শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নিজেকে সঠিক জাতীয়তাবাদী মনে হয় : খোকা

khokaঅবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের উদ্ধৃতি দিয়ে সাদেক হোসেন খোকা বলেছেন, শেরেবাংলা বলতেন, হিন্দুরা যখন আমার সমালোচনা করেন তখন মনে হয় আমি খাঁটি মুসলমানদের পক্ষে আছি।

আর মুসলমানরা সমালোচনা করলে মনে হয় আমি হিন্দুদের পক্ষে আছি। ঠিক একইভাবে আওয়ামী লীগের কেউ সমালোচনা করলে নিজেকে সঠিক জাতিয়তাবাদী বলে মনে হয়।

ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সাদেক হোসেন খোকাকে নিউইয়র্কে প্রতিহত করার হুমকি দেন। হুমকির ২৪ ঘণ্টা না যেতেই অপর এক আলোচনা সভায় মুখ খোলেন বিএনপির এ নেতা।

নিউইয়র্কে স্থানীয় সময় ৮ মার্চ আওয়ামী লীগের অনুষ্ঠিত ৭ মার্চের সমাবেশস্থলে দি গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন খোকা।

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের আয়ুববিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের পক্ষে এমন কোনো আন্দোলন নেই যাতে আমি অংশগ্রহণ করিনি।

আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ শাসনামলে আমার বিরুদ্ধে পৌনে দুইশ মামলা দেওয়া হয়, এর মধ্যে সাতটি ছিল মার্ডার কেস। তা সত্ত্বেও আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হইনি। বর্তমান আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে আমার বিরুদ্ধে ৩৫টি মামলা দিয়েছে, এর মধ্যে দুটি হলো রাষ্ট্রদ্রোহ মামলা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, কথায় কথায় ভোটাধিকার চাইবেন, মিটিং মিছিল করার অধিকার চাইবেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবেন, তাহলে তারা পাকিস্তানের ষড়যন্ত্রের কথা বলবেন। কিন্তু এ ব্যাপারে আমাদের কথা স্পষ্ট। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তানীদের পরাজিত করে পৃথিবীর মানচিত্রে আমাদের পতাকা সমুন্নত করেছি।

সেই থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের সকল সম্পর্ক শেষ হয়ে গেছে। মওলানা ভাসানী বলেছিলেন, পিন্ডির জিঞ্জির আমরা ছিড়েছি, দিল্লীর জিঞ্জির পবার জন্য নয়। মূলত মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেবার জন্যই তারা পাকিস্তানের কথা বলেন।

খোকা বলেন, চলমান আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, এ আন্দোলন শুধু ২০ দলের নয় বরং এটি সবার আন্দোলন।

সংগঠনের সভাপতি কাজী আজহারুল হক মিলনের সভাপতিত্বে এবং আতাউর রহমান আতার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক মীনুদ্দীন নাসের, কামাল সাইয়েদ মোহন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, বাতেন সরকার, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, নাসির উদ্দিন শরীফ, শেখ শাহাজান, এ কে আজাদ, এম এ করিম, বদরুল ইসলাম খান, মোশাররফ হোসেন সবুজ, বাসিত রহমান, মোশাররফ হোসেন খোকন, মোহাম্মদ আলী হোসেন প্রমুখ।

টাইগারদের দ্বিতীয় শিকারে ফিরলেন হ্যালস

bc9বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে সতর্ক থেকে ব্যাট চালায় ইংল্যান্ড ব্যাটসম্যানরা। তবে, ইনিংসের ২০তম ওভারে মাশরাফির বলে উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন অ্যালেক্স হ্যালস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ২০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে।

টাইগারদের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ইয়ান বেল এবং মঈন আলী। আর বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা বোলিং সূচনার দায়িত্ব নেন। নড়াইল এক্সপ্রেসের করা প্রথম ওভার থেকে ইংলিশ ওপেনাররা নেন তিন রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে রুবেল হোসেন মঈন আলীকে এলবি’র ফাঁদে ফেলেন। তবে, টাইগারদের প্রথম সাফল্য থেকে নিরাশ হতে হয় আম্পায়ার রিভিউ সিস্টেমের কারণে।

