শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সেরাদের তালিকায় টাইগারদের অবস্থান

bdc14নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। এর আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন টাইগাররা। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও হার মেনেছেন ৩ উইকেটে।

বল হাতে সাকিব আল হাসান ৪টি উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। চলুন দেখা যাক, সর্বোচ্চ রান ও উইকেট-শিকারিদের তালিকায় বাংলাদেশের বোলার ও ব্যাটসম্যানরা কোন অবস্থানে রয়েছেন।

ব্যাটসম্যানদের অবস্থান : চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের ৫০ জনের তালিকায় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন চতুর্থ স্থানে। ৬ ম্যাচে ৩৪৪ রান করেছেন তিনি। এই রান করতে তিনি দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন।

২৭১ রান নিয়ে ১৪তম স্থানে আছেন মুশফিকুর রহিম। ১৮৬ রান নিয়ে ৩০তম স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান। ১৫২ রান নিয়ে সাব্বির রহমান রুম্মন রয়েছেন ৪২তম স্থানে। আর ১৪৬ রান নিয়ে ৪৭তম স্থানে রয়েছেন সৌম্য সরকার।

বোলারদের অবস্থান : ২০১৫ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় ৭ উইকেট নিয়ে ৩৯তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। সমসংখ্যক উইকেট নিয়ে ৪০তম স্থানে আছেন রুবেল হোসেন। ৬ উইকেট নিয়ে ৪৪তম স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা । সমসংখ্যক উইকেট নিয়ে ৪৮তম স্থানে আছেন তাসকিন আহমেদ।

আমির খান ৫০

amir khan14আজ ৫০ পূর্ণ করে ৫১-য় পড়ছেন বলিউড অভিনেতা আমির খান৷ তিন দশকের বেশি অভিনয় জীবনে তার ক্রমোত্তরণ অবাক করার মতো৷

একজন অসাধারণ অভিনেতাই নন, চলচ্চিত্রকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা একজন চলচ্চিত্রব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরেছেন৷ শুধু দেশ নয়, গোটা বিশ্বেই এখন তিনি পরিচিত নাম৷

১৯৮৪-তে কেতন মেহতার ‘হোলি’ ছবিতে আত্মপ্রকাশ৷ সুবিধা করতে পারেননি৷ চার বছর পর দ্বিতীয় ছবি ‘কয়ামত সে কয়ামত তক’৷ চকোলেট বয় ইমেজ নিয়ে নজর কাড়েন৷ তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরে ‘কিউ এস কিউ টি’-র নাম৷ তার পরেও কয়েকটি ছবি তেমন চলেনি৷

চাকা ঘুরতে শুরু করে ‘দিল’ থেকে৷ ‘জো জিতা ওহি সিকন্দর’-এ নিজেকে নতুন করে প্রমাণ করেন৷ আর ফিরে তাকাতে হয় না৷ বছরে একটার বেশি ছবি করবেন না, এই সিদ্ধান্ত তার পক্ষেই গিয়েছে৷ ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রঙ দে বসম্তী’, ‘থ্রি ইডিয়ট্স’, ‘তলাশ’, ‘ধুম থ্রি’ থেকে হালের ‘পিকে’– প্রতিটি ছবিই আপন বৈশিষ্ট্যে অনন্য৷ একই সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ বা ‘দিল্লি বেলি’-র মতো বাণিজ্যিক ছবির পাশাপাশি প্রযোজনা করেছেন ‘পিপলি লাইভ’-এর মতো অন্য ধারার ছবিও৷ পরিচালক হিসেবেও প্রথম ছবি ‘তারে জমিন পর’-এ সাড়া ফেলে দেন৷

আমিরের সামাজিক দায়বদ্ধতাও দৃষ্টান্তমূলক৷ টিভিতে ধারাবাহিক অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’-র মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরেন৷ দু দফায় চলা এই অনুষ্ঠান দারুণ সাড়া ফেলে দেয়৷ ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হয়ে অংশ নিয়েছেন ‘অতিথি দেব ভব’ প্রচারে৷ শিশুদের অপুষ্টি নিয়ে প্রচার করেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের হয়ে৷

কখনও কখনও বিতর্কেও জড়ান৷ অভিযোগ ওঠে, পরিচালকের কাজে অতিরিক্ত নাক গলানোর৷ কোনো ফিল্মি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন না, যা অনেকের কাছে উন্নাসিকতা৷ সাম্প্রতিক ছবি ‘পিকে’তে প্রায় নগ্ন অবস্হায় তার উপস্হিতি নিয়েও কম পানিঘোলা হয়নি৷ ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা হয়েছে বলে মামলাও হয়েছে৷ সব মিলিয়ে আমির আছেন তার আমিরিয়ানাতেই৷ যখন যা করেন একশো শতাংশ নিখুঁত করার চেষ্টা করেন৷ সিনেমা শিল্প ওনাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেই ডাকে৷

