শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অভিজিৎ হত্যার তদন্ত করবে ডিবি

ovijitলেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্তভার শনিবার গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমান জানিয়েছেন, মি. রায়ের হত্যাকারীদের যথাসম্ভব দ্রুত খুঁজে বের করার জন্যই এ দায়িত্ব ডিবিকে দেয়া হয়েছে।

তিনি জানান মি. রায়ের হত্যাকারীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালালেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমেরিকা। সেই সঙ্গে বাংলাদেশ চাইলে এই হত্যাকাণ্ড তদন্তে সহায়তা দিতে দেশটি প্রস্তুত বলে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান মুখপাত্র জেন সাকি।

বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন মুক্তমনা নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়।

এরপর আনসার বাংলা সেভেন নামের এক টুইটার একাউন্ট থেকে দাবি করা হয়েছে, ব্লগার অভিজিৎ রায়কে তার ‘ইসলাম বিরোধী অপরাধের জন্য হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, এই ঘটনার পেছনে ‘আনসার বাংলা সেভেন নামে জঙ্গি ইসলামী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

শুটিংয়ে আহত রণবীর সিং

ranveer-333_121574ঘোড়া থেকে পড়ে কাঁধে আঘাত পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতের জয়পুরে তার পরবর্তী ছবি ‘বাজিরাও মাস্তানি’র শুটিং করতে গিয়ে আহত হন ‘গুণ্ডে’ খ্যাত এ তারকা।
তবে রণবীর সিং তার ফেইসবুক পেইজে জানান, তিনি এখন ভালো আছেন।
টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে জানায়, ঘোড়ার ওপর বসে বাজিরাও মাস্তানি ছবির একটি মারামারির দৃশ্যে কাজ করছিলেন রণবীর। হঠাৎ ঘোড়া থেকে পড়ে কাঁধে আঘাত পান ২৯ বছর বয়সী এই অভিনেতা।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা জানান, রণবীরের কাঁধের কোন হাড়ে চিড় ধরেনি। তবে প্রচণ্ড ব্যাথা পাওয়ার কারণে তাকে বিশ্রামে থাকতে হবে।
সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। চরিত্রে মনোযোগ ধরে রাখতে বাইরের দুনিয়া থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছেন এ অভিনেতা। বাজিরাও চরিত্রে মানিয়ে নিতে শুদ্ধ উচ্চারণে মারাঠি শেখার জন্য এরই মধ্যে মারাঠি শিক্ষকের কাছে ক্লাসও করেছেন তিনি।
ছবিটিতে মাস্তানি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশি বাঈয়ের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
এই বছরের ২৫ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সজ্জন পুরুষের প্রেমে পড়তে চায় না মেয়েরা: ১২ কারণ

love iranছেলেটি বেশ ভালো, পড়াশোনা, স্বভাব– সবেতেই। কিন্তু কোথায় যেন একটা ‘খামতি’ রয়েছে, তাই তো কোনো মেয়েই তাকে প্রেমিক হিসেবে মেনে নিতে চায় না বা কোনো প্রেমিকাই তার সঙ্গে সম্পর্কে বেশিদিন স্থির থাকে না। সবার চোখেই ওই সিধেসাধা ছেলেটি মায়ের আঁচলে থাকা লক্ষ্মী ছেলে হয়ে দাঁড়ায়। বিভিন্ন ওয়েবপোর্টাল এবং ম্যাগাজিন থেকে সংগৃহীত তথ্য।

কিন্তু কেন হয় এমন?

