শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সামিউল্লাহর ব্যাটে আফগানিস্তানের জয়

samiuবিশ্বকাপে গ্রুপপর্বের খেলায় দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। সামিউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে তারা ১ উইকেটে হারিযেছে স্কটল্যান্ডকে। এর মাধ্যমে প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নিয়েছে দলটি।

নিউজিল্যান্ডের ডানেডিনে আগে ব্যাটিং করে আফগানদের বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি স্কটল্যান্ড। তারপরও গুটিয়ে যাওয়ার আগে ২১০ রান তুলতে সক্ষম হয়েছিল তারা। বোলার শাহপুর জাদরান ও দৌলত জাদরানের বোলিংয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটম্যানরা। শাহপুর ৪টি ও দৌলত নিয়েছেন ৩টি উইকেট।

আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়েও লড়াইয়ের পুঁজি ঠিকই পেয়েছে স্কটল্যান্ড। ম্যাট ম্যাকচান ৩১, মাজিদ হক ৩১, ইভান্স ২৮, কাইল কোয়েজটার ২৫ ও বেরিংটনের ২৫ রান করেছেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা ব্যাকফুটেই চলে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু জাভেদ আহমেদী ও সামিউল্লাহ শেনওয়ারির হাফসেঞ্চুরিতে ম্যাচে ফিরেছে আফগানরা। সঙ্গে তুলে নিয়েছে জয়ও। ৫১ রানে আউট হয়েছেন জাভেদ। সামিউল্লাহ সাজঘরে ফিরেছেন ৯৬ রানে। বাকিদের কেউই বলার মতো স্কোর করতে পারেনি। ৪টি উইকেট নিয়েছেন বেরিংটন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন ডাবি ও ইভান্স।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড : ২১০/১০, ওভার ৫০ (ম্যাকচান ৩১, কোয়েটজার ২৫, বেরিংটন ২৫, মাজিদ হক ৩১; শাহপুর ৪/৩৮, দৌলত ৩/২৯)

আফগানিস্তান : ২১১/৯, ওভার ৪৯.৩ (জাভেদ ৫১, সামিউল্লাহ ৯৬, হামিদ ১৫*, শাহপুর ১২*; বেরিংটন ৪/৪০)

ফল : ১ উইকেটে জয়ী আফগানিস্তান

ম্যাচসেরা : সামিউল্লাহ শেনওয়ারি

মান্না জামায়াত ও খালেদা জিয়ার এজেন্ট

tuku26নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামায়াত ও খালেদা জিয়ার এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া আর কত লাশ চান শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

টুকু বলেন, মান্না জামায়াত ও খালেদার এজেন্ট। তিনি কিছু নাগরিককে একত্রিত করে সাধু সেজেছেন। মান্না ও খোকাসহ কিছু জ্ঞানপাপী-পথভ্রষ্ট বৃদ্ধিজীবী খালেদা জিয়ার মানুষ হত্যাকে বৈধতা দেয়। সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডেরও সমালোচনা করে তারা।

জনগণের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র ব্যবহার করে অপরাধ দমন বৈধ বলেই বিবেচিত হবে।

গ্রেফতার করে অপরাধীদের দমন করে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়ার ডাকে হরতাল-অবরোধ হয় না মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার পতনে খালেদার নির্দেশে ষড়যন্ত্র ও পরামর্শে মানুষ হত্যা চলছে। তার কাজ মানুষ হত্যা করা। ২০০১ সালেও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রায় ২৬ হাজার নেতাকর্মী খুন করেছিল। মূলত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এখনও সে মানুষ হত্যা করে যাচ্ছে।

খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নয়, তিনি খুনীদের নেতা এবং সন্ত্রাসের রানীতে পরিণত হয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।

পেট্রোলবোমাসহ ছাত্রদলের ২ নেতা আটক

satrodolজাতীয়তাবাদী ছাত্রদলের সহকারী সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেনকে ২০টি পেট্রোলবোমাসহ আটক করেছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. ইফতেখারুজ্জামান জানান, বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে।

