শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘খালেদার হরতাল-অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে’

layonবঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, এদেশের জনগন হরতাল-অবরোধ চায় না। এদেশের জনগণ হরতাল-অবরোধকে ঘৃনাভারে প্রত্যাখ্যান করেছে। আপনি দেখেন এদেশের জনগন হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছে।

তিনি শনিবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী গ্রীন কিশলয় কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডে একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, নাসির মো. সেলিম, কামাল হোসেন, গাজী শামসুজ্জামান খোকন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত সোনম কাপুর

sonomদিন দশেক ধরেই মেয়ে ব্যস্ত ছিলেন গুজরাতের রাজকোটে। চলছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শ্যুটিং। আর তারই মাঝে ঘনিয়ে এলো বিপদ। শরীর খারাপ ব্যতিব্যস্ত করে তুলল কন্যেকে। কী ব্যাপার? না, জ্বর আর কিছুতেই পিছু ছাড়ে না। তা, এরকম জ্বর নিয়ে কি আর লাইট-ক্যামেরা-অ্যাকশনে মন দেওয়া যায়? সত্যি বলতে কী, সোনম-ও পারছিলেন না। অনেক চেষ্টা করেও দক্ষ অভিনেত্রী ব্যর্থ হচ্ছিলেন জুতসই অভিনয়ে। শেষ পর্যন্ত আর উপায় না দেখে শুক্রবার রাজকোটের হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলেন তিনি। নিয়মমাফিক রক্ত পরীক্ষাও হলো। এবং পরীক্ষা হতেই হাতেনাতে পাওয়া গেল খারাপ খবরটা। সোয়াইন ফ্লু আম-আদমির পর এ বার পাকড়াও করেছে খোদ সেলেব-সুন্দরীকে। রক্ত পরীক্ষা ‘পজিটিভ’ তার-ই প্রমাণ!

“তুমুল জ্বর নিয়ে সোনম ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দেরি না করে তার রক্ত পরীক্ষা করলাম আমরা। আর তাতেই দেখা গেল, সোনম সোয়াইন ফ্লু-এ আক্রান্ত।” জানিয়েছেন চিকিৎসক চিরাগ মাত্রাওয়াদিয়া।

রাজকোট গিয়েই কি সোয়াইন ফ্লু-র খপ্পরে পড়লেন নায়িকা?

চিকিত্সকেরা কিন্তু তা মানতে নারাজ। “যত দূর মনে হয়, মুম্বই থেকেই সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন নায়িকা। তার ট্রেনারও সেই জন্যই ঠিক একই সময়ে আক্রান্ত হয়েছেন ফ্লু-এ।” মাত্রাওয়াদিয়া-র সংযোজন!

তার মতামতের সপক্ষে প্রমাণ মিলছে মুম্বাইয়ের টিনসেল টাউনের আর এক সেলেব-এর টুইটে। তিনি বিখ্যাত চিত্রপরিচালক বিধুবিনোদ চোপড়ার স্ত্রী অনুপমা চোপড়া। টুইট করে বন্ধুদের অনুপমা জানিয়েছেন, তিনি তো বটেই, এমনকী তার স্বামী এবং সন্তানও আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লু-এ।

দেখা যাচ্ছে, বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না সোনমের! এ বার শরীর খারাপেও তার ব্যতিক্রম হলো না। রাজকোট না মুম্বাই- নায়িকার অসুস্থতার দায় কোন অঞ্চলের, তা নিয়েও ছুটে এলো সন্দেহের তীর!
গুরুতর অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যাবেলা মুম্ব্ই এসে পৌঁছেছেন সোনম। সেখানেই আপাতত তার চিকিৎসা চলবে।

ফুলবাড়িয়া ও রায়েরবাগে ৩ বাসে আগুন-ভাংচুর

bus fire1বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের ৫৫তম ও ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন সকালে রাজধানীর ফুলবাড়িয়া ও রায়েরবাগে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাংচুর করা হয়েছে কয়েকটি যানবাহন।

রোববার সকাল নয়টার দিকে ফুলবাড়িয়া ও রায়েরবাগে এ অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়িয়া টার্মিনালে পার্ক করে রাখা ঢাকা-দোহার ও ঢাকা মাওয়া রুটে চলাচলকারী দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে পুলিশ বা আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভায় দমকলকর্মীরা।

