শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আনোয়ারের ৫ বছরের সাজা বহাল

anowar ibrahimমালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের সাজা মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত বহাল রেখেছে। তার বিরুদ্ধে আনীত সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে তিনি তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, রাজনৈতিকভাবে তাকে খাটো করতেই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

এ রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আগের আদালতের দেয়া ‘পাঁচ বছরের সাজা আমরা বহাল রেখেছি।’

নাগরিক সমাজের প্রস্তাব অগ্রহণযোগ্য: তোফায়েল

tofayelনাগরিক সমাজের প্রস্তাব নিয়ে সরকার কী ভাবছে – এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “তাদের ওই প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। সন্ত্রাস, নাশকতা ও সন্ত্রাসী তৎপরতাকে আড়াল করার জন্য এবং একটি গণতান্ত্রিক দলকে তাদের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করেছে তারা (নাগরিক সমাজ)।”

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “যারা মাকে সন্তানহারা করছে, সন্তানকে মা-হারা করছে, পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষকে পোড়াচ্ছে, তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। শামসুল হুদা কেন? যে কেউই বলুক না কেন?”

তিনি বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে যদি সংলাপ হতো, তাহলে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংলাপ করত।”

তাহলে এই রাজনৈতিক পরিস্থিতির সমাধান কীভাবে হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, “আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনো দেশ সন্ত্রাসের সঙ্গে আপস করলে, সে দেশ টেকে না।”

বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সোমবার সন্ধ্যায় নাগরিক সমাজের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের বরাবর পাঠানো হয়।

খালেদা জিয়ার কার্যালয়ে ইট নিক্ষেপ

karjaloy khaledaবিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের লক্ষ করে একটি ইট নিক্ষেপ করেছে পরান নামের এক যুবক। দায়িত্বরত গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিয়ে যায়।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৮৬ নম্বর রোডের উত্তর দিক থেকে দুই হাতে দুটি ইটের টুকরা হাতে নিয়ে আসে ওই যুবক। প্রথম টুকরাটি ছোড়ার পর দ্বিতীয়টি ছোড়ার আগেই ডিবি পুলিশ তাকে আটক করে।

পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার জানান, দেড়টার দিকে কার্যালয়ের ভিতরে একটি ইটের টুকরা এসে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

শরীরি ভাষা শিখতে নিউইয়র্কে আলিয়া

aliya6f‘স্টুডেন্ড অফ ইয়ার’ থেকে শুরু করে ‘টু স্টেটস’, কেরিয়ারের ‘হাইওয়ে’তে আলিয়া ভাট এগিয়েছেন তরতরিয়ে। কিন্তু এবার চরিত্রকে আরও ভালো করে বুঝতে তিনি ভর্তি হয়েছেন ‘বডি ল্যাঙ্গোয়েজ’ কোর্সে। আর তাই তার পাড়ি নিউইয়র্কে।

‘সান্দার’ ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত আলিয়া। কাজ শেষ হলেই পাড়ি জমাচ্ছেন নিউইয়র্কে? তবে নিছক ছুটি কাটাতে নয়। আলিয়া ভর্তি হয়েছেন বডি ল্যাঙ্গোয়েজ শেখার কোর্সে। চরিত্রের তফাতে কীভাবে পাল্টে যায় শরীরি ভাষা, কীভাবে তা আয়ত্ত্ব করতে হয়, সে সবই শিখবেন আলিয়া। আর যে কোনও চরিত্রকে ভিতর থেকে বুঝে পর্দায় ফুটিয়ে তুলতে আলিয়াকে সাহায্য করবে এই কোর্স।

কেরিয়ারের গোড়াতে ‘কফি উইথ করন’-এ তার কথাবার্তা জোক হয়ে ছড়িয়েছিল অনলাইনে। কিন্তু তার পর থেকে নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলেছেন আলিয়া। অভিনয়ের ক্ষেত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। জিতেছেন ফিল্মফেয়ারও। এবার এই কোর্স, আলিয়াকে কোন নতুন রূপে বলিউডের সামনে হাজির করে, তা জানতে উৎসুক বলিপাড়া।

বিশাল জয় পেয়েছে এএপি: ১৪ ফেব্রুয়ারি শপথ

kejriভারতের দিল্লীর বিধান সভার নির্বাচনে বিশাল জয় পেয়েছে আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার সকাল আটটায় একযোগে শুরু হয় এ ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে বেশি আসনে জয়ী হয়েছে আপ। ৭০টি আসনের মধ্যে আম আদমি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদির বিজেপি মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে।  ইতিমধ্যে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে আম আদমি পার্টির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লীর বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন। টুইট বার্তায় মোদি লেখেন- তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তাকে দিল্লীর উন্নয়নে কেন্দ্রের সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

