সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বেইজিং থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনে চার দিনের সরকারি সফর শেষে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি চিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হং লেই।

এদিন সকালে বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, তার পর তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। শির সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেনশিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

জলবিদ্যুৎ, বন্যা মোকাবেলা ও দুর্যোগ হ্রাস, নদী খনন এবং পানিসম্পদ উন্নয়নের মতো বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারেও ‘একমত হয়েছে’ বাংলাদেশ ও চীন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে, যা অনেক ইতিবাচক ফলাফল এনেছে। চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে।
আমাদের শিল্প ব্যবহারের বেশির ভাগ পণ্য আসে চীন থেকে।

ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি আশা করেন, আরো চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে একটি ‘বৃহত্তর বাজার উন্মুক্ত’ করবেন।

যমুনা সেতু‌তে ২৪ ঘণ্টায় ৯১৬১ মোটরসাইকেল পারাপার

ঢাকা-টাঙ্গ‌াইল-যমুনা সেতু মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ নেই। অনেক অং‌শে ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়‌ক। ফ‌লে এবার ঈদযাত্রায় স্ব‌স্তি মি‌লে‌ছে উত্তরের মানু‌ষের। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দি‌য়ে ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হ‌য়ে‌ছে।
এর বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

এতে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১‌টি, গণপ‌রিবহন ১২ হাজার ৬৭৫‌টি ও ট্রাক পারাপার হ‌য়ে‌ছে ৯ হাজার ২২৬‌টি।

এদি‌কে মহাসড়‌কে গণপরিবহ‌নের সংক‌টে ঈদে ঘ‌রে ফেরা মানুষজনের ভরসা খোলা ট্রাক ও পিকআপ। এতে ঝুঁকি থাক‌লেও বাধ‌্য হ‌য়ে যে‌তে হচ্ছে যাত্রী‌দের।
ত‌বে বরাবরের মতোই বাড়‌তি ভাড়া নেওয়ার অ‌ভি‌যোগ যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কের সা‌র্ভিস লেন খু‌লে দেওয়ায় চার‌লে‌নের সু‌বিধা পাওয়ায় যানজটের সৃ‌ষ্টি হয়‌নি।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, মহাসড়‌কে প‌রিবহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে কোথাও যানজট বা চাপ নে‌ই।

মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে তিনি ছিলেন না লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন তিনি। এরই মধ্যে মায়ামির অনুশীলনেও ফিরেছেন।

শনিবার তাদের লড়াই ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে।
ম্যাচের আগে আশার কথা শোনালেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ‘লিও ভালো আছে, ঠিকভাবেই সব কিছু করছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচের রোস্টারে তার নাম থাকবে।’

শুরুর একাদশে মেসিকে নামানো হবে কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি কোচ।

সর্বশেষ গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এর পর থেকে আর মাঠে দেখা যায়নি তাকে।

মেজর লিগ সকারে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

জোভানের সঙ্গী এবার কলকাতার অভিনেত্রী, আসছে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’

সাত বছর আগে নির্মিত হওয়া ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি কিস্তি এসেছে পর্যায়ক্রমে। সর্বশেষ কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপর দর্শক চাহিদায় এবারের ঈদে নতুন রূপে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। ইতিমধ্যে নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে।

এর মধ্যে নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে দেখা গেছে কলকাতার ‘ফুলকি’ ধারাবাহিকের অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে।

‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি মুক্তির আগেই জানা গেছে এটিরও পরবর্তী কিস্তি আসতে যাচ্ছে। নির্মিত হবে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’, যেটিতে দিব্যাণী মণ্ডলকে দেখা যাবে বেশ বড় ভূমিকায়। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

তিনি বলেন, ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে কোনো একটি বিষয় ঘিরে দিব্যাণীর আগমন। তবে তার মূল ভূমিকা দেখা যাবে পরবর্তী কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’-তে।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে জোভান-মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, কিংকর আহসান, সহিদ উন নবী, মেধা, স্বর্ণা প্রমুখ।

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত ২৫

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় চারজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। হামলার ফলে বহুতল ভবন, একটি হোটেল, সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িঘরে আগুন ধরেছে।

অঞ্চলটির আঞ্চলিক প্রধান সের্হি লিসাক বলেন, ‘শুক্রবার গভীর রাতে হামলার পর একটি রেস্তোরাঁ কমপ্লেক্স এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগেছে।’ তিনি আরো বলেন, ‘শত্রুরা শহরে ২০টিরও বেশি ড্রোন পাঠিয়েছে এবং এর বেশির ভাগই গুলি করে ভূপাতিত করা হয়েছে।
’ উদ্ধারকারী দল একটি হোটেল এবং রেস্তোরাঁ কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

