শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ফিটনেস ফিরে পাওয়ায় উৎফুল্ল তামিম ইকবাল

tamimহাঁটুর ইনজুরি থেকে মুক্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপাচারের পর সোমবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ উপলক্ষে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচে ৮১ রান সংগ্রহ করেন টাইগার দলের এই ওপেনার। যদিও ম্যাচে মাত্র ৩ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

একমাস আগে চিকিৎসকদের ছুরির নিচে দাঁড়ানো তামিম ইকবালের ব্যাটিংয়ে এদিন কোনো দুর্বলতা দেখা যায়নি। দেখা যায়নি সামন্যতমও ক্লান্তির ছাপ। অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে তিনি গড়ে তোলেন ১৬৮ রানের বিশাল এক পার্টনারশিপ। ম্যাচে রিয়াদের ব্যাট থেকে এসেছে ৮৩ রান।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, “হাঁটুর ইনজুরির শৈল্যচিকিৎসার পর ফের মাঠে ফিরতে পেরে এবং ভালো পারফর্ম করতে পেরে আমি সন্তুষ্ট। এখন আমার প্রধান লক্ষ্য হলো অধিক সংখ্যক ম্যাচে বাংলাদেশের জয়ে সহায়তা করা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর শুরুটা ভালো করতে পারায় আমি খুশি। আসন্ন টুর্ণামেন্টে এটি আমাকে অনুপ্রেরনা যোগাবে।”

সোমবারের ম্যাচে তামিম ও রিয়াদের চমৎকার পারপর্মেন্স সত্ত্বেও মাত্র ২৪৬ রানে বিস্ময়করভাবে গুটিয়ে গিয়েছিল প্রথমে ব্যাটিং নেয়া বাংলাদেশ দলের ইনিংস। টাইগারদের এখন লক্ষ্য হচ্ছে আগামী শুক্রবার দ্বিতীয় এবং শেষ অনুশীলন ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজিত করা।

এরপর আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতি মনোযোগ দেবেন। ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। গত বছর এশিয়ান কাপের আসরে দলটির কাছে পরাজিত হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সেদিক থেকে প্রতিশোধের একটি হাতছানিও থাকছে টাইগারদের।

তামিম বলেন, “এই অনুশীলন ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছুই অর্জন করতে পেরেছি। পরবর্তী অনুশীলন ম্যাচে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পারব। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। একই সাথে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে পরাজয়ের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

তারকাটায় আরো জোরদার হচ্ছে খালেদার কার্যালয়

karjaloy kataতারকাটা দিয়ে ঘিরে আরো জোরদার করা হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটা থেকে কার্যালয়ের সীমানা প্রাচীরে এই কাজ শুরু হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির ‘বিতর্কিত’ নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে গত ৩ জানুয়ারি রাত থেকে প্রথমে অবরুদ্ধ, পরে স্বেচ্ছায় এই কার্যালয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের সামনে এসে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এ সময় নেতারা বিভিন্নভাবে কর্মীদের প্রতি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে প্রজন্ম লীগের এক কর্মী পিস্তল হাতে এসে ‘খালেদা জিয়াকে গুলি করে মারব’ বলে হুমকিও দিয়েছেন।

এ প্রেক্ষাপটে কার্যালয়, দলীয় চেয়ারপারসন ও ভেতরে অবস্থানরত নেতাকর্মীদের বাড়তি নিরাপত্তা বিবেচনায় সীমানা প্রাচীরের উপরে কাটাতারের বেড়া দেয়া শুরু করেছে বিএনপি।

বুধবার বিকাল থেকে একযোগে কার্যালয়টির চতুর্দিকে প্রাচীরের ওপরে এই বেড়া দেয়া শুরু হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় ট্রাকে করে ১৮ বান্ডেল তার কাটা কার্যালয়ে আনা হয়। তেজগাঁওয়ের একটি কারখানা থেকে আনা এই তার কাটা কার্যালয়ে পেছনের ফটক দিয়ে ভেতরে নেয়া হয়।

এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার নতুন বার্তা ডটকমকে বলেন, “কার্যালয় এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়তি নিরাপত্তা জন্য সীমানা প্রাচীরের ওপরে এই তারকাটা দেয়া হচ্ছে।”

তবে হঠাৎ কেন কার্যালয়কে নিরাপত্তাহীন ভাবা হচ্ছে- এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি তিনি। শামসুদ্দিন দিদার বলেন, “আপাতত নিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।”

ইপিজেডের আদলে গড়া হবে সফটওয়্যার এক্সপোর্ট জোন: জয়

joy hতথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাত থেকে জিডিপিতে এক শতাংশ অবদান রাখার লক্ষ্যে ইপিজেডের আদলে ঢাকায় সফটওয়্যার ইক্সপোর্ট জোন (এসইজেড) তৈরি করতে যাচ্ছে সরকার। একইসঙ্গে মেধাস্বত্ব সংরক্ষণে নতুন করে উদ্যোগ নেয়া হচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ এর দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে মিডিয়া বাজারে অনুষ্ঠিত ‘মিনিস্ট্রিয়াল কনফারেন্স’-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন

তিনি বলেন, “দেশে বর্তমানে পাঁচ হাজরের মতো সাইট ও ইকমার্স ওয়েবপেজ রয়েছে। যার মাধ্যমে গত বছর ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। একই সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে আয় হয়েছে ১০ হাজার কোটি টাকা।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন দেশের মন্ত্রীপরিষদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন আইটিইউ মহাসচিব হাউলিন ঝাও, ভুটানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী দিনা নাথ ধুনগোয়েল, মালদ্বীপের মন্ত্রী আহমেদ আদিম, নেপালের মন্ত্রী মিনেন্দ্র প্রসাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল আব্দুল মুহিত এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জয় বলেন, “তথ্যপ্রযুক্তি কল্যাণেই বাংলাদেশ আজ ‘তলাহীন ঝুড়ি’ থেকে ‘ডিজিটাল বাংলাদেশ’ মর্যাদা পাচ্ছে। ২০০৮ সালের দারিদ্রতা ৪০ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে,  মোবাইল ব্যবহারকারী ২০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে দাঁড়িয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারী দশমিক ০৪ থেকে বেড়ে ২৭ শতাংশে উন্নীত হয়েছে।”

আইটিইউ মহাসচিব হাউলিন ঝাও বলেন, “যে দেশ যতদ্রুত ইনফরমেশন হাইওয়েতে যুক্ত হবে তাদের অর্থনীতি ততটাই চাঙ্গা হবে। বাংলাদেশ ও বিভিন্ন দেশের সরকার আইসিটিতে যেভাবে গুরুত্ব দিচ্ছে তাতে করে খুব শিগগিরই এসব দেশ অর্থনৈতিক ভাবে সুসংহত হবে।”

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবুল আব্দুল মুহিত বলেন, “আইসিটি খাতের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখছে দেশের তরুণ প্রজন্ম। তাই নতুন উদ্যোক্তাদের সরকার সার্বিক সহায়তা দিচ্ছে।”

আইসিটি প্রতিমন্ত্রী পলক জানান, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সরকার অবকাঠামোর পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে কাজ করছে। বিদ্যমান ২০০ জিবিপিএস সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বাগিয়ে আগামী বছরের মধ্যে ১৪ শ’ জিবিপিএস স্থাপনের কাজ চলছে।
তিনি বলেন, “আগামী ২০২১ সালের মধ্যে দেশজুড়ে সাত লাখ ইন্টারনেট ভিত্তিক পেশাজীবী গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। একই সময়ে দেশের প্রত্যেকটি মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে। এর মধ্যে ৫০ শতাংশই থাকে ব্রডব্যান্ডে সংযুক্ত।”

ফোর্বস, জেপি মর্গান, গোল্ডম্যার স্যাচস এবং সিটি গ্রুপ এর মতো আন্তর্জাতিক বিশ্লেষণ প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “২০২১ সাল নাগাদ জিডিপিতে ৩ শতাংশ অবদান রাখবে টেলিকম ও আইসিটি খাত।”

কনফারেন্সে সার্কভূক্ত দেশে নেপাল, ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ফিলিপিনের প্রতিনিধি ছাড়াও দেশের আইসিটি খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংলাপ কামাল হোসেনদের এক ধরনে বিলাসিতা: মেনন

menon17বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংলাপের প্রস্তাবক ড. কামাল হোসেন সম্পর্কে মেনন  বলেছের, এটা তার এক ধরনের বিলাসিতা। সম্ভবত এবার শীতে বিদেশে তার কোনো ব্রিফ নাই। তাই দেশের মধ্যে কিছু একটা করা যাতে দেশবাসীর কিছু মনোযোগ পাওয়া যায়। ক’দিন পরে তাকে দেশে পাওয়া যাবে না, এটা নিশ্চয়ই করে বলা যেতে পারে। গায়ে মানে না আপনি মোড়ল এই ব্যক্তিরা তাদের উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশে আগুনে পোড়া মানুষগুলো সম্পর্কে একেবারেই নীরব, যেন বর্তমান সংকটে এর কোনো ভূমিকা নাই। এর কারণ একটাই, দেশের গরিব মানুষগুলোর প্রতি এদের কোনো দায়িত্ব নাই। তা না হলে প্রথমে তারা এই আগুন-সন্ত্রাস বন্ধ করতে বলতেন।
মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মতিঝিল থানা নারী পুলিশিং সমন্বয় কমিটির সভানেত্রী ফারহানা ডলির সভাপতিত্বে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী জননেতা কামরূল ইসলাম, মোস্তফা আলমগীর রতন, শেখ সিকান্দার আলী, জাহিদুল ইসলাম টিপু, মুর্শিদা আখতার নাহার, মাহফুজা কানন, মিনু চৌধুরী, পলি বেগম, তাছলিমা, জোহরা জেবিন, মিনু রহমান, হাসিনা পারভীন প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, “রাজনীতিতে হেরে গিয়ে বেগম জিয়া এখন সন্ত্রাসের ওপর নির্ভর করেছেন। সেখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত বর্তমান পরিস্থিতির কোনো সমাধান নাই।”

কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়ার নির্দেশে যে হামলা চলছে, তার হাত থেকে শিশুসহ মুরগির বাচ্চারাও রেহাই পাচ্ছে না।”

তিনি বলেন, “নির্বাচন তাদের মুখ্য বিষয় নয়। খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্যই তারা এসব কাজ করছেন।”

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, “১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন আপনারা। জনতা রাস্তায় নামলে পালাবার পথ খুঁজে পাবেন না।”

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

nahid30আগামী বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আগামীকাল (বুধবার) পর্যন্ত অপেক্ষা করবো এবং বিরোধের জোটের প্রতি অনুরোধ রাখছি তারা যেন পরীক্ষার সময়সহ এর আগে পরে দুই ঘণ্টা হরতালের আওতামুক্ত রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিরোধী জোট এই অনুরোধ রক্ষা করবেন এমন আশা পোষণ করেই আমরা বৃহস্পতিবারের ধর্ম পরীক্ষার সময়সীমায় কোন পরিবর্তন আনলাম না।

হরতালের কারণে লাখ লাখ শিক্ষার্থীর পড়াশুনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য আবারও বিএনপিসহ বিরোধী জোটের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

সালমান হত্যা মামলায় নারাজি দাখিল

salman shahসালমান শাহ হত্যা মামলায় হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি দাখিল করেছেন তার মা নীলা চৌধুরি।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়। বাদী পক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। আদালতে নারাজি বিষয়ে শুনানি সম্পন্ন হলেও বিচারক পরে আদেশ দিবেন বলে জানান।

আদালতে নারাজি দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী।

এ মামলাটি প্রসঙ্গে গত বছরের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছিলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাতকারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। জুডিশিয়াল তদন্ত আমরা বিশ্বাস করি না। নারাজি দাখিল করবো।

রিজভী ফের ৫ দিনের রিমান্ডে

rizvi19রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিজভীকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান দশ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীরে বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আদেশ আদালত। ১ ফেব্রুয়ারি তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়েছেন ৩ নারীসহ ২৯ জন যাত্রী। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই আব্দুল্লাহ বিশ্বাস এ মামলাটি করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

দেশে সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : শিল্পমন্ত্রী

amu10দেশে সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামে একটি সংগঠনের ঢাকা মহানগর শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নোয়াখালীতে ইসলামী ছাত্রী সংস্থার ৫ নেত্রী আটক

islami satriজেলা শহরে বৈঠক চলাকালে  ইসলামী ছাত্রী সংস্থার পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বোরহানুল ইসলামের মেয়ে মাহমুদাতুল ইসলাম (১৮) সদর উপজেলার ফতেপুর অহিদুল ইসলামের মেয়ে নাফিসা ইসলাম (১৬), সোনাইমুড়ীর কাশিপুরের এটিএস সাদেকের মেয়ে তাছনুভা মেহেরীন (১৫) সদর উপজেলার রতনপুর মাজুরুল ইসলামের মেয়ে নাদিরা ফেরদৌস(১৭)।

তাদের কাছ থেকে সংবর্ধনা লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড, ইসলামের আদর্শ, আল্লাহর দিকে আহ্বান ও  শিক্ষা সাময়িকীসহ বিভিন্ন বই জব্দ করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন প্রচরণা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিদেশে বসে মাতবরি করছেন কেন, খোকাকে মায়া

mayaআমেরিকায় অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথে নেমে কথা বলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে হরতালবিরোধী এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ওই  মানববন্ধনে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে উদ্দেশ করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, “বিদেশে বসে মাতবরি করছেন কেন? খোকা ভাই, ঢাকায় আসেন। রাজপথে আসেন মোকাবেলা করি। কাপুরুষের মত বিদেশ থেকে কথা বলছেন কেন? জনগণের কাতারে দাঁড়ান। রাজপথে নেমে কথা বলেন।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মায়া বলেন, “বিএনপি নেত্রীর পায়ের তলায় মাটি নেই। নেতাকর্মী, বিদেশি বন্ধু, এমনকি সাধারণ জনগণও তার পাশে নেই। তিনি একা একা ঘরের মধ্যে জীবন কাটাচ্ছেন। তার সবকিছু বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরাও এখন আর তার কথা শোনেন না। তাই ক্ষমতায় যাওয়ার জন্য তিনি এখন সন্ত্রাসীদের দিয়ে পেট্রোলবোমা মারছেন। সন্ত্রাসীরাই তার শেষ ভরসা।”

বুদ্ধিজীবীদের সমালোচনা করে মায়া বলেন, “সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। ২০১৯ সালের এক ঘণ্টা আগেও নির্বাচন হবে না।”

‘দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী কেউ রেহাই পাবে না’ উল্লেখ করে মায়া বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত তারা কেউ রেহাই পাবেন না। সকলকে একই দড়িতে বেঁধে শাস্তি দেয়া হবে।”
আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।