শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজশাহীতে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

rajshahiরাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, হেরোইন, ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব।

বৃহস্পতিবার ভোরে এসব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে পবা উপজেলার কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ৭০০ গ্রাম হেরোইন, ৮২০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। একটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।

চাপে বাংলাদেশ

srilanka260শ্রীলঙ্কার গড়া বিশাল রান তাড়া করতে নেমে চাপে রয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে টাইগাররা। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

রানের খাতা খোলার আগেই ইনিংসের দ্বিতীয় বলেই দলকে খাদের কিনারে ঠেলে দিয়ে গেছেন ওপেনার তামিম ইকবাল।কিছুটা পাল্টা আক্রমণ করলেও থিতু হতে পারেননি সৌম্য সরকার। ১৫ বলে ২৫ রান করে ফিরেন তিনি ইনিংসের ষষ্ঠ ওভারে। পরের ওভারেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাঝে থাকা মুমিনুল লাকমলের শিকার হন ১ রান করে। বিজয়-মাহমুদউল্লাহর জুটি থামে ৪৩ রানে।ফিল্ডিংয়ের শুরুতেই দলকে অপয়া’র মুখ দেখানো বিজয় রান আউট হন। তিনি ৪৩ বল খেলে করেন ২৯ রান। দলীয় ১০০ রানে মাহমুদউল্লাহও হেরাথের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। তিনি ২৮ রান করেন।

প্যারিসে আল-জাজিরার তিন সাংবাদিক আটক

parissফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের হাতে আটক হয়েছেন আল-জাজিরার তিন সাংবাদিক। বুধবার পশ্চিম প্যারিসের একটি পার্ক থেকে আটক করা এই তিন সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ড্রোন ওড়ানোর অপরাধে এদের আটক করা হয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদসংস্থা আল-জাজিরা দাবি করেছে, তাদের সাংবাদিকরা ড্রোন বিষয়ক একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন।
তবে প্যারিসের আকাশে ড্রোন ওড়ানোর বিষয়ে রয়েছে বিভিন্ন বিধি নিষেধ। অনুমতি ছাড়া প্যারিসে ড্রোন ওড়ানো বেআইনি। কিন্তু গত কয়েকদিন ধরে শহরের আকাশে রহস্যময় কিছু ড্রোনের ওড়াওড়ি লক্ষ্য করা গেছে। অজ্ঞাত এসব ড্রোন কে বা কারা এবং কি কাজে উড়িয়েছে  সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই নিরাপত্তা বাহিনীর কাছেও। রম্য পত্রিকা চার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে প্যারিসের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এমন অবস্থায় অজ্ঞাত ও অননুমোদিত ড্রোনের ওড়াওড়ি প্যারিসবাসীকে নতুন করে ভাবনায় ফেলেছে।
তবে এই ঘটনায় আটক তিন সাংবাদিকের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রসিকিউশনের একজন মুখপাত্র জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক তিন সাংবাদিকের মধ্যে একজন ড্রোন ওড়াচ্ছিলেন, একজন ভিডিও করছিলেন এব একজন তা দেখছিলেন।
আটক সাংবাদিকদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আইন অনুযায়ী, অনুমতিহীন ড্রোন ওড়ালে এক বছরের কারাদণ্ড ও ৭৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সূত্র: এএফপি, বিবিসি

 

৪ বছরের শিশুকে পানিতে চুবিয়ে মারলেন সৎ মা

narayonganj mapনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার বছরের এক শিশুকে পানিতে চুবিয়ে শিশুটির সৎ মা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত শিশুর নাম মরিয়ম। অভিযুক্ত সৎ মায়ের নাম নিলুফা বেগম (২৬)।
বৃহস্পতিবার দুপুরে নিলুফাকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আড়াইহাজার থানার এসআই তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে চম্পকনগর গ্রামের নিলুফার সঙ্গে ময়মনসিংহের সুলতান মিয়ার বিয়ে হয়। বিয়ের পর নিলুফা জানতে পারেন, সুলতানের আরো একজন স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে স্বামী ও সতীনের সঙ্গে বিরোধ ছিল নিলুফার। ২ স্ত্রীকে নিয়ে ঢাকার যাত্রবাড়ীতে বসবাস শুরু করেন সুলতান। এর মধ্যে নিলুফা জমজ দুটি ছেলের মা হয়েছেন।
হত্যাকাণ্ড সম্পর্কে এসআই তানভীর জানান, ঘটনার আগের দিন নিলুফা তার সৎ মেয়েদের নিয়ে লুকিয়ে নিজগ্রাম আড়াইহাজার উপজেলার চম্পকনগরে আসেন। পরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে বেড়ানোর কথা বলে মরিয়মকে এলাকার জাঙ্গালিয়া ব্রিজের নিচে নিয়ে আসেন নিলুফা। তারপর পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে মরিয়মকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে নিলুফা বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার মরিয়মের মরদেহ নদীতে ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে নিলুফা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলুফা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। নিলুফার দাবি, ৭/৮ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের একদিন পরই জ্বরের ওষুধের কথা বলে বিষ খাইয়ে সেই সন্তানটিকে সতীন সাহিদা হত্যা করেন। সেই প্রতিশোধ নিতেই তিনি মরিয়মকে হত্যা করেছেন।
এ ঘটনায় আড়াইহাজার থানায় নিলুফার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

