শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৭ জুন

fakrul1সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া মঙ্গলবার এ দিন ধার্য করেন।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতাদের কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

একই বছরের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রের অপর ২৮ আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা মহানগর বিএনপির তৎকালীন সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার শিফা, রেহানা আক্তার রানু, নীলুফার চৌধুরী মনি, ছাত্রদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আবদুল মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি ওরফে রেহানা ইয়াসমিন ডলি ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল।

আবার কমল জ্বালানি তেলের দাম

oil 24বিশ্বের শীর্ষ স্থানীয় তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব উৎপাদন কমানোর আহ্বানে সাড়া না দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য পতন অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার নর্থ সি ব্যারেন্ট’এর অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু আগের চেয়ে ৩৪ সেন্ট কমে অর্থাৎ ৫৫.৫৮ ডলারে বিক্রি হয়েছে। এ দিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই’এর অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল পিছু ৪৮ সেন্ট কম দামে অর্থাৎ ৪৬.৯৭ ডলারে বিক্রি হয়েছে।

ওপেকের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তোলন করছে বলে ঘোষণা দেয়ার পর নতুন করে তেলের মূল্যপতন ঘটে। ১২টি দেশ নিয়ে গঠিত ওপেক গত মাসে তেল উৎপাদনের যে মাত্রা নির্ধারণ করে দিয়েছিল সৌদি আরব তার চেয়ে প্রায় সাড়ে তিন লাখ ব্যারেল বেশি তেল দৈনিক উত্তোলন করছে।

এঅ্যান্ডজেড ব্যাংক জানিয়েছে, সৌদি আরব দৈনিক প্রায় ১ কোটি ব্যারেল তেল উৎপাদন করছে বলে ঘোষণা করায় দিনের শুরুতেই চাপের মুখে পড়ে যায় বাজার।

গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৬০ শতাংশ পড়ে গেছে।

২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের পরিকল্পনা

xreবিশ্বের বিভিন্ন দেশে থেকে যক্ষ্মা রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যক্ষা দিবস।

বাংলাদেশে বর্তমানে প্রায় দুই লাখ যক্ষ্মা রোগী রয়েছেন। এর বাইরে অ-শনাক্ত আরও অনেক যক্ষ্মা রোগী রয়েছেন বলে জানা যাচ্ছে।

ব্র্যাক-এর টিবি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি’র পরিচালক ডা: আকরামুল ইসলাম  বলছিলেন, অ-শনাক্ত থেকে যাওয়া রোগীরা অকালে অনেকেই মৃত্যু বরণ করেন। সেবা নিতে না আসা রোগীরা বরাবরই স্বাস্থ্য ঝুঁকিতে থেকে যান। তবে অনেক রোগী বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে সেবা নিচ্ছেন।

ডা: আকরামুল ইসলাম মনে করেন, এসব রোগীদের চিন্তিত করেও তাদের সেবার আওতায় আনা প্রয়োজন।

দরিদ্র হওয়ার কারণে যক্ষ্মা রোগীর চিকিৎসা সেবা যেন ব্যহত না হয়, সেজন্য বিশেষ প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি।

এক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যয়সহ যাতায়াত খরচও তারা ব্যবস্থা করে দিচ্ছেন বলে জানান ডা. ইসলাম।

২০১৬ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা সহজ হবে, এমন প্রশ্নে ডা. ইসলাম বলেন, যক্ষ্মা রোগ নির্মূলে নতুন চিকিৎসা পদ্ধতি অবলম্বনের সব পরিকল্পনাই নিয়েছেন তারা।

এজন্য আনা হয়েছে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিও।

তবে, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাই যক্ষ্মার মূল কারণ উল্লেখ করে ডা: ইসলাম বলেন, তিনি মনে করেন দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নত হচ্ছে।

তাই ২০৩৫ সালের মধ্যে তারা যক্ষ্মা নির্মূল করতে পারবেন বলেই তাদের বিশ্বাস।–বিবিসি

পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

marder2পাবনা সদর উপজেলার ভাঁজপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই নবাব আলী (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নবাব আলী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, পাবনা জেনারেল হাসপাতালে একজনের মৃতদেহ আছে জানতে পেরে খবর নিয়ে নবাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের ছেলে আতিয়ার হোসেন বলেন, বাড়ির জমি নিয়ে আমার বাবার সঙ্গে ছোট চাচা আব্দুল লতিফের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে ছোট চাচার সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে চাচা বাবাকে লোহার রড দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হলে বাবাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

