শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

খালেদার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত

enu15খালেদার জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যায়িত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তার (খালেদা জিয়া) সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করা।

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউর কর্নেল তাহের মিলনায়তনে শনিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে।

ইনু বলেন, জঙ্গি নেত্রী খালেদা জিয়া ও তার দোসরদের রেহাই দেওয়া হলে তাদের হাতে ইতিহাস হত্যার লাইসেন্স তুলে দেওয়া হবে। তারা যদি সুযোগ পায় তবে ইতিহাস আগুন দিয়ে পুড়িয়ে দিবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য এ সময় সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে চলমান যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে তা শুধু দুই নেত্রীর দ্বন্দ্ব নয়। এটা হল বাংলাদেশ ও গণতন্ত্রের সঙ্গে আগুন সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী রাজাকারদের দ্বন্দ্ব। তাই এই আগুন সন্ত্রাসীদের কোন সুযোগ দেওয়া যাবে না। তারা সুযোগ পেলে দেশের গণতন্ত্র ও বাংলাদেশকে পোড়াবে।

জাসদ সভাপতি বলেন, যারা বঙ্গবন্ধু ও ৭ মার্চকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। জঙ্গি নেত্রী খালেদা জিয়া ও তাদের দোসর জামায়াত ৭ মার্চকে অস্বীকার করে। কিন্তু এই আগুন সন্ত্রাসীদের মিথ্যা আবর্জনার তলে বাংলাদেশের ইতিহাস ঢাকা পড়বে না।

সভায় আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

রাবি শিক্ষক শফিউল হত্যার সন্দেহে সেই রেশমা আটক

shofiullরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নাসরিন আক্তার রেশমাকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর মেহেরচন্ডি এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) ইফতেখায়ের আলাম জানান, রেশমা ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এর আগে র্যা বের হাতে গ্রেফতার হওয়া ঠিকাদার আব্দুস সামাদ পিন্টুর স্ত্রী।

রেশমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার হিসেবে কর্মরত আছেন। হত্যার কিছুদিন আগে রেশমার সঙ্গে ড. শফিউলের বাকবিতন্ডা হয়। সেই থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে রেশমার সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করে আসছিলো গোয়েন্দা পুলিশ।

এর আগে, ২০১৪ সালের ১৫ নভেম্বর রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন। হত্যার দুই মাস পর হয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে তদন্তের দায়িত্বভার নগর গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।

শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় র্যা ব রাজশাহী ও ঢাকা থেকে ছয়জনকে গ্রেফতার করে। তারা র্যা বের কাছে এ হত্যার দায় স্বীকার করে। তবে নভেম্বরে ছয়জনকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করে তারা। ফলে নতুন কোনো তথ্যই উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত ওই ছয় জনের মধ্যে রেশমার স্বামী আব্দুস সালাম পিন্টুও ছিলো।

প্রথমবারের মতো তথ্য ও প্রযুক্তি বিভাগ পরিদর্শনে যাচ্ছেন প্রধামন্ত্রী

hasina1গত পাঁচ মাস ধরে মন্ত্রী শুন্য রয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দেশের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রীর মাধ্যমেই বাস্তবায়িত হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম। কিন্তু কেমন চলছে সচিবলায়ের বাইরে আগারগাঁওয়ে স্থাপিত মন্ত্রণালয়স্থ তথ্য ও প্রযুক্তি বিভাগের কাজ। তা দেখতেই আগামী ১৫ মার্চ প্রথমবারের মতো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রীত্বপদ শুন্য থাকায় রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩(৪) অনুযায়ী গত ৫ মাস অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধামন্ত্রী এ দিন বৈঠক করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের কার্যক্রমের বিস্তারিত বিষয় তুলে ধরে আগামীতে কাজ আরও গতিশীল ও সফলতা আনতে প্রধানমন্ত্রীর পরামর্শ চাওয়া হবে বলে জানিয়েছেন গত সপ্তাহে ভারপ্রাপ্ত থেকে পদন্নোতি প্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতিমধ্যে নানা প্রস্তুতি আয়োজন শুরু করেছে আইসিটি বিভাগ। অভ্যন্তরীণ মিটিংয়ের মাধ্যমে সব ডকুমেন্ট কম্পাইল করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নামে মন্ত্রণালয় গঠন করে সরকার। এর আওতায় রাখা হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ। আর এ মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পান টাঙ্গাল থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। তবে গত বছর আক্টোবরে বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদের (১) দফার (গ) উপ-দফা অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মন্ত্রীত্ব পদ হারান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই মন্ত্রী।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল।

