শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্রার্থী হতে পারছেন না মান্না

mannaa24র্নিধারিত সময়ে কাগজপত্র সংগ্রহ  ও স্বাক্ষর করতে না পারায় সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারছেন না নাগরিকর ঐক্যের  আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এজন্য মান্নার শারীরিক সমস্যা ও প্রশাসনের অসহযোগিতাকে দায়ি করে বিবৃতি দিয়েছে নাগরিক ঐক্য।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃবিতে বলা হয়, “নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কারাবন্দি মান্নার স্বাক্ষর সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার প্রতিবন্ধকতা দূর করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এ ক্ষেত্রে প্রশাসনিক ও অন্যান্য সহযোগিতার অভাব এবং তার শারীরিক সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় মাহমুদুর রহমান মান্নার পক্ষে ডিসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হচ্ছে না। ”

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে মান্নার সু-চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মনোনয়নপত্র নিলেন মিন্টুর ছেলেও

mintu sonঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আউয়াল মিন্টু।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাবিথের পক্ষে মনোনয়নপত্র তোলেন তার আইনজীবী সাজ্জাদুল ইসলাম

ঘোষিত তফসিল অনুযায়ী বিকাল পাঁচটায় মনোনয়নপত্র জমা দিতে হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে সাজ্জাদুল ইসলাম বলেন, “সবকিছু সম্পন্ন করে বিকাল পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র কমিশনে জমা দেয়া হবে।”

এর আগে গত বুধবার উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করতে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অন্য দুই পুত্র তাফসির ও তাজওয়ার আউয়াল। তাবিথ মাল্টিমোড গ্রুপের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বে আছেন।

আবারও লো স্কোরিং ম্যাচ!

final3প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমে ১৮৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে এটি অবশ্য এককভাবে সর্বনিম্ন রান নয়।
আগে ব্যাট করে মাত্র ১৮৩ রানে অলআউট হওয়ার ঘটনা বিশ্বকাপে আরো একবার ঘটেছে। ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রানে অলআউট হয় কপিল দেবের ভারত। লো স্কোরিং ম্যাচটিতে ক্যারিবীয়দের ১৪০ রানে গুটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত।
ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজদের নিয়ে গড়া বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়েও ১৮৪ রানের লক্ষ্যে পৌছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ওইসময় একদিনের ক্রিকেট হতো ৬০ ওভারের। এখন ৫০ ওভারে। তুলনায় তাই একটু বেশি (৪.০৬) গড়ে রান করতে হবে অসিদের।
আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে লো-স্কোরিং ম্যাচ হওয়ার নজির এই বিশ্বকাপেই আছে। ঠিক একমাস আগে অকল্যান্ডে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও সেই রান অতিক্রম করতে কিউইদের ৯ উইকেট হারাতে হয়েছে।
মাঠ ভিন্ন হলেও, দল সেই দুটিই, খেলোয়াড়রাও।
তবে কি আরো একটি লো স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে? জোর বাতাস দিচ্ছে ১৯৮৩’র ফাইনাল।!

নিখোঁজ ভ্যানচালকের হাত-মুখ বাঁধা লাশ

nator mapনিখোঁজের দুই দিন পর নাটোরের বাগাতিপাড়ায় হাত-মুখ বাঁধা ও এসিডে ঝলসে দেয়া অবস্থায় মমতাজ আলী (৪০) নামে এক অটো ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের টেটন পাড়া গ্রামের একটি গম ক্ষেত মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মনছার আলীর ছেলে মমতাজ আলী গত শুক্রবার বিকেলে উপজেলার হাটডোল বাজার থেকে জালালাবাদে ভাড়া নিয়ে যায়। রাতে আর সে বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর দুই দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে টেটনপাড়া গ্রামের একটি গম ক্ষেতে এসিডে ঝলসানো ও হাত-মুখ বাধা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি নির্বাচন সুষ্ঠু হবে: হানিফ

hanif14আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে যারা মনোনয়নপত্র তুলেছেন তারা জমাও দেবেন, এবং সকল রাজনৈতিক দল বিভিন্ন প্রার্থীকে সমর্থনও দেবেন আর নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ফলে কোনো দল রাজনৈতিকভাবে কী করল কী বলল সেটা ভাববার সময় এখন আর নেই।”

রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রিড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