১. গায়ে পড়া স্বভাব নেই: গায়ে পড়ে বন্ধুত্ব করা বা গায়ে পড়ে থাকা এদের স্বভাব নয়। শুধু মেয়ে কেন, কারও গায়ে পড়ে আলাপ করাটা এদের না-পসন্দ। এমনকি কেউ আলাপ করতে এলেও নিজের মধ্যেই গুটিয়ে থাকেন। ফলে তাদের পরিচিত মানুষের পরিধি খুবই ছোট আর সেই পরিধিতে মেয়েদের সংখ্যা আরও কম।

২. এরা কাউকে প্রতারিত করতে পারেন না: কোনো মেয়েকে নিজের প্রেমে ফেলতে গেলে একটু কৌশল, একটু ছলাকলা জানতেই হয়। বলাই বাহুল্য, যে ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন এবং এগুলো বোঝেন না। প্রেমের সপ্ত ছলকলা এদের রপ্তের বাইরেই থেকে যায়।

৩.ভালো ছেলেরা ‘বোরিং’ হয়: ভালো ছেলেরা কোন মুহূর্তে কী কাজ করবে, তা সহজেই ধারণা করা যায়। কিন্তু খারাপ ছেলেদের ক্ষেত্রে এ কথা খাটে না। এই বিগড়ে যাওয়া ছেলেদের প্রেমিকা হওয়া মেয়েদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আবার বিগড়ে যাওয়া ছেলেদের শুধরাতে মেয়েরা ভালোবাসে। ওই ছেলেটিকে নিজের মতো করে তৈরি করাই মেয়েদের মিশন হয়ে দাঁড়ায়। কিন্তু ভালো ছেলের মধ্যে ঠিক ঠাক করার কিছুই নেই। তাই তাদের না-পসন্দ করেন মেয়েরা।

৪. মায়ের কথা মেনে চলে: ভালো ছেলে মায়ের কথা মতো কাজ করে। মায়ের পছন্দ ছাড়া বিয়ে করবে না বা সব সিদ্ধান্তে মাকে শামিল করে তারা। তার প্রেমিক তার পরিবর্তে মায়ের কথা মতো কাজ করছে! এই সত্যটি তারা ঠিক মেনে নিতে পারেন না। তাই এই আপাত ভালো ছেলেটিকে তারা mumma’s boy বলে হেয় করতেও ছাড়েন না। এই mumma’s boy-রা তাদের অপছন্দের তালিকায় থাকেন।

৫. ক্যারিয়ার সচেতন: জীবনে অনেক বড় কিছু করতে হবে। এই ভেবে পড়াশোনা এবং কেরিয়ারেই বেশি মনোযোগী হন গুড বয়েরা। কিন্তু মেয়েরা চায় তার প্রেমিক সব ছেড়ে তাদের সঙ্গে ঘুরে বেড়াক। ভালো ছেলেরা তা করে না বলে মেয়েরাও তাদের থেকে দূরত্ব বজায় রাখে।

৬. মিথ্যা বলতে পারে না: প্রেমের সম্পর্ক গড়ে তুলতে গিয়ে অল্প-স্বল্প নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা বা নিজেকে হিরো সাজানো এগুলি কোনো সিধেসাধা ছেলের পক্ষে সম্ভব নয়। আর এ সব করতে না-পারলে কোনো মেয়েই আবার তাদের পাত্তা দেবে না।

৭. প্রথমেই সিরিয়াস হয়ে যায়: ‘আলাপের পর প্রথম ডেটিংয়ে এসেই আমার ওপর অধিকার ফলানো!’ নিজের স্বপ্নের মেয়ের খোঁজ পাওয়ার পরই ভালো ছেলেরা তাদের নিয়ে খুব সিরিয়াস এবং পজেসিভ হয়ে পড়ে। তার যত্ন নিতে গিয়ে অনেক সময় ছেলেরা অধিকার ফলাতে শুরু করে। ফলে সম্পর্ক শুরু আগেই সেখানে ফুলস্টপ লাগিয়ে দেয় মেয়েটি।

৮. প্রচণ্ড আবেগী হয়: বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। আবার কথায় কথায় আবেগের বন্যায় ভেসে যায়-এমন ছেলেদের থেকে মেয়েরা তফাৎ বজায় রাখেন।