বিশ্বকাপে ভারতকে নিয়ে বোমা ফাটাল বুকিরা

india teamক্রিকেট চার-ছক্কার খেলা। বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু সেই বিনোদনও মাঝে মাঝে জন্ম নেয় বিতর্কের, যখন বুকিদের নিয়ন্ত্রণে চলে যায় কোনো ম্যাচ। প্রশ্ন ওঠে ক্রিকেটের মান নিয়েও। অসাধু চক্র বসে নেই এবারের বিশ্বকাপেও। ক্রিকেটের সর্বোচ্চ আসরটিকে কলুষিত করতে সব সময় প্রস্তুত বুকিরা।

এদিকে বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ অর্থাৎ দুটি সেমিফাইনাল ও ফাইনালের দিকে চোখ রাখছে বুকিরা। ইতিমধ্যে ভারতের বিশ্বকাপ শিরোপা জেতা নিয়ে বোমা ফাটিয়েছে তারা। স্রেফ জানিয়ে দিয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবার অস্ট্রেলিয়া ছাড়বে খালি হাতেই!

বৃহস্পতিবার সিডনিতে সেমিফাইনালের খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেখানে বুকিরা ফেবারিট হিসেবে রেখেছে অজিদের। অন্যদিকে বুধবার আরেক সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে বিজয়ীর তালিকার রেখেছে তারা।

তার মানে ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে যদি ফলাফল প্রকাশ পেয়ে যায়, তাহলে কোটি কোটি টাকা খরচ করে বিশ্বকাপের মতো আসরের আয়োজন করার দরকার কী?

তবে বিভিন্ন পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে ম্যাচের আগের দিন চূড়ান্তভাবে দর ঠিক করা হয়েছে। এমনটাই জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বুকি। তিনি জানান, পুলিশের ভয়ে অনেক বড় বড় বুকি গা-ঢাকা দিতে বাধ্য হয়েছে। কেননা বিশ্বকাপ চলাকালে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে আচমকা হানা দিচ্ছে পুলিশ। তা থেকে বাঁচতেই এমন সতর্কতা অবলম্বন করছে বুকিরা। এ ছাড়া ম্যাচের আগে দর নির্ধারণ করার ক্ষেত্রে আমরা খেলোয়াড়দের ইনজুরি, আবহাওয়া ও পিচের কন্ডিশনও মাথায় রাখছি।

এদিকে বাজি ধরা টাকায় সবচেয়ে কম দর ওঠে যে দলের, সেই দলেরই শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সে হিসেবে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দলের দর উঠেছে ১ টাকায় ১.২০ টাকা। এরপর দক্ষিণ আফ্রিকার দর ৩ টাকা। নিউজিল্যান্ডের ৪.৫০ টাকা। সবশেষে ভারতের দর ৬ টাকা।

তাই বুকিদের মতে, মহেন্দ্র সিং ধোনির দল ভারত যতই ভালো খেলুক না কেন, বিশ্বকাপের ১১তম আসরে শিরোপা জিততে পারবে না। এবার শিরোপা ঘরে তুলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

অস্ত্র ব্যবসায় আমেরিকার জন্য হুমকি হয়ে উঠছে চীনা

biman chineচীনের তৈরি অত্যাধুনিক অস্ত্র আগামি ১০ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজার সয়লাব করে ফেলবে; ফলে অস্ত্র বাজারে অস্থিতিশীলতা দেখা দেবে এবং আমেরিকার পক্ষে অন্য দেশে সামরিক ভাবে হস্তক্ষেপ করা কষ্টকর হয়ে উঠবে। মার্কিন সাময়িকী ফরেন পলিসি বা এফপি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ‘চায়না’স উইপন্স অব মাস কনজামশন’ নামের একটি নিবন্ধে  বিশ্বের অস্ত্র বাজারে বেইজিং’এর ক্রম বর্ধমান ভূমিকার বিশ্লেষণ করেছে এফপি।

ক্ষুদ্র অস্ত্র থেকে অত্যাধুনিক অস্ত্র নির্মাণের দিকে চীনের এগিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে ২০১১ সালে। সে বছর  দেশটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কাছে ড্রোন বিক্রি করেছে। এ ছাড়া, ২০১২ সালে আলজির্য়াসে তিনটি ফ্রিগেট সরবরাহ করে চীন। এর এক বছর পরে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব নাকচ করে দিয়ে তুরস্ক চীনের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে। তুরস্কের এ পদক্ষেপে হতচকিত হয়ে যায় বিশ্বের প্রধান অস্ত্র রফতানিকারক দেশগুলো।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ওঠে-পড়ে লেগেছে চীন। এ লক্ষ্য অর্জনে অস্ত্র নির্মাণের অত্যাধুনিক প্রযুক্তি নকল করার কাজে ব্যাপক বিনিয়োগ করেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ অস্ত্র গবেষণা ও উন্নয়ন খাতেও করেছে ব্যাপক বিনিয়োগ।