কিছুক্ষণ পর রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে হামলা করে যাত্রীদের নামিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর পেট্রল বোমা দিয়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ছাড়া সেখানে রাস্তার উল্টো মোড়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা-নারয়ণগঞ্জ রুটে চলাচলরত বন্ধন পরিবহনের যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে ব্যাপক ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে আইনশৃখলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মায়ান্তি ও স্টুয়ার্ট ভারতীয় ক্রিকেটের অন্য এক প্রেমকাহিনী

mayanti sএখনও কাপ-যুদ্ধে প্রথম এগারোয় না থাকলে কী হবে, স্বামী যে কোনোদিন চলে আসতে পারেন প্রথম এগারোয়৷ আর স্ত্রী এই মুহূর্তে টিভির সৌজন্যে ভারতে সবচেয়ে পরিচিত মুখ৷ স্টার স্পোর্টস খুললেই তো তাকে দেখছে গোটা ভারত!

স্টুয়ার্ট বিনি ও মায়ান্তি ল্যাঙ্গার৷ একজনের এখনও কাপ অভিষেক হয়নি আর অন্যজন, ২০১১ বিশ্বকাপে ছিলেন, কিন্ত্ত ২০১৫ বিশ্বকাপে সুপারহিট৷ যিনি ২০০৩ বিশ্বকাপের মন্দিরা বেদীর মতো স্প্যাগেটি টপ দিয়ে বাজিমাত করছেন না, তার বদলে তার ইউএসপি কিশোরীর চাপল্য আর অতিরিক্ত জ্ঞান জাহির না করার প্রবণতা৷ সময় করাই ছিল, ওয়াকায় ঠিক সময়মতো সাক্ষাৎকারের জন্য হাজির মায়ান্তি৷ ‘অ্যাঙ্করিংটা এখন আমার কেরিয়ার, নিজের একশো শতাংশ এখানে দিচ্ছি আর প্রতিদিনই শিখছি,’ বলছিলেন মায়ান্তি

বোর্ডের নীতি অনুযায়ী বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেটাররা স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে দেখা করতে পারবেন না৷ যে কারণে আনুশকা শর্মা নেই অস্ট্রেলিয়ায়৷ আর মায়ান্তি প্রতিদিনের শো নিয়ে এত ব্যস্ত যে তার সময়ই নেই৷ ‘স্টুয়ার্ট পেশাদার ক্রিকেটার, আমিও একজন পেশাদার৷ এর আগে বিশ্বকাপে ২০১১ সালে কাজ করেছি, কিন্তু ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া কাজ করার অভিজ্ঞতাটাই অন্যরকম৷ ও ওর কাজ করছে, আমি আমার৷ অন্য কিছু নিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে ভাবার সময়ই নেই৷ প্রতিদিনের শো নিয়ে ভাবতেই তো সময় কেটে যায়,’ বলছেন মায়ান্তি৷

দু’জনের সম্পর্ক নিয়ে আলোচনায় অহেতুক আগ্রহী নন কেউই, কিন্তু বেঙ্গালুরুর ক্রিকেটমহলে উঁকি মারলেই শোনা যায় স্টুয়ার্ট-মায়ান্তির প্রেমকাহিনি৷ ২০১২ সালে বিয়ে, কিন্তু বিয়ের পরেই বদলে যায় স্টুয়ার্টের ভাগ্য৷ বাংলাদেশ সফরে গিয়ে চার রানে ছয় উইকেট, ইংল্যান্ড সফরে টেস্ট বাঁচানো ইনিংস৷ বেঙ্গালুরুতে বলা হয়, স্ত্রী ভাগ্যেই বদলে গিয়েছে স্টুয়র্টের ভাগ্য৷

রজার বিনির ছেলের বিশ্বকাপ টিমে থাকা নিয়েও কম পানিঘোলা হয়নি৷ কিন্তু অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্সের বিচারে তিনিই এখন দেশের এক নম্বর৷ নিউ জিল্যান্ডে দুটো গ্রুপ লিগের ম্যাচে বা নক আউটে তাকে লাগতেই পারে ভারতের৷ মায়ান্তি অবশ্য সেসব নিয়ে ভাবিত নন৷ অকপটে বলছেন, ‘ভারত বিশ্বকাপ জিতবে কি না বা স্টুয়ার্ট খেলবে কি না, সেটা নিয়ে আমি ভাবি না৷ স্টার স্পোর্টসের টিমে আমি একজন সদস্য মাত্র৷ ক্রিকেট ভারতের জনপ্রিয়তম খেলা, আমাদের দেশ বিশ্বকাপে খেলে৷ আমার কাজ হলো, কভারেজটা যাতে সবার ভালো লাগে৷ সেটা করতে পারলেই আমি মনে করব কাজটা ঠিকঠাক করতে পেরেছি৷ তা হলেই আমরা কাপ জিতব৷’

