রাজধানীতে হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ
নেতাকর্মীদের মুক্তি, সভা-সমাবেশে বাধা প্রদান, গণগ্রেপ্তার, গুম-খুন বন্ধ এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে জামায়াত-শিবির।
রোববার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে মিছিল করে রমনা থানা জামায়াতে ইসলামী। থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আকতার হোসাইন, মোজাম্মেল হক, ছাত্রনেতা জামিল মাহমুদ প্রমুখ।
সকাল ৮টার দিকে মহানগরী সাহিত্য সম্পাদক শাহীন সরকারের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে দক্ষিণখান থানা শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