এরই মধ্যে ব্যাপক এ বিনিয়োগের সুফল ঘরে তুলতে শুরু করেছে চীন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের মধ্য মার্চের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকা ও রাশিয়ার পর বিশ্বে তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশে পরিণত হয়েছে চীন। প্রতিদ্বন্দ্বী রফতানিকারক দেশগুলোর তুলনায় চীনের অস্ত্র সস্তা। তবে এ সব অস্ত্র আমেরিকা ও রাশিয়ার মতো উন্নত মানের না হলেও তা ভাল । এ সব কথাও বলা হয়েছে পিস রিসার্চ ইন্সটিটিউটের প্রতিবেদনে।

চীনের তৈরি নিত্য ব্যবহার্য ইলেক্ট্রনিকের ক্ষেত্রে যেমনটি ঘটেছে আগামি বছরগুলোতে তেমনটি অত্যাধুনিক অস্ত্রের বেলায়ও ঘটবে। অর্থাৎ দাম অব্যাহত ভাবে কমতে থাকবে আর বাড়তে থাকবে মান।  এফপি’র বিশেষজ্ঞ জোসেফ ই লিন এ কথা বলেছেন।

অস্ত্র রফতানির ক্ষেত্রে চীনের পাশাপাশি ভারতের উত্থানও আমেরিকার জন্য মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে।

এফপি লিখেছে, উন্নয়নশীল দেশগুলোর এক কালে কেবল শীতল যুদ্ধের সময়কার পুরানো অস্ত্র কেনার সক্ষমতা ছিল। কিন্তু অদূর ভবিষ্যতে এ সব দেশ অত্যাধুনিক যুদ্ধ বিমান বা জাহাজ থেকে শুরু করে গাইডেড গোলা কিনতে পারবে এবং এ জন্য তাদের অর্থনীতির ওপর তেমন চাপ পড়বে না। এ ভাবে ক্ষুদ্র দেশগুলোর প্রতিরক্ষা জোরদার হয়ে উঠলে মারাত্মক ক্ষয়ক্ষতি স্বীকার না করে সে দেশে আমেরিকা আগ্রাসন চালাতে পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন সাময়িকীটি। এ ছাড়া, চীন ও ভারতের সস্তা অস্ত্রের কারণে বিশ্বের অস্ত্র বাজারে প্রাধান্য হারাবে আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

uddharলক্ষ্মীপুরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের স্থানীয় যুবদলকর্মী ফরিদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অস্ত্র ও গুলি পাওয়া যায় বলে জানায় পুলিশ।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি কাটা রাইফেল, একটি এলজি ও দুইটি একনলা বন্দুক। সেইসাথে কাটা রাইফেলের ১১ রাউন্ড গুলি, ৬ রাউন্ড রিভলবারের গুলি ও ৩৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েত কাউছার অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

গাজীপুরে দুর্ঘটনায় শ্রমিক আহত, বাসে অগ্নিসংযোগ

bus24গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার জেরে বিক্ষুদ্ধ সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার সকালে  চন্দ্রা-নবীনগর সড়কের মহানগরের জিরানীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শ্রমিকের নাম শাহিন (৩০)। তিনি স্থানীয় হামিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি পাবনায়।

জয়দেপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এএসআই মোশরেফুল ইসলাম জানান, পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সকাল পৌনে ৮টার দিকে উল্টোপথে (রং সাইড) যাবার সময় জিরানীবাজার এলাকায় কারখানাগামী শাহিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সহকর্মীরা বাসটি আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে বাসের মালামল ও সিট পুড়ে যায়।

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন জানান,  গুরুতর আহতাবস্থায় শাহিনকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

ম্যাডাম বললে সিটি নির্বাচনে লড়বেন সাদেক হোসেন খোকা

khokaচিকিৎসার জন্য কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দলীয় নেত্রী খালেদা জিয়া চাইলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা।

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ম্যাডাম যদি নির্দেশ দেন তাহলে অবশ্যই সে নির্দেশ পালন করব। তবে সেটি নির্ভর করবে চিকিৎসকের সর্বশেষ পরামর্শের ওপর। আমার শরীর যদি পারমিট করে তাহলে ম্যাডামের নির্দেশ পালনে সচেষ্ট থাকব।

বিএনপির ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক খোকা পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ঢাকার মেয়র নির্বাচিত হয়ে মেয়াদ পূর্তির পরেও প্রায় চার বছর দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পড়েছেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র।

