শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

অভিজিৎ হত্যা তদন্তে এফবিআইয়ের সন্তোষ

monirul islamলেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে এফবিআই সন্তোষ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, তারা (এফবিআই প্রতিনিধি দল) আমাদের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আামাদেরকে আরও সহায়তা করবেন। প্রয়োজনে তারা আরও কয়েকদিন বাংলাদেশে অবস্থান করবেন।

রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে মনিরুল ইসলাম এসব কথা বলেন।

২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর জখম হন।

খুনের ঘটনায় অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেছেন। মামলায় তিনি কোনো আসামির নাম বা কোনো কারণ উল্লেখ করেননি।

গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সহায়তার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) চারা সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছে।

উত্তরে জাপার প্রার্থী বাবলু, দক্ষিণে মিলন

japaআসন্ন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত দুইজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টি সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন— দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল। দক্ষিণের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

রবিবার দুপুরে জাতীয় পার্টির যৌথসভা শেষে সাংবাদিকদের এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

যৌথ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

ঝরে গেল পেট্রোলবোমায় দগ্ধ আরও এক প্রাণ

burn8ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঝরে গেল পেট্রোলবোমায় দগ্ধ আরও এক প্রাণ। রবিবার বেলা ১২টার দিকে মারা যান চট্টগ্রামের সুভাষ সোম (৫৬)। এ নিয়ে ঢামেক হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা ১৫ জনের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, ওই ব্যক্তির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ১৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের টাইগারপাচ এলাকায় রাইডার পরিবহনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন সুভাষ সোম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সুভাষ সোম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাবরকুণ্ড গ্রামের মৃত বিরেন্দ্র কুমার সোমের ছেলে।

সুভাষের জামাতা রাজু চৌধুরী জানান, তার শ্বশুর ডবলমুড়িং এলাকায় থাকতেন ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পেট্রোলবোমায় দগ্ধ হন।

বিএনপি-জামায়াত একই মায়ের পেটের ভাই

mojammelবিএনপি-জামায়াত একই মায়ের পেটের দুই ভাই। তাই বিএনপি-জামায়াত এখন একটি জঙ্গি সংগঠন। এদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাতে জ্যাকসন হাইটস খাবার বাড়ি রেস্টুরেন্টের পালকী সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর আমেরিকা কী লাদেনের সঙ্গে সংলাপ করেছে? আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে প্রেসিডেন্ট ওবামা কী তাদের সঙ্গে বৈঠক কিংবা সংলাপ-সমঝোতা করেছে?

৫ জানুয়ারি নির্বাচনকে গ্রহণযোগ্য দাবি করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। বিএনপি অংশগ্রহণ না করায় কিছুটা অঙ্গহানি হয়েছে ঠিকই কিন্তু নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিদেশের মাটিতে অনেক ত্যাগ স্বীকার করেও গণতান্ত্রিক সরকারকে রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। এর জন্য ধন্যবাদ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, যা জাতিসংঘে একজন প্রতিনিধি হিসেবে আমি টের পাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকায় বাংলাদেশ আজ একটি রোল মডেল দেশে পরিণত হয়েছে। যারা ষড়যন্ত্র করছে তারা চাইছে জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধের মধ্য পুরো দেশের অর্জনকে নস্যাৎ করতে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠান গড়ায় রাত ১২টা পর্যন্ত।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে রাষ্ট্রদ্রোহী ও পলাতাক আসামী আখ্যা দিয়ে তাকে নিউইয়র্কে প্রতিহত করার ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

অনুষ্ঠানের একপর্যায়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা মুক্তিযোদ্ধা দাবিদার কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার : এরশাদ

ershaddএখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।

রাজধানী বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রবিবার দুপুরে দলটির যৌথ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, এখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার। আমি গুলি করে মানুষ হত্যা করি নাই। এখন কত নূর হোসেন, বিশ্বজিৎ মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না।

তিনি বলেন, গণতন্ত্র এখন কবরে, গণতন্ত্র এখন নির্বাসনে। আজ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিলাম।

