শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মিশরে বোমা হামলায় ২৫ পুলিশ আহত

mishorমিশরের সিনাই উপদ্বীপে এক বোমা হামলায় পুলিশের ২৫ জন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সিনাইয়ের রাজধানী আল-আরিশ শহরের একটি পুলিশ ব্যারাকে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার এল-আরিশে এক বোমা হামলায় নিহত হন তিন মিশরীয় সেনা। ওই ঘটনায় আরো তিন সেনা আহত হন।

মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে এই অঞ্চলে মিশরীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে স্থানীয় বিদ্রোহীরা। ২০১৩ সালের জুলাইতে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয় মিশরের সামরিক বাহিনী।

আইটেম গানে খোলামেলা আনুষ্কা শর্মা

anuska10প্রথমবারের মতো আইটেম গানে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন পিকে তারকা আনুষ্কা শর্মা। `দিল ধাড়াকনে দো` শীর্ষক ছবির আইটেম গানে পারফর্ম করবেন তিনি। এতে আনুষ্কাকে পোশাকে দেখা যাবে। চলতি মাসের শেষদিকে গানটির দৃশ্যধারণ শুরু হবে। বর্তমানে এই আইটেম গানে পারফর্ম করার জন্য নিজেকে প্রস্তুত করছেন আনুষ্কা।

দিল ধাড়াকনে দো ছবিটি পরিচালনা করেছেন জয়া আক্তার। এই ছবিতে আনুষ্কাকে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। একটি ভ্রমণকাহিনীকে কেন্দ্র করে এর পটভূমি গড়ে উঠেছে। ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে ছবিতে নতুন চমক সৃষ্টি করতেই এই আইটেম গানটি করা হচ্ছে। এটি ছবির প্রচারণায়ও ব্যবহার করা হবে।

এ সম্পর্কে আনুশকা বলেন, আমি আইটেম গানে কাজ করতে খুব বেশি পছন্দ করি না। তবে এই গানটির আয়োজন আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। তাই এতে পারফর্ম করতে সম্মত হয়েছি।

বর্তমানে আনুষ্কা তার অভিনীত এনএইচ-১০ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। `এনএইচ-১০` আগামী ১৩ মার্চ মুক্তি পাবে।

এবার বাংলাদেশকে তাচ্ছিল্য করে জাদেজার টুইট

zadejaবাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর সারাদেশে বইছে আনন্দের বন্যা। এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশের এমন সাফল্য যেন মেনেই নিতে পারছে না বিদেশি ক্রিকেটাররা। পাক ক্রিকেটার নাসির জামসেদের পর এবার বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করে টুইট করলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশকে তাচ্ছিল্য করে রবীন্দ্র জাদেজা টুইটারে লিখেন, ‍কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশের সাথে খেলবে। এই মুহূর্তে আপনাকে বুঝে নিতে হবে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছি।

অনেক বাংলাদেশী ক্রিকেটপ্রেমী রবীন্দ্র জাদেজার এই বিতর্কিত টুইট এর রিপ্লাই দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা নিজেই একজন বিতর্কিত খেলোয়াড়। বিশ্বকাপেও বিভিন্ন ম্যাচে অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে অশোভন আচরণ করার রেকর্ড রয়েছে তার। এমনকি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সাথে খেলা সিরিজে অশোভন আচরণের কারণে তাকে সতর্ক করে আইসিসি।

৭৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি নির্ধারণ

cabinet18৭৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এটি অনুমোদিত হয়।

কর্মসূচিতে আগের চেয়ে ৩ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে বরাদ্দ ছিল ৭২ হাজার কোটি টাকা। তবে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন এই হিসেবের বাইরে থাকবে।

কপাল পুড়ল নাফিস ইকবালের

walton10ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের খেলায় বিকেএসপির-৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগ।  টসে জিতে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম মাত্র ১৯০ রান সংগ্রহ করে।
জবাবে প্রথম দিন শেষে খুলনা বিভাগ ৫৪ রান তুলে নিয়েছে। এজন্য চার উইকেট হারিয়েছে তারা। এখনো ১৩৬ রানে পিছিয়ে তারা। চট্টগ্রামের হয়ে একাই লড়াই করেন দলটির অধিনায়ক নাফিস ইকবাল। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন তিনি। মাত্র তিন রানের জন্যে সেঞ্চুরি বঞ্চিত হন ডানহাতি এই ওপেনার।

১৯৭ বলে ১৪ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি। নাফিস ইকবাল বাদে কোন ব্যাটসম্যানই খুলনার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন মো.শফিউদ্দিন। ২৩ রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে।

খুলনার হয়ে সর্বোচ্চ ৩৮ রানে চার উইকেট নেন মেহেদি হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও জিয়াউর রহমান।  জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিন ২৩ ওভার ব্যাটিং করে খুলনা বিভাগ।

ইনিংসের শুরুতে ৩১ রানের জুটি গড়েন অমিত মজুমদার ও মেহেদি হাসান। কিন্তু এরপরই বিপর্যয়ে পড়ে খুলনা। ৩১ রান থেকে ৫৪ রান পর্যন্ত যেতেই চার উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফিরেন  মেহেদি হাসান (১৬), আবু বক্কর (৩), অমিত মজুমদার (২০) ও মো.মিঠুন (৩)। তুষার ইমরান ২ ও নুরুল হাসান শূণ্য রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।  ২টি উইকেট নেন ইফতেকার সাজ্জাদ রনি। ১টি করে উইকেট নেন মেহেদি হাসান রানা ও মো.শফিউদ্দিন।

