শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

হ্যাপির ‘শেষ’ স্ট্যাটাস

happy endচরমভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন চিত্রনায়িকা হ্যাপি। তার ফেসবুকের স্ট্যাটাস গুলো অন্তত তাইই বলে। সর্বশেষ আজ ১১ মার্চ রাত ৮ টা ১৮ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এটিই তার শেষ স্ট্যাটাস বলে সেখানে লেখেন হ্যাপি। হ্যাপির স্ট্যাটাসটি এখানে পাঠকদের জন্য তুলে ধরা হল-

আমি বড় দুর্ভাগা শেষ কথাটাও তোমাকে বলতে পারলাম না। অনেক ভালোবাসি বাবু। কোন ভুল করলে মাফ করে দিও। আম্মু, আব্বু তোমরাও মাফ করে দিও। আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারলাম না। আমার জন্য অনেক কষ্ট করেছ তোমরা এর ঋণ শোধ করা সম্ভব না। এটাই আমার শেষ স্ট্যাটাস। বাবু, তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা দেখা আমার পক্ষে সম্ভব হল না…

বলা ভালো যে, বাংলামেইলের পক্ষ থেকে বিষয়টি মিরপুর থানাকে জানানো হয়েছে যেন কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে।

শুটিং করতে গিয়ে আহত জনি ডেপ

jony dopহলিউড অভিনেতা জনি ডেপ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার জন্যই বেশি জনপ্রিয়। আর এ সিনেমার পঞ্চম অর্থাৎ পরবর্তী সিক্যুয়েল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেল সিনেমার শুটিং করতে গিয়েই আহত হলেন তিনি।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় শুটিংয়ে গিয়েছিলেন জনি ডেপ। সেখানেই শুটিংয়ের সময় হাতে আঘাত পেয়েছেন তিনি। তারপর তিনি সার্জারি করার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন।

গত মাসে অস্ট্রেলিয়ার ‘গোল্ড কোস্টে’ শুরু হয় সিনেমাটির শুটিং। জনি ডেপের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ডিজনি। এ সিনেমাটিতেও তার বিখ্যাত ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে হাজির হবেন ডেপ।

সিনেমাটির পরিচালনা করছেন কোন টিকি সিনেমার পরিচালক এসপেন স্যান্ডবার্গ এবং জোয়াকিম রোনিং। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।

পিকনিকে ববির ব্যস্ততা

bobi12ব্যস্ত সময় কাটাচ্ছেন ববি। একটা ছবি শেষ না হতেই নতুন আর একটা ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন।

দিন কয়েক আগেই ঢালিউডের হট নায়িকা ববির নাম ভূমিকায় অভিনীত অ্যাকশন জেসমিন ছবিটি আনকাট সেন্সর লাভ করে।

তার অভিনীত সর্বশেষ ছবি স্বপ্ন ছোঁয়া ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। এবার সাফল্যের ধারাবাহিকতায় পিকনিক শিরোনামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। হরর গল্প নিয়ে নির্মিত এই ছবিতে ববির বিপরীতে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার নায়ক ওম অথবা বাংলাদেশের শিপন। চলতি বছরের মে অথবা জুন মাসে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

ঢাকায় বিএনপি-জামায়াতের গ্রেফতার ১১

arrest28ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মোবাইলে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজন বিএনপির এবং সাতজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।

নতুন বার্তা/এএস

খালেদার পরোয়ানা স্থগিতের আবেদন কার্যতালিকায়

khaleda22জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে করা দুটি আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যিতালিকায় ১৯ ও ২০ নম্বর আইটেম হিসেবে আবেদনটি রাখা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

উল্লেখ্য, গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়া।

এ আবেদন দুটির ওপর আজ শুনানি হতে পারে বলেও আইনজীবী এহসানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে ৪২ জন নিহত

lori busআফ্রিকার তানজানিয়ায় বাস ও দুটি লরির ত্রিমুখী সংঘর্ষে ৪২ জন নিহত ও কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির ইরিঙ্গা প্রদেশে একটি লরির চালক রাস্তার ভাঙা অংশ এড়াতে একটু সরে গেলে এ দুুর্ঘটনা ঘটে বলে গেছে।

প্রাদেশিক পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, একটি লরির কন্টেইনারগুলো বিপরীত দিক থেকে আসা বাসের ওপর পড়ে যাওয়ায় বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় মাবিয়া শহর থেকে দেশটির অর্থনৈতিক রাজধানী ও উপকূলীয় শহর দারুস সালামে যাচ্ছিল।

উল্লেখ্য, তানজানিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে ২০০৬ সালের পর এটাই দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

খাগড়াছড়িতে শিক্ষককে গলা কেটে খুন

marder1খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ঘরে ঢুকে এক স্কুল শিক্ষককে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষকের স্ত্রীকেও হত্যার চেষ্টা করে তারা। আহত অবস্থায় বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাশ কুমার চাকমা নামের ওই শিক্ষকের বাড়ি জেলার নানিয়ারচর উপজেলার ক্যাঙ্গালছড়ি গ্রামে।