কিন্তু আপনি তো ফুটবল-ক্রিকেট দুটোতেই স্বচ্ছন্দ৷ আইএসএল করে উঠেই বিশ্বকাপ ক্রিকেট৷ অসুবিধা হয়নি? এবার হাসছেন মায়ান্তি, ‘সোজা তো নয়ই৷ কিন্তু আমার পক্ষে খুব কঠিন হয়নি, কারণ যখন ছোট ছিলাম, তখন থেকেই সব খেলা ভালোবাসতাম৷ ফুটবল বা ক্রিকেট বলে বাছবিচার করিনি৷ সব খেলাই আমার দেখতে ভালো লাগে৷ ব্যাডমিন্টন, টেবল টেনিস, হকি, সব৷ অলিম্পিকে অ্যাঙ্করিং করতে হলেও আমি কিন্তু পারব৷ কারণ আমি যেকোনো খেলা খুব তাড়াতাড়ি ধরে নিতে পারি৷’

স্পেন যখন ফুটবল বিশ্বকাপ জিতেছিল, ফাইনালের পরে মাঠেই দৌড়ে গিয়ে প্রেমিক ও অধিনায়ক কাসিয়াসকে চুমু খেয়েছিলেন স্প্যানিশ টিভির অ্যাঙ্কর সারা কার্বোনেরো৷ তেমন কিছু কি ভারত বিশ্বকাপ জিতলে হতে পারে না? হাসিতে ফেটে পড়লেন মায়ান্তি, যিনি নিজেকে মোটেই ‘ফিমেল অ্যাঙ্কর’ বলতে চান না, তার বদলে পছন্দের শব্দ স্পোর্টস প্রেজেন্টার৷ ‘এটা বাড়াবাড়ি হয়ে গেল না? আমি ফুটবল খুব ভালোবাসি৷ ওই ঘটনাটা জানি৷ ওটার সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না৷ তা ছাড়া এখন তো নক আউটই শুরু হয়নি!’

একটাও রি-টেক হয় না, ম্যাচের আগে প্রতিটা শো-ই লাইভ৷ প্রত্যেক দিন সকালে নিজের মতো করে তৈরি হন মায়ান্তি৷ কী ভাবে? উত্তরটা শুনুন, ‘বিশ্বকাপে ভারত-ইউএই ম্যাচে অ্যাঙ্করিং করছি মানে সেটাই সব নয়৷ অকল্যান্ড ম্যাচে কী হচ্ছে, জানতে হবে, সেটাও শো-তে বলতে হবে৷ মুখস্ত করে এখানে জেতা যায় না৷ কাজটা ভালোবাসতে হবে৷’

যে মেয়ে খেলাকে এত ভালোবাসে, তাকে কে হারাবে? অসম্ভব!

রাজধানীতে বিএনপি-জামায়াতের ১১ কর্মী আটক

arrest28রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে রোববার সকাল আটটায় মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য  জানানো হয়

পুলিশ জানায়, শনিবার ভোর ছয়টা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপির সাতজন ও জামায়াত-শিবিরের চারজন কর্মী রয়েছেন।

ইইউ’র ফের উদ্বেগ

eu16রাজনৈতিক পরিস্থিতিতে ফের উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলমান সহিংসতা বন্ধ এবং জনগনের মৌলিক গনতান্ত্রিক অধিকার রক্ষার তাগিদও পূণর্ব্যক্ত করেছে ইউরোপের ২৮রাষ্ট্রের ওই জোট।

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ইইউর মধ্যে ২০০১ সালের করা সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের সাব-গ্রুপ বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে গত ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি বৈঠক করে।

২৬ তারিখের বৈঠকে সুশাসন, মানবাধিকার ও অভিবাসন এবং ২৭ তারিখের বৈঠকে বানিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ-ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার একটি অন্যতম ভিত্তি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সহিংসতায় শিকার হওয়া সাধারণ যথাযথ বিচারের প্রাপ্য।

অপরাধী যারাই হোক, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বৈঠকে আইনের শাসনের প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে, যা রাজনৈতিক অস্থিতিশীলতাকে কমিয়ে আনতে পারে।

