ইউক্রেনে অস্ত্র সরবরাহের ইঙ্গিত ওবামার
ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নারায়াণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী শিশির পরিবহন নামের একটি বাসে পেট্রল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে ফুলবাবু ও জিয়াউল ইসলাম নামে বাসের দুই যাত্রী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অক্ট্রয় মোড়ে দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে বাসের কোনো ক্ষতি হয়নি। বাসে হামলার খবর পেয়ে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আগামী ১৫ ফেব্রুয়ারি, রোববার বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর ভারত-পাক ম্যাচ মানেই ‘মাদার অফ অল ব্যাটল’৷ এবং সেই দিনই ট্যাক্সিহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গোটা অ্যাডিলেড শহরজুড়ে৷ ভাড়া বৃদ্ধির দাবিতে কোনো ধর্মঘট নয়, ট্যাক্সি কার্যত না থাকার পিছনে রয়েছে বিশ্বকাপের ম্যাচ!
জানা গিয়েছে, ওই দিন ট্যাক্সি চালকেরা একদিনের জন্য কাজ ভুলে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, অ্যাডিলেডের ৬০ থেকে ৭০ শতাংশ ট্যাক্সিচালক ভারতীয় বংশোদ্ভূত। তারা অ্যাসোসিয়েশনের কাছে একদিনের জন্য গণছুটির আবেদন করেছেন৷ সবকিছু ভুলে ওইদিন শুধুমাত্র ভারত-পাক ম্যাচ উপভোগ করতে চানা তারা। এক ট্যাক্সিচালক জানিয়েছেন, ২০ ডলারের টিকিটের মূল্য কালোবাজারে ২০০ ডলারে বিক্রি হচ্ছে। ফলে, সবাই মাঠে গিয়ে খেলা দেখবেন এমনটা নয়, যারা পারবেন না তারা বাইরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবেন বলে জানিয়েছেন জনৈক ওই ট্যাক্সিচালক।
পাঁচ দিন মুলতুবির পর মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন পুনরায় শুরু হচ্ছে।
গত ১৯ জানুয়ারি সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলার পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।
পরদিন ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ি তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ১২তম দিন অতিবাহিত হয়েছে। সংসদ কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৪৫ ঘন্টা আলোচনার কথা রয়েছে।
আর দশম সংসদের চলতি অধিবেশন আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৫৫) উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, “রাত ১২টার দিকে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।”
পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গত রোববার চলন্ত বাসে দুই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাসচালক ও তাঁর সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী তরুণীদের একজন সাংবাদিকদের জানান, হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণ তাঁদের দুজনকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে আসতে বলেন। কথামতো রোববার সকাল সাতটার দিকে তাঁরা ওই বাসস্ট্যান্ডে এলে তাঁদের দুজনকে শুকতারা পরিবহনের একটি বাসে তোলা হয়। কিন্তু আর কোনো যাত্রী না তুলেই বাসটি সাভারের উদ্দেশে ছেড়ে আসে। এটি বলিয়ারপুর এলাকায় পৌঁছলে চলন্ত বাসের ভেতরেই ওই তরুণ ও বাসের হেলপার তাঁদের ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁদের একজন (তরুণী)বাস থেকে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। ওই চিৎকার শুনে শিল্প পুলিশের একটি দল তাঁর কাছে সব শুনে বাসটিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে অপর তরুণীকে বাস থেকে ফেলে দিয়ে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ ধাওয়া করে বাসটি ধরে ফেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, বাসটির চালক সাদ্দাম (২৮) ও হেলপার মাসুদকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীর মা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদ্দাম ও মাসুদকে গতকাল ঢাকার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এসআই জানান, বাস থেকে লাফিয়ে পড়ে আহত তরুণীকে নবীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির কাছাকাছি একটি শহরে মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে শুধু ধর্ষণ বা হত্যাকাণ্ডের মধ্যে থেমে থাকেনি হামলাকারীরা।
ধর্ষণের পর তারা ওই প্রতিবন্ধী নারীর দেহ ছিন্ন ভিন্ন করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায়। এমনকি তার ফুসফুস ও হৃৎপিণ্ড খুঁজে পাওয়া যায়নি।
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মৃদুলা মুখার্জী বলছিলেন, “এটা শুধু সাধারণ ধর্ষণের ঘটনা নয়। এই নৃশংসতার মধ্যে থেকে সমাজের লুকিয়ে থাকা একটি রূপেরই প্রতিফলন। যারা এই কাণ্ডে ঘটিয়েছে তাদের কোনো শিক্ষা নেই, সামাজিক বা নৈতিক মূল্যবোধ নেই। তার ওপর নিজেদের জীবনের নানান অপ্রাপ্তির কারণে তাদের মধ্যে অনেকটাই ‘অমানুষিক’ মানসিকতা তৈরি হয়।”
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক মহিলাকে গণধর্ষণ করে হত্যার পর সারা ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানেও ধর্ষণের পর নির্যাতিতা নারীর ওপর চরম শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। ধর্ষণ করার পরও সম্পূর্ণ অচেনা-অজানা একজন মহিলার শরীরের ওপর এই ধরনের নির্যাতন বা প্রতিহিংসা কেন?
