শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

‘সাংবাদিক মিজানের পুরো শরীরে আঘাতের চিহ্ন’

mizan journalistপ্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা শেষে তার শারীরিক অবস্থার চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মো. মনিরুল আহসান। তিনি বলন, “আসলে ওর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে কিডনি ও অঙ্গের হাড়েও সমস্যা দেখা দিতে পারে। নির্যাতনে অচেতন হয়ে পড়ায় মস্তিষ্কে সমস্যা দেখা দিতে পারে। তাই সব বিষয়ে বিবেচনা করেই তার শরীরের এক্স-রে, সিটিস্ক্যান, কিডনি ও রক্তের বিভিন্ন পরীক্ষার জন্য বলা হয়েছে।”

মনিরুল আহসান পটুয়াখালী ২৫০-শয্যা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ও মিজানের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের আহ্বায়ক।

আদালতের নির্দেশে গত বুধবার পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। রোববার মিজানের স্বাস্থ্য পরীক্ষার দিন নির্ধারিত ছিল। আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার এ প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করা জন্য মেডিকেল বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে সকাল ১০টায় দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে একটি পিকআপ ভ্যানে করে মিজানকে হাসপাতালে আনা হয়। পিকআপ ভ্যান থেকে নামার সময় মিজানের চোখে-মুখে ছিল তীব্র যন্ত্রণার ছাপ। পায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের ভেতরে যান তিনি। স্বাস্থ্যপরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

১৭ মার্চ রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংড়া মুন্সিরপুল এলাকায় হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান বাদী হয়ে সাংবাদিক মিজানের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন। মামলায় মিজানের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। ওই দিন রাতেই মিজানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়।

পরদিন সকালে মিজানকে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এএসএম তারিক শামসের আদালত মিজানের জামিন আবেদন নামঞ্জুর করেন। তবে কারাবিধি অনুযায়ী তার সুচিকিৎসার ব্যবস্থা করতে জেল সুপারকে নির্দেশ দেন।

জামিন আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে মিজানের অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের ওপর ২৪ মার্চ শুনানি গ্রহণ করেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। আদালত মিজানের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনকে মেডিকেল বোর্ড গঠন এবং ৩১ মার্চের মধ্যে বোর্ডকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ছাড়া ১ এপ্রিল ফের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সূত্র: প্রথম আলো

মঞ্চেই নেই লোটাস কামাল

lotas kamalবিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয়ার আশায় ছিলেন আইসিসি সভাপতি আহম মুস্তাফা কামাল (লোটাস কামাল)। বিশ্বকাপ ফাইনালের একদিন আগেই জানা গেল, সে সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিবেন আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে পুরস্কার বিতরণী মঞ্চে লোটাস কামাল থাকবেন এমনটা জানা গিয়েছিল সংবাদ মাধ্যমের কল্যাণে।

কিন্তু রোববার ফাইনাল শেষে দেখা গেল উল্টো চিত্র। পুরস্কার বিতরনী মঞ্চেই নেই লোটাস কামাল। শ্রীনিবাসন, আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, জাইলস ক্লার্ক, ওয়ালি এডওয়ার্ডস ও শচিন টেন্ডুলকাররা ছিলেন মঞ্চে। সেখানে দেখা যায়নি লোটাস কামালকে।

বাংলাদেশ থেকে লোটাস কামাল আইসিসি সভাপতি হওয়ার প্রক্রিয়া দেখেই ভারত জোর করে সংস্থাটির গঠনতন্ত্র, কাঠামো পরিবর্তন করে। নতুন চেয়ারম্যান পদ তৈরি করে। যেখানে শ্রীনিবাসন নিয়োগ পান।

চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেওয়ার আশা তাই পূরণ হয়নি লোটাস কামালের। তাছাড়া কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে কঠোর বক্তব্য দিয়েছিলেন লোটাস কামাল। আম্পায়ার ও ভারতীয়দের সমালোচনা করেছিলেন তিনি। তারপরই আইসিসি তার উপর বিরাগভাজন হয়ে পড়ে। এমনকি শ্রীনিভাসন ও সিইও ডেভ রিচার্ডসন সংবাদ সম্মেলনে লোটাস কামালের প্রতি বিষেদাগার করেছেন।