ঢাবিতে ছাত্রদল সন্দেহে তিন ছাত্রকে মারধর

du logoছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে তিন ছাত্রকে মারধর করে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের দুইজন বর্তমানে শাহবাগ থানায় আছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্ররা হলেন- আসাদ (গণিত, ৪র্থ বর্ষ), হারুন (ইতিহাস, ৪র্থ বর্ষ)। বাকি জনের নাম জানা যায়নি। এদের মধ্যে আসাদ শহীদুল্লাহ হলের আর হারুনসহ অপরজন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ছাত্রদল সন্দেহে ওই তিনজনকে আটক করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীর। পরে তাদেরকে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতারা।

পরে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, রাতে শহীদুল্লাহ হল থেকে ছাত্রদল সন্দেহে কয়েকজনকে ধরে পুলিশে দিয়েছে হল ছাত্রলীগ। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত না হলে ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান।

সেনাবাহিনীর হস্তক্ষেপ ও গৃহযুদ্ধের ঝুঁকিতে বাংলাদেশ

eu16বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান প্রেদা তার লেখায় এমন মন্তব্য করেছেন যে, বাংলাদেশ বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও গৃহযুদ্ধের ঝুঁকিতে পড়েছে।

‘৭২ ডে ওরে লা ঢাকা’ (ঢাকায় ৭২ ঘণ্টা) শীর্ষক লেখায় তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে।

ক্রিশ্চিয়ান প্রেদা তার লেখায় উল্লেখ করেন, একদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২০১৪ সালের নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা দাবি করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীদের বিচার করা।

ইতিমধ্যে শেখ হাসিনার সরকার জামায়াতের অন্যতম নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ও কার্যকর করেছে। এ দুই দলের আধিপত্যের রাজনীতির কারণে দেশটিতে অচলাবস্থা বিরাজ করছে। এতে নাগরিক ও সামাজিক অধিকার আরও উদ্বিগ্ন অবস্থায় পতিত হয়েছে। সব মিলিয়ে দেশটি সেনাবাহিনীর হস্তক্ষেপ ও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে।

প্রেদার নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকার মগবাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশন থেকে বের হয়ে যাওয়ার সময় ক্রিশ্চিয়ান প্রেদা মানবাধিকার নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মন্তব্যের প্রতিবাদ করেন। সে সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আর সে জন্যই আমরা এ দেশে এসেছি।

প্রেদা ‘ঢাকায় ৭২ ঘণ্টা শীর্ষক’ তার ওই লেখায় আরও বলেন, কয়েক বছরে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতা বেড়েছে। আওয়ামী লীগ এ ঘনিষ্ঠতার নিন্দা জানিয়েছে। দেশটিতে এখন বিরোধীদের সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।

লেখায় তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকার তাদের ক্ষমতাকে বৈধ দাবি করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। বিএনপি ও তাদের জোট দলগুলো হাসিনার সরকারকে প্রতিদ্বন্দ্বিতাহীন অবৈধ হিসেবে ঘোষণা করে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রকৃতপক্ষে, ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ২৩২ আসনে জয়লাভ করে এবং এর মধ্যে ১৫৪টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পায় ক্ষমতাসীন জোট। দুই মাস ধরে খালেদা জিয়ার অবরুদ্ধ রয়েছেন বলেও লেখায় উল্লেখ করা হয়।

ক্রিশ্চিয়ান প্রেদা তার লেখায় বাংলাদেশে শ্রমিকদের কর্মক্ষেত্রের পরিবেশ, বাল্যবিবাহ ও রোহিঙ্গা ইস্যুও তুলে ধরেন। সূত্র : adevarul.ro|

রাজধানীতে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

arrest28রাজধানী ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এই আটকের কথা জানানো হয়।

এসএমএসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-বিএনপির ওই ১৩ কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০ জন বিএনপির এবং বাকি ৩ জন জামায়াত-শিবির কর্মী।

সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত, ১২ অস্ত্র উদ্ধার

cross fieeসুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১২টি আগ্রেয়াস্ত্র ও ৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাটলার খাল এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত দুজনরে নাম পাওয়া গেছে। তারা হলেন রুবেল (২৫) ও সাদ্দাম (২৭)।
র‌্যাব-৮-এর কাপ্টেন হাসিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, সকাল সাতটার দিকে শরণখোলা রেঞ্জে অভিযান চালায় তারা। এ সময় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত হয়। উদ্ধার করা হয় ১২টি আগ্রেয়াস্ত্র ও ৫২ রাউন্ড গুলি।

