শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বিএনপি নেতাকে পুলিশের গুলি, অবস্থা আশঙ্কাজনক

marder gunnময়মনসিংহ:  জেলার কোতয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামানকে পুলিশ গুলি করেছে।পরে পুলিশ তাকে ময়মনসিংহ মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার তাকে ঢাকায় পাঠাতে বলেছেন।

পুলিশ দাবি করেছে, বিরোধী দলীয় নেতা এবং সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ময়মনসিংহের বাসার সামনে পাহারারত পুলিশকে লক্ষ্য করে শনিবার রাতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বত্তদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুঁড়লে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান গুলিবিদ্ধ হন।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান দাবি করেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের গঙ্গাদাস গুহ রোডে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বাসার সামনে পাহারারত পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে  দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নুরুজ্জামানকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত তিনটার দিকে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ইএমও ডা. মিজানুর রহমান জানান, কয়েকজন পুলিশ সদস্য নুরুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তার ডান পায়ের হাঁটুর নিচে ইনজুরি। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।

মোদিকে সোনিয়ার চিঠি

modi soniyaঅন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দেয়ার দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন কংগ্রেস সভানেত্রী  সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয় বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ  বলেন, কংগ্রেস ক্ষমতায়  থাকার সময় নতুন গঠিত অন্ধ্র প্রদেশকে বিশেষ মরযাদা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মনমোহন সিং। এ কারণেই কংগ্রেস সভানেত্রী এই গুরুত্বপূর্ণ চিঠিটি পাঠিয়েছেন।

কোচের চেয়ে খেলোয়াড় বয়স্ক!

aqib-javed_119788_0খেলোয়াড়ি বা কোচিংয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। তবু সাধারণ নিয়মে খেলা ছাড়ার পরই কোচিংয়ে যান সবাই। কিংবা যারাও বা তাড়াতাড়ি কোচিং ক্যারিয়ারে প্রবেশ করেন, তাদের শুরুটা হয় বয়সভিত্তিক দল দিয়ে।

যে কারণে যে কোনো দলেই কোচরা খেলোয়াড়দের তুলনায় বয়স্ক হয়ে থাকেন। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে দেখা গেল চিরাচরিত এমন অবস্থার বিপরীত চিত্র।
কোচের চেয়ে খেলোয়াড়ের বয়সই বেশি। আইসিসির সহযোগি সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে ঘটেছে এমনটা।
আজ নিজেদের প্রথম ম্যাচে দলটি যখন খেলতে নামে, সাবেক অধিনায়ক খুররম খানের বয়স তখন ৪৩ বছর ৩২ দিন। আর কোচ আকিব জাভেদের বয়স তার চেয়ে ১৯৭ দিন কম (৪২ বছর ১৯৮ দিন)।
শুধু কোচকে টপকে যাওয়া নয়, খুররম অন্য একটি রেকর্ডও গড়েছেন। আজকের ম্যাচ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার এখন খুররম। এর আগের রেকর্ডটি নেদারল্যান্ডসের স্টিভ লুবারসের। ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় লুবারসের বয়স ছিল ৪২ বছর ৩৪৭ দিন।

 

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে: আইনমন্ত্রী

Anisul Haq  11হরতাল, অবরোধে নাশকাতাকারীদের বিচারে সরকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠনের আগে প্রচলিত আইনেই দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এ ধরনের বিচার করবেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রত্যেক দায়রা জজের কাছে পত্র দিয়েছি যে একজন অতিরিক্ত দায়রা জজ যেন অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার বিচার করেন।

‘২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকায় ৮ হাজার র‌্যাব’

benojir rআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকায় নিরাপত্তার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৮ হাজার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে একথা জানান র‌্যাব মহাপরিচালক।
তিনি জানান, ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে র‌্যাব-৩। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স এবং ডগ স্কোয়াডও নিরাপত্তায় কাজ করবে। এ জন্য শহীদ মিনার এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
দেশের চলমান অবস্থা বিবেচনা করে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসা ভিভিআইপি, ভিআইপিসহ দেশি-বিদেশি আতিথিদের নিরাপত্তায় ওই দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২১ ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধ না দিতে বিএনপিসহ ২০ দলের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘দিবসটি আর্ন্তজাতিক। এদিন হরতাল-অবরোধ থাকা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আশা করি হরতাল-অবরোধকারীদের শুভ বুদ্ধির উদয় হবে।’
এদিকে বৃহস্পতিবার সকালে শহীদ মিনার এলাকায় অপর এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় ২১ ফেব্রুয়ারিতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন থাকবে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ আগত অতিথিদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসনের যাওয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যেতে চাইলে নিজের মতো করে যাবেন। রাষ্ট্রীয় যে নিয়ম (রুল) আছে সেই নিয়ম অনুসারে যেতে হবে। তবে তিনি সেখানে গেলে তার জন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’