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনাররা বেশ সহজে মোকাবেলা করে টাইগার বোলারদের। তবে, ইনিংসের অষ্টম ওভারে মাশরাফি আরাফাত সানির হাতে বল তুলে দেন। আর সে ওভারেই দলীয় ৪৩ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফেরেন মঈন আলী। আউট হওয়ার আগে ইংলিশ এ ওপেনার করেন ১৯ রান।

বিশ্বমঞ্চের ৩৩তম ম্যাচে আগে ব্যাটিং করা টাইগাররা ইংলিশদের সামনে ২৭৬ রানের টার্গেট দেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাহামুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এ রান সংগ্রহ করে টাইগাররা।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মাহামুদুল্লাহ রিয়াদ। আর তৃতীয় শতকের অপেক্ষায় থেকে মুশফিক ফেরেন ৮৯ রান করে। তবে, দু’জন মিলে ১৪১ রানের বড় জুটি গড়েন।

দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে সাময়িক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে, বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করে রিয়াদ-সৌম্য জুটি। এ জুটি থেকে তারা আরও ৮৬ রান সংগ্রহ করেন। ২১তম ওভারে জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের তালুবন্দি হন সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ৫২ বলে ৫টি চার আর একটি ছয়ে করেন ৪০ রান।

দলীয় ৯৯ রানের মাথায় সাকিব বিদায় নিলে মুশফিককে সঙ্গে নিয়ে জুটি গড়েন মাহামুদুল্লাহ রিয়াদ। এ দু’জন মিলে গড়েন ১৪১ রানের জুটি। রিয়াদ ১৩৮ বলে ১০৩ রান করে রান আউট হয়ে ফেরেন। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আর ক্যারিয়ার সেরা ইনিংস সর্বোচ্চ রান করেন সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ডানহাতি ব্যাটসম্যান মাহামুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেও নাম লেখান। রিয়াদের ইনিংসে ছিল ৭টি চার আর দুটি ছক্কার মার।

ইনিংসের ৪৮তম ওভারে ব্রডের বলে জর্ডানের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মুশফিক খেলেন ৮৯ রানের ঝকঝকে একটি ইনিংস। তার খেলা ৭৭ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার আর একটি ছক্কা। আর শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমান করেন ১৪ রান।

অ্যাডিলেড ওভালে উভয় দলের জন্যই হবে বাঁচা-মরার লড়াই। ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মাশরাফি বিন মর্তুজার দল। সঙ্গে সঙ্গেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে যাবে ইংলিশদের।

বাংলাদেশের জন্য এ ম্যাচের পরও সুযোগ হিসেবে থাকছে নিউজিল্যান্ড ম্যাচ। তবে ইয়ন মরগানের ইংল্যান্ড দলের এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই।

ভোরে ঘুম থেকে ওঠার কিছু উপায়!