১০. সম্পর্কভীতি কাজ করে: কোনো মেয়ে ওই ভালো ছেলেটির হৃদয়ের কড়া নেড়েছে। তার পরই ছেলেটির মনে ওঠে প্রশ্নের ঝড়। বাড়িতে কেউ জানতে পারলে? কী ভাবে প্রপোজ করব? সে আমার প্রস্তাব স্বীকার করল, কিন্তু বাড়ির চাপে দুই হাত এক করতে পারলাম না, তখন কী হবে, কী ভাবে থাকব তাকে ছেড়ে? এ ধরনের বহু প্রশ্ন তাদের মনে যখন ঝড় তোলা শুরু করে, তখন ছেলেটি ঠিক করে, ‘থাক বাবা, প্রেম করে বা সম্পর্কে জড়িয়ে লাভ নেই।’

১১. ভালো ছেলেরা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারে না তার প্রেমিকাকে কী বলবে বা কী বলবে না। কিন্তু বিগড়ে যাওয়া ছেলেরা ভালোভাবেই জানে, কী বললে মেয়েটিকে খুশি করা যাবে। আবার মেয়েদের ধারণা, ভালো ছেলেরা ভালো যৌনসঙ্গী হতে পারে না।

১২. চিরকাল ধরে ছেলেরাই মেয়েদের নিরাপত্তা দিয়ে এসেছে। তা সে যে কোনো ধরনেরই নিরাপত্তা হোক না-কেন। বিগড়ে যাওয়া বা হিরো সেজে ঘুরে বেড়ানো ছেলেরা মেয়েদের আশ্বস্ত করে যে, তাদের সম্পূর্ণ নিরাপদে রাখবে। কিন্তু ভালো ছেলেদের সাধারণত দুর্বল মনে করে মেয়েরা, তাই এ ব্যাপারে তাদের ওপর ঠিক ভরসা রাখতে পারে না।

জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি। ছেলেরা ভালো এবং খারাপের তালিকায় ভাগ হয়ে যায়। কিন্তু আদর্শ ছেলেদের উচিত এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখা।

জাপার সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ: এরশাদ

ershaddজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, দেশের মানুষ এ সরকারকে চায় না। বিএনপিকেও চায় না। এ অবস্থায় জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই। যদি নিরপেক্ষ ও সঠিক নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ-বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দুই দল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। এক দল ক্ষমতায় টিকে থাকতে এবং আরেক দল ক্ষমতায় যেতে মরিয়া। নিজেদের স্বার্থে মানুষ মারছে তারা।’
এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার হাতে রক্তের দাগ নেই। নুর হোসেনকে পেছন থেকে কেউ গুলি করেছে। ডা. মিলনকে কে মেরেছে জানি না। অথচ এ দুই মৃত্যুর জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু এখন কতো মানুষ মরছে। ক্ষমতার জন্য দেশে এখন যা ঘটছে, তা আগে কখনো ঘটেনি।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যাবো। মানুষ খুন, অর্থ পাচার ও দুনীতি নয়; মানুষের কল্যাণ করতেই ক্ষমতায় যাবো। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে শান্তির নতুন সূর্য উঠবে। অমবস্যা কেটে যাবে। বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। শান্তির জন্যই আল্লাহ জাতীয় পার্টিকে পাঠিয়েছেন।’
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও নারী সাংসদ মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভায় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক শামসুল আলম মাস্টার, উত্তর জেলা আহ্বায়ক শায়েস্তা খান প্রমুখ।

ইকবাল সোবহানের সঙ্গে তর্ক, মূসার স্মরণসভা ছাড়লেন মইনুল

মরহুম সাংবাদিক এবিএম মূসার ৮৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল ইসলাম। একপর্যায়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে তর্কে জড়িয়ে বক্তব্য শেষ না করেই অনুষ্ঠান ছাড়েন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে এবিএম মূসা-সেতারা ফাউন্ডেশন স্মরণসভাটি আয়োজন করে।

