শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আইসিসি প্রেসিডেন্ট ঢাকা ফিরে মামলা করতে পারেন: আনন্দবাজার পত্রিকা

lotas kamalআইসিসি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে না দেওয়ার বিষয়টি নিয়ে আরো উত্তেজনার জন্ম দিতে পারে বলে মন্তব্য করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

কুটিল প্রকৃতির লোক শ্রীনিবাসনের কারণেই যে এটি হয়েছে তা আনন্দবাজারের প্রতিবেদন পড়লেই স্পষ্ট হয়ে যায়।

এখানে আনন্দবাজারের প্রতিবেদনটি তুলে ধরা হলো:

আইসিসি-র সমস্ত অভ্যাগত, বিশেষ অতিথি সবাই বসলেন এমসিজি মাঠের তিন নম্বর গেটের চার তলায়। ওখানে আইসিসি-র ভিভিআইপি বক্স। আর তিনি আইসিসি প্রেসিডেন্ট কিনা বসলেন ছয় নম্বর গেটে একা একটা বক্সে।  তার পর সরে এলেন আইসিসি বক্সের নীচের গ্যালারিতে। ওখানে বসেই দেখলেন পুরস্কার বিতরণ শুরু হচ্ছে।

নারায়ণস্বামী শ্রীনিবাসন বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে  ওয়ার্ল্ড কাপ তুলে দেওয়ার সময় পর্যন্ত তিনি অবশ্য আর অপেক্ষা করেননি। অপমানে আগেই বেরিয়ে যান। জানা হলো না গোটা এমসিজি যখন শ্রীনিবাসনের নাম ঘোষণা হতেই বিদ্রুপে ফেটে পড়ল, তখন তিনি আইসিসি প্রেসিডেন্ট কোথায় ছিলেন?

বাংলাদেশ ক্রিকেটমহল তাদের দেশের আইসিসি প্রেসিডেন্টকে পুরস্কার বিতরণ থেকে কার্যত সাসপেন্ড করায় অত্যন্ত উত্তেজিত। কারণ আইসিসি-র গঠনতন্ত্র অনুযায়ী বিশ্বকাপ তুলে দেওয়ার কথা কামালের। আইসিসি প্রেসিডেন্টের।

“এটা ওরা করতে পারে না। কতগুলো বাজে লোক জুটে এটা করল যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ,” রোববার একলা বসে বললেন কামাল। “এদের সঙ্গে কী করে এক বক্সে বসব, তাই আলাদা বসে রয়েছি,” বললেন তিনি। শোনা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে এ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ সরকারও অভিযোগ জানাতে পারে। চূড়ান্ত ছবিটা বোঝা যাবে সোমবার যে, কোথাকার জল কোথায় গড়ায়।

বিশ্বকাপ দেওয়া নিয়ে সমস্যার উদ্ভব হয়েছে। কিন্তু বোঝা যায়নি সেটা এই পর্যায়ে নামতে পারে। জানা গেল শনিবার রাত্রে আইসিসি-র জনা কয়েক সদস্যকে নিয়ে বেসরকারি বৈঠক করেন শ্রীনিবাসন। সেখানেই বলে দেন কামালকে যে, আইসিসি-র কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে আপনাকে আমরা ট্রফিটা দিতে দেব না।

কামাল অবাক হয়ে প্রশ্ন করেন, মিস্টার শ্রীনিবাসন, আজকের দিনে আইসিসি প্রেসিডেন্ট কে? শ্রীনি বলেন, আপনি। কালকে আইসিসি প্রেসিডেন্ট কে থাকবে? শ্রীনি বলেন আপনি।

তাই যদি হয় তা হলে আমি বিশ্বকাপ তুলে দেব না কেন? শ্রীনি তখন বলেন, উত্তরটা আপনাকে আগেই দেওয়া আছে।

এই সময় নাকি তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। শ্রীনি এই বিতর্ক নিয়ে এবিপিতে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বলেন, “এটা থাক। বাংলাদেশ ম্যাচে কী হয়েছিল আপনারা সবাই খেলা দেখেছেন। আমি এর মধ্যে ঢুকব না।”

শোনা যাচ্ছে, মুস্তফা কামাল মোটেও সহজে হার মানেননি।  তর্কাতর্কির মধ্যে আইসিসি প্রেসিডেন্ট রীতিমতো আইসিসি চেয়ারম্যানকে শাসান। “আপনি এমন কোনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারেন না। তা হলে আইসিসি-র গঠনতন্ত্র বদলাতে হবে।” শ্রীনি তাতেও প্রভাবিত নন দেখে তাকে বলা হয়, “এতে কিন্তু আগুন জ্বলে যাবে। আপনি বুঝতে পারছেন না কী করতে যাচ্ছেন!”