sleep9সকালে যেন ঘুমের আবেশ কাটতেই চায় না। মন চায় আর একটু ঘুম। শত অনিচ্ছা সত্বেও ঘুম থেকে ওঠতে হয়। কিন্তু এই চাওয়া না চাওয়ার দোটানার মধ্যে অনেকেরই হয়ে যায় দেরি। আর ওর ফলে পুরো দিনটিতেই পরে এর প্রভাবে। ভোরে ঘুম থেকে ওঠা কষ্টকর হলেও এই অভ্যাসকে সহজ করতে রয়েছে কিছু টিপস।
তাড়াতাড়ি শুয়ে পরুন
প্রতিদিন একটু তাড়াড়াড়ি শুয়ে পরার অভ্যাস করুন। ১০/১১টার দিকে বসে বসে টিভি না দেখে শুয়ে পড়ার চেষ্টা করুন। কারণ ঘুমের আগে টিভিতে উত্তেজনাকর কোনো অনুষ্ঠান, নাটক বা সিনেমা দেখলে তার প্রভাব পড়ে ঘুমের ওপর। তাই টিভি না দেখে রাতের খাওয়া শেষ করে একটু হাঁটুন। তারপর ঘুমিয়ে পড়ুন। তবেই ভোরে ঘুম থেকে ওঠতে পারবেন।
অ্যালার্ম ঘড়ি দূরে রাখুন
সঠিক সময়ে ঘুম থেকে ওঠার জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যালার্ম ঘড়ি। তবে এই অ্যালার্ম ঘড়িটি ঘুমানোর সময় মাথার কাছে না রেখে দূরে রাখুন। কারণ ঘুমের মধ্যে অ্যালার্ম বাজলে তা হাত দিয়ে বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়েন অনেকে। কিন্তু ঘড়ি যদি একটু দূরে থাকে তবে তা বন্ধ করতে গেলে বিছানা ছাড়তেই হবে। এতে করে ঘুমের রেশ কেটে যাবে অনেকটাই।
জানালা বা পর্দা খোলা রাখুন
যদি গরমের দিন হয় তবে জানালা কিছুটা খোলা রাখতে পারেন। এতে করে ঘরে আলো প্রবেশ করেবে। আর আলোতে কেটে যাবে ঘুমের রেশ। পাশাপাশি আশেপাশের শব্দের প্রভাবও পড়বে ঘুমের উপর। আর শীতের দিনে জানালা না খুলে পর্দা সরিয়ে দিতে পারেন কিছুটা।
এক কাপ চা
সকালবেলার ধূমায়িত এক কাপ চা আপনার ঘুম কাটিয়ে দিতে বাধ্য। তবে ঘুম থেকে ওঠে দুধ চা খাবেন না এই সময় রং চা খাওয়া খুবই উপকারী। আর গরম গরম চা খেলে শরীরও হবে চাঙ্গা। কেটে যাবে ঘুমঘুম ভাব। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গোপালগঞ্জে বাস নদীতে পড়ে শিশুর মৃত্যু, আহত ৫০

road accident2শিক্ষা ছুটি নিয়ে দেশে ফিরে না আসা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুণরায় যোগদান না করায় চাকরিচ্যুত ৫২ শিক্ষকের কাছে কর্তৃপক্ষের পাওনা রয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকা।