নারী সমাজই পারবে দেশকে এগিয়ে নিতে

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সব সময়ই বৈরী পরিবেশে এগিয়ে যেতে হয়। যতই সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হোক না কেন, দেশ এগিয়ে যাবে। আর নারীসমাজই পারবে দেশকে এগিয়ে নিতে।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি আন্দোলন শুরু করেছে। তিনি (খালেদা জিয়া) পেট্রোল বোমা মেরে মানুষ মারার আন্দোলন করছেন। তিনি অন্তঃসত্ত্বা এক নারীকে মেরে ফেলেছেন। সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন।

সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নারীসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় ফেল করেছিলেন। এই কারণে তিনি কি আমাদের ছেলেমেয়েদের পাস করতে দেবেন না। তিনি ছেলে শোক ভুলে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছেন। তিনি আইন মানেন না, আদালত মানেন না, বিচার মানেন না। তার বিচার একদিন বাংলাদেশে হবেই। এতে কোনো সন্দেহ নেই।

কামারুজ্জামানের রিভিউ শুনানি সোমবার

kamruzzamanমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার শুনানির এ দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনটি দাখিল করেন কামারুজ্জামানের আইনজীবীরা।

দুপুরে চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন ধার্যের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষে কেউ আদালতে হাজির ছিলেন না। পরে শুনানির দিন ধার্যে আদেশের দিন রোববার ধার্য করে দেন।

মোট ৭০৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন আসামিপক্ষ।

রিভিউ আবেদন বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, রিভিউ আবেদন দাখিল হওয়ায় আপাতত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত থাকবে।

মাহবুবে আলম বলেন, আমি মনে করি না, রিভিউয়ে আপিল বিভাগের রায় পরিবর্তিত হবে। কারণ, চূড়ান্ত রায়ে অপরাধ যে হয়েছে ও তাতে আসামির দায় নিয়ে চার বিচারপতিই একমত হয়েছেন। একজন শুধু দণ্ডের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন।

রিভিউ শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেবেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

অন্যদিকে কামারুজ্জামানের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন রিভিউ দাখিলের পরে প্রেস ব্রিফিংয়ে জানান, আপিল মামলার রায়ে একজন বিচারপতি ফাঁসির আদেশের বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। তার পয়েন্টগুলো ধরেই আমরা রিভিউ আবেদনের শুনানি করবো।

কামারুজ্জামানের পক্ষে রিভিউ শুনানিতে নেতৃত্ব দেবেন তার এই প্রধান আইনজীবী।

খন্দকার মাহবুব বলেন, ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলাকালে চার্জশিটভুক্ত (ফরমাল চার্জ) দশজন সাক্ষীর বাইরে রাষ্ট্রপক্ষের নতুন তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। এটা আমার একটা বড় প্রশ্ন।

দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে রিভিউ নিষ্পত্তিতে তাড়াহুড়া না করতে ও সময় নিয়ে শুনানি গ্রহণ করতে বিচারপতিদের কাছে আবেদন জানান তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামান কারাগারে তার মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় জানার পর থেকে রিভিউ আবেদন করতে ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ হিসেবে ১৫ দিন পূর্ণ হওয়ার শেষ দিন ৫ মার্চই রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।

এর আগে ফাঁসির রায় কার্যকর হওয়া কাদের মোল্লার রিভিউ আবেদনের রায়কে উদ্ধৃত করে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই রায় কার্যকরে প্রস্তুতি শুরু হয়েছে। এখন রিভিউ করায় সে প্রস্তুতি স্থগিত থাকবে এবং রিভিউ নিষ্পত্তির পর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকলে রায় কার্যকরে আর কোনো বাধা থাকবে না। অবশ্য ফাঁসির আদেশ বহাল থাকলে এরপর থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে সাতদিন সময় পাবেন আসামি।

বুধবার (৪ মার্চ) ও গত ২১ ফেব্রুয়ারি দু’দফায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে তার পরামর্শ নিয়ে রিভিউ প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করেন তার আইনজীবীরা। গত ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর থেকে রিভিউ চূড়ান্ত করার কাজ শুরু করেন তারা।

গত ২৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করে এসেছেন তার পরিবারের সদস্যরাও।

বুধবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের অন্যান্য মামলার ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা ও সময় দেওয়া হয়, আমরা আশা করবো, কামারুজ্জামানের রিভিউয়ের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

রিভিউ আবেদনে ন্যায়বিচার পাবেন বলে কামারুজ্জামানও বেশ আশাবাদী বলেও উল্লেখ করেন এই আইনজীবী।