 

শেখ হাসিনার কাছে খালেদা জিয়া পরাজিত হবেন

mujibollশেখ হাসিনার কাছে খালেদা জিয়া পরাজিত হবেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে রেলমন্ত্রী বলেন, আপনার ডানে-বামে জামায়াত-শিবির ভর করেছে। ১৯৭১ সালে জামায়াত-শিবির স্বাধীনতা চায় নাই। আমরা তাদের পরাজিত করেছি।

ম্যাডাম খালেদা জিয়া আপনি যতই তাদের সঙ্গে নিয়ে বোমা মারেন, নাশকতা করে মানুষ হত্যা করেন কোনো লাভ হবে না। ৭১ সালে যেভাবে আপনার দোসররা পরাজিত হয়েছেন, ২০১৫ সালেও আপনি প্রধানমন্ত্রীর কাছে পরাজিত হবেন।

বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মুজিবুল হক বলেন, বিএনপি নেত্রী খালি বোমা মারে-পেট্রোলবোমা মারে। চোরাগোপ্তা হামলা করে, নাশকতা করে মানুষ হত্যা করে। কারণ কী জানেন? তিনি দেশের সবচেয়ে বড় হিংসুটে মহিলা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাক তা তিনি চান না। এ জন্য তিনি দেশে অশান্তি তৈরী করছেন।

রেলমন্ত্রী আরও বলেন, বিএনপি আর গণতান্ত্রিক পন্থায় নেই। ৫ জানুয়ারি নির্বাচনে আসেন নাই এতে জনগণের অপরাধ কোথায়? কেন সাধারণ মানুষকে এজন্য বোমা মারবেন? গণতান্ত্রিক একমাত্র পথ হল নির্বাচন। নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারাই ক্ষমতায় থাকবে। বোমা মেরে মানুষ হত্যা করে কখনও ক্ষমতায় যাওয়া যাবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ আহমেদ চৌধুরী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনি ইলেকশনে আসলেন না। সারা পৃথিবী আপনাকে চেষ্টা করেছে ইলেকশনে আনতে। আপনি তা না এসে বলেছিলেন, শেখ হাসিনা নাকি দেশেই থাকতে পারবে না। সাংবিধানিকভাবে তো নির্বাচন ঠেকে থাকতে পারে না।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি শামসুল হুদার উদ্দেশে মমতাজ আহমেদ চৌধুরী বলেন, আপনি কিসের সংলাপের কথা বলছেন। তাদের আগে বোমা হামলা বন্ধের কথা বলেন। হরতাল-অবরোধ তুলে নিতে বলেন।

আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহাম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক শামসুল হক ঢালি, সহ-সভাপতি যথাক্রমে ফজলুল হক খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সুশীলেরা মানুষ হত্যার ষড়যন্ত্র করে, দৃষ্টান্ত মান্না

maya26ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুশীল সমাজের সমালোচনা করে বলেছেন, তাদের মুখোশ এখন খুলে গেছে। একদিকে তারা টকশোতে সুন্দর-সুন্দর কথা বলে অন্যদিকে মানুষ হত্যার ষড়যন্ত্র করে।

তার একমাত্র দৃষ্টান্ত হলো মাহমুদুর রহমান মান্না। এই তথাকথিত সুশীলেরা দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করছে। গভীর রাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের প্রতিবাদে এক মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় মাহমুদুর রহমান মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে মায়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা শুধুমাত্র আইনি প্রক্রিয়া। খালেদা জিয়া ধরা পড়ে গেছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি।’

অবিলম্বে এই পরোয়ানা কার্যকরের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