‘খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন’

shajahanনৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের শাপলা চত্বরে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া মানুষ হত্যা করছেন। তিনি ঘুমিয়ে আছেন অথবা বধির হয়ে গেছেন। তাই মানুষের কান্নার শব্দ তার কানে যায় না।’
খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন বলে উল্লেখ করে নৌমন্ত্রী আরো বলেন, ‘রাজনীতির নামে অরাজনীতিক ব্যক্তিদের শিকারে পরিণত করা হচ্ছে। খালেদার নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করছে তা কঠিন হাতে মোকাবেলা করা হবে।’
সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন,’এ দেশে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কখনোই পাকিস্তানের আশা পূরণ হবে না। আমরা প্রয়োজনে আমার বুকের তাজা রক্ত দিয়ে দেশকে নাশকতা ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করবেন।’
নাশকতা ও সন্ত্রাসের প্রতিবাদে মতিঝিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মিছিল করে। মিছিলপূর্ব সমাবেশে নৌমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শিরিণ আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ সভাপতি ইসমত কাদের গামা প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনারে যাওয়ার সময় দুপুর ১২টার দিকে পল্টন মোড়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয়ের সামনে মিছিলটিতে একটি ককটেল নিক্ষেপ করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। মিছিলকারীরা ঘটনাস্থলের পাশের একটি ভবন থেকে বোমা হামলা করা হয়েছে মনে করে ভবনটিতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করতে যাওয়ার সময় গুলশান ২ নম্বর মোড়ে শাজাহান খানের নেতৃত্বে সমন্বয় পরিষদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ২৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান শাজাহান খান।

 

কিউবির পূর্ণ থ্রিডি ক্রিকেট গেম

qubeeবাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উদযাপন উপলক্ষে কিউবি একটি পূর্ণ থ্রিডি ক্রিকেট গেম তৈরি করেছে। কিউবি বর্তমান ও সম্ভাব্য গ্রাহকরা ফেসবুকে এই গেম খেলতে পারবেন। সেই সঙ্গে তারা কিউবির দারুণ সব অফার জেতারও সুযোগ পাবেন।

২৩ ফেব্রয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন এই গেম উদ্বোধন করা হবে। তবে এটি হবে প্রচলিত অন্যান্য অনলাইন ক্রিকেট গেমগুলোর চেয়ে আলাদা।

মানুষ বনাম অ্যালিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণীর সঙ্গে ক্রিকেট খেলা নিয়েই এ গেম তৈরি করা হয়েছে। যেটি খেলে কিউবির গ্রাহকরা চ্যাম্পিয়ন অব কসমস  ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারবেন।

এক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের জন্য শুধু পৃথিবীতেই নয়, গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করে পুর্ণ থ্রিডি ক্রিকেট ম্যাচ খেলারও সুযোগ রয়েছে।

এটি একটি অসাধারণ মজার খেলা। যারা খেলাটি খেলবেন তারা প্রতি মুহূর্তেই প্রচুর আনন্দ পাবেন। অন্যভাবেও এ খেলায় মেতে উঠা যাবে। এই খেলায় অংশ নিয়ে যারা প্রচুর পয়েন্ট স্কোর করতে পারবেন তাদের কিউবি অ্যাকাউন্টে অতিরিক্ত ২০ জিবি (গিগাবাইট) ভলিউম র্পযন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। প্রতি ১০,০০০ পয়েন্ট স্কোর করলেই এর বিপরীতে কিউবির গ্রাহক অতিরিক্ত ১ জিবি পাবেন।

নন-কিউবি ব্যবহারকারী বা যারা কিউবির ইন্টারনেট ব্যবহার করেন না তারাও এই গেম খেলতে পারবেন। তারা বেশি পয়েন্ট স্কোর করে যদি কিউবির মডেম কিনতে চান তাহলে মূল্যছাড় পাবেন। নতুন সংযোগের কিউবি মডেম কিনলে তাদের জন্য সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে।

আগামী ২৩ ফেব্রয়ারি উদ্বোধনের পর থেকেই এ গেমটি কিউবির ফেসবুক পেজে পাওয়া যাবে।
এজন্য ওয়েব ঠিকানা হলো: (www.facebook.com/QubeeZone).

কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডি.এস.ফয়সাল হায়দার এ প্রসঙ্গে বলেন, ‘‘আমরা এ বছর আমাদের গ্রাহকদের সাথে অত্যন্ত আকর্ষণীয় ও অসাধারণ উপায়ে ক্রিকেট বিশ্বকাপ উদযাপন করছি। এজন্য আমরা অনলাইনে থ্রিডি ক্রিকেট গেম খেলার এক অবারিত সুযোগ এদেশের মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছি। এর ফলে তারা অনলাইনে ক্রিকেট গেম খেলে বিনামূল্যে অতিরিক্ত পরিমাণে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিতে এবং নতুন কিউবি মডেম কিনে পর্যাপ্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন।”

তিনি বলেন, “আমাদের চালু করা এই থ্রিডি ক্রিকেট গেমটি অত্যন্ত মজার ও উত্তেজনায় ঠাসা; যা খেলে মানুষ শুধু পৃথিবীরই নয়, বরং চ্যাম্পিয়ন অব কসমস  চ্যাম্পিয়ন হওয়ার অবারিত আনন্দ উপভোগ করতে পারবেন। আসুন, আপনিও আমাদের থ্রিডি ক্রিকেট গেম খেলুন এবং বিনামূল্যে অতিরিক্ত পরিমাণ ইন্টারনেট ব্যবহার ও কিউবির নতুন মডেম কেনার মূল্যছাড়ের সুযোগ নিন!’’

সিদ্ধান্ত পাল্টেছেন মাহি

mahiচলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

৩০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘অগ্নি ২’-এর পর আর কোনো ছবিতে অভিনয় করবেন না বলে মাহি ঘোষণা দেন। তারপর ৩১ জানুয়ারি উড়াল দেন আমেরিকায়।
এসময় দেশের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মাহি জানান, সিনেমায় আর কাজ করবেন না। আমেরিকায় গিয়েছেন পড়াশোনা করতে।
কিন্তু তিন সপ্তাহ পার হতে না হতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মাহি। আবারো ফেসবুকে স্ট্যাটাস দিয়েই নিজের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট স্ট্যাটাস আপডেটে মাহি বলেন, ‘আমি অবশ্যই সিনেমা করবো। কিছুদিন খুব হতাশায় ছিলাম। খুব কষ্ট আর অভিমান থেকেই দিয়েছিলাম স্ট্যাটাসটা যে আর সিনেমা করবো না। সিনেমা আমার স্বপ্ন, আমার বাস্তব। কোথায় যাবো একে ছেড়ে? সম্ভব না।’
সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মাহি আরো লেখেন, ‘আমি দুঃখিত সব সাংবাদিকদের প্রতি। মনটা ভীষণ খারাপ ছিল তাই কারো সাথে যোগাযোগ রাখিনি।’
স্ট্যাটাসটিতে মাহি জানান, এখন তিনি আছেন ভারতে। প্রস্তুতি নিচ্ছেন ‘অগ্নি ২’ সিনেমার জন্য।
মাহি আরো লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

৩১ জানুয়ারি দেয়া স্ট্যাটাসে মাহি লিখেছিলেন, ‘অগ্নি ২ আমার শেষ ছবি। আমি যাচ্ছি ইউএসএ। জানি না সবার সাথে কবে দেখা হবে। সবাইকে মিস করবো।’
মাহির মতো সম্ভাবনাময় একজন শিল্পীর হঠাৎ সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। অনেকে সংশয় প্রকাশ করে বলেছেন, বিগ বাজেটের ছবি ‌’অগ্নি ২’-এর প্রচারণা চালাতেই এসব করেছেন মাহি। কিছুদিন পর আবার সিদ্ধান্ত বদলের কথা জানাবেন তিনি। শেষ পর্যন্ত সংশয়বাদীদের কথাই সত্যি হল। কিন্তু মাহি সত্যিই স্রেফ ‘অগ্নি ২’-এর প্রচারণার জন্য এমন ঘোষণা দিয়েছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মাহি। সিনেমার ব্যবসায়িক সাফল্যের কথা বিবেচনায় প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া এই চলচ্চিত্রের সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নেয়। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি ২’-এ মাহির বিপরীতে থাকছেন পশ্চিমবঙ্গের তারকা ওম। এই সিরিজের প্রথম সিনেমায় মাহির সহশিল্পী হিসেবে কাজ করেছেন আরিফিন শুভ।
মাহি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল- ভালোবাসার রং (২০১২), পোড়ামন (২০১৩), ভালোবাসা আজকাল (২০১৩), অগ্নি (২০১৪), দবির সাহেবের সংসার (২০১৪), দেশা দ্য লিডার (২০১৪), অনেক সাধের ময়না (২০১৪) এবং রোমিও বনাম জুলিয়েট (২০১৫)।