কিছু পরে বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্টও শ্রীনির সঙ্গে দেখা করে তাদের তীব্র আপত্তির কথা জানান। বাংলাদেশের তরফে বলা হয় আইসিসি-কে আড়ালে আবডালে বলা হয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আজকের পর থেকে তো আরওই বলবে। শ্রীনি তাতেও কর্ণপাত করেননি। তার সঙ্গে আইসিসি-র অন্য কর্তারাও না। ভারত-বাংলাদেশ ম্যাচের পর আইসিসি প্রধানের আম্পায়ারিং নিয়ে তীব্র কটূক্তি ডেভ রিচার্ডসন-সহ আইসিসি কর্তারা কেউ ভুলতে পারছেন না। তারা মনে করেন, এর ফলে প্রতিষ্ঠানের পরিষ্কার অবমাননা হয়েছে।

আইসিসি প্রেসিডেন্টের পাল্টা বক্তব্য, কেন তিনি কী বলেছেন তা তো আগে তাকে জবাবদিহি করে তার বক্তব্য শুনতে হবে। এক্সিকিউটিভ বোর্ড তার বক্তব্য খতিয়ে বিচার করে গঠনতন্ত্র বদলাবে, তবে তো তাকে সরানোর প্রশ্ন। রাতে দেখা হতে বললেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলব। ঢাকা ফিরে আমার আইনজীবীর সঙ্গে কথা বলব, তার পর দেখছি।” শোনা গেল প্রয়োজনে আইসিসি-র বিরুদ্ধে তিনি মামলা করতে পারেন।

কিন্তু এত অপমানিত যখন, মাঠে এলেন কেন? বাংলাদেশ ক্রিকেট মহলের এক প্রভাবশালী ব্যক্তি বললেন, “আসাটা আইনজীবীর পরামর্শে যে, আমি তখন সশরীরে মাঠে অথচ আমাকে প্রাইজ দিতে ডাকেনি।” বাংলাদেশে ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে তাদের লোককে গা-জোয়ারি করে ভারত আন্তর্জাতিক মঞ্চ থেকে সরিয়ে রাখছে। এতে ক্রিকেট মহলের ভারত-বিরোধী অসন্তোষ আরও বাড়ার কথা।

মুস্তফা কামালের আম্পায়ারিং নিয়ে মন্তব্য করা অত্যন্ত অসমীচীন হয়েছে এটা যারা মনে করেন তাদেরও বক্তব্য, আইসিসি কেন তা হলে ওনাকে শো কজ করল না? বেসরকারি বৈঠক করে এভাবে বাদ দেওয়াটা তো বেআইনি? সেই দাদাগিরি ভারত করবে কেন? আর তাদের করতে দেওয়াই বা হবে কেন?

বিশ্বকাপ ফাইনাল যেমন একতরফা হলো, এই ম্যাচটা তত সহজে নিষ্পত্তি হবে বলে মনে হয় না।

ভারতের বাংলাদেশ সফর করার কথা আগামী জুনে। কিন্তু দু’দেশের ক্রিকেট প্রশাসনিক সম্পর্ক যেমন তিক্ততার স্তরে পৌঁছেছে, তাতে সফরটা হবে কি না এই মুহূর্তে ঘোরতর অনিশ্চিত।

মনোনয়নপত্র জমা দিলেন সাকি ও মাহী

mahi sakiঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা দিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মাহী বি. চৌধুরী ।

আগাঁরগাওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে রবিবার বিকেল সাড়ে ৪টায় তারা মনোনয়নপত্র জমা দেন।

ইসির নির্দেশনা মেনে কাজ করবে পুলিশ : সিএমপি কমিশনার

cmp commisionarসিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেছেন, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে কাজ করবে পুলিশ।

কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

রোববার সকালে নগরীর লাভ লেইন এলাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমাদান পরিদর্শনে এসে তিনি সংবাদিকদের এই কথা জানান।

উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার আবদুল বাতেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি চলে যান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু ২২ এপ্রিল

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ মে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ebu.bd এবং www.nubd.info ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইয়েমেনে হুতি সদর দফতরে বিমান হামলা

biman eyamenইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সদর দফতরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত হয়েছে।