হরতাল হাস্যরসের কর্মসূচি মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলার মানুষ খালেদা জিয়ার হরতাল-আবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তার মুখে চুনকালি মেখে দিয়েছে। লজ্জা থাকলে তিনি এখনই এই হাস্যরসের কর্মসূচি বন্ধ করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় নিহত এসআই পরিবারকে তিন লাখ টাকা অনুদান

si maguraপুলিশের আইজিপির বিশেষ তহবিল থেকে মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত এসআই মশিউর রহমানের পরিবারকে নগদ তিন লাখ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির তার অফিসে নিহতের স্ত্রী সালমা বেগমের হাতে আইজিপির পক্ষে নগদ তিন লাখ টাকা তুলেদেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রী কান্নারত অবস্থায় তার ছেলেকে পুলিশে চাকরি দেয়ার দাবি করায় মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির পুলিশের পৌষ্য কোঠায় তার বড় ছেলের চাকরি দেওয়ার প্রক্রিয়াসহ তার পরিবারের ভবিষ্যত নিরাপত্তা বিধানে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে হাজিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এস আই মশিউর রহমান মটরসাইকেল যোগে মাগুরা পুলিশ অফিসে আসার পথে ইছাখাদা এলাকায় ট্রাকের চাপায় নিহত হন।

কিছু সংস্কৃতিজীবী সুবিধাবাদে বিশ্বাসী: আসিফ

asif26জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বলেছেন, “বাংলাদেশে কিছু সংস্কৃতি জীবি আছে, যারা সুবিধামত চেতনায় বিশ্বাসী। এরাই সমস্ত সংগঠনের সঙ্গে জড়িত। সুবিধামত বিবৃতি দেয়, চেতনার কথা বলে। পদ্মার ডলফিনের মতো ডোবা-ভাসা খেলে।”

বৃহস্পতিবার দুপুর ১টা ২০ তার ফেসবুক প্যাজে তিনি এসব কথা লিখেন।

তিনি লেখেন, “এদেরকে আমরা সবাই চিনি। এরা সংখ্যায় কম, কিন্তু মিডিয়া তাদের দখলে, মাইক তাদের দখলে। এদের সঙ্গে সুবিধাবাদী চেতনার পদলেহী কিছু মিডিয়া কর্মীও আছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা চুপ। ইদানীং কিছু সুশীল টিভি চ্যানেলে ইচ্ছা করে নকল ও অশ্লীল সিনেমার গান দেখানো হচ্ছে, যেন দেশের মানুষের মনে বাংলাদেশী সিনেমা সম্বন্ধে খারাপ ধারণার জন্ম হয়। খুব সুকৌশলে এগুচ্ছে দেশের সংস্কৃতিতে ধ্বংস করতে। তারা জানে একটি জাতিকে ধ্বংস করতে হলে তাদের সংস্কৃতি ধ্বংস করতে হয় আগে।”

অসিফ বলেন, “তারা জানে না বাংলাদেশের মানুষের আবেগ, সামাজিকতা ও সংস্কৃতির বন্ধন মোটেও ঠুনকো নয়। তাদের দাঁতালো ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ১৭ কোটি মানুষের বাংলাদেশে তারা শুধুই উচ্ছিষ্ট মাত্র। সাধু সাবধান!!!”

শুরুতেই এক উইকেট নেই বাংলাদেশের, লক্ষ্য ৩৩৩

srilanka26শ্রীলঙ্কার দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। বাংলাদেশের খাতায় কোনো রান ওঠার আগেই ফিরে যান তামিম ইকবাল। প্রথম ওভারের দ্বিতীয় বলে লাসিথ মালিঙ্গা বোল্ড করেন তাকে। বাংলাদেশের সামনে ৩৩৩ রানের লক্ষ্য।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সাঙ্গাকারা আর দিলশানের সেঞ্চুরিতে ৩৩২ রান তোলে শ্রীলঙ্কা। ৫০ ওভার শেষ করতে তাদের হারাতে হয়েছে মাত্র একটি উইকেট। থিরিমানের (৫২) সেই উইকেটটি নিয়েছেন রুবেল হোসেন।

আফগানিস্তানে তুষারধসে ১০৮ জনের মৃত্যু

tusharpatআফগানিস্তানে ব্যাপক শীতকালীন ঝড়ের মধ্যে তুষারধসে কমপক্ষে ১০৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় চারটি প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

তুষারধসের ফলে প্রদেশগুলোতে প্রচুর সংখ্যক বাড়িঘর চাপা পড়েছে। আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম সাযাস একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দু’র