বৈঠকে ইইউ সাব-গ্রুপ গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার পরিস্থিতি শক্তিশালী করতে সহযোগিতার কথা জানান। বিশেষ করে বিচারিক কাজে এবং মত প্রকাশের স্বাধীনতাকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বাস্তবায়নের কথা বলেছে।

এছাড়া আইনের শাসন, বিচার বহির্ভুত হত্যার জবাবদিহিতা, স্বচ্ছতা, গনমাধ্যমের স্বাধীনতা, সমাবেশ করতে দেয়া ও নাগরিক সমাজের স্বাধীনতা, শ্রম অধিকার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সংখ্যালঘুর অধিকার, পাবর্ত্য চট্টগ্রামে শান্তি চুক্তির বাস্তবায়ন, নারী ও শিশু অধিকার নিশ্চিত, রোহিঙ্গা ইস্যু, মৃত্যুদণ্ড এবং অভিবাসনের মত অভিন্ন স্বার্থ জড়িত বিষয়গুলোতে বরাবরের মত উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এছাড়া মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্র। ফলে মানবাধিকার উন্নয়ন এবং রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরো গভীরভাবে কাজ করার সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ইইউ মানবাধিকার ইস্যুতে আরো আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া বাণিজ্য বিষয়ক সাব-গ্রুপ বাংলাদেশের সঙ্গে ইইউ গত তিন বছরের বাণিজ্যের বিষয়গুলো তুলে ধরেছে। বৈঠকে ‘ইইউ বিজসেন কাউন্সিল বাংলাদেশে’র করা প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নতি। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে ইইউ আরো সহযোগিতা করার ঘোষণা দিয়েছে।

এ সময়ে নতুন করে ৬৯ কোটি ইউরো ডলার অনুদান দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ অনুদান গনতান্ত্রিক সুশাসন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে ব্যয় করা হবে।

রাজশাহীতে দুই বাসে আগুন, যুবককে পুলিশের গুলি

bus fire17রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় জড়িত সন্দেহে ঘটনাস্থলে থাকা রিংকু নামে এক যুবকের পায়ে গুলি করেছে পুলিশ। পরে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ যুবক বিএনপি কর্মী বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের মধ্যে রোববার সকাল সোয়া ছয়টায় রাজশাহী শিরাইল বাস টার্মিনালে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরবিহনের দুটি বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এসময় রিংকুকে পায়ে গুলি করে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে দুটি পেট্রলবোমা, কয়েকটি লোহার রড় ও একটি চাকু উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দাবি করেন, গুলিবিদ্ধ অবস্থায় আটক রিংকু বিএনপি কর্মী ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর ভাতিজা। তার নেতৃত্বে ১০/১২ বিএনপি নেতাকর্মী শিরোইল বাস টার্মিনাল এলাকায় লোহার রড দিয়ে কাঁচ ভেঙ্গে হানিফ পরিবহনের দুটি বাসে পেট্রল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়।

গাড়ির ভেতরে থাকা হেলপারের চিৎকারে স্থানীয়রা ও পুলিশ এগিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপিকর্মী রিংকুর পায়ে গুলি করে তাকে আটক করে পুলিশ।

মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০১৫-এর নিবন্ধন শুরু

microworldবাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো মাইক্রোসফট অফিস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ডিজিলার্নের অন-ক্যাম্পাস অ্যাকটিভেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয় মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০১৫- এর নিবন্ধন।

নিবন্ধন শুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, প্রভাষক শরীফউদ্দিন আহমেদ, ডিজিকনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদ শরীফ, কনসালট্যান্ট গৌরব গুপ্ত এবং কুল এক্সপোজারের ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান মিথুন।

মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়েছে আয়োজকরা। তবে এই অনুষ্ঠানে মাইক্রোসফটের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে মাইক্রোসফট টেক ইভানজেলিস্ট তানজিম সাকিব জানিয়েছেন এটি মাইক্রোসফট আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়।

আয়োজকদের ভাষ্য মতে, ডিজিকন, অ্যাকটিভেশন ও প্রোমোশনের কাজ করছে কুল এক্সপোজার, মারকম এবং ট্যানথেটা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