ব্যারিস্টার মইনুল ইসলাম বক্তব্যে একপর্যায়ে রাজনৈতিক আলোচনায় চলে আসেন। এ সময় ইকবাল সোবহান চৌধুরী বক্তব্য সংক্ষিপ্ত করা এবং কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু ক্ষুব্ধ হয়ে বক্তব্য অসমাপ্ত রেখেই কনফারেন্স লাউঞ্জ ছাড়েন মইনুল।

এ সময় তাদের উদ্দেশে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “সব জায়গায় রাগ করতে নেই। এটা একটা স্মরণসভা। সবাই মূসাকে ভালোবেসে দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন।”

মূসার স্মৃতিচারণ করে আবুল মকসুদ বলেন, “তিনি সাংবাদিক তৈরির কারিগর ছিলেন। আমাদের সাংবাদিক সমাজে তার অনুপস্থিতি যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।”

ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, “মান্নার ফোনালাপের বক্তব্য বিকৃত করা হচ্ছে। মাহমুদর রহমান মান্না উপসর্গ নিয়ে ঢালাওভাবে সমালোচনা বন্ধ করুন।”

তবে রাজনৈতিক বিতর্কে না গিয়ে সাংবাদিক এবি এম মূসার প্রতি শ্রদ্ধার জায়গাটি প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সভায় আরো বক্তব্য দেন- এবিএম মূসার সহধর্মিনী সেতারা মূসা, সাংবাদিক আমানুল্লাহ কবির, মঞ্জুরুল আহসান বুলবুল, হাসান হাফিজ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন প্রমুখ।

পাকিস্তানের টিকে থাকার শেষ সুযোগ

pak28টানা দুই ম্যাচে হারের ধকল কাটিয়ে উঠার ভালো সময়ই পেয়েছে পাকিস্তান।তবে এক সপ্তাহের বিরতির পর যখন আবার মাঠে নামতে যাচ্ছে মিসবাহর দল, তখন তাদের সঙ্গী হচ্ছে ‘বিষম চাপ’। আগের দুই হারই যার মূলে রয়েছে।

বিশ্বকাপে টিকে থাকা, ঘুরে দাঁড়ানো, শেষ আটের রেসে ফিরে আসার জন্য পাকিস্তানের সামনে কাগজে-কলমে এটাই শেষ সুযোগ।ম্যাচটা জিততেই হবে মিসবাহ বাহিনীকে। রোববার ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের একটি জিতেছে তারা। অপেক্ষাকৃত কম শক্তির হলেও জিম্বাবুয়ে আশা করছে পাকিস্তানকে হতাশা উপহার দেওয়ার। সেক্ষেত্রে জিম্বাবুইয়ানদের কাছে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়ার বড় এবং সর্বোত্তম ভরসা ডেভ হোয়াটমোর। বর্তমানে জিম্বাবুয়ের কোচ হোয়াটমোর, পাকিস্তানের সাবেক কোচ। পাকিস্তানের এই দলটার নাড়ি-নক্ষত্র অনেক কিছুই জানা রয়েছে তার। ম্যাচটা জিতলে জিম্বাবুয়েরও শেষ আটের স্বপ্ন জোরালো হবে।পেশাদার কোচ হিসেবে চিগুম্বুরা-টেইলরদের পাকিস্তান সম্পর্কে খুঁটিনাটি সবই জানাবেন হোয়াটমোর-এটাই স্বাভাবিক। গুরুর তালিম নিয়ে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ক্রিকেটশৈলীর দেখার অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।