হানিফ বলেন, “যারা অপরাধ করেছেন তাদের মধ্যে গ্রেফতার আতংক থাকতেই পারে, তবে বিএনপির আরো অনেক নেতা রয়েছেন যারা নির্ভয়ে চলাফেরা করছেন তাদের মধ্যে গ্রেফতার আতংক নেই। যারা প্রেট্টলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের মনেই ভয় ও গ্রেফতার আতংক আছে এবং তারা আত্মগোপনে রয়েছে।”

তিনি বলেন, “সরকার দেশের উন্নয়নের সার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক, এতে কোন দলের লোক জড়িত সেটা দেখার বিষয় নয়।”

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সরকারী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘যৌনকর্মীর মতো পোশাক’ পরলে গ্রেফতার, নয়া আইন ফ্রান্সে

sex worker franchফ্রান্সের কুখ্যাত রেড লাইট এলাকাগুলির  কথা মনে হলেই যে ছবি উঠে আসে তা পাল্টাতে বদ্ধপরিকর প্রশাসন। ‘বেশভুষায় যৌনকর্মীর মতো দেখতে’ হলেই যেতে হতে পারে গারদে। এমনই একটি নতুন আইন তৈরি হচ্ছে ফ্রান্সে।

এই আইন অনুসারে, আঁটোসাঁটো পোশাক ও হাইহিল পরে  যে মহিলারা ঘোরাফেরা করবেন তাদের যৌনকর্মীর মতো দেখতে মনে হলেই গ্রেফতার করা হবে। আর এজন্য যৌনকর্মীদেরও আইনের কোপ থেকে বাঁচতে সাধারণ পোশাকই পরতে হবে। কারণ, এর থেকে বাদ পড়বেন না যৌনকর্মীরাও। ওই আইনে অর্থের বিনিময়ে কোনও ব্যক্তিকে যৌনসম্পর্কে আকর্ষণ করার চেষ্টা অবৈধ বলে ঘোষণা করেছে।

ফ্রান্সের যৌনকর্মীদের সংগঠন অবশ্য এই আইনকে পশ্চাদমুখী আখ্যা দিয়েছে। সংগঠনের মুখপাত্র ক্লো নাভারো বলেছেন, এই আইনে পোশাকের ভিত্তিতে মেয়েদের অপরাধী বানানো হবে। এছাড়াও পেশাগত কারণে যৌনকর্মীদের এই আইনের শিকার বানানো হবে।

ফরাসী আইনসভার উচ্চকক্ষ সেনেটে আগামী সপ্তাহেই প্রস্তাবিত এই আইন নিয়ে ভোটাভুটি হবে। যদিও অর্থের বিনিময়ে যৌনসম্পর্ককারীকে শাস্তির আওতার বাইরেই রাখা হচ্ছে। শুধুমাত্র প্রকাশ্যে যৌন সম্পর্কের জন্য প্রলুব্ধ করার ক্ষেত্রেই আইনে শাস্তির সংস্থান থাকছে।

মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির অদিতি আর্য

oditi arjo২০১৫-র মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির বাসিন্দা অদিতি আর্য। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী আফ্রিন রাচেল ভাজ ও বর্তিকা সিংহ। অদিতি দিল্লিতে একটি ফার্মে রিসার্চ অ্যানালিস্টের কাজ করেন। পরবর্তী বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অদিতি।

শনিবার রাতে মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওয় এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন- জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কপূর, ফিরোজ নাদিয়াদওয়ালা, আবু জনি, সন্দীপ খোসলা, শিল্পা শেঠি, সোনালী বেন্দ্রে, চিত্রাঙ্গদা সিংহ এবং শিয়ামক দাভর।

এছাড়াও বিশেষ চমক ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ ও শাহিদ কাপুরের পারফর্ম্যান্স।

কনে সুন্দরী নন, তাই আত্মহত্যার চেষ্টা বরের

koneকনে সুন্দরী নন, তাই বিয়ের আসর ছেড়ে হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বরের। চীনের মধ্য হুবেই প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। হ্রদে পড়ে একজনের  ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উপুড় হয়ে হবু বর তখন জলে ভাসছিলেন। তাকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, কাঙ হু নামের ৩৩ বছরের ওই যুবকের হবু স্ত্রীকে একেবারেই পছন্দ হয়নি। তিনি বলেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা জোর করে তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রথম দর্শনেই স্ত্রীকে দেখে অপছন্দ হয় তার। তিনি জানিয়েছেন, তার স্ত্রী সুন্দরী ও আকর্ষনীয় নন। কিন্তু বাবা-মা জোর করায় বিয়ের আসর অবধি পৌঁছতে বাধ্য হন তিনি। বিয়ের আসরেই কনের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এরপর হ্রদে ঝাঁপ দেন ওই যুবক।

