শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বকশীবাজারে চার স্তরের নিরাপত্তা

bokshibazarগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত জজকোর্ট এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এ উপলক্ষে পুলিশ, র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি।

লালবাগ পুলিশের এডিসি আবিদা সুলতানা  জানিয়েছেন, আদালতে খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

রাজশাহীতে ১৫টি ককটেল উদ্ধার

cocktel26রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

বুধবার ভোরে নগরীর মতিহার থানার কাটাখালি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চলমান হরতাল ও অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ককটেলগুলো মজুদ করা হয়েছিল।

বিয়ের আগে কিছু বিষয় খোলাসা করে নিন

life4আপনি কী খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? তাহলে নিশ্চিতভাবেই আপনি অনেক ব্যস্ত। দাওয়াত, শপিং, হানিমুন— ভাবনার শেষ নেই। হয়ত হবু সঙ্গীর সঙ্গে এ সব বিষয়ে কথাও বলছেন প্রতিদিন। কিন্তু দাম্পত্য সম্পর্ক নিয়ে কয়েকটি বিষয় আলোচনা করতে ভুলে যাচ্ছেন!

দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখতে দুজনের বোঝাপড়া অনেক জরুরি। আর তাই বিয়ের আগেই বিশেষ কয়েকটি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন। এতে দুজনেরই মঙ্গল হবে।

খরচাপাতি নিয়ে কথা : সংসারে টাকা-পয়সা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্য জুটির মধ্যে টাকা পয়সা নিয়ে মতভেদ একসময় বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে। তাই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করুন। যৌথ নাকি একক এ্যাকাউন্ট, মাসিক বাজেট ও খরচ-সঞ্চয় সব বিষয়ে কথা বলুন। দাম্পত্য জীবনের সুখ বাড়াতে চাইলে ‘আমরা’কে প্রাধান্য দেওয়াটা শ্রেয়।

যৌথ নাকি একক পরিবার : বিয়ের পরে অনেক মেয়েই যৌথ পরিবারে থাকতে চান না। এ সব ঝামেলা এড়াতে বিয়ের আগেই সঙ্গীকে নিজের মতামত জানিয়ে দিন। এ ছাড়াও ছেলেদের ক্ষেত্রে পরিবারের সাহায্য ছাড়া স্ত্রীর ভরণ-পোষণ সম্ভব কিনা তাও আলোচনা করে নেওয়া উচিত। অনেক সময় চাকরিজীবী নারী নিজের মা-বাবাকে সাহায্য করেন। হবু বরের সঙ্গে বিষয়টি আলোচনা করে নেওয়া ভাল।

দুই থেকে তিন : শিশুরা খোদার উপহার। কিন্তু এর মানে এই নয় যে সবাই বিয়ের পর পরই বাচ্চা নিতে আগ্রহী। এ বিষয় নিয়ে আলোচনা করে নেওয়াই ভাল, যাতে পরস্পরের ইচ্ছা সম্পর্কে অবগত থাকতে পারেন। এ ছাড়াও কয়টি সন্তান নিতে চান, এটাও আলোচনা করে রাখা ভাল।

যৌনজীবন নিয়ে আলোচনা : দাম্পত্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হল যৌনজীবন। এ বিষয়ে আগে কথা বলে নিতে পারেন। এতে পরস্পরের মনের সূক্ষ্ম বিষয়গুলো জেনে নেওয়া যায়। একটি দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের জন্য এ ধরনের আলোচনা অত্যাবশ্যক।

গৃহস্থালির কাজকর্ম : বর্তমানে বেশীরভাগ দাম্পত্য জুটিই কর্মজীবী। তাই এ ক্ষেত্রে একা নারীর পক্ষে গৃহস্থালির সব কাজ করা সম্ভব নয়। পুরুষকেও সমান তালে এগিয়ে আসতে হয়। ভাল হয় যদি নিজেরা কাজ ভাগাভাগির সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভব হলে দুজনের অফিস টাইমও ব্যালেন্স করে নিতে পারেন।

