শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ধর্ষিত হওয়ার সময় মেয়েটির প্রতিরোধ করা উচিত হয়নি: ধর্ষক

rape 3নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তো ননই, বরং দিল্লির বাসের সেই ধর্ষক উল্টো বলছেন, ধর্ষণের শিকার মেয়েটির নাকি লড়াই করা উচিত হয়নি।

“ধর্ষিত হওয়ার সময় মেয়েটির প্রতিরোধ করা উচিত হয়নি। তার উচিত ছিল চুপ থেকে ধর্ষণ করতে দেয়া। তাহলে ধর্ষণ শেষে ছেড়ে দিতাম। শুধু সাথের ছেলেটিকে মারতাম”- দিল্লিতে একটি বাসে ধর্ষণের ওই ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া বাসচালক মুকেশ সিং এই মন্তব্য করেছেন একটি প্রামাণ্যচিত্রে।

তথ্যচিত্রের নির্মাতা লেসলি উডউইন মন্তব্য করেছেন – মুকেশ সিংএর এসব কথা তার কাছে ‘ভয়ানক এবং হতবাক করার মতো’ বলে মনে হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী মেয়েটি বন্ধুর সাথে ‘লাইফ অফ পাই’ সিনেমা দেখে বাসে করে ফিরছিলেন। বাসে একজন কিশোর বয়সীসহ আরো ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই মিলে বন্ধুটিকে মারধর করে এবং প্রত্যেকেই ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর নৃশংসভাবে লোহার রড দিয়ে নির্যাতনও করে তারা।

আর তিনজনের সাথে মুকেশ সিংও তাদের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ওই ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সময় দেয়া এক সাক্ষাতকারে মুকেশ সিং আরো কিছু মন্তব্য করেছেন যা সত্যিই বিস্ময়কর। তিনি বলেছেন, “কোনো ভদ্র মেয়ে রাত নয়টায় বাইরে ঘোরাঘুরি করে না।” তার কথায়, “ধর্ষণের জন্য পুরুষের জন্য নারীই বেশি দায়ী।”

যদিও ভারতের সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে তবে মুকেশের দাবি ভিন্ন। তার মতে, “নারীরা শুধু ঘর সামলানোর কাজ করবে। ডিসকো, বারে যাওয়া এমনকি সঠিক পোশাক না পরা তাদের কাজ নয়।”

মুকেশের দাবি, মৃত্যুদণ্ড মেয়েদের জন্যই ক্ষতিকর হবে। “তাহলে কেউ ধর্ষণ করে ফেলে যাবেনা। মেয়েটিকে মেরেও ফেলবে। না হলে হয়তো সে ধর্ষণের পর ছেড়ে দিতো, বলতো যেন মেয়েটি কাউকে ঘটনাটি না জানায়।”

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া কেউ মিছিল করবে না’

ruরাজশাহী মহানগরীর মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার রকিবুল আলম খান বলেছেন, “ক্যাম্পাসে শুধুই ছাত্রলীগ মিছিল করতে পারবে, আর কেউ না।”

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠিাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করে তিনি এ মন্তব্য করেন।

প্রত্যক্ষদশীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় টুটিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলে সহকারী কমিশনার রকিবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বাধা দেন। এ সময় রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রান্টের অর্থ সম্পাদক তাসনোভা তাহরিন অন্তরা তার মোবাইলে ছবি তুলতে গেলে সহকারী কমিশনার রকিবুল আলম ক্ষিপ্ত হয়ে তার মোবাইল কেড়ে নিতে যান। তখন ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রান্টের সভাপতি সোহরাব হোসেনের সাথে পুলিশ কর্মকর্তার বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে ফারুক ইমনকে সহকারী কমিশনার অন্যদিকে টেনে নিয়ে মিছিল বন্ধ ও ছবি ডিলেট করতে বলেন। অন্যথায় আটক করতে বাধ্য হব। পরে আপনাকে জটিল সমস্যায় পড়তে হবে।

এ সময় পুলিশকে উদ্দেশ্য করে প্রগতিশীল জোটের নেতারা বলেন, “ছাত্রলীগ মিছিল-সমাবেশ করতে পারবে, আমরা কেন পারবো না?”