পর্নস্টারের সঙ্গে এক রাত!

juliya‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই….।’ চরণদাস ঘটনাটি শুনলে এ গানটি গাইতেন কোনও সন্দেহ নেই। রঙ্গই বটে। বছর শেষে কত সংস্থা তার কর্মচারীদের নানা রকম উপহার বা বোনাস দিয়ে থাকে।

সমপ্রতি গুজরাতের একটি হিরে সংস্থা তার কর্মচারীদের গাড়ি এবং ফ্ল্যাট বোনাস হিসাবে দিয়েছিল। কিন্তু চীনা সিক্যুরিটি সংস্থা কুইহু ৩৬০ এক আজব বোনাস দেয়ার কথা ঘোষণা করেছে। সংস্থার বিশেষ কিছু কর্মীকে জাপানি পর্নস্টার জুলিয়ার সঙ্গে এক রাত কাটানোর ‘সুযোগ’ দিচ্ছে।

খবরটি প্রথমে অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই সংস্থার উচ্চপদস্থ কর্মীদের মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু একটি ব্লগে খবরটি বেরিয়েই যত গন্ডগোল। অন্যান্য সংস্থাগুলোতে এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও সংস্থার অ্যানুয়াল রিপোর্টে কনফিডেনশিয়াল ফাইলে প্রথমে জুলিয়ার নাম দেখালেও পরে তা ডিলিট করা হয়। তবে এটাই একমাত্র বোনাস নয়। এর সঙ্গে থাকছে পোরশে ৯১১ গাড়ি এবং ৫ দিনের ইন্দোনেশিয়া সফর।

শেষ দু’টির কথা সংস্থার ওয়েবসাইটে জ্বলজ্বল করলেও চর্চার বিষয় এখনও সেই জুলিয়া। যদিও খবর প্রকাশ হওয়ার পর এমন বোনাস নিয়ে যদিও প্রশ্ন চিহ্ন লেগে গিয়েছে। সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সহিংসতা রোধে সব পক্ষকে ভূমিকা রাখতে হবে: বার্নিকাট

marshaবাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট  জানিয়েছেন, চলমান সহিংসতা রোধে সব পক্ষকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার চর্চার পূর্ণাঙ্গ সুযোগ দেয়ারও আহবান জানিয়েছেন তিনি।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকের বিষয়ে বার্নিকাট বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটন চায় বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধ হোক। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক। মানুষের মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকুক।

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায়, আমরা সেই বিষয়ে আলাপ করেছি। আমাদের আলোচনায় চলমান সহিংসতাও স্থান পেয়েছে।’

বার্নিকাট বলেন, ‘বর্তমান মর্মান্তিক (ট্রাজিক) পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। সারাদেশের চলমান সহিংসতা বন্ধে সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন। ওয়াশিংটন চায়, বাংলাদেশের সহিংসতা বন্ধ হোক। গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত থাকুক।’

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট সকাল ১১টা ৪০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আতঙ্ক ছড়ানোর তালিকায় সেরা দশে সাকিব

sakib 23বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র ৩ দিন। এর আগে ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন ১০ বোলারের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এ তালিকায় ডেইল স্টেইন, মিচেল জনসনের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে এবার পেসারদের দাপট দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ তালিকায় জায়গা করে নিয়েছে চার স্পিনারও।

ডেইল স্টেইন (দ. আফ্রিকা)
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন। দুর্দান্ত পারফরমেন্সের কারণে নিঃসন্দেহে এ বোলারকে এগিয়ে রাখবে সবাই। গতির সঙ্গে চমৎকার সুইং বোলিংয়ে জুড়ি নেই তার। ৯৬ ওয়ানডেতে ১৫১ উইকেটের মালিক ডানহাতি এ বোলার।

মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
২০১৪ সালের বর্ষসেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ার পেসার অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। বাঁ-হাতি এ পেসারের দুর্দান্ত গতি আর বাউন্সারে খ্যাতি রয়েছে। আর নিজেদের মাঠে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। গত বছর ২৬.৬৪ গড়ের ১০ ম্যাচে তুলে নেন ১৪ উইকেট।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
চতুর্থ বারের মতো বিশ্বকাপ খেলবেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। গত বছর রাঙ্কিংয়ে সর্বোচ্চ ৩ নম্বরে উঠেন তিনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণ সাজানো হবে তাকে কেন্দ্র করে।