উপরের বিষয়গুলো ছাড়াও দাম্পত্য জীবনে ঝামেলা সৃষ্টি হওয়ার মতো যে কোনো বিষয় সম্পর্কে বিয়ের আগেই কথা বলে নেওয়া ভাল। ভুল করেও ভাববেন না, আগে বিয়েটা হোক তারপর সব দেখা যাবে। মনে রাখতে হবে, বিয়ে ওয়ানডে বা টি-টুয়েন্টি ম্যাচ নয়, এটা একটা লাইফটাইম সম্পর্ক।

রাশিয়ার অবস্থা উদ্বেগজনক, মন্তব্য ওবামার

obama21গত কয়েক বছরে রাশিয়ায় নাগরিক অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা বহু বছর পিছিয়ে গিয়েছে। গত শুক্রবার রাতে রাশিয়ার প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা বরিস নেমস্তভ মস্কোর রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে খুন হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০০৯ সালে মস্কোয় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই তার নেমস্তভের সঙ্গে দেখা হয়। ওবামার কথায়, “ঠিক কী হয়েছে, আমি জানি না। কিন্তু রাশিয়ায় সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা বা সাধারণ নাগরিক অধিকারে বারবার হস্তক্ষেপ করা হচ্ছে। দশ বছর আগেও কিন্তু এমন ছিল না।”

মঙ্গলবার মস্কোর সাখারভ সেন্টারে নেমস্তভকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বহু মানুষ। ছিলেন প্রাক্তন রুশ প্রধানমন্ত্রী মিখাইল কাসইয়ানভ, উপ-প্রধানমন্ত্রী আর্কাডি দরকোভিচ, প্রধানমন্ত্রীর মুখপাত্র নাতালিয়া টিমাকোভা এবং প্রাক্তন অর্থমন্ত্রী আলেক্সি কুদরিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেমস্তভের মাকে চিঠি লিখে আশ্বাস দিয়েছেন যে, খুনের ঘটনার প্রকৃত তদন্ত হবে।

প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে পাঁচ ফুট ন’ইঞ্চি উচ্চতার এক ব্যক্তির খোঁজ চালাচ্ছেন। খুনের ঘটনার সময় যার পরনে ছিল নীল জিন্স এবং বাদামি রংয়ের সোয়েটার। গোয়েন্দাদের দাবি, এই হত্যা পূর্বপরিকল্পিত এবং হত্যাকারী আগে থেকেই জানত যে নেমস্তভ সে সময় কোথায় থাকতে পারেন।

হামলার সময় নেমস্তভের সঙ্গে ছিলেন তার বান্ধবী, ২৩ বছরের ইউক্রেনীয় মডেল আনা দুরিত্স্কায়া। তিনি সোমবারই কিয়েভ ফিরে গিয়েছেন। তার মায়ের অভিযোগ, মস্কো তার মেয়েকে ক্রমাগত মানসিক চাপ দিচ্ছে।

চাঁপাইনবাবনগঞ্জে ৯ টি ট্রাকে আগুন

চাঁপাইনবাবগঞ্জের কানষাট এলাকার কয়লাবাড়িতে ৯ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মতিউর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

khaledaনিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আজ (বুধবার) আদালতে যাচ্ছেন না। ২৫ ফেব্রুয়ারি জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও জামিন বহাল রাখার আবেদন করেছেন তার আইনজীবীরা। একই সঙ্গে এ মামলায় তারেক জিয়ার শরীরে আদালতে হাজিরের বিষয়ে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বুধবার সকালে এ বিষয়ে আবেদন করেন খালেদার আইনজীবীরা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মঙ্গলবার শুনানির দিন ধার্ য ছিল।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারির পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ মানুষের মধ্যে চলছে উত্তেজনা।