এমন প্রশ্নের উত্তরে সহকারী কমিশনার বলেন, “ক্যাম্পাসে শুধুই ছাত্রলীগ মিছিল করতে পারবে, আর কেউ না।”

রাবি ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমন বলেন, “অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের কর্মসূচী পণ্ড করতেই পুলিশ বাধা দিয়েছে। অথচ একই সময় ছাত্রলীগ মিছিল করলেও পুলিশ তাদের বাধা দেইনি, বরং সহযোগিতা করেছে। পুলিশের এই ধরণের অগণতান্ত্রিক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর  ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, “এ ব্যাপারে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা অভিযোগ করেছে।  আমরা বিষয়টি দেখছি।”

ফারাবী ১০ দিনের রিমান্ডে

farabi3মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় গ্রেফতার শফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে এ রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

সোমবার ভোরে যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবী শফিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে দুপুরে র্যাব সদর দপ্তরে ফারাবী গ্রেফতার পরবর্তী সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “ফেসবুকে ফারাবীর কর্মকাণ্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে তিনি অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

ফরাবী অভিজিৎকে ফেসবুকে বিভিন্ন সময় হুমকি দিয়েছেন দাবি করে মুফতি মাহমুদ খান বলেন, “অভিজিতের বাবাও দাবি করেছেন দেড় বছর ধরে ফারাবী অভিজিৎকে হুমকি দিয়ে আসছে।  ফারাবীর ফেসবুক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখছে, সে তার এক বন্ধুকে বলেছে- অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাকে হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।”

মুফতি মাহমুদ বলেন, “অভিজিৎ হত্যার পর ফারাবী তার এক বন্ধুকে অভিজিতের রক্তাক্ত ছবি পাঠিয়ে বলে- ছবি পাইছেন কি? এরপর সে বলে- আমি গ্রেপ্তার হবো কাল-পরশু।’

মুফতি মাহমুদ দাবি করেন, তিন-চার বছর ধরে ফারাবী ব্লগার হিসেবে ইসলামি চিন্তা-চেতনা নিয়ে লেখালেখি করে জনপ্রিয়তা পান। তার মতাদর্শের বিপরীতে কথিত নাস্তিক ব্লগারদের বিভিন্ন ব্লগে বিরোধিতা করতে থাকেন। এ নিয়ে তার সঙ্গে থাবা বাবা (ব্লগার রাজীব), আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, তসলিমা নাসরিন, দাড়িপাল্লা ধমাধম, দিগম্বর-পয়গম্বর, সানতুনু মহাপাত্র, অগ্নিবীনা, আল্লামা শয়তান (মশিউর রহমান), সানতুনু আদিম, প্যানগ্যান দেবতা ও হিন্দু যোদ্ধা নামক ব্লগারদের বিরোধের সৃষ্টি হয়।

মুফতি মাহমুদ বলেন, “এর আগেও শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হন ফারাবী। পরে তিনি জামিনে মুক্তি পান।”

দর্শকদের সঙ্গে ছবি দেখবেন পরীমনি

porimoniপ্রথমবারের মতো দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে নিজের অভিনীত ছবি দেখতে যাচ্ছেন  আলোচিত নায়িকা পরীমনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে তার যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার মুক্তি পেয়েছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। এটি পরীমনি অভিনীত প্রথম ছবি, যা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তাই দর্শকদের সঙ্গে ছবি দেখতে যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ভালোবাসা সীমাহীন আমার অভিনীত প্রথম ছবি। কিন্তু এই ছবিটি মুক্তির দিন ঢাকায় না থাকার কারণে দর্শকদের সঙ্গে উপভোগ করেত পারিনি। তাই আজ  সন্ধ্যায় দর্শকদের সঙ্গে ছবিটি দেখবো।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি এসএ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায় ছবির শুটিং এর জন্যে বান্দরবান যান পরীমনি। সেখান থেকে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাবির কার্জন হল এলাকায় ৬টি ককটেল বিস্ফোরণ : ৩টি উদ্ধার

cocktelঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকার বিভিন্ন স্থানে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত অবস্থায় আরো তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাহবাগ থানা পুলিশ ককটেল ৩টি উদ্ধার করেন।

