শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ ঘণ্টা পর নদী থেকে শিশুকে জীবিত উদ্ধার

spen chilস্পেনের উতাহ নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ১৪ ঘণ্টা পর ১৮ মাসের এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করার আগে ওই শিশুটি দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে শীতল পানিতে ওই ডুবন্ত গাড়িতে অবস্থান করছিল। তার অবস্থা এখন স্থিতিশীল।

শুক্রবার এক দুর্ঘটনায় ১৮ মাসের মেয়েকে নিয়ে গাড়িসহ নদীতে পরে যান ২৫ বছরের জেনিফার গ্রোয়েসবেক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন জেনিফার।

তবে আশ্চর্যজনকভাবে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পরও জীবিত আছে শিশুটি।  অনেকে লিলি নামের ওই শিশুটিকে ‘মিরাকল বেবি’ বলে উল্লেখ করেছেন।

স্পেনের ফর্ক পুলিশ জানায়,  শুক্রবার স্থানীয় সময় সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে। মেয়েকে নিয়ে প্রোভের শহরতলী স্প্রিংভিলে নিজের বাড়িতে যাওয়ার পথে গাড়ি নিয়ে নদীতে পরে যান জেনিফার। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা ঘটনাস্থলের কাছে একটি শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু আশপাশে তাকিয়ে তারা কিছুই দেখতে পাননি। ফলে এ দুর্ঘটনার কথা গোপনই থেকে যায়।

শনিবার দুপুরের দিকে  স্থানীয় জেলেরা উতাহ নদীতে ডুবন্ত গাড়িটি খুঁজে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারীরা। তারা এসে গাড়ির পিছনের যাত্রী আসন থেকে বাচ্চাটিকে উদ্ধার করে। গাড়ির চালকের আসনে থাকা শিশুটির মা জেনিফার গ্রোয়েসবেক মৃত পাওয়া যায়।

এ সম্পর্কে স্পেনিস ফর্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা লে. কোরি শ্লেমেকার বলেছেন,‘ শিশুটি গাড়ির পিছনে যাত্রী আসনে ছিল। গাড়িটি কাত হয়ে থাকায় সম্ভবত ওই আসনটিতে পানি ঢুকতে পারেনি। তবে গাড়িটিতে কতখানি পানি ঢুকেছে তা আমি বলতে পারব না।’

তিনি আরো জানিয়েছেন, উতাহ নদীর পানি এতটাই ঠাণ্ডা ছিল যে, উদ্ধারকারী দলের সদস্যরা খুব বেশি সময় সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি।

উদ্ধার করার পর লিলি নামের ওই ছোট্ট শিশুটিকে সল্ট লেক সিটির প্রাইমারি চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর থেকে এখন স্থিতিশীল। তবে তার পরিবার জানিয়েছে, এখনো সে নিজে নিজেই শ্বাস নিচ্ছে।

সূত্র : বিবিসি

মোদি-মমতা বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে

modi momtaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে‌ সোমবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিধায়ক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে তিস্তা চুক্তি, ছিটমহল বিনিময়, ১৯ ফেব্রুয়ারি মমতার বাংলাদেশ সফর ছাড়াও পশ্চিমবঙ্গের আর্থিক ঋণ এবং রাজ্য ও কেন্দ্রের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠকে মোদির বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হবে৷ মোদি ‌‌বাংলাদেশ সফরে মমতাকে সফরসঙ্গী হিসেবে চান বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মমতার সঙ্গে মোদির প্রথম বৈঠক৷

এদিকে, আনুষ্ঠানিক বৈঠক না হলেও দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে নৈশভোজে মমতার সঙ্গে মোদির দেখা হয়৷‌

এদিকে, মোদির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷‌ ওই বৈঠকেও ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় চুক্তি নিয়ে কথা হবে। কারণ ছিটমহল বিনিময় চুক্তিতে সম্মতি জানিয়ে পশ্চিমবঙ্গের ছিটমহল এলাকার উন্নয়নের জন্য পরিকাঠামো তৈরি করতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন মমতা৷‌ সেসব বিষয় নিয়েও আলোচনা করবেন মমতা-জেটলি।

মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

mahmudullahচাপের মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরি করেছেন।শুরুর চাপের মধ্যেও বেশ সাহসিকতার সঙ্গেই  সৌম্য সরকারকে নিয়ে হাল ধরেছিল মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩ম হাফ সেঞ্চুরি।  দুই ছয় ও চার চারে ৮৪ বলে ৬৩ রানে অপরাজিত রয়েছেন।

মাহমুদউল্লাহ- সৌম্যর তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ হয়। বড় রানের একটা ভিতও পেয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য ৫২ বলে ৪০ রানের (৫ চার, ১ ছয়) ইনিংস খেলে আউট হন।সাকিব এসেই আউট হন।

সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি, অভিযোগ জার্মানির

সৌদি আরবে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞার দাবি তুললেন জার্মানির ডেপুটি স্পিকার ক্লডিয়া রুথ৷

রোবরার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলিতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি আরব৷ ২০১৪ সালে জার্মানি থেকে প্রায় ১১ কোটি ইউরোর অস্ত্র আমদানি করেছে সৌদি আরব৷ তবে আমদানি করা ওই বিপুল অস্ত্রের একাংশ যুদ্ধে জর্জরিত বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্লডিয়া৷

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিবছরই সৌদি আরব বিপুল পরিমাণ অস্ত্র জার্মানি থেকে আমদানি করে৷তবে সৌদি আরব সেই অস্ত্র বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে চড়া দামে সরবরাহ করে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি৷

অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী সিগমান গ্যাব্রিয়েল শনিবারই সৌদি আরবে এক বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷সেই সময়ে জার্মান ডেপুটি স্পিকারের এহেন মন্তব্যে দু’দেশের সম্পর্কে সামান্য হলেও চিড় ধরতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল৷

কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল

kamruzzamanফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গতকাল কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় পেছানোর চার সপ্তাহের আবেদন করেছিলেন।

সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০

siriyaaaসিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত একটি তেল শোধানাগারে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

রোববার তুর্কি সীমান্তবর্তী আবিয়াদ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থিত ওই তেল শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য।

সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়।

ফার্নিচার মার্কেটে আগুন, আতঙ্কে একজনের মৃত্যু

fire tনগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৩টি দোকান ও কারখানা ভস্মীভূত হয়েছে।

আজ সোমবার ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।  সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় আগুন আতঙ্কে রবিউল আলম (৬০) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন,ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে কাঁচা ফার্নিচার মার্কেটে আগুনের ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে যায়।  প্রায় ৫ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক বলেন, আগুন যেখানে লেগেছে সেখান থেকে প্রায় দু’শ গজ দূরে একটি বাসায় সেনাবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা ভয়াবহ আগুন দেখে আতঙ্কিত হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।  এসব ফার্নিচার দোকানের পাশে ছিল কারখানা।  কারখানায় কাঠ, কাঠের গুঁড়ি, তুষ, রাসায়নিক সলিউশান, রং ইত্যাদি ছিল।  এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে স্থানীয়রা জানান।

জানতে চান ঠিক কত দিন বেঁচে থাকবেন আপনি?

deadlineজানতে চান ঠিক কত দিন বেঁচে থাকবেন আপনি? তাহলে এই মোবাইল অ্যাপটি আপনার জন্যেই৷ সম্প্রতি নতুন এই মোবাইল অ্যাপটি সংযোজিত হয়েছে আইফোনে৷ অ্যাপটির পোশাকি নাম ‘ডেডলাইন’৷ এটি আপনার আইফোনের হেল্থকিট টুল’কে বিশ্লেষণ করে আপনাকে জানাবে আপনি কত দিন বেঁচে থাকবেন৷

আইফোনের হেল্থকিট টুল আপনার উচ্চতা, রক্তচাপ, ঘুমের পরিমাণ ও গোটা দিনে আপনার শারীরিক গতিবিধিকে রেকর্ড করে রাখে৷ ‘ডেডলাইন’ অ্যাপ এই রেকর্ডেড ডেটাকে ব্যবহার করেই আপনার দৈনিক জীবনযাপন সম্পর্কে কিছু উত্তরের ভিত্তিতে আপনার মৃত্যুর দিন নির্ধারণ করে জানাবে আপনাকে৷

অ্যাপসের নির্মাতা গিস্ট এলএলসি অ্যাপেলের আইটিউন পেজে লিখেছেন, কোনও অ্যাপই আপনার মৃত্যুর দিন ও সময় একেবারেই সঠিক করে বলতে পারে না৷ এই অ্যাপসটি আপনার জীবনযাত্রার উপর নজর রাখে ও স্বাস্থ্যকে সুস্থ রাখতে উৎসাহিত করে৷ এমনকী, প্রয়োজন পড়লে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেয়৷ তিনি আরও জানিয়েছেন, আপনি দৈনিক খাওয়া-দাওয়া ঠিক রেখে ও নিয়মিত ব্যয়ামের সাহায্যে আপনার আয়ু দীর্ঘায়িত করতে পারবেন।

রাজধানীতে বিএনপি-জামায়াতের ১৫ কর্মী আটক

arrest28রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের ৫ কর্মী রয়েছেন। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

অপহরণ চেষ্টাকারীদের বিচারের মুখোমুখি করবো

joy5প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাকে অপহরণ ও হত্যা চেষ্টাকারীরা বিএনপি’র যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, তাদের হদিস বের করে বিচারের মুখোমুখি করবেন বলে জানিয়েছেন।

সোমবার জয় তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান।

বিএনপি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিলো উল্লেখ করে জয় তার ফেসবুক পেজে বলেন, বুধবার ০৪ (মার্চ) আমি মার্কিন আদালতে ক্ষতিগ্রস্ত হিসেবে একটি বক্তব্য পেশ করেছি।

সে আদালতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজারের সাজা ঘোষণা করা হয়।

এরপর তিনি লিংকটি দেন- http://www.justice.gov/oig/press/2015/2015-03-04a.pdf

জয় আরও বলেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০,০০০ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ৩০,০০০  হাজার মার্কিন ডলার নগদ দিয়েছেন। তদন্ত চলছে, তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না।

এগুলো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, এগুলো জঙ্গিদের আচরণ। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?

জয় বলেন, যেসব পত্রিকা ও ‘সুশীল সমাজ’ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হয় না, তারা এ বিষয়ে একেবারে নিশ্চুপ। বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তারপরও তারা কখনোই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সবসময় দুই দলকে দোষী করবে। আমাকে হত্যা করার জন্য বিএনপি’র এ প্রচেষ্টার স্বপক্ষে তারা কোন যুক্তি তুলি ধরবে এখন?

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সুশীল সমাজ’ দাবি করে যে, ব্যক্তিগত রেষারেষির জের ধরেই নাকি বিএনপি নিরীহ মানুষকে পুড়িয়ে মারে। আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি। যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিস বের করে বিচারের মুখোমুখি করবো।