শর্ত ভঙ্গ করে ওই শিক্ষকরা এ সব টাকা ভোগ করলেও বারবার তাগাদা দেওয়ার পরও তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে রবিবার অভিযুক্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়— শিক্ষাছুটি শেষে পুনরায় যোগদান না করায় এই ৫২ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া কিছু শিক্ষক পদত্যাগও করেছেন। কিন্তু তাদের চিঠি দিয়ে বারবার পাওনা টাকা পরিশোধের তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করেননি। ইতোমধ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা অনতিবিলম্বে পরিশোধ করার জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে ইংরেজি বিভাগের অধ্যাপক মিসেস শায়লা হামিদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৫ লাখ ১৫ হাজার ৪২১ টাকা, সহকারী অধ্যাপক মিসেস ফায়েজা সুলতানার কাছে ৪ লাখ ১১ হাজার ৯৩৩ টাকা, প্রভাষক সুধীর স্যামুয়েল চৌধুরীর কাছে ১ লাখ ৪৩ হাজার ৮৯৮ টাকা, সহকারী অধ্যাপক মন্ময় জাফরের কাছে ৯ লাখ ৩৪ হাজার ২৬৮ টাকা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল হোসেন ভূঁইয়ার কাছে ৩ লাখ ৭২ হাজার ৯৩৫ টাকা, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানের কাছে ৩ লাখ ৪৮ হাজার ৭৩০ টাকা, সহকারী অধ্যাপক মিসেস লুনা নাসরীন রহমানের কাছে ৩ লাখ ২৯ হাজার ৬১০ টাকা, প্রভাষক মো. জসিম উদ্দিনের কাছে ২ লাখ ৪৩ হাজার ৬১০ টাকা, প্রভাষক ড. দলিলুর রহমানের কাছে ৪৫ হাজার ৩৫০ টাকা (তবে তার ৪৮ হাজার ৩৬৯ টাকা সঞ্চয় তহবিলে জমা আছে); প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হুদার কাছে ২ লাখ ২০ হাজার ১০৬ টাকা, সহকারী অধ্যাপক ড. মরিয়ম নাসরীনের কাছে ৩ লাখ ৪৪ হাজার ১৭১ টাকা, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুবায়ের রহমানের কাছে ৬ লাখ ৩৪ হাজার ৬৭৭ টাকা, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফের কাছে ৬ লাখ ৩২ হাজার ৪০০ টাকা; বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুর রহমানের কাছে ৩৮ লাখ ১২ হাজার ২৪৪ টাকা; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান ভূঞার কাছে ২৩ লাখ ১৪ হাজার ৯২৫ টাকা, অধ্যাপক ড. মো. আতাউর রহমানের কাছে ৬ লাখ ৭৮ হাজার ১৩ টাকা, সহকারী অধ্যাপক জাহিদ হাসানের কাছে ২ লাখ ১ হাজার ৯৬৩ টাকা; শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম. আব্দুলাহেল শাফীর কাছে ৪ লাখ ১৮ হাজার ৮১৯ টাকা; ইলেকট্রিকাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের কাছে ৬ লাখ ৫২ হাজার ৭৭০ টাকা, প্রভাষক ড. জামিল ইউসুফ খানের কাছে ৪১ হাজার ৭৯৩ টাকা, প্রভাষক সেকেন্দার চৌধুরীর কাছে ১৯ হাজার ১১০ টাকা, প্রভাষক আদনান সিরাজ লস্করের কাছে ১ লাখ ৫৪ হাজার ৩২০ টাকা, প্রভাষক শেখ মোহাম্মদ আলীর কাছে ৩০ লাখ ৪৪ হাজার ১৮২ টাকা, সহযোগী অধ্যাপক মিসেস আনিকা আজিজের কাছে ২ লাখ ৫৯ হাজার ৭৬০, প্রভাষক মো. বজলুর রশীদের কাছে ২ লাখ ৩০ হাজার ৯২২, প্রভাষক মো. জহিরুল হকের কাছে ২ লাখ ৪৭ হাজার ২৯৩ টাকা, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হায়দারের কাছে ৪ লাখ ২৬ হাজার ৬৮ টাকা পাওনা রয়েছে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. আশরাফুজ্জামানের কাছে ২ লাখ ১৯ হাজার ৩৪ টাকা, সহকারী অধ্যাপক ড. এ.কে.এম. জিয়াউর রহমানের কাছে ৪ লাখ ২০ হাজার ৩০৩ টাকা, সহযোগী অধ্যাপক ড. নাসিমুল নোমানের কাছে ৮ লাখ ১৫ হাজার ৬৬৭ টাকা, সহকারী অধ্যাপক মো. এনামুল করিমের কাছে ৬ লাখ ৩৫ হাজার ২১৪ টাকা, প্রভাষক ড. মাহমুদ হোসেনের কাছে ৩ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা, প্রভাষক রনি হাসিনুর রহমানের কাছে ১০ লাখ ৪ হাজার ৪৬ টাকা; পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহম্মদ আসাদ-উজ-জামানের কাছে ৬ লাখ ৬৩ হাজার ৬০৩ টাকা; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জাহিদুল কাইউমের কাছে ৫ লাখ ৫১ হাজার ৩৭০ টাকা; ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসরিন ইসলাম খানের কাছে ৮ লাখ ৯৩ হাজার ৯১ টাকা; আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদ বিন সাঈদের কাছে ১০ লাখ ২২ হাজার ৮৮৪ টাকা; তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ উদ্দিনের কাছে ১০ লাখ ৯৫ হাজার ৮২ টাকা; একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের কাছে ১৪ লাখ ২১ হাজার ১০৩ টাকা, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হকের কাছে ১১ লাখ ৩৮ হাজার ৩৭০ টাকা, সহযোগী অধ্যাপক অনুপ চৌধুরীর কাছে ১ লাখ ২৬ হাজার ৪৮৬ টাকা, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুসফিক উদ্দীনের কাছে ৪ লাখ ৫০ হাজার ৭৬৪ টাকা, সহকারী অধ্যাপক নেহাল মাহতাবের কাছে ৯ লাখ ৮৫ হাজার ৬৭৪ টাকা, প্রভাষক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের কাছে ৬ লাখ ৫৫ হাজার ৫১৭ টাকা; নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস তানিয়া শারমিনের কাছে ১০ লাখ ১০ হাজার ৯৪১ টাকা; ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. জিনাত মাহজাবিনের কাছে ৬ লাখ ১৫৪ টাকা; উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রুনা লায়লার কাছে ৮ লাখ ৬৬ হাজার ২২০ টাকা; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. মোক্তার হোসেনের কাছে ১১ লাখ ৫৫ হাজার ৬০৫ টাকা; ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুজার কবিরের কাছে ৭ লাখ ১৪ হাজার ৬৯৩ টাকা, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম মল্লিকের কাছে ১৫ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা, লেকচারার মো. নজরুল ইসলামের ৪ লাখ ২২ হাজার ১৫১ টাকা; প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের কাছে ২ লাখ ৫২ হাজার ২৯১ টাকা পাওনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. ‍নূর-ই-ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘ছুটিতে থাকার সময়ে এই সকল শিক্ষক বেতনবাবদ এ সব টাকা নিয়েছেন। এর বাইরে অন্যান্য খাতের টাকাও আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, কোনো বিশ্বগোপালগঞ্জে যাত্রীবাহী বাস মধুমতি নদীতে পড়ে মেহেদী খালাসী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে পুলিশ-নারীসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