দুদলের ৪৭ ম্যাচের ৪২টিই জিতেছে পাকিস্তান। তিনটি জিম্বাবুয়ে। তারপরও নির্ভার থাকার সুযোগ নেই পাক শিবিরের।তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পাকিস্তানের সামনে জিম্বাবুয়ে বড় বাধা হওয়ার কথা নয়। কিন্তু ভারতের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়া পাকিস্তানের নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলাই কঠিন হয়ে পড়ছে। হালকা ইনজুরিতে পড়া আহমেদ শেহজাদ খেলার জন্য ফিট আছেন। একাদশে ফিরতে পারেন লেগ স্পিনার ইয়াসির শাহ। জিম্বাবুয়ের একাদশ অপরিবর্তিত থাকবে।

২০০৪ সালের পর গ্যাবায় এটি জিম্বাবুয়ের প্রথম ম্যাচ। বিশ্বকাপে কখনোই টানা প্রথম তিন ম্যাচ হারেনি পাকিস্তান।

এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে পাক অধিনায়ক মিসবাহ বলেন, “আমি মনে করি, আমাদের জন্য এটাই সুযোগ নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। জিম্বাবুয়ে খুব ভালো দল। সবাই জানে, তারা ভালো করতে পারে যে কোনো দিন। কিন্তু আমি মনে করি, এটা আমাদের সুযোগ।”

জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, “আমরা বোলিংটা ভালো ভাবে শেষ করা নিয়ে কাজ করছি। আশা করি কাল আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। অবশ্যই আগের ম্যাচগুলোতে তাকালে এটা বড় চিন্তার কারণ হবে। আর আসলেই আমরা ভালো বোলিং করিনি।”

অভিজিৎ হত্যাই প্রমাণ- নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: বিএনপি

bnp logoবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, “গত বৃহস্পতিবার রাত নয়টায় বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনীর মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে এদেশের কোনো নাগরিকের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। আমরা অভিজিৎ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, “এই নিপীড়ক শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রাম কেবলই বিএনপি এবং ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দেয়ার এই আন্দোলনকে সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “অবৈধ সরকার অস্ত্রের জোরে জনগণের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে প্রতিমুহূর্তে মুক্তিযুদ্ধের সকল অর্জনকে পদদলিত করে গণতন্ত্রকেই বিলুপ্ত করে দিতে চায়। কিন্তু প্রধানমন্ত্রীর স্মরণে রাখা উচিৎ-তার বাবা বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে যেমন আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দিয়েছিল; তেমনি তিনিও বাবার পদাঙ্ক অনুসরণ করে পূণর্বার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাফন করার আয়োজন করে চলেছেন।”

বিএনপির মহাসচিব বলেন, “দিনাজপুরের চিরিরবন্দরের নিভৃত পল্লীতে শুক্রবার মিথ্যা মামলায় বিএনপি নেতাকে ধরতে গিয়ে ছেলে রেজওয়ানুলকে হত্যা করে স্ত্রী-কন্যাকে গুলিবিদ্ধ করে পুলিশ গ্রামবাসীর প্রতিরোধে পলায়ন করতে বাধ্য হয়। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আজ দেশের সকল পাড়ায়-মহল্লায় জনগণের নেতৃত্বে স্বত:স্ফুর্তভাবে প্রতিরোধ-সংগ্রাম কমিটি গড়ে উঠেছে। জনতার স্বত:স্ফুর্ত প্রতিরোধের মুখেই অবৈধ সরকারও পলায়নে বাধ্য হবে অতি শিগগিরই। রাস্তায় কয়েকটি গাড়ি চলাচল দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তৃপ্তির ঢেকুর তুললেও আন্দোলনে তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ আওয়ামী সরকারকে সমূলে উৎপাটন করতে বেশী সময়ের প্রয়োজন হবে না। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। সময়ের পরিবর্তনে এ সকল নারকীয় হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচার করা হবে।”