 

এমন ফ্যাসিস্ট সরকার নব্বইয়ের পর দেখিনি: আসিফ নজরুল

asif nazrul19ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “বর্তমান আওয়ামী লীগ সরকারের মতো এমন ফ্যাসিস্ট সরকার নব্বইয়ের পর আর দেখিনি…। এরশাদ ও খালেদার সময়ও বিরোধীদল তাদের কর্মসূচি পালন করতে পারত। কিন্তু এখন পারছে না। এরশাদ-খালেদার মধ্যেও নির্বাচনের পর পাঁচ বছর ক্ষমতায় থাকার অহংকার ছিল না। এ সরকার পাঁচ বছর থাকবে বলছে।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হচ্ছেন। কিন্তু ক্রসফায়ারে নিহতদের স্বজনদের কান্না দেখে কি মমতাময়ী মায়ের কোনো কান্না আসে না?”

‘চলমান রাজনৈতিক সংকট ও আমাদের ভবিষ্যত’ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক ছাত্র ঐক্য। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাজমুল হাসান।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা এক-এগারো’র কুশিলব নয়, বরং এক-এগারো’র কুশিলবরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় দাবা খেলছে।”

মাহমুদুর রহমান মান্না ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, “বার্ন ইউনিটে গিয়ে মায়াকান্না করা বাদ দিন। কোনটা গ্লিসারিনের কান্না আর কোনটা আসল কান্না- সে বিতর্ক আমরা করব না। তবে মমতাময়ী মা কানতে কানতে অস্থির হয়ে গেছেন।”

বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মান্না। তিনি বলেন, “নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে যেসব বক্তব্য দেয়া হচ্ছে, সেসবের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যায় জড়িত আইনশঙ্খলা বাহিনীর সদস্যদের দায়মুক্তি দেয়া হচ্ছে।”

যেখানে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে বাংলাদেশ

sakib 23খেলার ফলাফলে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে ক্রিকেটে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়ে কিন্তু টাইগাররাই।

শুধু অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো স্ট্রোক প্লেয়ারে ভরা দল থেকেও।
২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের মাটিতে খেলা একদিনের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছে শুধুমাত্র ভারত।
এই সময়ের মধ্যে ঘরের মাঠের ৭২ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৪ মেরেছেন ২৭৪৩টি, আর ছক্কা ৪২৫টি। বাউন্ডারিতে রান করার তালিকায় শীর্ষে থাকা ভারত এই সময়ের ৭৩ ম্যাচে ৩৪৪১টি চার আর ৬৪৬টি ছয়ের শট খেলেছে।
ভারতের সবচেয়ে বেশি বাউন্ডারি হওয়ায় বড় অবদান গত চার বছরে রোহিত শর্মা-শেওয়াগদের খেলা চারটি ডাবল সেঞ্চুরি।
ভারত, বাংলাদেশের পরের অবস্থানটি শ্রীলংকার। ৭২ ম্যাচে ২৬০৯ চারের পাশাপাশি লংকান ব্যাটসম্যানরা ৩১২টি চারের মেরেছেন।
আর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারও পরে। ৬৭ ম্যাচে ৩৫৫ ছয় দিয়ে লংকানদের চেয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে চারের হিসেবে (২৪৬১)। অবশ্য ছয়ের হিসেবে ভারতের পরই দ্বিতীয় নম্বরে আছে নিউজিল্যান্ড।
আবার সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাকে টপকে গেছে সংযুক্ত আরব আমিরাত।
তালিকার চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পরের অবস্থান গুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড (চার ২৪৪৪, ছয় ৩৩৫), নিউজিল্যান্ড (চার ২২৪২, ছয় ৫০৩), সংযু্ক্ত আরব আমিরাত (চার ২০৬৩, ছয় ৩৫৯), ওয়েস্ট ইন্ডিজ (চার ১৭১৮, ছয় ৪৯৬), জিম্বাবুয়ে (চার ১৬৫৮, ছয় ৩২২), দক্ষিণ আফ্রিকা (চার ১৩৯৩, ছয় ২৮৪) এবং আয়ারল্যান্ড (চার ৭২৯, ছয় ১০৩)।