বাস-ট্রাকে আগুন, ককটেলে অবরোধের ৫১তম দিন

bus260ককটেল বিস্ফোরণ আর বাস-ট্রাকে আগুন দেয়ার মধ্য দিয়ে অবরোধের ৫১তম দিন পেরিয়েছে বুধবার। সেই সঙ্গে হরতালের ২৪তম দিন শেষ হয়েছে।

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান এই আন্দোলনে বুধবার রাজধানী ছাড়াও রাজশাহী, চট্টগ্রামে ছয় গাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় মো. রিদওয়ান নামে একজন মৃত্যুবরণ করেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ককটেল হামলায় গুরুতর আহত হন। ককটেলের স্প্লিন্টারে তার বাঁম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ১০টার দিকে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। রিদওয়ান নগরীর চান্দগাঁও থানার ফকিরহাট এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে।

রাতে চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবলীগের এক নেতা। আধুনগর খানহাটে একটি দোকানে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেল আরোহী মুখোশধারীরা ইউপি যুবলীগের সহসভাপতি মোহাম্মদ হোসেনকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ অফিস ও সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে আগুন দেয়ার ঘটনায় বাসের হেলপারসহ তিনজন দগ্ধ হন।

অবরোধ ও হরতালে বুধবার রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  লালবাগ ও গুলশানে পৃথক ককটেল হামলায় ছয় পথচারী আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দয়াগঞ্জের স্বামীবাগ এলাকায় ‘আনন্দ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই বাসে যাত্রীবেশে উঠে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।

রাত পৌনে আটটার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ওয়ান লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০০) ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। ককটেলটি বাসের পেছনের কাচ ভেঙে ভেতরে ঢুকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ছয়জন। তারা হলেন আবদুস শহীদ, আকাশ ও হুমায়ুন কবীর, রাজু, নাসির জিন্নতুর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর কলাবাগান এলাকায় ভিআইপি ২৭ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা ১০ মিনিটে কলাবাগান মাঠের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এর আগে মগবাজার এলাকায় ককটেল হামলা চালানোর সময় একজনকে গণধোলাই দিয়ে রমনা থানায় সোপর্দ করেছে পথচারীরা। রাজধানীর লালবাগের নবাবগঞ্জ এলাকায় ককটেল বিস্ফোরণে  আক্কাস ও শহীদ নামে দু’জন আহত হয়েছেন। রাত ৮টায় শহীদ কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।

এদিকে, বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

চট্টগ্রাম নগরীর সিইপিজেড থানার লেবার কলোনি মাঠে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে আটটার দিকে বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিলে খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত আটটার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় নগরীর ১০ নম্বর রুটে চলাচলকারী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর ওসমানীনগর থানার কোণাপাড়া এলাকায় ট্রাকে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ভিআইপি ২৭ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে বাসে ওঠে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবহন শ্রমিক ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

২০০ কোটির ক্ষতি হতে পারে বলিউডে, পিছালো সালমানের রায় ঘোষণা

salman26আরও একবার পিছিয়ে গেল সালমান খানের কৃষ্ণসার হত্যা মামলার রায়দান। ১৬ বছর আগে কৃষ্ণসার হত্যায় সালমান বেআইনি অস্ত্র ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে বুধবার রায় দেওয়ার কথা ছিল যোধপুরের এক আদালতের।

বুধবার শুধু ওই মামলায় রায়দান ছিল তেমনটা নয়, রায়দানের সঙ্গে জড়িয়ে ছিল বলিউডের ২০০ কোটি টাকার বাণিজ্য। ২০১৭ সাল পর্যন্ত সালমান খান অন্তত ২০০ কোটি টাকার প্রকল্পের সঙ্গে যুক্ত। কাজ চলছে দুটি সিনেমার। প্রথমটি, বজরঙ্গি ভাইজান। যেখানে সালমান খানের সঙ্গে অভিনয় করবেন কারিনা কাপুর। দ্বিতীয়টি হলো প্রেম রতন ধন পায়ো। যেখানে সালমানের বিপরীতে অভিনয় করবেন সোনম কাপুর।