তাজুল বলেন, কামারুজ্জামান শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ় রয়েছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তাতে তিনি ন্যায়বিচার পাননি।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। অন্য দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করে আইজিপি (প্রিজন) এর বরাবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।

পরে কারাগারে কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ জেলা কমান্ডার কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুক্তিযুদ্ধকালে ইসলামী ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন কামারুজ্জামান। ২২ এপ্রিল তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের ইসলামী ছাত্রসংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন। বৃহত্তর ময়মনসিংহ আলবদর বাহিনীর কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে এই বাহিনী ওই অঞ্চলজুড়ে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ ঘটায়।

কামারুজ্জামানের বিরুদ্ধে আনা মোট ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে সোহাগপুর গণহত্যার (৩ নম্বর অভিযোগ) দায়ে চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়েছে তার। এ অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

বিচারপতি ওয়াহহাব মিয়া সোহাগপুর গণহত্যায় কামারুজ্জামানকে অভিযুক্ত করলেও এ অভিযোগে তিনি তাকে যাবজ্জীবন দণ্ডের পক্ষে মত দেন। সেই সঙ্গে ১, ২, ৪, ৭ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে কামারুজ্জামানকে খালাস দেওয়ার পক্ষে মত দেন তিনি।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমানে প্রধান বিচারপতি) এসকে সিনহা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও  বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী সর্বোচ্চ সাজার পক্ষে মত দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসামির দণ্ড নির্ধারিত হয় মৃত্যুদণ্ড।

অন্যদিকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার (৪ নম্বর অভিযোগ) দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তিনি। এ অভিযোগে ট্রাইবুন্যাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিলেও সাজা কমিয়ে দিয়েছেন আপিল বিভাগ।

এ অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করা হলেও মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়।

দারাসহ ছয় হত্যার (৭ নম্বর অভিযোগ) দায়ে যাবজ্জীবন ও অধ্যক্ষ আব্দুল হান্নানকে নির্যাতনের (২ নম্বর অভিযোগ) দায়ে আরও ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত হয়েছেন তিনি। ট্রাইব্যুনালের দেওয়া এ সাজাও বহাল রেখেছেন আপিল বিভাগ।

তবে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান হত্যার (১ নম্বর অভিযোগ) দায় থেকে আপিল বিভাগ তাকে খালাস দেন। এ অভিযোগে ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন কামারুজ্জামান। এছাড়া ৫ নম্বর (১০ জনকে হত্যা) ও ৬ নম্বর অভিযোগে (টুনু হত্যা ও জাহাঙ্গীরকে নির্যাতন) ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে একমত হয়ে আপিল বিভাগও খালাস দিয়েছেন।

নারী শাসনের অবসান চেয়ে জাপার দোয়া

japaঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির (জাপা) ডাকা  এক যৌথ সভায় দেশে নারীশাসনের অবসান চেয়ে দোয়া করা হয়েছে।

রোববার বনানীতে জাপার কার্যালয়ে সভার শুরুতে ওই দোয়া করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের এই দিনে বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন নারীর ক্ষমতায়ন নিয়ে সোচ্চার কর্মসূচি পালন করছে। এর মধ্যেই জাপার সভায় নারীশাসনের অবসান কামনা করা হয়েছে।

ওই দোয়া মাহফিলে নারীশাসনের অবসান ঘটিয়ে পুরুষশাসন কায়েম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় বসাতে এবং দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে   রাষ্ট্রপতি করতে দোয়া চাওয়া হয়।

ভারতে নিষিদ্ধ হতে চলেছে পর্ণ সাইট

sunnyy14খুব শিগগিরই ভারতে নিষিদ্ধ হতে চলেছে পর্ণ ওয়েবসাইট৷ ইতিমধ্যেই পর্ণসাইটগুলির তালিকা তৈরি কাজ শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷

তালিকা তৈরির পর পর্ণ সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হবে৷ হয়তো বন্ধ করে দেওয়া হবে সবকটি পর্ণ সাইট৷

এদিন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘অন্যান্য দেশে পর্ণোগ্রাফি বেআইনি নয়৷ তবে ভারতে তা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী৷’