রাজধানী কিয়েভসহ আরো বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে বিমানের সাইরেন বাজতে শোনা গেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম বেলগোরোড অঞ্চলে তিনটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন। যদিও এর আগে রাশিয়া সম্মত হয়েছিল যে, ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করবে না।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত, যাতে তারা আরো যোগ্য সরকার নির্বাচন করতে পারেন। এটিকে কিয়েভ সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার জন্য ক্রেমলিনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এ জন্য ইউক্রেনের মিত্ররা ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রেমলিন এবং কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের বিমান হামলা জোরদার করেছে।

সূত্র : বিবিসি

বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা।

স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই।
আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ করে তিনি বলেন, যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।

প্রধান উপদেষ্টা বলেন, কল্পনা যেকোনো কিছু থেকে বেশি শক্তিশালী। তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।

নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

মধ্য-উত্তর নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিরা ১০ জনকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে। এই অঞ্চলটিতে নিয়মিতভাবে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় ঘটনা ঘটে।

প্লেটো রাজ্যে অবস্থিত রুউই গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
রাজ্যটি দেশের বেশিরভাগ মুসলিম-অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান-অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন এএফপিকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সম্প্রদায়ের ভেতরে এসে এলোপাতাড়িভাবে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমি আপনাকে ঠিক বলতে পারছি না কেন আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’

জোশুয়া মারেন নামে একজন গ্রামবাসী কর্তৃপক্ষকে তাদের উদ্ধারে নিরাপত্তা কর্মীদের পাঠানোর আহ্বান জানিয়েছেন। প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো শুক্রবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নিহতদের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘পুলিশ কিছু অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীর বৃহস্পতিবার রুই গ্রামে আক্রমণের খবর পায় এবং সশস্ত্র দুষ্কৃতীরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে।
’ তিনি বলেন, ‘এ ঘটনায় একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যবশত প্রাণ হারান, অন্যরা বিভিন্ন মাত্রায় আহত হন।’

দেশের নিরাপত্তা বাহিনীকে এ জঘন্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজ্যের তথ্য কমিশনার জয়েস রামনাপ। ২০২৩ সালের ক্রিসমাসে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান গ্রামে রক্তাক্ত হামলায় প্রায় ২০০ জন নিহত হওয়ার পর থেকে রাজ্যে উত্তেজনা বেড়েছে। গত বছরের মে মাসে ওয়াসে শহরে প্রায় ৪০ জন নিহত হয় এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।

সূত্র : এএফপি

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

ডিবিপ্রধান বলেন, এ ছাড়া অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে। ঈদ উপলক্ষে বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী।
ঈদ-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।

এ সময় বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়েও কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।

প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা বিজয়ের

চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন।

বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।

সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।

এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!

বলিউড সংবাদমাধ্যম বলছে, মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়।
হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাত পাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাগবিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি।

যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রাভিনা ট্যান্ডনকন্যা রাশা থাডানির হলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে অপরের হাত ধরে বেরোননি।
সেখান থেকেই বিচ্ছেদের জল্পনায় সিলমোহর বসে।

বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন: ট্রাম্প

বিশ্বশান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা দরকার বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এ বক্তব্যের মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে নেজ দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আরো বাড়িয়ে তুললেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শান্তির কথা বলছি না। আমরা বিশ্বশান্তির কথা বলছি।
আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি।’

গতকাল শুক্রবার গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশদের মধ্যে উত্তেজনার পর এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয়। পরামর্শ না করেই মূল ভ্রমণ পরিকল্পনা করায় গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশরা ক্ষুব্ধ হয়েছিলেন।

পৌঁছানোর পরপরই ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন এবং বলেছেন, ‘আর্কটিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী আমরা এবং যদি আমেরিকা এই অঞ্চলে নেতৃত্ব না নেয় তবে, চীন বা রাশিয়ার মতো শক্তিগুলো তা করবে ‘

ভ্যান্স বলেন, ‘আমরা গ্রিনল্যান্ডের জনগণের সমালোচনা করছি না। আমার মনে হয়, তারা অসাধারণ মানুষ এবং এখানে তাদের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের সমালোচনা আসলে ডেনমার্কের নেতৃত্বের বিরুদ্ধে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে ও সেখানকার নিরাপত্তায় কম নজর দিয়েছে। এটির অবশ্যই পরিবর্তন করতে হবে।
আর যুক্তরাষ্ট্রের নীতি হলো, এটি পরিবর্তন করা।’

আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ ভূখণ্ডে ভ্যান্স এমন এক সময়ে ভ্রমন করছেন, যখন ট্রাম্প বারবার বলে আসেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোনো না কোনোভাবে ডেনমার্কের নিয়ন্ত্রিত খনিজ সমৃদ্ধ অঞ্চলটি নিয়ন্ত্রণ করা। এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নর্ডিক দেশটির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

সূত্র : আলজাজিরা