তিনি বলেন, “জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি জাকির হোসেন, ছাত্রনেতা মৃণাল কান্তিকে বাসা থেকে ধরে নিয়ে বোমাবাজ সাজানোর পুলিশী নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, “এছাড়া, ছাত্রদল, যুবদলসহ যেসকল অসংখ্য নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতারের পর অস্বীকার করছে তাদের সকলের তালিকা আমরা সংরক্ষণ করছি। পুলিশ-র্যাবের কতিপয় দলকানা সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই-এই সরকারই শেষ সরকার নয়; অতএব অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতা করে আইনের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন না।”

সালাহ উদ্দিন বলেন, “বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে র্যাব, পুলিশ, বিজিবির কতিপয় দলবাজ সেবাদাস কর্তাব্যক্তিরা আন্দোলনরত বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূতভাবে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করলেও তারা অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র ঐসমস্ত দলবাজ পিশাচ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রণয়ন অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, “বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে পুনরায় পুলিশ রিমান্ডে নেয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শারীরিকভাবে গুরুতর অসুস্থ রিজভীকে হত্যার উদ্দেশ্যেই সরকার গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত কারাগারে না নিয়ে ২৯ দিন লাগাতার পুলিশী রিমান্ডে নেয়ার নজিরবিহীন ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। রিজভী আহমেদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। গোটা রাষ্ট্রের জনগণই আজ পুলিশি রিমান্ডে জীবন যাপন করছে, জাতিকে সেই পুলিশি রিমান্ড থেকে মুক্ত করার জন্য অবিরাম সংগ্রামের কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, “গণতন্ত্র মুক্তি আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল এবং রোববার সারাদেশে অনুষ্ঠিতব্য গণমিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে  খালেদা জিয়ার পক্ষ থেকে আবারো বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।”

দৈনন্দিন খাদ্য থেকে শক্তি পাবেন কিভাবে

foodঅনেকেই চান এনার্জি। সুঠাম দেহের অধিকারী হতে। চান শক্তিমান হতে। ডাক্তারদের কাছে শারীরিক দুর্বলতায় কি খাবেন জানতে চান।

বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার মাল্টি ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন। অনেকে আবার মোটা হবার ভয়ে ভিটামিন খেতে চান না। জানতে চান দৈনন্দিন খাবার দাবারের মাধ্যমে কিভাবে পেতে পারেন প্রয়োজনীয় খাদ্য শক্তি।

পুষ্টি বিজ্ঞানীদের মতে এ জন্য প্রয়োজন হাই এনার্জি ফুড। হাই এনার্জি ফুড নিয়মিত ও পরিমাণমত আহারে আপনিও পেতে পারেন প্রয়োজনীয় দৈহিক ও মানসিক শক্তি। যা আপনার দৈনন্দিন জীবন যাপন ও পারিবারিক স্বাচ্ছন্দ্য রক্ষায় অতি জরুরি।

প্রয়োজনীয় খাদ্য শক্তির জন্য আপনি সবচেয়ে বেশি জোর দেবেন সবজি আহারের প্রতি। বিশেষ করে ডাটা, পাতাকপি, ব্রুকলি ইত্যাদি। বাদাম থেকেও আসে প্রচুর খাদ্যশক্তি। যে কোন ধরনের বাদাম খেতে পারেন। এক্ষেত্রে অ্যালমন্ড, পিনাটস, সয়নাট অন্যতম। যাতে থাকে সবচেয়ে বেশি এনার্জি।

দই বা ইয়োগার্ট থেকেও আসে প্রচুর খাদ্য শক্তি। প্রতিদিন খানিকটা দই খেতে পারেন। ইয়োগার্ট-এর মধ্যে বেশি থাকে ভিটামিন বি-৬ এবং এই ভিটামিনটি শরীরের অন্যান্য খাদ্য উপাদান এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে। তবে যাদের কোলেস্টেরল সমস্যা আছে এবং ডায়াবেটিসে আক্রান্ত তাদের মিষ্টি দই খাওয়া উচিত নয়।

