শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

৩ মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা নেই: বিইআরসি

gashআগামী তিন মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ ও গ্যাস কোম্পানীগুলোর প্রস্তাব সঠিকভাবে যাচাইবাছাই করে সিদ্ধান্ত দিতে বিইআরসি’র আরও তিন মাস সময় লাগবে।

সোমবার কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমাদের কাছে সকল তথ্য এসে পৌছায়নি। এসব তথ্য পেলে সকল প্রস্তাব পর্যালোচনা এবং আমাদের কারিগরী মূল্যায়ন কমিটির সঙ্গে বৈঠক করে মূল্য বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রাজনৈতিক অস্থিরতার কারণে সরকার পিছিয়ে গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, বিইআরসির ওপর এমন কোন চাপ বা নির্দেশনা নেই। সার্বিক পরিস্থিতি চিন্তা করে মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়া হবে।

ডিসিসি নির্বাচন সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

cabinet18ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি- উত্তর ও দক্ষিণ) নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। সেই সঙ্গে নির্বাচনী উদ্যোগ দীর্ঘদিন ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিণি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠক সুত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বলেন, আর কত দিন সিটি করপোরেশন নির্বাচন ঝুলিয়ে রাখবেন। দ্রুততম সময়ে বিভক্ত দুই ডিসিসির নির্বাচনের কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সৈয়দ আশরাফ চুপ ছিলেন।

আইনি জটিলতায় প্রায় সাত বছর আটকে আছে ডিসিসি নির্বাচন। প্রশাসক নিয়োগ করে রুটিন কাজ করা হচ্ছে। তবে গত বছরের ৮ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রশাসকদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন না করে কিভাবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন প্রধানমন্ত্রী।

গত ৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।

এদিকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেও এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য বাজেটে অতিরিক্ত ৪৫ কোটি টাকা সংস্থান রাখার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

তাজুলসহ জামায়াতের ৬ নেতার আদেশ ৩ মার্চ

tajul16আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে মন্তব্য করায় অ্যাডভোকেট তাজুল ইসলামসহ জামায়াত-শিবিরের ছয় নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা রুলের পরবর্তী আদেশের জন্য ৩ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশের জন্য এ দিন ঠিক করেন।

আদালতে জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট গাজী এম এইচ তানিম ও তাজুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে তাজুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল লিখিত জবাব দাখিল করেন।

জেয়াদ-আল-মালুম জানান, তাজুল ইসলাম আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আর জামায়াত নেতারা জবাবের জন্য সময় চেয়েছেন।

গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে মন্তব্য করায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, শিবিরের সভাপতি আবদুল জব্বার ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামসহ ছয়জনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেন আদালত।

অন্য তিনজন হলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

ওই দিন শোকজ নোটিশে ‘কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না’ এ বিষয়ে ট্রাইব্যুনালে ২৮ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, জামায়াত নেতা আজহারের মৃত্যুদ-ের রায় দেওয়ার পর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন ‘ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে সাক্ষ্য-প্রমাণ দিয়েছে সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ে ফেলা হলেই সুবিচার হতো। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ফাঁসি তো দূরের কথা প্রসিকিউশনের জরিমানা করা হলে ভালো হতো।’

মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ধর্মঘট

satrodolমঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এর পক্ষে এ বিবৃতি পাঠান সহ-সভাপতি নাজমুল হাসান।

আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে ‘অবৈধ’ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ ছাত্র ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে হরতাল প্রত্যাহারে বাধ্য করা হবে: নৌমন্ত্রী

shajahan16আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। শাজাহান খান বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন। মানুষ স্বাভাবিক কাজ করতে পারছে না। শ্রমিকদের আয় কমে গেছে। এরকম চলতে থাকলে সরকার যদি তাকে গ্রেফতার না করে তবে জনগণই তাকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠাবে।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের আগে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। গুলশানের সেন্ট্রাল পার্কে বেলা ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শেষে শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে রওয়ানা হন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা। এসময় পার্কের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক শ্রমিকের পা উড়ে গেছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন।

এসময় সমাবেশ থেকে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি পালনের ঘোষণা দেন নৌমন্ত্রী।

নৌ-পরিবহনমন্ত্রী জানান, হরতাল-অবারোধ প্রত্যাহার ও নাশকতা বন্ধের দাবিতে ১৮ই ফেব্রুয়ারি রাজধানীতে ট্রাক মিছিল করবে শ্রমিকরা। ১৯শে ফেব্রুয়ারি মতিঝিল থেকে জাতীয় পতাকা হাতে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করে অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এদিকে সোমবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১২টার কিছুক্ষণ পর তারা খালেদার কার্যালয় অভিমুখে রওয়ানা হন। বর্তমানে সম্মিলিত মুক্তিযোদ্ধা লীগের কর্মীরা খালেদার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে সেøাগান দিচ্ছেন।

এর আগে সকাল ১০টার দিকে মহিলালীগের অর্ধশতাধিক নেতাকর্মী একই স্থানে বিক্ষোভ মিছিল করে। ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের আশাপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানের ৮৬ নম্বর রোডের দু’পাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যারিকেড দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

মুসলিম নারী বিয়ে করলে লাখ টাকা পুরস্কার

love zihadভ্যালেন্টাইন ডে’র পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। ‘বেটি বাঁচাও, বহু লাও’ নামের এই কর্মসূচিতে হিন্দু যুবকদের অন্য ধর্ম বিশেষ করে মুসলিম নারীকে বিয়ে করার জন্য উৎসাহিত করা হয়েছে। এটি করতে পারলে ওই হিন্দু ছেলেকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ধরমপাল সিওয়াচ বলেন, যে হিন্দু ছেলে মুসলমান নারীকে বিয়ে করবে তাকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