এদিকে, পর্ণ সাইটে তালা ঝোলানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কমলেশ ভাসবাণী নামে এক আইনজীবী৷ এই সাইটগুলির জন্যই দেশে ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে বলে যুক্তি তার৷ কেন্দ্রের এই প্রস্তাবে সহমত সঙ্ঘ পরিবারও৷ পর্ণগ্রাফি সাইট দেশের মূল্যবোধে আঘাত করে বলেই মনে করে তারা৷

ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের চ্যালেঞ্জ

maxsolম্যাক্সওয়েলের বিস্ফোরক সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি। ফলে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ।  হাফ সেঞ্চুরি তিনটি করেছেন মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসন। শেষদিকে  দ্রুত কিছু উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ৯ উইকেটে  ৩৭৬ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে তাই শ্রীলঙ্কাকে মোকাবিলা করতে ৩৭৭ রানের চ্যালেঞ্জ।

টস জিতে ব্যাটিংয়ে আসা অস্ট্রেলিয়ার শুরুটা খুব ভালো ছিল না। ৪১ রানেই দুই ওপেনার ওয়ার্নার (৯), ফিঞ্চকে (২৪) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের চেপে ধরেছিল শ্রীলঙ্কা। স্পিনের সামনে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ দলের হাল ধরেন। তাদের ১৩৪ রানের সময় উপযোগী জুটি স্বাগতিকদের পাইয়ে দেয় বড় রানের ভিত। তাদের সাবলীল ব্যাটিং দৃশ্যপট পাল্টে দেয়।

ইনিংসের ৩২তম ওভারে দলীয় ১৭৫ রানে ক্লার্ককে বোল্ড করে জুটি ভাঙেন মালিঙ্গা। ক্লার্ক ৬৮ রান করেন। ২ রান পরই স্মিথ দিলশানের শিকার হন। ৭২ রানের ইনিংস খেলেন স্মিথ। এরপরই শুরু হয় ম্যাক্সওয়েলের ব্যাটিং তান্ডব। সঙ্গে যোগ দেন ফর্ম হারিয়ে খুঁজতে থাকা ওয়াটসন। দুজন মিলে ম্যাচ অনেকটা একপেশে করে ফেলেন। শুরু করেন ধুন্ধুমার ব্যাটিং। বিশেষ করে ম্যাক্সওয়েলের মারকুটে ব্যাটিং অস্ট্রেলিয়ার রানটা প্রায় শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যায়। তারা ১৩.৪ ওভারে ১৬০ রানের জুটি গড়েন।

২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল। উইকেটের চারপাশে তার ঝড়ো ব্যাটিং দিশেহারা করে তোলে শ্রীলঙ্কাকে। ম্যাক্সওয়েলকে থামানোর অনেক চেষ্টা করেও সফল হয়নি লঙ্কানরা। সিডনিতে চারÑছক্কার বৃষ্টিতে মেতে উঠেন ম্যাক্সওয়েল। ৫১ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন ম্যাক্সওয়েল। এটি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।  বিশ্বকাপে অস্ট্রেলিয়ানদের পক্ষেও অবশ্য দ্রুততম।

কয়েকবার জীবন পেয়েছিলেন ম্যাক্সওয়েল সেঞ্চুরির আগে। তবে বেশিরভাগ সময়ই ফিল্ডাররা তার ক্যাচ তালুবন্দি করতে পারেননি অনেক চেষ্টার পরও। সাঙ্গাকারা, থিসেরা পেরেরা লম্বা দূরত্ব দৌড় চেষ্টা করেছিলেন কিন্তু বলের নাগাল ঠিকমত পাননি। সেঞ্চুরির পর থিসেরা পেরেরার ফুল টস বলে মিড অনে যে ক্যাচ তুলেন ম্যাক্সওয়েল সেটি সহজেই ধরেছেন মালিঙ্গা। ৫৩ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ১০২ রানের টর্নেডো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

রান খরায় থাকা ওয়াটসনও ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন। ফকনার রানের খাতা খোলার আগে রান আউট হন। ইনিংস শেষের এক ওভার আগে ওয়াটসন চান্দিমালের হাতে ধরা পড়েন। তিনি ৪১ বলে ৬৭ রান (৭ চার, ২ ছয়) করেন।  হ্যাডিন ৯ বলে ২৫ বলের ক্যামিও খেলেন। শ্রীলঙ্কার মালিঙ্গা ও থিসেরা পেরেরা ২টি করে উইকেট পান।