ডিম বেশি শক্তি দায়ক একটি খাদ্য। ডিমের অতিরিক্ত প্রোটিন আপনাকে দিতে পারে সারাদিনের এনার্জি। তবে বিশেষজ্ঞদের মতে সপ্তাহে তিন দিনের বেশি ডিম না খাওয়াই ভালো।

শরীরের এনার্জির জন্য প্রতিদিন প্রয়োজন ভিটামিন সি। সবুজ শাক সবজির পাশাপাশি লেবুর সরবত, কমলার জুস আপনার জন্য দৈনন্দিন খাদ্য শক্তি যোগাতে পারে। মটরসুটি ও ডাল জাতীয় খাদ্য থেকে আসে প্রচুর এনার্জি। এজাতীয় খাবারে আছে অধিক পটাশিয়াম ও কার্বোহাইড্রেট। সানফ্লাওয়ার ও পেপের বীজ থেকেও আসতে পারে এনার্জি।

এসব উপাদান দিয়ে তৈরি খাবার যেমন পুষ্টিকর তেমনি শক্তিদায়ক। এছাড়া দেশীয় ফলের মধ্যে পাকা কলা থেকেও আসতে পারে পর্যাপ্ত এনার্জি। তবে মনে রাখতে হবে খাবার থেকে এনার্জি পেতে অতিরিক্ত এসব খাদ্য আহার করা যাবে না।

সব কিছু পরিমাণ মত এবং প্রয়োজন মত খেতে হবে। প্রয়োজনে কোন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন।

কলকাতার ছবিতে সোহানা সাবা

shaba28কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। দেশের বাইরের কোনো চলচ্চিত্রে এটিই তার প্রথম অভিনয়।

অয়ন চক্রবর্তীর ষড়ঋতুর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি অয়নের অভিষেক ছবি হলেও চলচ্চিত্রে সাবা নতুন নন। এর আগে বাংলাদেশের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

২৬ ফেব্রুয়ারি কলকাতায় ষড়ঋতুর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবা।

কলকাতা থেকে তিনি জানান, নারীপ্রধান এ ছবিতে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, রাজেশ শর্মা, সুদিপ্তা চক্রবর্তী ও কনীনিকা চক্রবর্তী।

সাবা বলেন, ছবির চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে। আমি এখন কলকাতায় আছি। ২ তারিখ থেকে শুটিং শুরু হবে এখানে।

আমিরাতের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের সহজ জয়

rohit koyliএগারোতম বিশ্বমঞ্চে নিজেদের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় জয় পেল মহেন্দ্র সিং ধোনীর ভারত। ১০৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফলে, এ ম্যাচে ৯ উইকেটের জয় নিয়ে ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক করে ৫৭ রানে অপরাজিত থাকেন রোহিম শর্মা। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাটিংয়ে নামেন ভারতের দুই ওপেনার। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।

সপ্তম ওভারে দলীয় ২৯ রানের মাথায় শিখর ধাওয়ানকে ফেরত পাঠান আমিরাতের মোহাম্মদ নাভেদ। রোহান মুস্তফার তালুবন্দি হওয়ার আগে ধাওয়ান করেন ১৭ বলে তিনটি চারের সাহায্যে ১৪ রান।

এর আগে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ দিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলীয় ৭১ রানে ৯ উইকেট হারানো আমিরাতের হয়ে গত ম্যাচের শতক হাঁকানো শাইমান আনোয়ার এ ম্যাচে করেন ইনিংস সর্বোচ্চ ৪৫ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে যাদবের বলে বোল্ড হন তিনি।

অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

এবারের বিশ্বমঞ্চে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দু’দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়ে মাঠে নামে মহেন্দ্র সিং ধোনীর দল। আর নিজেদের তৃতীয় ম্যাচেও বড় জয় পেল তারা।

অন্যদিকে, এ ম্যাচের আগে আরব আমিরাত বিশ্বকাপের এ আসরে দুটি ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরে মাঠে নামে।