তার দাবি, ‘মুসলমানরা ‘লাভ জিহাদ’-এর মাধ্যমে বিয়ে করে মেয়েদের নিপীড়ন করছে। কিন্তু আমরা তাদের মেয়েদের সম্পূর্ণ স্বীকৃতি দেব। তাছাড়া বিয়ে করলে তাদের কর্মসংস্থানের জন্যও সহযোগিতা করা হবে।’ এর আগে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ‘হিন্দু মহাসভার পক্ষ থেকে বলা হয়, যদি কোনো মুসলমান বা খ্রিস্টান ছেলেকে হিন্দু মেয়ের সঙ্গে দেখা যায়, তাহলে প্রথমে ভালোভাবে ধর্মান্তরকরণের জন্য বলা হবে। যদি তা না মানে তাহলে তাকে অপহরণ করে জোর করে হিন্দু রীতি অনুসারে বিয়ে দেওয়া হবে।’

ফেনীতে গণপিটুনিতে ডাকাত নিহত

feni mapফেনীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বালুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একদল মুখোশধারী ডাকাত বালুকিয়া গ্রামে নতুন ভূইয়া বাড়ির ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে । ডাকাতরা ঘরের মূল্যবান আসাবাবপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দেয়। এ সময় গ্রামের লোকজন এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ওই অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলশানে নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা

সমাবেশ শেষে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যাওয়ার পথে গুলশান-২ চত্বরে নৌমন্ত্রী শাহজাহান খানের বিক্ষোভ মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনের পা উড়ে যায়। আহত হন আরো পাঁচজন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

গুলশান-২ চত্বরে অবস্থিত মেট্রোপলিটন প্লাজার ছাদ থেকে এ হামলা চালানো হতে পারে এ আশঙ্কায় ওই মার্কেটে ভাঙচুর শুরু করেছে শ্রমিক নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চারটি মোটরসাইকেল ও মার্কেটের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে।

বোমা হামলার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভূমধ্যসাগরে লিবীয় উপকূল থেকে ইউরোপগামী ২১০০ যাত্রী আটক

libiya16ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে লিবীয় উপকূল থেকে ২ হাজার একশ’র বেশি মানুষকে আটক করেছে ইতালি। দেশটির কোস্টগার্ড রবিবার এ তথ্য জানায়।

ইতালির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদেশগামী ওই যাত্রীরা ১২টি নৌকায় চড়ে যাচ্ছিলেন। পরে তাদের উদ্দার করে ইতালির বিভিন্ন বন্দরে নেওয়া হয়েছে।

ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লিবীয় উপকূল ও ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অভিযান চালানোর সময় কালাশনিকভ বন্দুকধারী চার চোরাকারবারী কোস্টগার্ড সদস্যদের হুমকি দেয়।

ইতালির পরিবহনমন্ত্রী মৌরিজিও লুপি জানিয়েছেন, অস্ত্রধারীরা কোস্টগার্ড সদস্যদের জোরপূর্বক একটি খালি নৌকায় করে ফেরত পাঠায়। অভিযানে একটি বিমান, কোস্টগার্ডের চারটি জাহাজ, দুটি ছোট নৌকা ও নৌবাহিনীর একটি জাহাজ ব্যবহার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার লিবীয় উপকূলের ৮০ কিলোমিটার দূর থেকে ৬০০ যাত্রীকে উদ্ধার করে ইতালি। এছাড়া গত সপ্তাহে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অন্তত ৩০০ বিদেশগামী নিখোঁজ হন। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

গত বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত সাড়ে ৩ হাজার লোক মারা গেছেন। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২ লাখেরও বেশি বিদেশগামীকে।

লিবিয়ায় অপহৃত ২১ মিসরীয় খ্রীষ্টানের শিরচ্ছেদ

libiyaলিবিয়ায় অপহৃত ২১ মিসরীয় খ্রীষ্টানের শিরচ্ছেদ করেছে আইএস (ইসলামিক স্টেট) সংশ্লিষ্ট একটি সংগঠনের সদস্যরা। ইন্টারনেটে রবিবার ওই শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করা হয়। খবর আলজাজিরার।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরিহিত যোদ্ধারা অপহৃত খ্রীষ্টানদের শিরশ্ছেদ করছে। এ সময় অপহৃতদের গায়ে কমলা রংয়ের জামা ছিল।

বার্তায় বলা হয়েছে, শত্রুভাবাপন্ন মিসরীয় চার্চের ক্রুসেডারদের হত্যা করা হয়েছে। এই হত্যাকা-কে ক্রুশসংবলিত জাতির প্রতি রক্তিম বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির এক সদস্য ইংরেজিতে বলেন, মিসরে খ্রীষ্টান ক্রুসেডারদের হাতে মুসলিম নারীদের নির্যাতনের জবাবে এই হত্যাকা- ঘটানো হয়েছে। পূর্ব লিবিয়ার সির্তে থেকে গত ডিসেম্বর ও জানুয়ারিতে ওই খ্রীষ্টানদের অপহরণ করা হয়।

সিসির হুঁশিয়ারি: আইএস সংশ্লিষ্ট সংগঠনের এই হত্যাকা-ের জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সিসি বলেন, উপযুক্ত পন্থায় হত্যাকারীদের শাস্তি দেওয়ার অধিকার মিসরের রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর পরই উচ্চপর্যায়ের এক জরুরী বৈঠক আহ্বান করেন সিসি। বৈঠকের পর দেশটিতে সাত দিনব্যাপী শোক ঘোষণা করেন তিনি। এ ছাড়া লিবিয়ায় মিসরীয়দের ভ্রমণও বাতিল করা হয়েছে।