টেন্ডার নিয়ে বিদ্যুৎভবনে গুলি, আহত ৩

marder gunnরাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বিদ্যুৎ অফিসে টেন্ডার জমা নিয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন। এ সময় গুলির ঘটনাও ঘটে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের নিচ তলার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

সূত্র জানিয়েছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) এর দুইটি কাজের দরপত্র জমার শেষ দিন ছিল আজ বেলা ১২টা। তার পূর্বেই সংঘর্ষ শুরু হয়। ৪২ লাখ ও ৩৩ লাখ টাকার দু’টি কাজ হলো তেজগাঁও ও মাদারটেক এলাকার ডিপিডিসি বিদ্যুৎ উপকেন্দ্রের (সাবস্টেশন) ঊর্ধ্বমুখি সম্প্রসারণ সংক্রান্ত।

জানা গেছে, দরপত্র জমা দেয়ার সময় একপক্ষ আরেক পক্ষকে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। এরমধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- মো. মামুন (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় এক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিটি নিচ তলার পার্কিংরত বিদ্যুৎ বিভাগের অতিরিক্তি সচিব আহমেদ কায়কাউসের গাড়িতে আঘাত করে। তবে গাড়িতে তখন কেউ ছিল না।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

সচিবালয়ের ভেতরে-বাইরে ককটেল বিস্ফোরণ

cocktelসচিবালয়ের ভেতরে ও বাইরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রমনা থানার সহকারী কমিশনার ইমানূল হক জানান, দুপুরে তোপখানা রোড থেকে মোটরসাইকেলযোগে দুইজন দুর্বৃত্ত দুটি ককটেল নিক্ষেপ করে।

এর একটি সচিবালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও অপরটি বাইরে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডেসটিনির পলাতক ৪৬ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

d2kমাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির দুইটি দুর্নীতি মামলায় পলাতক ৪৬ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই নির্দেশ দেন।

গত ১১ জুন একই আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারীকৃত ৪৬ পলাতক আসামি পলাতক রয়েছেন মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই আদালত বিচারকাজ শুরু করবেন।

পলাতক আসামিরা হলেন, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, সাঈদুল ইসলাম খান (রুবেল), মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।

অপর আসামিদের মধ্যে এমডি মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লেঃ কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও  মো. জিয়াউল হক মোল্লা কারাগারে আছেন এবং একমাত্র আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মামলা উক্ত আসামিরাসহ ২২ জনের বিরুদ্ধে দুটি দায়ের করেন। চার চার হাজার ১১৯ কোটি টাকা পাচারের অভিযোগ গত ৪ মে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার আসামিদের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি চার্জশিট দাখিল করেন।

ভারতের সহজ জয়

Cricket World Cupহ্যামিল্টনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভার ১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। ৮৫ বলে ১০০ রান করে ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান।
ধাওয়ান-রোহিতের উদ্বোধনী জুটিই ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। দলীয় ১৭৪ রানের মাথায় রোহিত শর্মা যখন আউট হন, তার আগেই ভারতের পক্ষে বিশ্বকাপের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড হয়ে যায়।
স্টুয়ার্ট থমসনের করা ২৩ তম ওভারের দ্বিতীয় বলে ইনসাইডেজ হয়ে বোল্ড হওয়ার আগে ৬৪ রান করেন রোহিত শর্মা। ধাওয়ান তখন ৯৬ রানে অপরাজিত। দলীয় রানের খাতায় আর ১৬ রান যোগ হতেই পোর্টারফিল্ডের বলে বিদায় নেন শতরান করা ধাওয়ান।
এরপর বিরাটকোহলি (৪৪) আর অঞ্জিকা রাহানে (৩৩) মিলে কোনো অঘটন ছাড়াই ম্যাচের ফিনিশিং টাচ দেন। শেষ পর্যন্ত ৩৬ ওভার ৫ বলে কাঙ্ক্ষিত রক্ষ্যে পৌছে যায় ভারত।
এর আগে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বিশ্বকাপে পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ম্যাচটি জেতা দরকার- এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। টস জিতে শুরুটাও ভালো হয়।
বলের সঙ্গে পাল্লা দিয়ে রান  তুলছিলেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। ৮৯ বলেই দলের স্কোরে জমা হয় ৮৯ রান। ১৫তম ওভারের শেষ বলে স্টার্লিংকে ফিরিয়ে দেন রবিচন্দ্র অশ্বিন। আর ৩ রান যোগ করতেই অবশ্য সুরেশ রায়নার বলে বোল্ড হয়ে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান এড জয়েসও।
দলের রান দেড়শর কাছাকাছি নিয়ে মোহিত শর্মার শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পোর্টারফিল্ড। ৯৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। তারপরও অবশ্য নেইল ও’ব্রায়েন এবং অ্যান্ড্রু বিলবারনির জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৫১ রান।
২৪ রান করে অশ্বিনের বলে বিলবারনি আউট হতেই ভাঙন ধরে আইরিশ ইনিংসে। পুল ‘এ’তে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যে গ্রুপের শীর্ষে আছে ভারত।

রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে

আweatherগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।
এতে আরো বলা হয়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।