ফের ১০ দিনের রিমান্ডে মাহমুদুর রহমান মান্না

manna25রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার মান্নাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা একটি মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।

বাংলাদেশ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ভাইবারে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গুলশান থানায় ২৪ ফেব্রুয়ারি ওই মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

ওইদিনই সকাল ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র‌্যাব-২ মাহমুদুর রহমান মান্নাকে আটক করে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মধ্যকার ফোনালাপ এবং মান্না ও অজ্ঞাত এক ব্যক্তির ফোনালাপের দু’টি অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই মান্নাকে নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

‘জরুরি অবস্থা জারি করে হরতাল- অবরোধ অবৈধ করা উচিত’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘‘পরীক্ষার সময় জরুরি অবস্থা জারি করে হরতাল ও অবরোধ অবৈধ করা উচিত। পরীক্ষা নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নিতে হবে। এটা সবাই ইতিবাচক হিসেবে দেখবেন। সেটা সবার জন্য মঙ্গল হবে।’’

শনিবার সকালে এসএসসি পরীক্ষা চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘‘পরীক্ষা চলাকালীন বিএনপি বার বার হরতাল ডেকেছে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষার সময় জরুরি অবস্থা জারি করে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা করলে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাসহ সবার জন্য মঙ্গল হতো’’।

রোববার সকাল থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

hortal30রোববার সকাল ৬টা থেকে আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আজ শনিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘসহ সব বিশ্বসংস্থা ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ সব উন্নত রাষ্ট্র এবং সব আন্তর্জাতিক মহলের স্বীকৃতিবিহীন একটি প্রহসনমূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছে।

শতকরা ৯৫ ভাগ ভোটারবিবর্জিত স্বঘোষিত স্বৈরাচারী সরকার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় টিকে থাকার মহড়া দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সংসদ, আইন-আদালত, প্রশাসনসহ সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে পদদলিত করে রাষ্ট্রকে এক ব্যক্তির হুকুমের দাসে পরিণত করতে চায় আওয়ামী লীগ।

স্বাধীনতা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে নির্মূল করে আওয়ামী লীগই একদলীয় স্বৈরতন্ত্র প্রচলন করেছিল।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার এবং বাক-ব্যক্তিস্বাধীনতা হরণের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস। মৌলিক ও মানবাধিকার হরণ ও গণমাধ্যমের কণ্ঠরোধের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস।

তিনি আরো বলেন, বিরোধীদল ও ভিন্নমতের বিনাশে রক্ষীবাহিনীর গণহত্যার ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাকশালী শাসনের পুরনো মডেলের নুতন সংস্করণই বর্তমান আওয়ামী লীগের শাসকগোষ্ঠী অনুসরণ করে যাচ্ছে হত্যার রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে।

বি.চৌধুরীর চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব

bchow26সাবেক রাষ্ট্রপ্রতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব দিয়েছেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত  সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।

প্রস্তাবগুলো হলো, প্রথমত: বর্তমান রাষ্ট্রপ্রতির অধীনে একটা জাতীয় সরকার গঠন, যারা নবম জাতীয় সংসদে সদস্য ছিলো  তারা জাতীয় সরকারে মন্ত্রী হতে পারবে কিন্তু নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারবে না।

দ্বিতীয়ত: সরকার প্রতিষ্ঠার পর প্রথম কাজ হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে।