বুধবার গভীর রাতে তার শ্বশুর বাড়ি মহালছড়ির পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। বিকাশ কুমার তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহত বিকাশ কুমার চাকমা ক্যাঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেমাউন কবীর চৌধুরী জানান, ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে বিকাশ ও তার স্ত্রীকে আঘাত করে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বিকাশ ঘটনাস্থলেই মারা যান। তবে তার স্ত্রী বীরলতা চাকমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত বীরলতার গলা ও হাতে জখম হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং জড়িতদের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন ওসি সেমাউন কবীর। তবে পূর্বশত্রুতার কারণে এ ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজগঞ্জে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

policeসিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সেতু সংযোগ সড়কের নলকা নামক স্থানে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন এক এএসআইসহ চার পুলিশ সদস্য।

বৃহস্পতিবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এএসআই রাজু আহমেদ, কনস্টেবল শহিদুল ইসলাম। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু পশ্চিম সেতু সংযোগ সড়কের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান এবং একজন এএসআইসহ বাকি চারজন। এ সময় ঘাতক ট্রাকটি মোস্তাফিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

এঘটনায় আহত কনস্টেবল শহিদুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল এবং এএসআই রাজু আহম্মেদসহ বাকিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ডিবির লোক তাকে উঠিয়ে নিয়ে গেছে: সালাহউদ্দীনের স্ত্রী

salahuddin8বাংলাদেশে বিরোধী দল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি এবং সালাহ উদ্দিন আহমেদের পরিবার।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতেও একই দাবি করা হয়েছে।

বিএনপি বলেছে, দু’মাস ধরে তাদের অবরোধ হরতালে রুহুল কবির রিজভীর গ্রেফতারের পর সালাহউদ্দিন আহমেদ মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। সে কারণেই তাকে আটক করা হয়েছে।

তবে পুলিশ এবং বিশেষ বাহিনী র্যা ব, কোন সংস্থাই এই আটকের কথা স্বীকার করেনি।

আর সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত দশটার পর, ঢাকায় উত্তরার একটি বাসা থেকে তার স্বামীকে উঠিয়ে নিয়ে গেছে ।

সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, উত্তরায় তাদের দূরসম্পর্কের যে আত্নীয়ের বাড়িতে  সালাহউদ্দীন অবস্থান করছিলেন, মঙ্গলবার রাতে সেখানে ছয়টি গাড়িতে করে কিছু লোক আসে।

তারা বাসার দারোয়ানকে ডিবির পরিচয় দিয়ে ভেতরে ঢুকে দোতলার দরজা ভেঙ্গে ফেলে তার স্বামীকে ধরে নিয়ে যায় ।

‘সেসময় তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু তারা লাইনটি ডিসকানেক্ট করে দেয়,’ বলছিলেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।

তিনি বলেন, এসময় বাসার গৃহকর্মীকে বেঁধে ফেলে তারা এবং সালাহউদ্দীন আহমেদকে হাত ও চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়।

সালাহউদ্দীন আহমেদের স্ত্রী অভিযোগ করেন, এরপর গুলশান ও উত্তরা থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাচ্ছেন না তিনি।

পুলিশ তার দেয়া তথ্যকে ভিত্তিহীন বলে সাধারণ ডায়েরী করতে অপারগতা জানাচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দীন আহমেদের স্ত্রী।

এ অবস্থায় বৃহস্পতিবার উচ্চ আদালতে গিয়ে ‘২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দীন আহমেদকে আদালতে হাজির করা হোক’ এই মর্মে রিট করার কথা জানান তিনি। সালাহউদ্দীন আহমেদের স্ত্রী বলেন, তিনি স্বামীর সন্ধান চান।

তার অভিযোগ, তার স্বামীকে আটক করা হয়েছে কিন্তু সেটি স্বীকার করছে না পুলিশ।–বিবিসি।

নিউজিল্যান্ডকে রুখতে মূল অস্ত্র স্পিন!

sakib27বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল হ্যামিল্টনে পা দেয়ার পর শুরু হয়ে গেছে প্রস্তুতিও।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুবারের হোয়াইটওয়াশের নেপথ্য কারিগর বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা। এখন পর্যন্ত বিশ্বকাপে টাইগার স্পিনাররা জ্বলে উঠতে না পারলেও প্রতিপক্ষের স্পিন দুর্বলতাকে কাজে লাগানোর কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে বাংলাদেশের স্পিনাররা এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ওদিকে নিউজিল্যান্ডের পাঁচ জয়েই অবদান রয়েছে ওপেনার ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে শুরুতেই ম্যাককালামকে ফেরাতে হবে। সেজন্য কার্যকর অস্ত্র হতে পারে স্পিন। সেডন পার্কের অনুশীলনে তেমনটাই জানালেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানে জয়ের ম্যাচে স্পিনাররা কোনো উইকেট পাননি। তবে তাদের প্রতি আস্থা হারাননি কালপাগে। তিনি বলেন, বাংলাদেশের পরিকল্পনায় ভালোভাবেই থাকবে স্পিনাররা।

স্পিনারদের বিপক্ষে ম্যাককালামকে এখনও শুরু করতে হয়নি। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমি মোটামুটি নিশ্চিত, উইকেট স্পিনারদের সহায়তা করবে।