এবার সাবানের বিজ্ঞাপনচিত্রে পরিমনি

porimoniচলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও এগিয়ে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমনি।

এবার স্যান্ডালিনা সোপের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। এর দৃশ্যায়ন হবে কলকাতায়।

বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সৈনক মিত্র। এর আগে একই পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জয়া আহসান।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, জয়া আপার পর আমি সুযোগটি পেলাম, এজন্য খুব ভালো লাগছে। এপ্রিলের প্রথম সপ্তাহে কাজটি করতে কলকাতায় যাব।

পরীমনি এর আগে আরিফিন শুভর সঙ্গে প্রাণ আপ পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এছাড়া একটি মিষ্টির বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

gopalganjjগোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় মাঝিগাতী ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং আনিচ কাজী (২৫) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে মাঝিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুকসুদ আলী খাঁন ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুল খাঁনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে রোববার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান,এ সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

মির্জাপুরে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

cintaiiটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি করে ও ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার সোহাগপাড়া এলাকার জুঁই-জুথী ফিলিং স্টেশনের ম্যানেজার সামসুদ্দিন জানান, সকালে ৫০ লাখ টাকা অগ্রণী ব্যাংক ক্যাডেট কলেজ শাখায় জমা দিতে পাঠান ফিলিং স্টেশনের মালিক হাজী হুমায়ূন কবীর। নিজস্ব প্রাইভেটকারে এই টাকা নিয়ে যাচ্ছিলেন হুমায়ূন কবীরের আত্মীয় আফসার মল্লিক।
তিনি  জানান, পথিমধ্যে ক্যাডেট কলেজের বাসস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত প্রথমে ফাঁকা গুলি ও পরে ককটেল ফাটিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা চলে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, ‘টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

মাশরাফির জন্য বীরোচিত সংবর্ধনা

mashrafi finalঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর শোভাযাত্রা, প্রাইভেটকার, মাইক্রোবাস, তোরণ নির্মানসহ এক অন্যরকম আয়োজন। আর এসব আয়োজনই থাকছে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তজার জন্য। মাশরাফি তার জন্মস্থান নড়াইলে আসছেন বিশ্বকাপ ক্রিকেট শেষে আর এ উপলক্ষেই বীরোচিত সংবর্ধনার জন্য নড়াইলবাসীর এতসব আয়োজন।

বাংলাদেশ দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে বরণ করে নিতে নড়াইলবাসী জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

তারিখ নির্দিষ্ট না হলেও সকল প্রস্তুতি আগে থেকে সেড়ে নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। মাশরাফি হেলিকপ্টারযোগে নড়াইলে পৌঁছানোর পর তার বাড়ি সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ক্রিকেট ভক্তদের উপস্থিতিতে সংবর্ধনা দেয়া হবে। সেই সঙ্গে মাশরাফির গর্বিত বাবা গোলাম মুর্তজা স্বপন এবং মা হামিদা বেগম বলাকাকেও সংবর্ধনা দেয়ার আয়োজন করা হচ্ছে।

শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আসন্ন এই সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান খোকন, মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাসসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুব দিলেই কঙ্কাল!

river spenনদীর বহমান পানির দৃশ্য, সাঁতার কাটা অনেক মজার একটা অনুভূতি। শৈশবে নদীতে ঝাঁপিয়ে পড়ার অপরূপ স্মৃতি সত্যিই অনেক মজাদার।
ক্ন্তিু আপনি কি কখনও ভেবেছেন যদি এমন হয় যে, নদীতে ডুব দিলেন আর যখন ভেসে উঠলেন আপনার গায়ে কিছুই নেই, শুধু হাড়গুলোই ছাড়া। তাহলে ব্যাপারটা কেমন হবে?
অবাক করা হলেও সত্যি স্পেনে এমন একটি নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন।
এ কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক। এ নদীর কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।
প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না