মেহেদী খালাসী ফরিদপুর জেলার বামনডাঙ্গা গ্রামের সেকেন্দার খালাসীর ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর গোপালগঞ্জ- টেকেরহাট সড়ক দিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী একটি লোকাল বাস। এ সময় বাসটি কংশুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মধুমতি নদীতে ফেলে দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে শিশু, মহিলা ও পুলিশসহ ৫০ জন আহত হয়।

পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। বেলা ১টার দিকে বাসের নিচে নদীর মধ্য থেকে মেহেদীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করে।

মারাত্মক আহত শেফালী রানী সাহা (৫০), আলমগীর খা (৬০), সেকেন্দার আলী হাওলাদার (৫০), মঞ্জু শেখ, হারান মৈত্র, পুলিশ সদস্য ইকবাল, আশরাফ, মধু সাহা, জবা টিকাধর, শেফালী বেগম, ইব্রাহীম, শোভা মন্ডলসহ ৪০জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক যদি শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে যান তবে তিনি প্রথম চার বছর বেতন পান। পরবর্তী দুই বছর তাকে বেতন দেওয়া হয় না। এ ছাড়াও ছুটি নিতে চাইলে সেসব ছুটি তার পরবর্তী ছুটি থেকে কেটে নেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করলে তার বেতনভাতাসহ অন্যান্য সুবিধা অবৈধ হয়ে যায়।

তিনি বলেন, এই শিক্ষকদের বেশির ভাগই শিক্ষা ছুটি নিয়ে বাইরে গিয়ে আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখেননি অথবা পরবর্তীতে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু প্রথম চার বছরের বেতনের টাকা তুলেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের মামলা করবে।

তিনি বলেন উচ্চশিক্ষার জন্য সবেতনে ছুটি নিয়ে বিদেশ গিয়ে নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ না দেওয়ায় ঐ শিক্ষকদের চাকুরিচ্যুত করা হয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে কয়েকবার তাদের কাছে চিঠির মাধ্যমে জানানো হলেও তারা পাওনা পরিশোধ করেননি।

চাকুরিচ্যুত শিক্ষকদের একজন শিক্ষক মন্ময় জাফর (বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) বলেন, ঢাবি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি হতবাক। এভাবে সংবাদ মাধ্যমে সব শিক্ষকের নাম প্রকাশ করা একেবারেই অনুচিৎ।

