শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

স্থগিত করা ১১ মার্চের দাখিল পরীক্ষা হবে ৩ এপ্রিল

dakhil examহরতালের কারণে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের স্থগিত হওয়া একটি পরীক্ষার নতুন তারিখ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১১ মার্চের স্থগিত হওয়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে।

শিক্ষা মন্ত্রণায়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী শনিবার এ তথ্য জানান।

অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে শুক্র ও শনিবার নেওয়া হচ্ছে।
গত ১১ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩ এপ্রিল এই পরীক্ষা শেষ হচ্ছে।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, তত্ত্বীয় পরীক্ষা চলবে থেকে ১১ জুন পর্যন্ত। দাখিলের একটি পরীক্ষা এইচএসসির মধ্যে পড়ল।

গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অবরোধ শুরুর কয়েক সপ্তাহ পর থেকে প্রায় দুই মাস শুক্র-শনিবার বাদে লাগাতার হরতাল ডেকেছে তারা।

এসএসসি পরীক্ষা শুরুর আগে অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও হরতাল ডাকায় তা হয়নি। চলতি এসএসসির সবগুলো পরীক্ষাই হরতালের কবলে পড়ে।

২ কোটি টাকার সামুদ্রিক দিক নির্দেশনার যন্ত্রাংশ জব্দ

jashorযশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কোটি টাকার সামুদ্রিক দিক নির্দেশনার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও গার্মেন্টস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোলের ভারত সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

যশোর বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন এসব যন্ত্রাংশ জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ১০

somaliyaসোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সুইজারল্যান্ডে সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ বারিবারি রয়েছেন। হোটেলটি সরকারি কাজে ব্যবহার করা হতো। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
 
আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, মক্কা আল-মুকারামা হোটেলে শুক্রবার প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে বন্দুক হামলা চালায় সন্ত্রাসীরা।

 
মিশনের এক মুখপাত্র আরো জানান, আল-শাবাব যোদ্ধারা গাড়ি থেকে এ বিস্ফোরণ ঘটায়। সশস্ত্র যোদ্ধারা পরে হোটেলের ভেতর ঢুকে গুলিবর্ষণ শুরু করে। যোদ্ধারা বেশ কিছু লোককে অবরুদ্ধ করে ফেলে।

আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। সশস্ত্র এই গোষ্ঠী ২০১৩ সালে এই হোটেলেই আক্রমণ চালিয়েছিল।
 
বার্তা সংস্থা এএফপিকে নিরাপত্তা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ হুসেন জানান, অন্তত চারজন হামলাকারী হোটেলের ভেতরে থাকা বেশ কিছু লোককে অবরুদ্ধ করে। এর মধ্যে কিছু লোক হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে।
বাইরে নিরাপদে বেরিয়ে আসা একজন জানান, হামলাকারীরা ভেতরে যাকেই খুঁজে পাচ্ছে, তাকেই হত্যা করছে।
 
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত সোমালিয়ার বিশেষ বাহিনী জঙ্গিদের হটিয়ে হোটেলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয় বলে জানা গেছে। সর্বশেষ খবর মতে, সংঘর্ষ চলছে। জঙ্গিরা হোটেলের ছাদে গিয়ে গুলি ও গ্রেনেড ছুড়ছে।  
 
তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি।

মনজুরকে সমর্থন জানাতে বিকালে ২০ দলের বৈঠক

munjur.jpg1চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিকাল চারটার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় জোটের সভা ডাকা হয়েছে।

জোট সূত্রে জানা গেছে, সভায় স্থানীয় ২০ দলীয় জোট মনজুর আলমকে মেয়র নির্বাচন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিতে পারে। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও জোটের নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, স্থানীয়ভাবে বিএনপি মনজুর আলমকে সমর্থন দিয়েছে। তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে। বিকালে ২০ দলীয় জোটের সভা ডাকা হয়েছে। জোটের পক্ষ থেকেও তাকে (মনজুর) সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা আসবে।