স্থানীয় কিছু লোকজন ওই যুবককে ঝাঁপ দিতে দেখে পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর পাঠায়। তাকে হ্রদের জলে ভাসতে দেখে তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। এরপরই তাকে জীবিত অবস্থায় ওই হ্রদ থেকে উদ্ধার করা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

ভারতকে বিদ্রুপ বাংলাদেশি ও পাক সমর্থকদের

mokaএ যেন কাটা ঘায়ে নুনের ছিটে। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। দলের সমর্থকরা এই হারে হতাশ।

আর এরই মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরা বিদ্রুপ করতে শুরু করেছে ভারতকে। দুটি দলই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে।আবার বাংলাদেশ তো ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে। ওই ম্যাচে আম্পায়ারিং নিয়ে বাংলাদেশি সমর্থকদের ক্ষোভ যেন বিদ্রুপের আকারে ঝরে পড়ছে। বিশ্বকাপে পাকিস্তানকেও হারিয়েছিল ভারত।

 
তাই ভারতের বিদায়ে খুশি দুদেশের সমর্থকরাই এখন বিসিসিআই দফতরে ফোন করে মজা মস্করা করছে। আর এ জন্য তারা স্টার স্পোর্টসের বিজ্ঞাপন মওকা মওকা-কে ব্যবহার করছে। বিসিসিআই দফতরে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে মওকা মওকা! ক্যায়া হুয়া মওকা কা? (সুযোগের হলোটা কী?)

আর একের পর এক ফোন আসায় বিসিসিআই অস্বস্তিতে পড়েছে বলে জানা গিয়েছে। ওয়েবসাইটে বিসিসিআইয়ের ফোন নম্বর রয়েছে। আর ওই নম্বর নিয়েই ফোন করে মজা করা হচ্ছে। টেলিফোন অপারেটর ফোন রিসিভ করলেই এ ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য শুনতে পাচ্ছেন।  আর জানা গেছে, বেশিরভাগ টেলিফোনই আসছে বাংলাদেশ ও পাকিস্তান থেকে।

বিসিসিআই-এর এক কর্মী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ওই হিংসুটেরা ভারতের হারে খুশিতে ডগমগ। আমাদের নিয়ে মজা-মস্করা করছে তারা। এটা খুবই বিরক্তিকর। ওই বিজ্ঞাপনটি জনপ্রিয় হয়েছিল। কিন্তু তা যে এভাবে আমাদের দিকে ফিরে আসবে তা ভাবতে পারিনি।”

সিটি নির্বাচনই শেষ খেলা : মাহবুব হোসেন

mahbubbnpবিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সিটি নির্বাচনে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি করে সরকার যদি আবারও পুরানো খেলায় মেতে ওঠে তাহলে এই খেলাই হবে শেষ খেলা। অনেক খেলা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স লাউঞ্জে রবিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হতে হবে। কোনো প্রকার হয়রানি বা সভা সমাবেশ, মিছিলে বাধা দিলে পরিণতি যা হবার তাই হবে।

মাহবুব বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিদেশীদের কাছে সরকার বলতো, দেখুন আমরা আগেই বলেছিলাম বিএনপি নির্বাচন চায় না। ওরা জঙ্গীবাদী। বিএনপি নির্বাচনে ভয় পায় না। সিটি নির্বাচনেই দেখা যাবে।

তিনি আরও বলেন, সালাউদ্দিন আত্মগোপন করুক বা তাকে কেউ অপহরণ করুক তাকে উদ্ধারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এ দায়িত্বে ব্যর্থ হলে বোঝা যাবে দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই।

সিটি নির্বাচনই এ সরকারের জন্য শেষ সুযোগ’ মন্তব্য করে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহব্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘৫ জানুয়ারি তামাশার নির্বাচন করেছেন, চলমান সিটি কর্পোরেশন নির্বাচনে সেই রকম তামাশা করবেন না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ড. এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।