খালেদা জিয়ার বুধবার আদালতে হাজির হওয়া-না হওয়া সম্পর্কে তার আইনজীবী মাসুদ আহমেদ বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাতে কিছু ভুলত্রুটি রয়েছে। সেগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে।

আইনজীবী আরো বলেন, দেশে এখন রাজনৈতিক কর্মসূচি চলছছে। তাতে খালেদা জিয়ার নিরাপত্তার সংকট রয়েছে। নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল তিনি আদালতে হাজির হবেন। খালেদার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

মাসুদ আহমেদ আরো জানান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যানলয়ে চেহলামের আয়োজন করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া না-হওয়া কিংবা গ্রেফতারি পরোয়ানা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা গেছে। বুধবার সকাল থেকে অন্যান্য দিনের চেয়ে রাজধানীতে যানবাহন চলাচল কম চলছে।

রাজধানীতে বিএনপি-জামায়াতের ৯ জন আটক

রাজধানীতে বিএনপি, জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদের মধ্যে বিএনপির আটজন, জামায়াতের একজন রয়েছেন।

বুধবার ডিএমপি থেকে পাঠানো এক খুদে বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে।

দোল কাটাতে দেবের সঙ্গে নুসরত

nusratটলিউড সুপারস্টার দীপক অধিকারী দেবের সঙ্গে এবারের দোল কাটাবেন টলিউড সুন্দরী নুসরত জাহান। পরিচয় খোকা-৪২০ ছবির সেট থেকে। তারপর থেকেই নাকি দেব আর নুসরতের সম্পর্ক অনেকটা তু তু মে মে।

তবে এই ঝগড়া বড়ই অম্ল-মধুর। তাইতো এই বসন্তে বাকি সবাইকে পেছনে ফেলে খোকাবুবুকেই আবির রঙে রাঙিয়ে তুলতে চান, এই টলিউড সুন্দরী।

নুসরত জানিয়েছেন, এই বছরের দোলটা আমি দেবের সঙ্গেই উদযাপন করতে চাই। সারা বছরে যেভাবে দেব আমার লেগ পুল করতে থাকে, তার শোধটা আমি এইদিনই নিতে চাই। রঙ মাখিয়ে দেবকে ভূত করাটাই এই হলিতে আমার কাজ।

আট হাজারি ক্লাবে বুম বুম আফ্রিদি

afridii.jpgfপাকিস্তানের শহিদ আফ্রিদি মানেই ব্যাটিং তাণ্ডব। চার-ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের হতাশায় ফেলাই তার ব্যাট হাতে কাজ। এজন্য অলরাউন্ডার হয়েও বুম বুম আফ্রিদি হিসেবেই ক্রিকেট পাগলদের হৃদয়ে স্থান পেয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে চতুর্থ কোনো ব্যাটসম্যান হিসেবে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করলেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে এ তালিকায় শীর্ষে আছেন ইনজামাম-উল হক।

৩৯৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৬৬ ইনিংস খেলে ৮ হাজার রান পূর্ণ করেন আফ্রিদি।

৬টি শতক ও ৩৯টি অর্ধশতকের মালিক আফ্রিদি এ পর্যন্ত ৩৪৬টি ছয় হাঁকিয়ে এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন।

এছাড়া ৮ হাজার রানের পাশাপাশি ৩৯৩টি উইকেটও শিকার করেছেন আফ্রিদি। এ কৃতিত্বের একমাত্র মালিক ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

তবে ৩৫তম জন্মদিন (০১ মার্চ) আশানুরুপভাবে উদযাপন করতে পারেননি তিনি। নিজেদের সে ম্যাচে (০১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে খেলতে নেমে শুন্য রানেই ফিরে যান পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান ‘বুম বুম আফ্রিদি’। ফলে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করতে আরও এক ম্যাচ অপেক্ষা করতে হলো আফ্রিদিকে।

ভিকারুন্নেসার সামনে দৃর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

cocktelরাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।