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করে আসন্ন মেয়র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ মনজুর আলম।  এ সময় মনজুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে বলাৎকারের চেষ্টা করায় মন্টুকে খুন করি

court26“গভীর রাতে মন্টু দেব যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে আমাকে বলাৎকারের চেষ্টা করে। আমার সঙ্গে জোর-জবরদস্তি চালায়। আমি বারবার বাধা দিই। কিন্তু কোনভাবেই ক্ষান্ত হচ্ছিল না মন্টু দেব ধস্তাধস্তির একপর্যায়ে আমি দোকানে থাকা মাফলার ও রড দিয়ে মন্টুকে হত্যা করে পালিয়ে যাই।” গতকাল সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জেরিন সুলতানার কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানায় ঘাতক রাজু। সোমবার ওসমানীনগর থানার সামনের একটি দোকানে মন্টু দেবকে (৪৫) খুন করে তার মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায় ঘাতক রাজু (১৯)। ঘটনার দুদিন পর বৃহস্পতিবার ওসমানীনগর থানাপুলিশ রাজুকে নেত্রকোনো থেকে গ্রেপ্তার করে।

সোমবার প্রতিদিনের ন্যায় মন্টু দেব রাত ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ওসমানীনগর থানার নবনির্মিত ভবনের লেবার রাজু নামের এক ছেলেকে সঙ্গে নিয়ে শুয়েছিলেন। ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মন্টু দেবের দোকানে চা খেতে এলে দেখা যায় মন্টু দেবের দোকানের শাটার খোলা এবং দোকানের ভেতর তার লাশ পড়ে রয়েছে। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ মন্টু দেবের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় নিহত মন্টু দেবের মুখের ভেতর মাফলার ঢুকানো ও গলার বাম পাশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। এ ঘটনায় মন্টু দেবের ভাই নবীন দেব বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা করেন।
এদিকে, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। এবং এক পর্যায়ে ঘটনার সঙ্গে রাজু নামের এক তরুণের সম্পৃক্ততা পায়। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালি সাংবাদিকদের জানিয়েছেন, ওসমানীনগরের মুদির দোকান ব্যবসায়ী মন্টু দেব হত্যায় মাছুম আহমদ রাজু ও তার মামাতো ভাই আবদুর রহিমকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের মধ্যে রাজু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করতে গেলে পুলিশ মন্টুর দোকান থেকে দুটি যৌন উত্তেজক ‘এগ্রা’ ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে। তবে প্যকেটগুলোতে একটিতেও ট্যাবলেট ছিল না। এদিকে, গ্রেপ্তারের পুলিশ রাজুকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাজু পুলিশের কাছে নিজে খুন করেছে বলে স্বীকার করে। পরে গতকাল দুপুরে পুলিশ ঘাতক রাজুকে আদালতে হাজির করে। গ্রেপ্তারকৃত মাসুম আহমদ রাজু নেত্রকোনা জেলার মদনের আবদুন নুরের ছেলে। ঘটনার পরপরই সে মোবাইল ফোনটি তার মামাতো ভাইয়ের কাছে রেখে নেত্রকোনো চলে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে, গতকাল দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে রাজু নিজের দোষ স্বীকার করে।
জবানবন্দিতে রাজু জানায়, ওসমানীনগরের রবিদাস পুরের সুরত মিয়া বাড়ি তার মামার বাড়ি। ওখান সে বসবাস করতো। সে সুবাদে মণ্টুর দোকান থেকে বাজার খরচ করতো। যার কারণে নিহত মন্টুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। সোমবার সে দোকানে এলে মধ্যরাত হয়ে যায়। ফলে নিহত মন্টু রাজুকে দোকানে থেকে যাওয়ার কথা বলে কাকুতি মিনতি করে। একপর্যায়ে রাজু সেখানে থেকে যায় বলে আদালতে জানায়। কিন্তু গভীর রাতে নিহত মন্টু দেব যৌন উত্তেজক ট্যাবলেট এগ্রা খেয়ে রাজুকে বলাৎকার করার চেষ্টা করে। রাজু তাতে রাজি না হলে মন্টু ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে দোকানে থাকা মাফলার ও রড দিয়ে মণ্টুকে হত্যা করে পালিয়ে যায়। সে পালানোর সময় মন্টুর মোবাইল ফোন নিয়ে যায় এবং ফোনটি নিয়ে ওসমানীনগরের রবিদাস পুরের সুরত আলীর ছেলে আবদুর রহিমের কাছে রেখে যায় বলে জানায়।