তিনি বলেন, এর আগেও আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখনও অনীহা নেই। তবে সব কিছু নির্ভর করছে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তের ওপর।

তবে এখন সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার পিছনে সরকারের অন্য উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন সাদেক হোসেন খোকা।

বেগম জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে দিশেহারা শেখ হাসিনার সরকার সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে। কারণ সরকারের দমন-পীড়নে জনগণের কাছে থেকে তারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বলেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত আড়াই মাস ধরে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট।

এরইমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোটের দিন রাখা হয়েছে; মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ২৯ মার্চ পর্যন্ত।

বিএনপির পক্ষ থেকে এখনো নির্বাচনে কাউকে সমর্থনের কথা ঘোষণা করা না হলেও দলের কয়েক নেতার কথায় সিটি নির্বাচনে অংশ নেয়ার আভাস মিলেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমবার আইনজীবীর মাধ্যমে মনোয়নপত্র সংগ্রহ করেছেন কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পুরান ঢাকার সাবেক এই সাংসদ পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

‘বিএনপির কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে ওই সংবাদ সম্মেলন ডাকলেও তার পাশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের দেখা যায়।

লিখিত বক্তব্যে নিজের শারীরিক অবস্থা ও  চিকিৎসা নিয়ে খোকা বলেন, আপনারা জানেন যে, একটি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত কয়েক মাস যাবত চিকিৎসার প্রয়োজনে আমাকে এই দূরদেশে অবস্থান করতে হচ্ছে।

ঐকান্তিক ইচ্ছা সত্ত্বেও কেবলমাত্র হাসপাতাল-ডাক্তারের নিয়মিত তত্ত্বাবধানে থাকার বাধ্যবাধকতার কারণে জাতির এই ‘দুর্দিনে দেশবাসীর বাঁচার’ লড়াইয়ে আমি সশরীরে অংশ নিতে পারছি না।

গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অবিলম্বে তার পরিবারের কাছে ‘ফিরিয়ে’ দেওয়ার দাবি জানান খোকা।

ফেব্রুয়ারির শুরু থেকে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে অবরোধের পাশাপাশি হরতালের ঘোষণা দিয়ে আসছিলেন সালাহ উদ্দিন আহমেদ। প্রায় দুই সপ্তাহ আগে থেকে বিএনপির এই যুগ্ম মহাসচিবের খোঁজ না পাওয়ার কথা বলছে তার পরিবার।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে তুলে নেওয়া হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে সেই অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাদেক হোসেন খোকা বলেন, সালাহ উদ্দিনকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ময়লার বস্তার সঙ্গে পাচার করে দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যে সবাই হতবাক হয়েছে।

একজন নাগরিক তথা বিরোধী দলীয় রাজনৈতিক নেতার জীবন নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের অমানবিক ও তাচ্ছিল্যপূর্ণ নিষ্ঠুর মন্তব্যে সমগ্র দেশবাসী হতবাক হয়েছে।আমাদের প্রশ্ন- প্রধানমন্ত্রীর কাছে যদি এ ধরনের কোনো তথ্য থেকেই থাকে তাহলে তিনি সময়মত ব্যবস্থা নেননি কেন?

সরকারের বিরুদ্ধে গুম’ ও ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ অভিযোগ তুলে বিএনপি নেতা খোকা বলেন, বর্তমানে দেশে আইনের শাসনকে পুরোপুরি বিপন্ন করে দেওয়া হয়েছে কথিত ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে। এর বিপরীতে রাষ্ট্রযন্ত্রকে জবরদখলে নিয়ে দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর জুলুমবাজীর এক ‘বেআইনি শাসন’।

অবরোধে পেট্রোল বোমা হামলার জন্যও সরকারের দিকে অভিযোগ তুলেছেন সাদেক হোসেন খোক, যদিও হাতবোমা বানানো ও ছোড়ার সময় বিস্ফোরণে কয়েক বিএনপি-জামায়াত কর্মী নিহত হয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক হাতবোমা, পেট্রোল বোমাসহ বিএনপি ও জামায়াত-শিবিরের অনেকে ধরা পড়েছেন।

খোকা বলেন, একদিকে সরকারের নিয়োজিত সন্ত্রাসী ও গোয়েন্দা এজেন্টদের দিয়ে যাত্রীবাহী যানবাহনে ‘পেট্রোল বোমা মেরে’ দেশবাসীর ন্যায্য আন্দোলন-লড়াইকে সন্ত্রাসী তৎপরতা  হিসাবে চিহ্নিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। অন্যদিকে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোকে জনগণের বিরুদ্ধেই এক অকল্পনীয় ‘রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর’ কাজে লেলিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের মধ্যে  আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান, আব্বাস উদ্দিন দুলাল, মঞ্জুর আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন

গান্ধী ‘রাসকেল’!

katju২৩ মার্চ, ভগত সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘ছদ্ম স্বাধীনতা সংগ্রামী’ মোহনদাস করমচাঁদ গান্ধী-কে তোপ দাগলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেও কাটজু। তিনি তার লেখা একটি ব্লগে এই বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি লিখছেন, ‘ভগত সিং, রাজগুরু, সুখদেব যাদের আজকের দিনে লাহোর জেলে ফাঁসি দিয়েছিল তৎকালীন বৃটিশ শাসকরা। আর তাদের মৃতদেহ জ্বালিয়ে ছাই পর্যন্ত কোনও অজ্ঞাত জায়গায় ছুঁড়ে ফেলা হয়েছিল। এরাই আমাদের দেশের আসল স্বাধীনতা সংগ্রামী। গান্ধীর মতো ছদ্ম স্বাধীনতা সংগ্রামী নন। চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লা খান, ক্ষুদিরাম বসু, রামপ্রসাদ বিসমিল এবং আরও অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল বা হত্যা করেছিল বৃটিশ সরকার। ১৯৩৪ সালে আরও একজন মহান সংগ্রামী মাস্টারদা সূর্য সেনকে হত্যা করা হয়। এরাই দেশের আসল স্বাধীনতা সংগ্রামী।

কাটজু আরও লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার একটি অনুষ্ঠানে ভাষণে আমি বলেছিলাম, স্বাধীনতার সংগ্রাম কখনও অহিংস হতে পারে না। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ (১৭৭৫-১৭৮১ সাল) কি অহিংস ছিল? জর্জ ওয়াশিংটন কি বৃটিশদের ফুল পাঠিয়ে বা সত্যাগ্রহ করে এই যুদ্ধ লড়েছিলেন, নাকি বুলেট দিয়ে লড়েছিলেন?

এটা খুব সহজেই বোঝার যে, অনশন বা ডান্ডি মার্চের মতো গান্ধীবাদী নাটক করলে এত বড় সাম্রাজ্য কেউ এমনি-এমনি ছেড়ে দেয় না। বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের প্রয়োজন ছিল, যা এই মহান স্বাধীনতা সংগ্রামীরা করেছিলেন। তবে অত্যন্ত চালাক বৃটিশদের চর গান্ধী এই আন্দোলনের গতিপথকে নিজের নির্বিষ ও ভ্রান্ত আন্দোলনের দিকে পরিবর্তিত করতে পেরেছিলেন, যাকে লোকে সত্যাগ্রহ বলে জানেন। যার মানে, এক গালে চড় মারলে অন্য গালও এগিয়ে দাও। বীরের মতো বুলেটের বদলে বুটেল দিয়ে লড়া নয়।

গান্ধী ভগত সিং এবং অন্যান্য সশস্ত্র সংগ্রামীদের ‘বিপথগামী তরুণ’ আখ্যা দিয়েছিলেন।

যখন বৃটিশ সরকার ভগত সিংকে মৃত্যুদণ্ড দেয়, গান্ধী তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাননি। ভাইসরয়কে কোনও চিঠি লিখে সাজা মাফের আর্জি জানাননি বা জনগণের উদ্দেশে এর বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেননি। খুব সম্ভবত তিনি বেশি খুশিই হয়েছিলেন। কারণ তার ‘প্রধান শত্রুরা’ একে একে মৃত্যুবরণ করছিলেন। যারা বেঁচে থাকলে তার জনপ্রিয়তা এবং তার ‘মহাত্মা খেতাব’ হাওয়ায় মিলিয়ে যেত।

আর এমনই একটা রাসকেল লোককে আমাদের দেশে জাতির জনক বলা হয়। যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন ঢাল-তলোয়ার ব্যবহার না করে।

গান্ধীর নাটকের জন্য ভারত স্বাধীনতা পায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা ইংল্যান্ড আক্রমণ করায় তারা দুর্বল হয়ে পড়ে। (যদি আমেরিকা তাদের সাহায্য না করত, তবে জার্মানরা ইংল্যান্ড দখল করে ফেলত বলে আমার মনে হয়) এবং আমেরিকা ইংল্যান্ডকে কাজটি করার জন্য রীতিমতো চাপ দিয়েছিল। সেই জন্য এই স্বাধীনতা পেয়েছে ভারত।’