রোববার এক সামরিক কর্মকর্তা জানান, সানার পশ্চিমাঞ্চলে আল-সুবাহা ঘাঁটিতে শনিবার রাতে এ হামলা চালানো হয়।

রাজধানীর সামরিক হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানান, হাসপাতালে ১২ জনের মৃতদেহ পাঠানো হয়েছে এবং আহত ১৮ যোদ্ধাকে ভর্তি করা হয়েছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আরব জোটের যুদ্ধবিমান থেকে গোলা ফেলা হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিমানবন্দরের এক সূত্র রোববার জানায়, এই প্রথমবারের মতো আরব জোটের বিমান থেকে বিমানবন্দরে হামলা চালানো হলো।

গত চার দিন ধরে আরব জোট ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।

সেরাদের তালিকায় মুশফিক-মাহমুদউল্লাহ

mushi mahmud২০১৫ বিশ্বকাপের ‘সেরা দশ’-এর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের দুজন খেলোয়াড়। সর্বোচ্চ রান স্কোরারের তালিকার ৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চম।

সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার নয় নম্বরে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৩৬৫ রান। বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছেন ছয়টি। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে তার সেই দুর্দান্ত ইনিংসটিও সেদিন আটকাতে পারেনি দলের পরাজয়। এ তালিকার শিখরে আছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। টুর্নামেন্ট শেষে তিনি ঝুলিতে নিয়ে ফিরছেন ৫৪৭ রান।

উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত ছিলেন মুশফিকও। ৮টি ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে ৫ নম্বরে আছেন তিনি। নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একাই নিয়েছিলেন চারটি ক্যাচ।

সর্বোচ্চ রান
নাম                  ম্যাচ                     রান
মার্টিন গাপটিল          ৯                      ৫৪৭
কুমার সাঙ্গাকারা        ৭                      ৫৪১
এবি ডি ভিলিয়ার্স       ৮                      ৪৮২
ব্রেন্ডন টেলর             ৬                      ৪৩৩
শিখর ধাওয়ান           ৮                      ৪১২
স্টিভেন স্মিথ             ৮                      ৪০২
তিলকরত্নে দিলশান    ৭                      ৩৯৫
ফাফ ডু প্লেসি           ৭                      ৩৮০
মাহমুদউল্লাহ            ৬                      ৩৬৫

সর্বোচ্চ ডিসমিসাল

নাম                      ম্যাচ                   ডিসমিসাল
ব্র্যাড হ্যাডিন             ৮                         ১৬
মহেন্দ্র সিং ধোনি        ৭                         ১৫
দিনেশ রামাদিন         ৭                         ১৩
লুক রনকি               ৯                         ১৩
ম্যাথু ক্রস                ৬                         ১০
কুইন্টন ডি কক          ৮                        ১০
উমর আকমল           ৭                         ৮
জস বাটলার             ৬                         ৮
মুশফিকুর রহিম         ৬                        ৮

হিউজের জন্য বিশ্বকাপ উৎসর্গ

final5পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। শিরোপাজয়ী অন্য সবার সঙ্গে মাঠে থেকে ট্রফি উচু করে ধরতে পারতেন ফিল হিউজও।
কিন্তু ক্রিকেট মাঠই তাকে কেড়ে নিয়েছে পৃথিবী থেকে। গত নভেম্বরে সিডনিতে বাউন্সারের আঘাতে অচেতন হয়ে মারা যান মাইকেল ক্লার্কদের সতীর্থ হিউজ।
বিশ্বকাপ জিতে সেই হিউজকেই বিশ্বকাপ উৎসর্গ করলেন মাইকেল ক্লার্ক। ট্রফি হাতে নেওয়ার আগে মাইকেল ক্লার্ক বলেন, ‘আমি নিশ্চিত, এখানে যারা আছেন সবাই বলবেন আমরা ১৬ জন ক্রিকেটার বিশ্বকাপ জিতেছে। এই জয়টা আমরা ফিল হিউজের প্রতি উৎসর্গ করছি। হিউজ থাকলে ঠিক যেভাবে পার্টি করতো, আমি নিশ্চয়তা দিচ্ছি আজ রাতে আমরাও তেমন করেই পার্টি করবো।’
একজন সতীর্থ বা অধিনায়কের বাইরেও প্রয়াত হিউজের সঙ্গে দারুণ সখ্য ছিল মাইকেল ক্লার্কের। হিউজের মৃত্যুতে অস্ট্রেলিয়ায় সপ্তাহখানেক সব ধরণের ক্রিকেট বন্ধ ছিল। এর পর অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা যে সব ইনিংসে সেঞ্চুরি করেছেন, সেটির মাধ্যমেও স্মরণ করেছেন হিউজকে।
হিউজের আঘাত পাওয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়া।
১৫ সদস্যের স্কোয়াডে হিউজকে যোগ করে ১৬ সদস্যের অস্ট্রেলিয়া দল বলেও অভিহিত করেছেন ক্লার্ক।