রাজধানীর মিরপুরে শিক্ষিকাকে ধর্ষণ করলো ছাত্র!

rape induরাজধানীর মিরপুর থানায় এবার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন এক শিক্ষিকা। তার নাম ফারজানা আক্তার (৩২)। আসামি ওই ছাত্রের নাম রিয়াজ হোসেন বাবু (২৬)। মামলা নম্বর ৪৯। বুধবার রাতে মিরপুর থানায় শিক্ষিকা ফারজানা নিজে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তিনি মামলায় অভিযোগ এনেছেন। মিরপুর থানার এসআই আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে মিরপুর থানার আরেক এসআই আসাদুজ্জামান আসাদকে।
এসআই আসাদুজ্জামান বলেন, ফারজানার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার পর তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয় তাকে।
মামলার বিবরণে জানা যায়, ফারজানা শ্যামলীতে অবস্থিত বিআইএফটিডিটি নামক একটি ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে ক্লাস করাতেন। সেখানে বাবু নামের এক ছাত্রের সঙ্গে তার প্রথমে পরিচয় হয়। এরপর কথা বলতে বলতে একসময় সম্পর্ক প্রেমে গড়ায়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে পরিণত হয়। তার ছাত্র তাকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু ছাত্রটি তাকে বিয়ে না করে টালবাহানা শুরু করেন। শেষ পর্যন্ত গত কয়েক দিন তাকে খুঁজে না পেয়ে ফারজানা তার বিরুদ্ধে মামলা করেন। ছেলের বর্তমান ঠিকানা এজাহারে উল্লেখ করা হয়েছে মিরপুর ২ নম্বর জি/১-ব্লকের ৮ নম্বর রোডের একটি বাড়ি। কিন্তু বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়নি।
মিরপুর থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই বলেন, ‘ফারজানাকে দেখে মনে হয় তিনি একজন ইয়াবা সেবনকারী। ইয়াবা খেয়ে নেশা করেন। তার কথাবার্তায় এমনটাই মনে হয়। তা না হলে ৩২ বছর বয়সি একজন মেয়েকে কীভাবে ২৬ বছর বয়সি একজন ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে! আর তার সঙ্গে প্রেমের সম্পর্ক কেমন করে গড়ে ওঠে। ওই ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক হলেও সেটা স্বেচ্ছায় হয়েছে। এখন ওই ছেলেকে না পেয়ে হয়তো তিনি মামলা করেছেন।’ পুলিশ সূত্রে জানা যায়, ফারজানার বাবা পেশায় একজন প্রকৌশলী। গ্রামের বাড়ি খুলনা জেলার বয়রা উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীতে থাকেন।
এদিকে ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগে সাংবাদিকদের দেখে ওই শিক্ষিকা অত্যন্ত খারাপ আচরণ করেন। তিনি বলেন, ‘এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমাদের পারিবারিক বিষয়। আমি কোনো সাংবাদিক ফেস করতে চাই না। আর আমি চাইও না এটা মিডিয়ায় আসুক।’ থানায় মামলা করেছেন, পুলিশ ফরেনসিক রিপোর্ট করাতে এনেছে, ওই ছেলের বিচার চাইছেন, কিন্তু আপনি মুখ খুলতে চাইছেন না কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি কিছুই বলব না।’ এ সময় তিনি  সাংবাদিকদের ধাক্কা মেরে মুখ ঢেকে চলে যান।