আপাতত ব্যস্ত ভারতীয় কুস্তিগির মহাবীর ফোগতের জীবনীনির্ভর ছবি ‘ডঙ্গল’ নিয়ে৷ এর জন্য নিজের ২২ কেজি ওজন বাড়িয়েছেন৷ ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে৷ আগের দিনই আমির প্রচারমাধ্যমের লোকজনের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন৷ বলেছেন, চলচ্চিত্র শিল্পের একজন হতে পেরে তিনি গর্বিত, ভাগ্যবান৷ তার সঙ্গে কাজ করা সমস্ত লেখক, পরিচালক সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন৷ ঘটনাক্রমে আরও দুই খান শাহরুখ এবং সালমানেরও জন্মসাল ১৯৬৫৷ তা উল্লেখ করে আমিরের কৌতুক, আমরা তিনজন ৫০ পেরলেও আমাদের আসল বয়স ১৮-২০-র বেশি নয়৷

জুয়াড়ীদের হামলায় এএসপি,ওসিসহ ৪ পুলিশ আহত

খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে জুয়াড়ীদের হামলায় সহকারী পুলিশ সুপারসহ (সার্কেল এএসপি) চার পুলিশ সদস্য আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি।

পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান কমলছড়িমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুক্রবার শতবর্ষপুর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত মেলায় জুয়া খেলা চলছিল।

খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলমের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে কমলছড়িমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে পুলিশের উপর উল্টো লাঠি-সোটা নিয়ে চড়াও হয় জুয়াড়ীরা।

এ সময় জুয়াড়ীদের হামলায় গুরুতর আহত হয় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সারোয়ার আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপ-সহকারী পরিদর্শক রতন এবং কনষ্টেবল আবুল কালামসহ চার পুলিশ সদস্য। জুয়াড়ীরা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে।

তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারী কাজে বাধা দান, পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশকে আহত এবং গাড়ি ভাংচুরের ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভানুয়াতুতে আঘাত হানছে ঘূর্ণিঝড় “পাম”

vanuatuদক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় “পাম”।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ২ লাখ ৭০ হাজার জনগোষ্ঠীর এই দ্বীপপুঞ্জে ঝড়টি আঘাত হানে। এতে ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থা।

আঘাত হানার সময় ঘণ্টায় এর গতিবেগ ছিলো ২৭০ কিলোমিটার (১৭০ মাইল)।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ঝড়ে এ অঞ্চলের বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়ে গেছে। প্রায় অচল হয়ে
পড়েছে বিদ্যুৎ সরবরাহ।

এক বিবৃতিতে জাতিসংঘের ত্রাণ সংস্থা জানায়, ভানুয়াতুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পূর্বের পেনামা এলাকা।

এর আগে শুক্রবার দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর চারটি এলাকায় জরুরি সতর্কতা জারি করে দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা সে সময় জানান, ‘’পাম’’ পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড়, যাতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঝড়টি যখন আঘাত হানে, তখন এর বাতাসের গতিবেগ ছিল আরো বেশি।

ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে প্রায় ১৮শ’ কিলোমিটার পূর্বে, নিউ ক্যালেডনিয়া থেকে ৫শ’ কিলোমিটার উত্তর-পূর্বে, ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে অবস্থিত।

নতুন রাজধানীর পরিকল্পনা মিশরের

mishor kairoকায়রোর বদলে নতুন একটি রাজধানী তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে মিশর সরকার।

কায়রোর পূর্বদিকে ঐ রাজধানীতে পার্লামেন্ট, মন্ত্রীদের কার্যালয় আর দূতাবাসগুলো থাকবে। সিঙ্গাপুরের আয়তনের সমান আর প্রায় পঞ্চাশ লাখ মানুষের বসবাসের উপযোগী করে শহরটি তৈরি করা হবে।

মিশরের অর্থনীতি বিষয়ক একটি সংবাদ সম্মেলনে নতুন রাজধানী তৈরির এই ঘোষণাটি দেয়া হয়। কায়রো আর লোহিতসাগরের মাঝামাঝি কোন স্থানে নতুন শহরটি গড়া হবে। তবে এখনো শহরটি কোন নাম ঠিক করা হয়নি।