তিনি বলেন, অন্যদের কথা বলতে পারব না। আমি ঢাবির সঙ্গে বরাবর যোগাযোগ রেখেছি। তারপরেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। যারা দেশের বাইরে চলে গিয়েছে, অন্য কোথাও নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছে তাদের কাতারে ফেলে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমি সাড়ে পাঁচ বছরের ছুটি নিয়ে দেশের বাইরে যাই। এর মাঝে অবশ্য কিছুদিন বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস নিই।

তিনি আরও বলেন, ৫ বছর পরে যখন আমি মাত্র ৩/৪ মাসের জন্য ছুটি চাই তখন আমাকে ছুটি না দিয়ে চাকরিচ্যুত করা হয়। অথচ আমি জানি ছুটি নিয়ে ১০ বছরেরও বেশি সময় অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেছেন।

এ প্রসঙ্গে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, আমরা অনেক সময় নিয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করেই এ সিদ্ধান্ত নিয়েছি।

বাড্ডাতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

rape induরাজধানীর বাড্ডাতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

ওই শিশুর বাবা ফোরকান আলী জানান, রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিকেলের দিকে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়।

ফোরকান আলী জানান, বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে জাকির হোসেন (৪০) নামে তাদের এক প্রতিবেশি এ কাজ করেছেন।

ফোরকান আলীর ভাষ্যমতে, তারা বাসায় ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলে শিশুটি জাকির হোসেনের কথা জানান।

জাকির হোসেনকে স্থানীয়রা ধরে রেখেছে বলেও জানান ফোরকার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি। এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানান ফোরকান আলী।

ওমরায় যাচ্ছেন অভিনেত্রী নিপুণ

nipunপ্রথমবার ওমরায় যাচ্ছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ।  ১১ মার্চের ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন।

নিপুণ বলেন, আমার ছোট ভাইসহ ওমরায় যাবার পরিকল্পনা আগে থেকেই ছিল। এবারই প্রথমবার যাচ্ছি। তবে এর সঙ্গে অভিনয় ছাড়ার কোনো সম্পর্ক নেই। ফিরে এসে কাজ শুরু করার ইচ্ছে আছে।

ওমরা শেষ করে সৌদি আরব থেকে ১৬ মার্চ দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। এদিকে ৬ মার্চ নিপুণ অভিনীত ও বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবিটি মুক্তি পেয়েছে।

২০ মার্চ মুক্তি পাবে শাহ আলম কিরনের ‘একাত্তরের মা জননী’ ছবিটি। এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়া নিপুণ অভিনীত আরো কয়েকটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে রয়েছে ইসমত আরা শান্তির মায়া নগর, মানিক মানবিকের শোভনের স্বাধীনতা ও ড. অরুপ রতন চৌধুরীর ‘স্বর্গ খেকে নরক’।

এছাড়া ইউরোপজুড়ে অবৈধ অভিবাসীদের জীবনের গল্প নিয়ে যুক্তরাজ্যের ফ্রি ইলিগ্যাল’ নামে এবকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিপুণ। এটি পরিচালনা করবেন বাপ্পী চৌধুরী।

জঙ্গি-সন্ত্রাসীদের দিয়ে মানুষ হত্যা করছেন খালেদা

tuku26খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও মানুষ হত্যার নির্দেশ দেন। চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালে তার নির্দেশেই দেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল।

জামায়াতকে সঙ্গে নিয়ে তিনিই ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার নির্দেশ দিয়েছিলেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলেন।

হত্যা-নৈরাজ্যের প্রতিবাদে সোমবার  জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

তিনি বলেন, খালেদা জিয়া আজ ক্ষমতায় না থেকেও জঙ্গী-সন্ত্রাসীদের দিয়ে মানুষ হত্যা করছেন। কিন্তু দেশের আপামর মানুষ এতো হত্যা-নৈরাজ্যের পরও খালেদা জিয়ার হরতাল—অবরোধ প্রত্যাখ্যান করেছে।

