের সভাপতি  এম এ বাছিত ও আতাউর রহমান আতা, ছাত্রদল নেতা সোয়েব আহমেদ চৌধুরী, তারেকুল মারুফ, দেওয়ান রকি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “শেখ হাসিনার অবৈধ সরকার অবৈধ ক্ষমতার দাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গত দেড়মাস যাবত তালাবদ্ধ করে রেখেছে। একইভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরূদ্ধ করে রাখা হয়েছে। সেখানে এমনকি সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই দফতরের টেলিফোন ও ইন্টারনেট সংযোগ এমনকি মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেয়া হয়েছে।”

খোকা বলেন, “অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা বাস্তবায়ন করার জন্য বর্তমান অস্ত্রবাজ সরকার এমন কোনো অপকর্ম নেই যা করছে না। চলমান আন্দোলন-লড়াইয়ের মুখে তারা গণদাবি মেনে ক্ষমতা ছাড়ার পরিবর্তে বিরোধী রাজনৈতিক দলসমূহকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করার এক ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যত হয়েছে। এ জন্য তারা প্রয়োজনে দেশকে সিরিয়া বা ইরাক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার হুমকিও প্রকাশ্যেই দিয়ে চলেছে। বিরোধী দলের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার একদিকে দলীয় ক্যাডার ও দলবাজ গোয়েন্দা এজেন্টদের দিয়ে পেট্টলবোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করছে, অন্যদিকে বিরোধী দলের নিরীহ নেতা-কর্মীদেরকে প্রকাশ্যে ধরে নিয়ে কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে সরাসরি গুলি চালিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করছে।”

সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে: ড. মিজান

mizanurধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে রাষ্ট্রকে শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে। জীবনযাপনের পথ সুগম করতে হবে। শক্তি প্রয়োগের প্রয়োজন হলে বৈধ পন্থায় তা করতে হবে, অপশক্তিকে রুখতে হবে।”

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সহিংসতার বিরুদ্ধে ঢাবি শিক্ষক সমিতির প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি জানাতে এসে ড. মিজান এ কথা বলেন।

মিজান বলেন, “রাষ্ট্রের একচেটিয়া শক্তি থাকার কথা। কিন্তু এ ধরনের পেট্রলবোমা হামলা রাষ্ট্রের একচেটিয়া শক্তিকে অস্বীকার করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রাষ্ট্রের মূলে আঘাত করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এ কারণেই এমন হামলা নিন্দনীয়, পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “বিশ্বের সব জায়গা থেকে জেনেছি, মানবাধিকার সাধারণত লঙ্ঘিত হয় রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে এবং সরকারকেই মূলত দায়ী করা হয়। কিন্তু আজ মানবাধিকার হুমকির সম্মুখীন হয়েছে সরকারের বাইরের শক্তির দ্বারা।”

ড. মিজান বলেন, “আপনাদের হয়তো দিনের পর দিন, মাসের পর মাস হোটেল থেকে খাবার কেনার ক্ষমতা রয়েছে। কিন্তু একদিন কাজে না গেলে যাদের পক্ষে খাবার জোটানো সম্ভব না, টিফিন ক্যারিয়ারে করে যাদের জন্য খাবারও আসে না- তাদের কথা তো চিন্তায় রাখতে হবে।”

পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারা এবং হরতাল-অবরোধ দিয়ে এসএসসি পরীক্ষা বিঘ্নিত না করার আহ্বান জানিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রতীকী অনশন পালন করেন।

এতে যোগ দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন আখতারুজ্জামান, নিজামুল হক ভুঁইয়া, শফিউল আলম ভূঁইয়া, নাজমা শাহীনসহ ঢাবির দেড় শতাধিক শিক্ষক।