নতুন পরিকল্পনা বাস্তবায়নে এর মধ্যেই বারো হাজার কোটি ডলার সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলে সরকার বলছে। কুয়েত, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত এই অর্থ দেবে।

মিশর থেকে সংবাদদাতারা বলছেন, কায়রোর ভিড়, আর পরিবেশর উপর চাপ কমাতেই নতুন এই রাজধানী তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

শহরটির পরিকল্পনার সাথে জড়িত,আলাব্বর নামের একজন কর্মকর্তা বলছেন, নতুন শহরটি হবে অনেক বেশি জন বান্ধব।

রনো কায়রোর ঐহিত্য ও নকশার উপর ভিত্তি করেই নতুন শহরটি তৈরি করা হবে এবং সেখানে আধুনিক সব সুযোগ সুবিধাই থাকবে।

এই শহরটি তৈরি হলে তা মিশরের অর্থনীতির জন্য সুবাতাস আনবে বলে কর্মকর্তারা দাবি করেছেন। কারণ সেখানে চার হাজারের বেশি নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। শহরটিতে হিথরোর চেয়ে বড় একটি বিমানবন্দরও থাকবে।

সংবাদদাতারা বলছেন, অতীতেও মিশরে এরকম বড় প্রকল্প নেয়া হলেও, আমলাতান্ত্রিক জটিলতায় সেগুলো শেষপর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি।

তবে বর্তমান সরকার এটিকে চ্যালেঞ্জ হিসাবেই নেবে। কারণ অর্থনীতির গতি ফেরাতে না পারলে মিশরের সংকট আরো বাড়বে।

অনেকেই বলছেন, আরব গণজাগরণ শুরু হওয়ার পর থেকেই মিশরে বিদেশী বিনিয়োগ কমে গেছে। সেই বিনিয়োগ আকৃষ্ট করতেই সরকার নতুন এই শহর স্থাপনসহ আরো বেশক কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

-বিবিসি

যশোরে আটক ৪৬

arrest28যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতভর অভিযানে তাদের আটক করা হয়।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আটকরা বিভিন্ন মামলার আসামি। তাদের শনিবার দুপুরের মধ্যেই যশোর আদালতে পাঠানো হবে।

রাহুলের কার্যালয়ে পুলিশের হানা

rahul gভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর কার্যালয়ে পুলিশ গেছে। তারা রাহুলের চেহারা-সুরত সম্পর্কে জেনে নিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে কংগ্রেস।
শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে দিল্লি পুলিশের একটি দল রাহুলের কার্যালয়ে যায়। সেখানে তারা রাহুল দেখতে কেমন, তাঁর চোখ ও চুলের রং কী এসব ব্যাপারে খোঁজখবর নিয়েছে।

এ বিষয়ে দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

রাহুলের কার্যালয়ের কর্মকর্তারা এক পুলিশ সদস্যের কাছে তাঁদের আগমন ও কংগ্রেসের সহসভাপতির বিষয়ে কৌতূহলের কারণ জানতে চান। তখন পুলিশের ওই সদস্য কোনো উত্তর দেননি। রাহুলের কার্যালয়ের এক ব্যবস্থাপক সেখানে আসা পুলিশের ছবি তুলে রেখেছেন।

এ ঘটনায় কংগ্রেসের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের এই তৎপরতাকে অপ্রয়োজনীয় অনুসন্ধান উল্লেখ করে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, রাহুল একজন সাংসদ। তাঁর ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন হলে তা পার্লামেন্টের ওয়েবসাইট থেকেই নেওয়া যেত। সেখানে সব তথ্য আছে।

রাহুল এখন ছুটিতে আছেন। তিন দফায় ছুটি বাড়িয়েছেন তিনি। ছুটি শেষ হলে চলতি মাসের শেষ নাগাদ তাঁর নয়াদিল্লিতে ফেরার কথা।

দল বলেছে, শিগগিরই সভাপতি হিসেবে নতুন জীবন শুরু করার আগে ‘অন্তর্র্দশন’ করার জন্য তাঁর এই ছুটি নেওয়া। রাহুলের ছুটি বাড়ানো নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে।

ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ: হ্যাডলি

hadliনিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার স্যার রিচার্ড হ্যাডলি। যাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়, তিনি এবার জ্যোতিষীর ভূমিকায়। ভবিষ্যদ্বাণী করেছেন— বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে।