মরনে মরকেল (দ. আফ্রিকা)
ডেইল স্টেইনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকছেন মরনে মরকেল। ৫১ ম্যাচে ১৫২ উইকেটের মালিক এ দীর্ঘদেহী বোলার। নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেয়ার কৃতিত্বও দেখান তিনি।

সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা)
ডিসেম্বরে ওয়ানডে বোলিংয়ে সর্বোচ্চ ৭ নম্বরে উঠেন শ্রীলঙ্কার স্পিনার সচিত্র সেনানায়েকে। ঘূর্ণি জাদুতে মে’তে ইংল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন ডানহাতি এ স্পিনার।

টিম সাউদি (নিউজিল্যান্ড)
২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় টিম সাউদির। গতির সঙ্গে সুইংয়েও দক্ষতা রয়েছে তার। ২০১১ বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স করেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক ১৮ উইকেট শিকারি বোলার তিনি।

সাকিব আল হাসান (বাংলাদেশ)
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুতে থেকে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ অলরাউন্ডার। বর্তমানে আইসিসি টেস্ট ও ওয়ানডের সেরা অলরাউন্ডারও সাকিব। ভারতের আইপিএল,অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ইংল্যান্ডের কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
ম্যাচের শুরুতে পেস ও সুইংয়ে উইকেট তুলে নেয়ার দারুণ দক্ষতা রয়েছে অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের। ২০১৩ সালে ক্যারিয়ারের শুরুতেই ২০ রানে ৫ উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখান বাঁহাতি এ পেসার। ৩৩ ওয়ানডে ক্যারিয়ারে ৬২ উইকেটের মালিক তিনি।

রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। কেরাম বলে দারুণ দক্ষতা রয়েছে শ্রীলঙ্কার এ বোলারের। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৩ উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ।

রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অফ-স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে তার। ম্যাচের মাঝ সময়ে উইকেট তুলে নেয়ার জুড়ি নেই অশ্বিনের। ৮০ ওয়ানডেতে ১২০ উইকেটের মালিক তিনি।

বুধবার সকাল থেকে ফের ২০ দলের হরতাল

hortal30আরেক দফায় ৪৮ বাড়লো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি। দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই তৃতীয় দফায় চলমান হরতালের এ মেয়াদ বৃদ্ধি করা হলো।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গুলি করে পঙ্গু ও আহত করা এবং গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূণ:রুদ্ধারের দাবিতে অবৈধ সরকার গণদাবি মেনে না নেয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।

উক্ত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,  আমাদের ন্যায্য অধিকার ও গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান এ আন্দোলন থেকে পিছপা হবেনা ২০ দলীয় জোট। জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন চালিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ ২০ দলীয় জোট।

আওয়ামীলীগের ক্ষমতালিপ্সাই বর্তমান সংকটের মূল কারণ দাবি করে বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতা চিরস্থায়ীকরণে আওয়ামী উগ্র বাসনাই চলমান রাজনৈতিক সংকটের মূল কারন। পেশীশক্তি তথা সন্ত্রাস, সহিংসতা ও নাশকতার এক বিভৎস পরিবেশ তৈরী করে অবৈধ ও ভোটারবিহীন সরকার বিরোধী দলের ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে নস্যাৎ করতে চাচ্ছে। কিন্তু জনগণের প্রবল শক্তির কাছে নতি স্বীকার করা ছাড়া আওয়ামী অবৈধ সরকারের কোন গত্যন্তর নেই।

উপবৃত্তির আওতায় আসছে উচ্চ মাধ্যমিকের ১৭ লাখ শিক্ষার্থী

hsc10উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রকল্পসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প ৬টি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৩৪৭ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৫১২ কোটি ৭৫ লাখ টাকা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব সফিকুল আজমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকের ১৭ লাখ শিক্ষার্থী এ উপবৃত্তি কর্মসূচির আওতায় আসবে। বিজ্ঞান বিভাগের জন্য মাসিক ১৭৫ টাকা টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৭০০ টাকা ও পরীক্ষার ফির জন্য ৯০০ টাকা দেয়া হবে। অন্য বিভাগগুলোতে মাসিক ১২৫ টিউশন ফি, বই কেনার জন্য এককালীন ৬০০ ও পরীক্ষার ফির জন্য ৬০০ টাকা দেওয়া হবে।