১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে হম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার শিকার করার সময় অস্ত্র আইনে বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিস। যদিও সালমান খানের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান লাইসেন্স নবীকরণের আবেদন জানান। অর্থাৎ তিনি বেআইনি ভাবে অস্ত্র ব্যবহার করেননি। তবে যদি আজ দোষী সব্যস্ত হন, তবে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। এই মামলার শেষ শুনানির দিন ছিল গত ৫ ফেব্রুয়ারি।

বেআইনি অস্ত্র রাখা ছাড়াও সালমানের বিরুদ্ধে বন্যপ্রানী হত্যার তিনটি মামলাও চলছে। ২০০৬ সালের এপ্রিল মাসে ও ২০০৭ সালের অগাস্ট মাসে এই কারণে দু’বার যোধপুর জেলেও কাটাতে হয়েছে সালমানকে। দু’টি মামলা এখনও চলছে রাজস্থান হাইকোর্টে।

বলিউডের অন্যতম সুপারস্টার দোষী সব্যস্ত হলে বিপুল ক্ষতির মুখে পড়বেন প্রযোজকরা। আগামী ২০১৭ বছর পর্যন্ত সালমানের প্রায় আধডজন ছবিতে লগ্নি করেছেন প্রযোজকরা। আপাতত কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান।

মানসিকভাবে প্রস্তুত খালেদা জিয়া

khaleda22গ্রেফতার, কারাবরণসহ যে কোন ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। চলতি বছরের ৩রা জানুয়ারি থেকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন তিনি। পড়ছেন একের পর এক প্রতিবদ্ধকতার মুখে।

প্রতিদিনই পাচ্ছেন মামলা-হামলা দুঃসংবাদ। এমন প্রতিকূল সময়ে ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান তিনি। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তার কার্যালয়ে অবস্থানরতদের খাবার সরবরাহ করতে দিচ্ছে না পুলিশ। কিন্তু আন্দোলনের সিদ্ধান্ত থেকে একচুল নড়েননি খালেদা জিয়া।

সর্বশেষ তিনি পেলেন দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবর। বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গতকাল দুপুরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আইনজীবীদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুলশান কার্যালয়ে ছুটে যান তার ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরীন এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। তারাই প্রথম খালেদা জিয়াকে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানান।

কার্যালয়ে অবস্থানকারী সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানার খবরটি স্বাভাবিকভাবে নেন খালেদা জিয়া। কার্যালয়ে অবস্থানকারী নেতারা তার কাছে যান। তিনি নেতাদের উদ্দেশে বলেন, আপনারা কি চিন্তিত? আমি চিন্তিত নই। রাজনীতির ইতিহাসে এমন প্রতিহিংসার ঘটনা নতুন কিছু নয়। ব্যক্তিগতভাবে জেল-জুলুমও আমার কাছে নতুন কিছু নয়। কাঙ্ক্ষিত সমাধান না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে। চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে। আরও অনেক কষ্ট করতে হবে। আপনারা কি কষ্ট করতে পারবেন? এ সময় নেতারা হাসিমুখে তাকে সায় দেন।

খালেদা জিয়া নেতা ও তার কর্মকর্তাদের সাহস ও সান্ত্বনা দেন। কিছু নির্দেশনাও দেন। দীর্ঘ পৌনে দুই মাস ধরে অমানুষিক কষ্ট সহ্য করে তার সঙ্গে অবস্থান করায় নেতা ও কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির খবর পেয়ে খালেদা জিয়া দেশে-বিদেশে কয়েকটি ফোন করেন। এ ছাড়া কার্যালয়ে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানও বিভিন্ন জায়গায় কয়েকটি ফোন করেন।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর পেয়ে গুলশান কার্যালয়ে ছুটে যান তার বড় বোন সেলিনা ইসলাম। এরপর থেকে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গেই অবস্থান করছেন।

এদিকে চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, গুলশান কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া ব্যারিকেডে অবরুদ্ধ হওয়ার গ্রেফতার ও কারাবরণসহ যেকোনো ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন খালেদা জিয়া।

৬ ফেব্রুয়ারি দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া নিজেই বলেছেন, আমি সকলকে পরিষ্কার ভাষায় বলতে চাই- কোনো অনৈতিক চাপ বা ভীতির মুখে আমি নত হবো না ইনশাআল্লাহ্। যেকোনো পরিস্থিতি বা পরিণতির জন্য আমি তৈরি আছি।