জানা গেছে, মোকাররম ভবনের সামনে তিনটি, জীব বিজ্ঞান বিভাগের সামনে দুইটি এবং দোয়েল চত্ত্বর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, কার্জন হল এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি। এঘটনায় ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে বলেও তিনি জানান।

ভোগের প্রচ্ছদে ঐশ্বরিয়া রাই বচ্চন

ass3গ্লামার্স লুকে ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে প্রচ্ছদকন্যা হয়েছেনসাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি ম্যাগাজিনের কভারটি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে পোস্ট করেছেন ঐশ্বরিয়া ।

হিন্দুস্তান টাইমস অব ইনডিয়ার খবরে জানা গেছে, ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া ভোগ ম্যাগাজিনের মার্চের সংখ্যায় প্রচ্ছদকন্যা হয়েছেন। দু-এক দিনের মধ্যেই সংখ্যাটি বাজারে আসবে। এর প্রচ্ছদে তাকে সত্তর দশকের রূপে দেখা যাবে। সাদা-কালো পশমি জ্যাকেট পরিহিত ব্যান্ডকাট চুলে তাকে বেশ আকর্ষণীয় লাগছে।

এ প্রসঙ্গে ম্যাগাজিনটির মুখপাত্র জানান, ম্যাগাজিনের এবারের সংখ্যায় চমক আনতেই ঐশ্বরিয়া কে কভার গার্ল হিসেবে বেছে নিয়েছি। এতদিন সবাই তার মুটিয়ে যাওয়া শরীর দেখেছেন। কিন্তু আমাদের ম্যাগাজিনের প্রচ্ছদে দর্শকরা নতুন এক ঐশ্বরিয়াকে আবিষ্কার করতে পারবেন।

সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে ঐশ্বরিয়া রাই বচ্চন জাজবা ছবির শুটিং করছেন। তাছাড়া সম্প্রতি করন জোহরের নতুন প্রজেক্ট ইয়ে দিল হ্যায় মুশকিল ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর ও আনুষ্কা শর্মা।

নির্বাচনী পরীক্ষায় ফেল করলে চূড়ান্ত পরীক্ষায় বাধা নয়

s s cনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে দিতে বলেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করে দেশের সব বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে।

নির্বাচনী পরীক্ষায় (টেস্ট) অকৃতকার্য হলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে কোনো বিধি নিষেধ না থাকলেও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় শতভাগ পাস দেখানোর জন্য এক বা একাধিক বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা আটকে দিত।

এছাড়া অসুস্থতা, প্রাকৃতিক দুযোগ বা দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী পাবলিক পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে নির্বাচনী পরীক্ষার আয়োজন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে তাকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।

পরীক্ষার্থীরা প্রাক-নির্বচনী পরীক্ষায় ‘খারাপ ফল’ করলে তা বিশ্লেষণ করে তাদের সতর্ক করতেও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া দুর্বল ও পিছিয়েপড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে বলা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যদকে প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফলের এক মাসের মধ্যে সভা করে শিক্ষকদের কর্মদক্ষতার মূল্যায়ন এবং প্রয়োজনে পুরস্কার ও তিরস্কার করতে বলেছে মন্ত্রণালয়।

এছাড়া একাডেমিক সুপারভাইজরকে উপজেলা পর্যায়ে বিষয়গুলো পরিবীক্ষণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠনের ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের দায়িত্বাধীন বিষয়ের কর্মদক্ষতা মূল্যায়ন করে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানাবেন। আর জেলা শিক্ষা কর্মকর্তা তা সমন্বিত আকারে শিক্ষা বোর্ডে পাঠাবেন।

এই আদেশের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ‘বিধি অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

খালেদাকে গ্রেফতার করলে সংকট বাড়বে: ক্রাইসিস গ্রুপ

icgবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বাংলাদেশের রাজনৈতিক সংকট গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।