গুঁড়া সাবান খেয়ে ভারতেশ্বরী হোমসের ৪ ছাত্রী হাসপাতালে

homesগুঁড়া সাবান ও শ্যাম্পু খেয়ে মির্জাপুর ভারতেশ্বরী হোমসের সপ্তম শ্রেণির ৪ ছাত্রী কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় তাদের হোমস থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তারা হলেন, শাহিনুর, আনিকা, তায়েবা ও চয়নিকা।
হোমসের শিক্ষার্থীরা জানায়, শনিবার ওই ৪ ছাত্রীর হোমসে কাজের ডিউটি ছিল। হোমসের এক স্টাফ তাদের সাথে খারাপ আচরণ করলে রাগের বশবর্তী হয়ে গুঁড়া সাবান ও শ্যাম্পু খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার রোববার এ বিষয়ে জানান, গুঁড়া সাবান ও শ্যাম্পু খেয়ে হোমসের ৪ ছাত্রী পয়জনিং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার বলেন, ‘কাজ নিয়ে ওই ৪ ছাত্রী ঝগড়া করে গুঁড়া সাবান খেয়েছে।’

নিউজিল্যান্ডকে উড়িয়ে অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা

final4নিজেদের দেশে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতেই হলুদ জার্সিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এটি তাদের সৌভাগ্যের রঙ। আনন্দের, সফলতার, অর্জনের প্রতীক হয়ে আবারও ধরা দিল হলুদ রঙ। ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পঞ্চমবার বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া।

মেলবোর্নে একাদশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ফিরে পেল ফাইনালের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। পারলো না নিউজিল্যান্ড। সেমিফাইনালের চৌকাঠ পার হওয়াই যাদের জন্য সান্তনা হয়ে রইল। মেলবোর্নে স্বাগতিকদের নৈপুন্যে বিবর্ণ দেখাল ব্ল্যাক ক্যাপসদের।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয়। দুই হাফ সেঞ্চুরিতে ৩৩.১ ওভারেই ৩ উইকেটে ১৮৬ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ১০১ বল হাতে রেখে জয় পায় মাইকেল ক্লার্কের দল।

১৮৩ রানের পুঁজি। বল হাতে অবিশ্বাস্য কিছুই করতে হবে নিউজিল্যান্ডকে। যার শুরুটা করেছিলেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারেই অ্যারোন ফিঞ্চকে (০) ফেরান তিনি। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথের জুটিতে কঠিন সময়টা কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। তাদের ৬১ রানের জুটি ভাঙেন ম্যাট হেনরি। ওয়ার্নার ৪৫ রান করে এলিয়টের হাতে ক্যাচ দেন।

পরে দলের হাল ধরেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্মিথ। তারা দুজন আর দুর্ঘটনা হতে দেননি। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের বন্দরে। নিজের বিদায়ী ওয়ানডে ম্যাচে ক্লার্ক তুলে নেন ৫৮তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। দলকে জয় থেকে ৯ রান দূরে রেখে হেনরির বলে বোল্ড হন ক্লার্ক। শেষ ওয়ানডেতে ৭২ বলে ৭৪ রানের (১০ চার, ১ ছয়) ঝকঝকে ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। স্মিথ পূর্ণ করেন ৭ম হাফ সেঞ্চুরি। হেনরিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন স্মিথ।তিনি ৭১ বলে ৩ চারে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ওয়াটসন ২ রানে অপরাজিত ছিলেন। কিউইদের হেনরি নেন ২ উইকেট।