তৃতীয়ত: এই নির্বাচন হতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে।

বি চৌধূরী বলেন, দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায় আছে, যে দেশেয় ৯০ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে তাদেরকে ঠেকিয়ে রেখে কেউ টিকতে পারবে না।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাথেন, ড্যাবের সভাপতি ড. আজিজুর হক, ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ

অভিজিৎ হত্যায় সন্দেহভাজনদের গ্রেফতার করা হবে

assaduuuলেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শনিবার দুপুরে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রধান সন্দেহভাজন ফারাবী ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্দেহভাজন আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন অংশ নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে এফবিআইয়ের সদস্যরা যৌথভাবে কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোপূর্বে অনেক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন। অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্যও তারা উন্মোচন করতে সফল হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যাদের সন্দেহ করা হচ্ছে, তাদের গ্রেফতার করে অভিজিৎ হত্যার বিচার নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী জানান, অভিজিৎ হত্যার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তে পুলিশের যুগ্ম কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এফবিআই প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, অভিজিৎ রায় মার্কিন নাগরিক হওয়ায় এফবিআই বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তারা এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থাও অন্য দেশে গিয়ে বিভিন্ন তদন্ত কাজ করেছেন। এফবিআই আসায় আমাদের তদন্ত আরও সহজ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

‘অবৈধভাবে ক্ষমতায় যেতেই এই সহিংসতা’

abdul mannanদেশে কোনো রাজনৈতিক সংকট চলছে না উল্লেখ করে অবৈধভাবে ক্ষমতায় যেতে সহিংসতার মতো অবৈধপন্থা বেছে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান।

শনিবার রাজধানীর হোটেল লেক শো’রে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (আরএটিআরআই) আয়োজিত ‘সহিংসতা, জঙ্গিবাদ, সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদার সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএটিআরআই’র নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) একে মোহম্মদ আলী শিকদার।

চলমান সহিংসতা শিক্ষার ক্ষতি হচ্ছে উল্লেখ করে অধ্যাপক আবদুল মান্নান বলেন, শিক্ষার্থীরা যদি সঠিকভাবে শিক্ষিত হতে না পারেন তা হবে বড় ধরনের ক্ষতি হবে। এটি যে কতবড় ক্ষতি তা বুঝতে আরো কয়েক বছর সময় লাগবে।

আলোচনা সভায় অংশ নিয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক মাকসুদ কামাল, ক্রিমিনোলজি বিভাগের ডিন ড. জিয়া রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আহিদুজ্জামান চাঁন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যপক ড. জিনাত হুদা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।

কূটনীতিক ও রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, আবু হেনা, শহীদুল হক জামাল, গোলাম মাওলা রনি ও বাসদের প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন।

ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মওলানা জিয়াউল হাসান, শোলাকিয়া ঈদগাহ ময়দানের পেশ ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসুদ প্রমুখ।

সাংবাদিক ও অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও অভিনেত্রী শমী কায়সার।

আইনজীবীদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট স ম রেজাউল করিম, এম এম আমিনুদ্দিন ও অ্যাডভোকেট মো. মহসিন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে রয়েছেন ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিউদ্দিন, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন,  বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ সহ-সভাপতি এসএম আসলাম সানি, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের বিশেষ উপদেষ্টা আব্দুল মতলুব আহমেদ, উইমেন চেম্বারের সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, বিজেএমইএ’র সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন ও আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।

এই গোলটেবিল আলোচনার মিডিয়া পার্টনার দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি, একাত্তর টেলিভশন ও এসএ টিভি।

১ এপ্রিল থেকেই শুরু এইচএসসি পরীক্ষা

nahid26পূর্বঘোষিত সময়সূচি অনুয়াযী ১ এপ্রিল থেকেই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ একথা জানিয়েছেন। অার পরীক্ষা শেষ হওযার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি। এরপরও চলতি মাসেই আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করব। এ ছাড়া পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা শত বাঁধা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ১ এপ্রিলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করব।’

এদিকে, শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশব্যাপী নির্বিঘ্নে এসএসসির বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে  প্রতিটি পরীক্ষা হরতালের কারণে পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।