বিদ্যমান ও সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি নিয়ে সোমবার প্রকাশিত সংস্থাটির মাসিক বুলেটিনে এভাবে সতর্ক করে দেয়া হয়। এতে ফেব্রুয়ারি মাসের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বজুড়ে সংঘাত বন্ধের সঙ্গে যুক্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি স্বাধীন, অলাভজনক, বেসরকারি সংস্থা। চারটি মহাদেশের সংকট-আক্রান্ত ৬০টি দেশ ও ভূখণ্ড নিয়ে তারা কাজ করে। সংকট নিরসন ও তা ঠেকাতে সংস্থাটি মাঠপর্যায়ে বিশ্লেষণ ও উচ্চপর্যায়ের অ্যাডভোকেসি করে থাকে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এই বুলেটিনে বাংলাদেশকে সংঘাতের ঝুঁকির সতর্কতার দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তালিকার অন্য দেশটি ইয়েমেন।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে। সহিংসতায় দেশটির স্থিতিশীলতা হুমকির মুখে। বিএনপির নেতৃত্বে জানুয়ারি থেকে দেশব্যাপী সরকারবিরোধী সহিংস আন্দোলন ও অবরোধে শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ।

দুর্নীতির মামলায় হাজিরা না দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এই পরোয়ানা বাস্তবায়িত হলে বাংলাদেশে সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাংলাদেশের রাজনৈতিক সংকট গুরুতর হয়ে উঠতে পারে। উত্তেজনা কমাতে সরকার ও বিএনপি জরুরি ভিত্তিতে উদ্যোগী না হলে এই সংকট গুরুতরভাবে দেশটিতে অস্থিতিশীল করে তুলতে পারে।

বুলেটিনে বলা হয়, বিএনপি-জামায়াতকে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট নিরসনের দাবি জানিয়ে আসছে সুশীল সমাজ। অর্থনীতির ওপর এই সংকটের নেতিবাচক প্রভাবের কথা বলে তারা সমালোচনা করছে।

খ্যাতিমান আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধির সমন্বয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসতে বলেছে তারা। গত মাসে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গঠনমূলক সংলাপের জন্য হাসিনা ও খালেদার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি-জামায়াত নির্মূলে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে

gazi26বিএনপি ও জামায়াতকে নির্মূল করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ ওই সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে গাজী বলেন, ‘সরকার বিএনপি ও জামায়াতের ওপর স্টিমরোলার চালাচ্ছে। গত দুই মাস ধরে সরকার বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও জেলা কার্যালয়সহ খালেদা জিয়ার কার্যালয় অকার্যকর করে রেখেছে।’

সংবাদ সম্মেলনে লেখক অভিজিৎ রায়ের হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান গাজী। হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আদালতগুলো সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হয়ে গেছে বলে মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফর উল্ল্যাহ চৌধুরী।

তিনি বলেন, খালেদা জিয়ার বিচারই যদি হবে তবে বকশীবাজার মাঠে কেন? ওখানে তো সেনা আইনে বিডিআর বিদ্রোহের বিচার হয়। খালেদা জিয়ার বিচার কেন সেখানে হবে? আসলে সরকার এর মাধ্যমে একটি ভীতি ছড়ানোর চেষ্টায় আছে।

মোবাইলে কথোপকথন ফাঁসের পর ডাকসু থেকে মাহমুদুর রহমান মান্নার নাম মুছে ফেলার নিন্দা জানান তিনি। তিনি বলেন, অপরাধ করেছে ছাত্রলীগ। একজন মোবাইলে কথা বলতেই পারে। তাই বলে ছাত্রলীগ তার নাম মুছে দিতে পারে না। বাকশাল গঠনের জন্য আমরা শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলতে পারি না। কারণ মুক্তিযুদ্ধে তার অবদান ছিল। তেমনি ছাত্র আন্দোলনে মান্নারও অবদান আছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম প্রমুখ।

বুধবার কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বুধবার সাক্ষাৎ করবেন পাঁচ সদস্যের আইনজীবী দল।

আইনজীবী শিশির মো. মনির মঙ্গলবার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কাkamruzzamanরাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন ৫ সদস্যের আইনজীবী দল।

শিশির মো. মনির ছাড়া অপর আইনজীবীরা হলেন—এ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।

এর আগে ২১ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন এই আইনজীবী প্রতিনিধি দল।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওইদিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।