এর আগে ইনিংসের শুরুতে কিউইদের ধাক্কাটা দিয়েছেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে কিউইদের তুরুপের তাস ব্রেন্ডন ম্যাককালামকে (০) বোল্ড করেন স্টার্ক। গাপটিল বোল্ড হন ম্যাক্সওয়েলের (১৫) নীরিহ স্পিনে। জনসনের বলে কট এন্ড বোল্ড হন কিউইদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন (১২)। ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে বসা কিউইদের ত্রাতা হয়েছে রস টেলর ও  গ্র্যান্ট এলিয়টের চতুর্থ উইকেট জুটি। অভিজ্ঞ টেলর ব্যাট হাতে স্বাবলীল হতে না পারলেও এলিয়ট করেছেন সহজাত ব্যাটিং। সেমিতে কিউইদের জয়ের নায়ক এলিয়ট তুলে নেন নবম হাফ সেঞ্চুরি।

তাদের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখেছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে’তে এসে এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে আগের ভিতটাও হারিয়ে ফেলে তারা। টেলর-এলিয়টের জুটি  বিচ্ছিন্ন হয় ১১১ রান যোগ করে। পাওয়ার প্লে’র প্রথম ওভারে তিন বলে টেলর, কোরি অ্যান্ডারসনকে ফেরান ফকনার। টেলর ৪০ রান করে হ্যাডিনের দুর্দান্ত ক্যাচে ফিরে যান। রানের খাতা খোলার আগেই বোল্ড হন কোরি অ্যান্ডারসন। পরের ওভারে স্টার্ক ফেরান রনকিকে (০)।

একপ্রান্তে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ দেখা এলিয়ট ছিলেন কিউইদের শেষ ভরসা। দলীয় ১৭১ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন। ৮২ বলে ৮৩ রানের (৭ চার, ১ ছয়) ইনিংস খেলেন এলিয়ট। পরে লোয়ার অর্ডার সমর্থ হয়নি উইকেটে থিতু হতে। সাউদি (১১) রান আউট হলে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন-ফকনার ৩টি ও স্টার্ক ২টি করে উইকেট নেন।

ভাই হত্যায় কারো প্রতি অভিযোগ নেই রেলমন্ত্রীর

mujibollরাজধানীর ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রী মো: মুজিবুল হকের ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এবিএম আব্দুল লতিফ। তবে তার হত্যার বিষয়ে কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে রেলমন্ত্রী বলেছেন, আমি এই মুহূর্তে কারো প্রতি আক্রোশের বশবর্তী হয়ে কোন অভিযোগ করতে চাই না। বাকিটা আল্লাহ ভরসা।

নিহত লতিফ সর্বশেষ শিল্পমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্বপালন করে অবসর গ্রহণ করেন।

পথচারিরা জানায়, ধানমন্ডি ২নম্বর সড়কের বিজিবি গেটের সামনের লেকে রোববার বেলা পৌনে ১২ টার দিকে এক ব্যক্তির লাশ ভাসতে থাকে। বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানায়, শনিবার রাত ৯ টার দিকে ধানমন্ডির ৫ নং রোডস্থ তার বাড়ি থেকে এবিএম আব্দুল লতিফ লেকপাড়ে হাটতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার বেলা ১২ টার দিকে ধানমন্ডির লেক থেকে লাশটি উদ্ধারের পর এবিএম আব্দুল লতিফের লাশটি সনাক্ত করা হয়।

নিহত এবিএম আব্দুল লতিফের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে। আট ভাইবোনের মধ্যে আবদুল লতিফ ছিলেন সপ্তম, আর মুজিবুল হক সবার ছোট।

অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর খবর পেয়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক তার বাসায় যান।

এসময় মন্ত্রী বলেন, আমার ভাই একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি অবসরকালীন জীবন-যাপন করছিলেন। তার কোন শত্রু নেই। এই মুহূর্তে কারো প্রতি আক্রোশের বশবর্তী হয়ে কোন অভিযোগ করতে চাই না। বাকিটা আল্লাহ ভরসা।

এ ব্যাপারে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে, থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ-আল মামুন জানান, ঘটনাস্থলে ওসি স্যার ও এস আই আবুল বাশার গিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করেন।

পরে ধানম-ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।