আয়োজন বিষয়ে ডিজিকন কনসালট্যান্ট গৌরব গুপ্ত জানিয়েছেন, নিবন্ধনের পর শিক্ষার্থীদের মাইক্রোসফটের ট্রেইনিং সিডি এবং ব্যাক প্যাকসহ একটি প্রস্তুতিমূলক পরীক্ষা প্যাকেজ প্রদান করা হবে। এরপর মাইক্রোসফট সার্টিফায়েড প্রশিক্ষকদের অধীনে তিনদিনে মোট ১২ ঘন্টার একটি বিশেষ প্রশিক্ষণ থাকছে। সবশেষে একটি নির্দিষ্ট দিনে ডিজিলার্নের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এসে মূল পরীক্ষায় অংশ নেবে প্রত্যেক প্রতিযোগী।

তিনি বলেন, মাইক্রোসফট এর প্রশিক্ষণ শেষে পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হবেন তারা পাবেন মাইক্রোসফট এর স্বীকৃতিসনদ। পেশাজীবী জগতে দারুণ কদর রয়েছে এ সনদের। সেইসাথে নির্ধারিত হবে দেশের শীর্ষ দশ এমওএস আইটি প্রতিভা। পুরস্কার হিসেবে তারা পাবেন গিফট হ্যামপার এবং স্কলারশিপ।
জানাগেছে, বিশ্বে বিগত ১৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা মাইক্রোসফট অফিস ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি প্রতিযোগীরা। বিশ্বব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক মাইক্রোসফট এক্সাম প্লাটফর্ম সার্টিপোর্ট।

২০১৪ সালে বিশ্বের ৪০ টির ওপর দেশের সাড়ে সাত লাখের বেশি প্রতিযোগি এ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে।

আয়োজকরা জানান, ১৩ থেকে ২২ বছর বয়সী যেকেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে মাইক্রোসফটের অফিস এবং এক্সেল অ্যাপ্লিকেশনে নৈপূন্য দেখিয়ে দুনিয়াসেরা খেতাব পাবেন প্রতিযোগী।

প্রসঙ্গত,গত ১ ফেব্রুয়ারি থেকে দেশে এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হলো।

প্রতিযোগিতায় সেরা বিজয়ী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ডালাসে চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন। আগামী ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী এ চূড়ান্ত প্রতিযোগিতা হবে।

বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা প্রতিযোগীদের নিয়ে তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগের শীর্ষ তিন বিজয়ী পাবেন যথাক্রমে ৫ হাজার, ২ হাজার এবং ১ হাজার ডলারের স্কলারশিপ।

এছাড়া বাংলাদেশ পর্বের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেরার জন্য থাকবে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকার স্কলারশিপ।

প্রতিযোগিতায় নিবন্ধন ফি হিসেবে ১০০ ডলার বা বাংলাদেশি ৮ হাজার টাকা জমা দিতে হবে।

শ্রীলংকাকে ৩১০ রানের টার্গেট দিল ইংল্যান্ড

england1টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৯ রান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১২১ রান (১০৮ বলে) করেন রুট। তার এই ইনংসটি ছিল ১৪টি চার ২ টি ছয়ে সাজানো।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী আর বেলের ব্যাটে ভালো সূচনা করে এবারের বিশ্বকাপে বেকায়দায় থাকা দলটি। দশম ওভারে ম্যাথুসের বলে ধরা পড়েন মঈন আলী ১৫ (২৬)। এর আগে উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৩। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৪৯ রান (৫৪)।
অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা, লাকমাল, ম্যাথুস, দিলশান, হেরাথ ও পেরেরা একটি করে উইকেট নেন।
ওয়েলিংটনের এই মাঠেই এক সপ্তাহ আগে মোটে ১২৩ রানেই গুটিয়ে গিয়েছিলো ইংল্যান্ডের ইনিংস।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একেবারেই যাচ্ছেতাই অবস্থা ইংল্যান্ড দলের। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের দুটোতেই হেরেছে দলটি। মোটে দুই পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানির দিকে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এমনকি আফগানিস্তানেরও নিচে। টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হবিগঞ্জে ট্রেনে পেট্রলবোমা, দগ্ধ ৩

pettrol bomaহবিগঞ্জে শনিবার রাতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন মাধব রুদ্র (৩০), মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা (২২)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন স্টেশনে প্রবেশের সময় পাওয়ার কারে পেট্রলবোমা নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে তিনজন দগ্ধ হয়েছেন।

হবিগঞ্জ সদর পাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ জানান, দগ্ধ তিনজন এই হাসপাতালে চিকিৎসাধীন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনের স্টেশন মাস্টার আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওয়ার কারে থাকা রেল কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেনটি সিলেটের পথে আছে।