শুক্রবার মার্টিন গাপ্টিলের সেঞ্চুরি হওয়ার আগেই তাকে নিশ্চিন্ত দেখাল যে প্রচুর লড়াইয়ের পর নিউজিল্যান্ডই জিতছে। হ্যামিল্টন মাঠের পশ্চিম কোণে একটা সোফায় আবিষ্কার করা গেল মিস্টার ক্রিকেটরক।

তিনি বললেন, ‘বাংলাদেশ খুব ভাল লড়েছে আজ। গোটা টুর্নামেন্টে নিউজিল্যান্ড এতো নাস্তানাবুদ আর হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে আমি ওদের বিশেষ আশা দেখছি না। ভারতের ব্যাটিং অনেক স্ট্রং।

বোলিংটাও খুব ভাল করছে পেসাররা। ওরা সহজে রান করতে দেবে না। বিশেষ করে ইন্ডিয়ান ব্যাটিংটা এতো ভাল যে ওদের ভাঙা খুব সমস্যা। আমি ভারতকে মেলবোর্নে সত্তর ভাগ ফেভারিট ধরব।’

আমি বলবো— অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যানরা যত সহজে রান করেছে, আমাদের দেশে তত কিন্তু করেনি। এখানকার পিচে বোলারদের জন্য কিছু ছিল। তাই অস্ট্রেলিয়ার তুলনায় এখানে সেঞ্চুরির সংখ্যা কম। তবে এটা ঠিক যে দেশটিতে ব্যাটসম্যানদের আধিপত্যটা সীমাহীন পর্যায়ে চলে গিয়েছে।

কীভাবে এটা সামলানো যায়, আমি নানান থিওরি শুনছি। হয় ব্যাটের প্রযুক্তি সম্পর্কিত কোনও আইন আনতে হবে। নয়তো আর একটা সমাধানের উপায় হল বলের সিম চওড়া করে দাও। তাহলে বোলাররা বাড়তি সুবিধে পেয়ে যাবে। একটা ভারসাম্য আসবে।

ভারতের তুলনায় পিছিয়ে রাখলেও এমনিতে বাংলাদেশের ক্রিকেট দেখে আমি অভিভূত। ওরা প্রমাণ করেছে কোয়ার্টার ফাইনালে মোটেও ফ্লুকে ওঠেনি। এই মাহমুদুল্লাহ ছেলেটাকে দেখে আমি চমৎকৃত। কী ভাল ব্যাট করলো। চাপের মুখে খেলা তবু। দারুণ। রুবেল ছেলেটাও খুব ভালো বল করে। সাকিব নিয়ে তো কিছু বলারই নেই। অলরাউন্ডার হিসেবে সে রকম প্রতিদ্বন্দ্বিতা যদি সমসাময়িক প্লেয়াররা ওকে দিতো তাহলে ও আরও উন্নতি করত। বাংলাদেশ যে আমাদের দেশে এসে এ রকম লড়াই করতে পারবে, ভাবতেই পারিনি। দারুণ উন্নতি করেছে ওদের ক্রিকেট।

বিশ্বকাপে নিজের হাতে বল থাকলে টুর্নামেন্টের সেরা তিন ব্যাটসম্যান হিসেবে কাদের বেছে নিতে? হ্যাডলির নির্বাচন— সাঙ্গাকারা, ডি’ভিলিয়ার্স আর কোহলি।

জন্ম হার বাড়াতে জাপানে নয়া উদ্যোগ

japan cজন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পীড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উৎসাহ যোগাতে চায় জাপান সরকার।
যেসব স্থানীয় কর্তৃপক্ষ ‘স্পীড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া সরকারী নীতি উদ্ধৃত করে এতথ্য জানিয়েছে। খবর বিবিসির।
মার্চ মাসের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এই নীতি অনুমোদন করবে বলে কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এই খসড়া নীতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরণের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট শিশু জন্ম নিচ্ছে না।
এ কারণেই সরকার জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবন-সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়।
সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারীতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে।
২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এ যাবতকালের মধ্যে সবচেয়ে কম। আগের বছরের চেয়ে নয় হাজার কম শিশু জন্ম নেয় গতবছর।

বরগুনায় বিআরটিসির বাসে আগুন

bus fire mবরগুনায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি বরগুনা-খুলনা সড়কে চলাচল করে।

শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে শহরের সদর রোডে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের হেলপার এস এম কাইউম জানান, রাতে তিনি ওই বাসের সামনের দিকে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ বাসের পেছন থেকে আগুন জ্বলতে দেখে জানালা দিয়ে বের হয়ে যান।

বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন পিপিএম জানান, অনুসন্ধান চালিয়ে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।