এছাড়া বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে দেয়া একাধিক বিবৃতিতেও খালেদা জিয়ার এ ত্যাগ-স্বীকারের অঙ্গীকার ও যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত বলে দাবির করা হয়।

উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি। নিজের রাজনৈতিক কার্যালয়ে ৫৩ দিন কেটে গেছে খালেদা জিয়ার। চলাফেরার সীমাবদ্ধতা, ঘুম ও বিশ্রামের অসুবিধা, যোগাযোগ বন্ধ এবং গ্রেফতারের ঝুঁকি নিয়েই কার্যালয়ে অবস্থান করছেন তিনি। প্রথম ১৬ দিন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া ব্যারিকেডে অবরুদ্ধ। তারপর কার্যালয়ের অবরোধ তুলে নেয়া হলেও কৌশলগত কারণে কার্যালয় ছেড়ে যাননি তিনি। দৃশ্যত অবরোধ তুলে নেয়া হলেও তার কার্যালয় ঘিরে অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কড়াকড়ি আরোপ করা হয়েছে কার্যালয়ে লোকজনের যাতায়াতে।

এ সময়ের মধ্যে ৫ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে কার্যালয় থেকে বের হবার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবন্ধকতার কারণে বের হতে পারেননি তিনি। উল্টো পুলিশের ছোড়া পেপার স্প্রেতে অসুস্থ হয়েছেন।

২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ছেলের শোকে যখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত তখন অবরোধের সময়ে বাসে পেট্রলবোমা হামলা ও হত্যার ঘটনায় তাকে হুকুমের আসামি করে দায়ের করা হয়েছে অন্তত অর্ধ ডজন মামলা।

কার্যালয় ঘিরে পুলিশের উপস্থিতিতেই দিনের পর দিন ঘেরাও-বিক্ষোভ-মিছিল করছে সরকারদলীয় বিভিন্ন অঙ্গসংগঠন, পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই মধ্যে ৩০  জানুয়ারি শেষ রাতে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর খালেদা জিয়া পরিষ্কার জানিয়ে দেন যত কিছুই হোক কার্যালয় ছাড়বেন না। নানা মহলের সমালোচনার মুখে ১৯ ঘণ্টা পর তার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও আশপাশের দূতাবাসগুলোর অভিযোগের প্রেক্ষিতে ১১দিন পর মোবাইল নেটওয়ার্ক সংযোগ দেয়া হয়।

পরদিন ৩ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে ওই সংগঠনের মফিজুল নামে এক নেতা পিস্তল হাতে কার্যালয়ের দিকে ছুটে যান। এ সময় তিনি খালেদা জিয়াকে গুলি করার হুমকি দেন।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাকে হুকুমের আসামি করে কুমিল্লা, পঞ্চগড়, খুলনাসহ কয়েকটি জায়গায় মামলা দায়ের করে পুলিশ। ১০ ফেব্রুয়ারি বিকালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

এদিকে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থানকারীদের জন্য নেয়া খাবার ভ্যানটি ফিরিয়ে দেয় পুলিশ। সেই সঙ্গে কড়াকড়ি আরোপ করা হয় কার্যালয় ঘিরে। অবশ্যই ফেব্রুয়ারি মাসের শুরুতেই কার্যালয়ের গেটে একটি টেবিল ও খাতা-কলম নিয়ে বসে স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা। কার্যালয়ের যাওয়ার সময় তারা নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লিখে তারপর ঢোকার অনুমতি দেয়া হতো। ১১ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়ার কার্যালয়ে কোনো খাবার নিতে দিচ্ছে না পুলিশ। এ সময় দিনের পর দিন দফায় দফায় খাবার ফিরিয়ে দেয়ার পাশাপাশি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এতে খাবার সঙ্কটে পড়েন তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে কর্মকর্তা-কর্মচারীদের অভুক্ত থাকায় একাধিক দিন উপোস থেকেছেন খালেদা জিয়া নিজেও।

নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন এবং একাধিক দিন কার্যালয়ের আশপাশে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গতকাল বিশেষ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি পান খালেদা জিয়া। – মানবজমিন