অচিরেই সাধারণ মানুষ খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করবে বলে দাবি করেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম।

তিনি দাবি করেন, আন্দোলন সফল করতে না পেরে খালেদা জিয়া এখন বিদেশি কূটনীতিকদের ওপর নির্ভর করছেন। কিন্তু তিনি যেভাবে মানুষ হত্যা করে চলেছেন তাতে কূটনীতিকরাও তার ডাকে সাড়া দিচ্ছেন না।

হাজি সেলিম আরো বলেন, খালেদা জিয়া জঙ্গি কায়দায় বোমা হামলা চালাচ্ছেন। কারণ, তিনি দেশটাকে পাকিস্তান বানাতে চাইছেন। তিনি জানেন না যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতোদিন ক্ষমতায় থাকবেন তার এই স্বপ্নসাধ বাস্তবায়ন হবে না।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক শাহজাহান আলম, বলরাম পোদ্দার, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

জয়কে অপহরণ চেষ্টাকারীদের বিচার হবে

suronjitপ্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে যারা অপহরণ করতে চেয়েছিল, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, গণতন্ত্রের মূলমন্ত্রই হলো আইনের শাসন প্রতিষ্ঠা। এ ষড়যন্ত্রের হাইকমান্ডের বিচার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। সজীব ওয়াজেদ জয়কে তিনি ডিজিটাল বাংলাদেশের রুপকার বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডক্টর ইমদাদুল হকসহ সংগঠনটির অন্যান্য নেতা কর্মীরা।

রংপুরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত

jamat22রংপুরের মিঠাপুকুরে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হয়েছেন।

নিহতের পরিবার বলেছে, পুলিশ লাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে।

রোববার রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদী পুকুরে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা দফতরের সিনিয়র উপ পরিদর্শক শরীফুল্লাহ নয়নের দাবি, ‘‘রোববার রাত সাড়ে তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এক দল দুর্বৃত্ত গাছ কাটছিল। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে।পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিলে যায়। পরে পাশের একটি পুকুর থেকে নাজমুল হুদা লাবলুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।’

গৃহহীনদের শহর ছাড়াতে ফ্রি ওয়ান-ওয়ে টিকেট

polandগৃহহীনদের শহর ছাড়তে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে ওয়ান-ওয়ে টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ডের একটি শহর কর্তৃপক্ষ।

পোল্যান্ডের পশ্চিম সীমান্তে জার্মানি সংলগ্ন ওই শহরে অন্তত ৫০ জন গৃহহীন রয়েছেন।

এদের মধ্যে কয়েকজন সমুদ্র সৈকতের কাছে বাঙ্কার খুঁড়ে বসবাস করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে এভাবে গৃহহীনদের অবস্থান পর্যটকদের অনুৎসাহিত করছে।

তাছাড়া কর্তৃপক্ষ শহরের ভাবমূর্তিও উজ্জ্বল করতে চাইছেন।

কর্মকর্তারা বলছেন গৃহহীনদের অনেকে অন্য এলাকা থেকে ওই শহরে এসেছেন।

বিনামূল্যে ট্রেনের টিকেট দেয়ার এ নীতি এসব গৃহহীন বাড়ি ফিরে যেতে সহায়তা করবে বলেও মনে করছেন তারা।

কিন্তু এ পর্যন্ত মাত্র তিনজন কর্তৃপক্ষের অফার গ্রহণ করেছে আর বাকীদের অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

একজন বলেছেন তিনি সুযোগটি নেবেন তার পরিবারকে দেখে আসার জন্য।

আরেকজন অফার প্রত্যাখ্যান করে বলেন, “আমি এখানে ১৯ বছর ধরে আছি এবং এটি আমি পছন্দ করি।”

দেশটির পার্লামেন্টের একজন সদস্য অবশ্য গৃহহীনদের সমস্যার সমাধানে সহায়তা না করে এভাবে তাড়ানোর নীতির কঠোর সমালোচনা করেছেন।– বিবিসি