হলিউডে নগ্ন হচ্ছেন সেই রাধিকা
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নগ্ন ছবি ‘ফাঁস’ হওয়া নিয়ে সংবাদের শিরোনামে আসেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার সেই রাধিকাকে হলিউডের একটি সিনেমায় সম্পূর্ণ নগ্ন দৃশ্যে দেখা যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নগ্ন ছবি ‘ফাঁস’ হওয়া নিয়ে সংবাদের শিরোনামে আসেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার সেই রাধিকাকে হলিউডের একটি সিনেমায় সম্পূর্ণ নগ্ন দৃশ্যে দেখা যাবে।
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিএনপির ৮ এবং জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাগুরা শহরতলীর ভায়না এলাকায় জেলা মৎস্য ভবনে একাধিক ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজে রাখা জেলা মৎস্য কর্মকর্তার জিপ আগুনে পুড়ে গেছে।
অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে সোপর্দ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা বারের সভাপতি অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার এ কথা জানান।
গুলশান কার্যালয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকা বারের নব নির্বাচিত সভাপতি অ্যাড. মাসুদ আহমেদ ও সেক্রেটারি ওমর ফারুক ফারুকী গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
এরপর রাত ৯ টা ৫ মিনিটের দিকে তারা গুলশান কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির মামলাসহ যাবতীয় মামলা নিয়ে কথা হয়েছে। এছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যেসব নেতাকর্মী মামলায় গ্রেফতার হয়েছে তাদের আইনি সহায়তা দেয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ৫ এপ্রিল অনেক দূরে রয়েছে। সময় হলে দেখা যাবে।
ভারতে ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে নিহত হয়েছে ১৪ জন। রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে পারদ পড়েছে।
রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
নিহত ১৪ জনের মধ্যে ১২ জন রাজস্থানের। প্রচণ্ড গতির ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে তাদের মৃত্যু হয়েছে। অন্য দুজন নিহত হয়েছে উত্তরাখন্ডে। ভারী বৃষ্টিতে পাথর ধসে চাপা পড়ে এ দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজধানী নয়াদিল্লিতে দিনের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে দাঁড়ায় ১৯.৬ ডিগ্রি। দিল্লিতে হিমহিম পরিবেশ বিরাজ করছে।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দিল্লিতে রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার। এতে শহরের অনেক অঞ্চল প্লাবিত হয়।
অন্যদিকে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে রাজস্থানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বজ্রপাতে ও পারদপাতে লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অনেকেই।
২০০৭ সালে অন্যতম ফেবারিট দল হিসেবেই ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল ভারত। তখন দলে ছিলেন রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দর শেবাগের মতো তারকারা।
কিন্তু সেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব পেরুতে না পারায় দেশের বিমান ধরতে হয় ভারতকে। এর জন্য কী সমালোচনাই না সহ্য করতে হয়েছে দ্রাবিড়দের! সেটা ভারতীয়রা ভোলেনি। তারা ভোলেনি ২০১২ সালের এশিয়া কাপের কথাও।