দেশে জঙ্গি তৎপরতা চালাতে দেব না: প্রধানমন্ত্রী

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা চালাতে দেব না। জঙ্গি দমনে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদর দফতরে র‌্যাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাহানের আউট সর্বকালের সেরা রিভিউ

একতরফা বিশ্বকাপ সেমিফাইনালে অভিনব ঘটনা। উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন শুনতে পাননি। প্রথম স্লিপে মাইকেল ক্লার্কও না। আম্পায়ার কুমার ধর্মসেনার কানেও পেঁৗছেনি শব্দটি।
কিন্তু স্টিভেন স্মিথ ও গ্গ্নেন ম্যাক্সওয়েল দাবি করে যাচ্ছিলেন, তারা খুব হালকা শব্দ শুনতে পেয়েছেন। কিসের শব্দ? আজিঙ্কা রাহানের ব্যাটে সূক্ষ্ম খোঁচা লেগে বল গিয়ে পেঁৗছায় উইকেট কিপার হ্যাডিনের হাতে। কোনও আবেদনই অস্ট্রেলিয়ানরা করেননি। প্রথমে মনে হয়েছিল মিচেল স্টার্কের বলটা রাহানের ব্যাট ঘেঁষে উইকেটকিপারের হাতে গিয়েছে।
ক্লার্ককে জোর করে ডিআরএসের জন্য রাজি করান ম্যাক্সওয়েল এবং স্মিথ। বলা হচ্ছে, এই ডিআরএসের সিদ্ধান্তটিই সর্বকালের সেরা রিভিউ। টিভি আম্পায়ারের কাছে বিচারের জন্য সিদ্ধান্তটি গেলে দেখা যায়, বলটি ব্যাট ছুঁয়েছিল। সি্নকোমিটারে খুব হালকাভাবে ব্যাট ছোঁয়ার প্রমাণ পাওয়া যায়। রাহানেকে আউট দেন আম্পায়ার ধর্মসেনা।
ধোনি ও রাহানের মধ্যে ততক্ষণে ৭০ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল। ১০৮-৪ স্কোর থেকে রাহানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ধোনি। রাহানে আউট হওয়ার পরই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। সহজেই ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া। সে কারণেই ডিআরএসের এই সিদ্ধান্তটিকে বলা হচ্ছে সর্বকালের সেরা রিভিউ।

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মী আটক

arrest28বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধে নাশকতার আশঙ্কায় মেহেরপুরে ২৭ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকদের মধ্যে মেহেরপুর সদর থানা আট, গাংনী থানা ১৫ ও মুজিবনগর থানা চারজনকে আটক করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান অবরোধ অব্যাহত থাকায় জেলায় নাশকতায় আশঙ্কায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আটক করা হয়েছে।

এক বছরের জন্য পৃথিবীর বাইরে যাচ্ছেন দুই মহাকাশচারী

mohakashchariএক বছরের জন্য মহাকাশে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুজন নভোচারী। স্কট ক্যালি ও মিখাইল করনিয়েঙ্কো নামের এই দুই মহাকাশচারী, আজ কাজাখস্তান থেকে নভোযাত্রা শুরু করবেন।

দীর্ঘ সময় ধরে, মাইক্রো গ্র্যাভিটি বা স্বল্প মাধ্যাকর্ষণ বলের প্রভাবে মানবদেহে কী ধরণের পরিবর্তন হয়, তা নিরীক্ষার জন্য তাদেরকে মহাকাশে পাঠানো হচ্ছে।

পূর্বে যেসব মহাকাশচারীরা অনেক দিন পৃথিবীর বাইরে ছিলেন, তাদের মধ্যে নানা ধরণের দৈহিক সমস্যা দেখা দিয়েছে। এসব ক্ষতিকর প্রভাব উপশম করার জন্য চলছে নানা ধরণের গবেষণা।

বর্তমান প্রকল্পটিও সেই গবেষণার একটি অংশ। মঙ্গলগ্রহে পরিভ্রমণের প্রস্তুতির অংশ হিসাবে এই অভিযান শুরু হচ্ছে।