তারপরও গর্বিত ম্যাককালাম

mackcolamমার্টিন ক্রোসহ গোটা নিউজিল্যান্ডই হয়তো তৃপ্তির ঢেঁকুর তুলে ফেলেছিল ব্রেন্ডন ম্যাককালামরা সেমিফাইনাল জেতার পর। আগে ছয়বার যে এই সেমির চৌকাঠই পার হতে পারেনি কিউইরা। নিজভূমিতে শেষ চারের বাঁধা পার হওয়ায় অনেক আনন্দিত ছিল নিউজিল্যান্ড।

তাই বলে এমন নয় বিশ্বকাপ জেতার ইচ্ছা ছিল না তাদের। কিন্তু ফাইনালের মতো বড় মঞ্চে লড়াইয়ের অনভিজ্ঞতা পিছিয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসদের। ফাইনালের উত্তেজনা, চাপ উতরে যেতে পারেনি ম্যাককালাম বাহিনী। মেলবোর্নে রোববার ফাইনালে ৭ উইকেটে হেরেছে কিউইরা। রানার্সআপ হয়েই বিশ্বকাপ শেষ করলো তারা।

তবে এই অর্জনেও গর্বিত নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম। সন্তুষ্ট তিনি। দুঃখ নেই তাদের। যোগ্য দল হিসেবেই অস্ট্রেলিয়া জিতেছে বলে জানান ম্যাককালাম। পুরস্কার বিতরনীতে তিনি বলেন, “শুরু থেকে দুর্দান্ত ভ্রমণ ছিল এটি। আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। আমরা অস্ট্রেলিয়ার দারুণ একটা দলের পেছনে দৌড়েছি, তারা একটা মানদন্ড তৈরি করেছে। মাইকেল ক্লার্ক যাচ্ছে ভালো অনুভূতি নিয়ে। জয়টা তাদের প্রাপ্য। হয়তো পরিকল্পনা অনুযায়ী খেলিনি কিন্তু ৩ উইকেটে ১৫০ রান পর্যন্ত ম্যাচে ছিলাম। তারপরও ১৮০ নিয়ে স্বপ্ন বাস্তব করার সাহস দেখাতে পারেন যদি কিছু বিষয় ঠিকঠাক হতো। একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি, আমরা সুযোগ পেয়েছিলাম। আমাদের বন্ধুত্ব সারাজীবন থাকবে।” বিশ্বকাপ না জিতলেও দুঃখে পুড়ছেন না ম্যাককালাম। তিনি বলেন, “ট্রফিটা পাইনি কিন্তু কোনো দুঃখ নেই, কারণ আমরা দারুণ ক্রিকেট খেলেছি। আমরা হাঁটছি মাথা উঁচু করেই। এটা আমাদের জীবনের সেরা সময়। উদ্দ্যম ও হৃদয়- এভাবে আমরা খেলাটা খেলতে চেষ্টা করি। তারপরও মনে করি আমরা গর্বিত হতে পারি টুর্নামেন্টে আমাদের অর্জন নিয়ে।”

ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র জমা দিলেন রনি

roni29ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। আজ রনির পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার তিন সহকর্মী এসএম ইকবাল, এম এ রেজা ও শামসুদ্দীন শানু।

বিকালে বিষয়টি নিশ্চিত করে রনি বলেন, “এর আগে ঘোষণা দিয়েছিলাম বিএনপি নির্বাচনে আসলে শেষ পর্যন্ত নির্বাচন করবো। আমার নির্বাচনে আসার বিষয়টি সহজ ছিল না। আর এখন মাঠ ভরা প্রার্থী। তাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকছি।”

মনোনয়নপত্র দাখিল করেছেন আব্বাস-রিপন

abbas riponঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ।

রোববার বিকেল ৪টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং আসাদুজ্জামান রিপন  নিজে মনোনয়ন পত্র দাখিল করেছেন।