“এই আক্রোশ কোনো ব্যক্তির ওপর নয়, এই আক্রোশ পুরো সমাজ ব্যবস্থার ওপর” বলেন অধ্যাপক মুখার্জী।
অধ্যাপক মুখার্জী মনে করেন, আইন কঠোর করা হলেও, পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন স্তরে যে পরিবর্তন দরকার সেটা দেখা যাচ্ছে না।
সে কারণে কমানো যাচ্ছে এই ধরনের নৃশংসতার ঘটনাও। দিল্লিতে বাসে ধর্ষণের ঘটনার স্মরণ করে তিনি বলেন, ওই ঘটনায় দোষিরা বস্তিতে মানবিক জীবন যাপন করতো। লেখাপড়া ছিল না। সামাজিকতা ছিল না।
এর বিপরীতে সমাজের উঁচু শ্রেণীর প্রতি একধরনের ইর্ষাকাতর মনোভাব তাদের ভেতরে বাড়তে থাকে। যার প্রকাশ ঘটে এই ধরনের নৃশংস ঘটনার মধ্য দিয়ে।
গতবছর ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়, ভারতের নারী ও শিশুরা সবেচেয়ে অনিরাপদ উত্তর প্রদেশ এলাকায়।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, দিল্লী ও এর আশে-পাশে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের বসবাস। তার একটি প্রভাব থাকতে পারে।
এছাড়া এতিহ্যগতভাবে উত্তর ভারতের মানুষের মধ্যে কিছুটা আক্রমণাত্মক এবং রুক্ষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বলে তিনি উল্লেখ করেন। সূত্র: বিবিসি
রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে ককটেল হামলা হয়েছে। এতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
লোহারগেট এলাকায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহত যাত্রীর নাম আমিনুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, আমিনুলের শরীরে ককটেলের বেশ কয়েকটি স্প্লিন্টার বিঁধেছে।
আইসিসি এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের ওপর যা সব নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে তাদের প্রায় অনূর্ধ্ব পনেরো টিমে রূপান্তরিত হওয়ার জোগাড়! অংশগ্রহণকারী ২১০ ক্রিকেটারের ওপর যা সব নিষেধাজ্ঞা চেপেছে, তা নজিরবিহীন! বিশ্বকাপের চল্লিশ বছরের ইতিহাসে আর কখনও হয়নি!
১. নিজের মোবাইল নম্বর জমা করতে হবে আইসিসির কাছে। কোনো গোপন নম্বর রাখা চলবে না। যাতে প্রয়োজনে গোয়েন্দারা যেকোনো সময় যেকোনো কারও ফোনে আড়ি পাততে পারেন।
৪. অপরিচিত আকর্ষণীয় মহিলাদের সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। এরা নানা ভাবে ভাব জমাবার, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এদের কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। বুকিরা এদের চর করে পাঠাতে পারে, এমনই আশঙ্কা।
৫. হোটেলের বাইরে কোথাও যেতে হলে শুধু জানিয়েই নয়, সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে যেতে হবে। এদের আইসিসি অনুমোদিত হওয়া চাই। না জানিয়ে দুমদাম বেরিয়ে যাওয়া যাবে না।
৬. মাঠে কোনো ভাবেই বলের বিকৃতি ঘটানো চলবে না। ক্যাপ্টেনকে এ ব্যাপারে বাড়তি দায়িত্ব নিতে হবে। নইলে কিছু ঘটলে তাকে দোষী সাব্যস্ত করা হবে।
৭. প্রতি টিমের সঙ্গে নিরাপত্তারক্ষী ত্রিদেশীয় সিরিজে থাকা এক জন থেকে বাড়িয়ে তিন জন করা হবে।
৮. সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুর্নামেন্ট চলাকালীন ব্যবহারের ব্যাপারে বিচক্ষণতা দেখাতে হবে। ফেসবুকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
৯. টুইটার ব্যবহারের ব্যাপারে সতর্কতা দেখাতে হবে।
১০. নতুন কোনো স্পনসরের সঙ্গে কাপ মধ্যবর্তী সময় গা ঘেঁষাঘেঁষি না করাই ভালো।