আর সেই ‘না’ ভোলার দলে রয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে অনুজদের (ধোনি-কোহলি) সতর্ক করে দিলেন তিনি। জানালেন, টাইগারদের হালকাভাবে নিলে আবারও ভুল করবে ভারত।
গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঘের মতোই লড়াই করেছে বাংলাদেশ। এই অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করতে ভুল করেননি কুম্বলে।
তিনি বলেন, ‘গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড়সড় এক ধাক্কাই দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকরা জিতলেও সাকিব-মাহমুদউল্লাহরা তাদের বেশ চাপে রেখেছিল। কোয়ার্টার ফাইনালে ভারতেরও একই অভিজ্ঞতা হতে পারে, যদি বাংলাদেশকে তারা হালকাভাবে নেয়।
বয়স মাত্র ২২ বছর। এই বয়সেই বাংলাদেশের অন্যতম তারকা হতে চলেছেন সৌম্য সরকার। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়লেন ক্রিকেটমোদিদের। ভারতীয় পত্রিকাতো তাকে নতুন সূর্য বলেই আখ্যা দিল।
সংবাদ প্রতিদিন নামের পত্রিকার সাংবাদিক অভিজ্ঞান সাহা লিখেছেন, ওপার বাংলার (বাংলাদেশ) নতুন সূর্য সৌম্য সরকার। তাই আগামী ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে ভারতের পরিকল্পনায় থাকছেন বাংলাদেশের এই উদীয়মান তারকাও।
সৌম্য সরকারকে নিয়ে অভিজ্ঞান সাহার প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
মাঠে ঝড় তুলে মানুষকে আনন্দ দেওয়া তারকারা কি ব্যক্তিগত জীবনেও গতিতে ছুটতে ভালবাসেন? তাই যদি না হবে, তা হলে ধোনি, কোহলিরা এমন কেন? গতির লড়াই দেখতে ভালবাসেন। গতির সঙ্গে ছুটতে চায় মনও। এবার সেই দল ভারী করলেন সৌম্য সরকার। ওপার বাংলার (বাংলাদেশের) নতুন সূর্য সৌম্য।
সৌম্য সরকার কে? বিশ্বকাপে বাংলাদেশ দলের তিন নম্বরে যে বাঁ-হাতি ব্যাটসম্যানটি খেলছেন, তার-ই নাম সৌম্য। গর্ব হয়। ভালো লাগে তাদের প্র্যাকটিসে গিয়ে দশ হাত দূরে দাঁড়িয়ে থাকলেও। জনা পনেরো বাঙালি বাংলা বলছেন।
কলকাতার সঙ্গে সম্পর্ক আছে বলে ইডেনে খেলার স্বপ্ন ছিল সৌম্যর। সেই ইডেনে প্রথম খেলতে নেমেই সেঞ্চুরি। এমন ছেলেকে কি আপনি ধরে রাখতে পারবেন? কেউ পারেনি।
নির্বাচক কমিটির প্রধান ফারুক আহমেদ তাকে দলে নিয়ে আসাতে ঝড় উঠেছিল। কিন্তু তার গোঁ-র কাছে সবাই হেরে যান। আট বছর আগে শাকিব, মুশফিকদের এনে তিনি বুঝিয়েছিলেন, জহুরির চোখে ভুল কিছু ধরা পড়ে না। ওরা প্রমাণ করেছে। সৌম্যও পারবে।
ফারুক ভুল করেননি। সৌম্য কতটা পেরেছে তা গাভাস্কারের কথাতেই পরিষ্কার। মাঠে সেখানে দাঁড়িয়ে যেভাবে কভার ড্রাইভ মেরেছেন সৌম্য, তা দেখে বিষ্মিত গাভাস্কার বলেন, বা-ঁহাতির এমনড্রাইভ দেখলে সৌরভেব কথা মনে পড়ে। সেটাই স্বাভাবিক। সৌরভ না এলে সৌম্যও ক্রিকেটে আসতেন না।
বাঙালি মানেই সৌরভে দুর্বলতা! সৌম্যদের বাড়ি আলাদা হবে কী করে। ছোটবেলায় ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নামার সুযোগ তখন হয়নি, ভাইকে ডান হাতে ব্যাট ধরতে দেখে দাদা পুষ্পেন বাধা দেন। ক্রিকেট খেলতে হলে বুঝি বাঁ-হাতে ব্যাট করতে হবে।
শুনেছি ছোটবেলায় সৌরভ ডানহাতি হলেও দাদাকে দেখে বা-ঁহাতে ব্যাট করা শুরু করেন। সৌম্য অনেকটা তেমনই। বল করেন ডান হাতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন ‘সৌরভ-এর ডামি’ হয়ে গেলেন। সেই শুরু। তখনও বোঝা যায়নি, সরকার বাড়ির ছেলে একদিন দেশের হয়ে বিশ্বকাপে খেলবে।
তাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে ক্রিকেটের পাশে পড়াশোনাও চলল। সমাজবিদ্যা নিয়ে স্নাতক হওয়ার পরও এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আর আছে যুবরাজ হয়ে ওঠা।
সৌরভ হতে পারব কিনা জানি না, যদি যুবরাজ হতে পারি! এমনই কথা সৌম্যর। সৌরভের আদর্শে বেড়ে ওঠা সৌম্যর হিরো যে যুবরাজ। তবে এখনো পর্যন্ত তার সঙ্গে দেখা হয়নি। সৌরভের সঙ্গে দেখা হলেও কথা হয়নি।
একদিনের ক্রিকেটে এমন মানসিকতার ছেলে পছন্দ সৌরভের। তাই তার ‘ছেলে’ হয়ে উঠেছিলেন যুবরাজ। মাঠে একইরকম মানসিকতা দেখাচ্ছেন সৌম্য। পারেন কীভাবে? প্রায় ছ’ফুটের কাছে উচচতার সঙ্গে দেহের কাঠামো চোখে পড়ার মতো।
ব্যবহার এতটাই শান্তশিষ্ট মনে হবে, এই ছেলে মাঠে কীভাবে বেপরোয়া হয়ে ওঠে। প্রশ্ন উঠতে সৌম্য বলছিলেন, ‘আমি এমনই খেলি। মারার বল ছাড়ি না। সে আমি যে অবস্থায় ব্যাট করতে নামি না কেন।
কাতারের আল খোর নামক স্থানে দুই বন্ধুর হাতে খুন হয়েছেন সোহেল হোসেন (৩০) নামে এক কাতার প্রবাসী বাংলাদেশি যুবক।
ঘাতক দুই বন্ধুর নাম এমদাদ হোসেন ও লিটন। কাতার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার শশিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল হাকিম।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ মার্চ সকালের দিকে সোহেলকে দুই বন্ধু নিয়ে যায় কাতারের দূরবর্তী এলাকা আল খোরে। সেখানে একটি বাসায় নিয়ে তাকে খুন করা হয়।
জানা গেছে, ৩ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিন বন্ধুর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহেলকে আল খোর নামক স্থানে নিয়ে খুন করা হয়।
পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ঘাতক এমদাদ ও লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কাতার পুলিশের কাস্টডিতে রয়েছে। গ্রেপ্তার এমদাদ ও লিটনের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে। মৃত সোহেলের লাশ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ঝাঞ্জাইলের শুকনাকুড়ি ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
ট্রাকের মালিক ফারুক মিয়া জানান, দুর্গাপুর থেকে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রাকালে শুকনাকুড়ি ব্রিজে চার দুর্বৃত্ত ট্রাক থামিয়ে আগুন দেয়। এ সময় ট্রাকের চালক লাফ দিয়ে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফারুক জানান, স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। তবে, এর আগেই ট্রাকের কেবিনের কাঁচ, হুইলসহ ট্রাকের অধিকাংশই পুড়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার পঞ্চবটিতে এনজিও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম নাসির উদ্দিন (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬ টায় তিনি মারা যান। তার বাবার নাম আলী আকবর। নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুরে তার বাড়ি।
এদিকে বার্ন ইউনিয়ে চিকিৎসাধী অপর দগ্ধ ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন, সোহেল (২৫), ফেরদৌস আরমান (২৫), মিজানুর রহমান (২২) আসলাম (২৫), ও আব্দুল আমিল (২৭)।
গতকাল পঞ্চবটির একটি ফ্ল্যাট বাড়িতে এনজিও অফিসে অগ্নিকাণ্ডের পর গুরুতর আহত অবস্থায় ৬ জনকে ঢামেকে এবং একজনকে নারায়ণগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়।