শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

যাচাই বাছাইয়ের পর সমর্থন দেবে ২০ দল

city electionঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এখনই কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।

জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র এক ও দুই এপ্রিল যাচাই বাছাই শেষ হবে। যাচাইবাছাইয়ে টিকে যাওয়া প্রার্থীদের মধ্য থেকেই দল ও জোটের পক্ষে থেকে সমর্থন দেয়া হবে।

সূত্রগুলো জানায়, নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ঢাকার দুই সিটিতে প্রার্থীদের সমর্থনের বিষয়টি চূড়ান্ত করা হবে। বাছাইকৃত প্রার্থীদের মধ্যে অপেক্ষাকৃত বেশি জনপ্রিয় প্রার্থীকেই দল ও জোট থেকে সমর্থন দেয়া হবে।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, শেষ পর্যন্ত উভয় সিটিতেই একক প্রার্থী সমর্থন দেয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম ও ২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন। যেহেতু জোটের শরিকদলগুলোর পক্ষ থেকে কেউ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি সেহেতু এ বিষয়ে খালেদা জিয়াই চূড়ান্ত  সিদ্ধান্ত নেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু ও তার বড় ছেলে তাবিথ আউয়াল। শেষ পর্যন্ত মিন্টুকেই সমর্থন দেয়া হতে পারে দল থেকে। মিন্টুর প্রার্থীতা নিয়ে কোনো ধরণের আইনি জটিলতা সৃষ্টি হলে বিকল্প হিসেবে মিন্টুর ছেলে তাবিথ আউয়ালই দলটির কাণ্ডারি হতে পারেন।

অপরদিকে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হককে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৩১ মার্চ কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে ক্ষমতাসীন জোটের সমর্থনও পেতে পারেন বিশিষ্ট এ ব্যবসায়ী। এ সিটিতে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। এ সিটিতে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২০ দল প্রার্থী সমর্থনের বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে।

ডিএসসিসিতে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন দলের সমর্থন পেয়েছেন। দক্ষিণ সিটিতে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, ১৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার ঢাকার দুই (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিলে ২৮ এপ্রিল সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আজ ২৯ মার্চ রোববার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১-২ এপ্রিল মনোনয়নপত্র যাচাইবাছাই, ৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

১০ দলের সিদ্ধান্তে অনড় শ্রীনিবাসন

srinibash30কূটজালে তিনি দক্ষ। স্বভাবই তার এ রকম। একটা ভেজাল না বাজালে তার ভালো লাগে না। এতদিন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে এটি করে এসেছেন। শেষে গলা ধাক্কা খেয়ে বিদায় হয়েছেন। এতো নির্লজ্জ ক্রিকেট কর্মকর্তা ভারেতে দেখা যায়নি।

এখন গেছেন আইসিসিতে। সেখানেও শুরু করেছেন্ কূটনীতি। বলছেন, ২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলে৷ এবিষয়ে নিজের সিদ্ধান্ত পাল্টাতে চান না আইসিসি প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন৷
অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশ এবিষয়ে আরও খানিকটা ভাবনা চিন্তা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়৷ কিন্তু শ্রীনি নিজের মতামতে অটল৷ তিনি জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে ১০টি দলই অংশ নেবে৷ বিশ্বের সেরা ৮টি দল সরাসরি কোয়ালিফাই করবে৷ছ’টি দলের কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে নবম ও দশম দল দু’টি বেছে নেওয়া হবে৷ এতে বিশ্ব ক্রিকেটের গুণগত মানের উন্নতি হবে বলে মনে করছেন শ্রীনি৷

বিশ্বকাপে আরও বেশি দলের অন্তর্ভূক্তির কথা বলেছিলেন শচিন টেন্ডুলকার৷ ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে সাওয়াল করেছিলেন মাস্টার ব্লাস্টার৷ কিন্তু কোনো কথাই কানে নিচ্ছেন না বিসিসিআই-এর প্রাক্তন সভাপিত৷ আইসিসি-র এমন সিদ্ধান্তে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে৷ বিশ্বকাপকে ১৪ দল থেকে ১০ দলে করার এই সিদ্ধান্ত এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার৷ তবে বিতর্কিত শ্রীনি যে আইসিসিকেও চরম বিতর্কে ঠেলে দেবে তার প্রমাণ মিলেছে বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুস্তফা কামাল গায়ের জোরে বাদ দেয়ার মাধ্যমে

আরএসএসকে নিষিদ্ধ করার দাবি জানাল জমিয়তে উলামা হিন্দ

jamiat ulamaভারতে হিন্দুত্ববাদী আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাল মুসলিম উলামাদের নিয়ে গঠিত সংগঠন জমিয়তে উলামা হিন্দ। মুসলিম উলামাদের ওই সংগঠনের পক্ষ থেকে আরএসএসকে ফ্যাসিবাদী সংগঠন বলে অভিযোগ করা হয়েছে।

জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, সংঘ পরিবার বাবরী মসজিদ ধ্বংস, ঘর ওয়াপসি, হিন্দু রাষ্ট্রের জন্য অভিযান চালানোসহ সাম্প্রদায়িক তৎপরতায় জড়িত রয়েছে। মুসলিম যুবকদের বিরুদ্ধেও তারা চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার উত্তরপ্রদেশের লৌখনোতে জমিয়তের জেনারেল বডির মিটিংয়ে এক প্রস্তাব পাস করে বাবরী মসজিদ ধ্বংস করার জন্য আরএসএসকে অভিযুক্ত করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ‘ভারত গণতান্ত্রিক দেশ এবং এখানে যে কোনো ব্যক্তির তার নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু এই দেশকে অরাজকতা এবং ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’

জমিয়তে উলামা হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী এ সভায় বক্তব্য রাখতে গিয়ে ডানপন্থি শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ‘ঘর ওয়াপসি’র নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন।

তিনি বলেন, ‘যে সব মানুষ ‘ঘর ওয়াপসি’র নামে বিদ্বেষ ছড়াচ্ছে তারা নিজ ধর্মের ভুল ছবি তুলে ধরছে।’

মাওলানা আরশাদ মাদানী বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য মুসলিম সম্প্রদায়ের মতো আর কেউ বড় কুরবানী করে নি।’ তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘দেশ সাম্প্রদায়িকতার ভিত্তিতে একবার বিভক্ত হয়েছে, যদি সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ না করা হয় তাহলে ফের দেশ বিভক্ত হতে পারে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, ডানপন্থিদের দ্বারা বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে তিনি সংসদে কোনো কথা বলেন নি।

জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টিরও সমালোচনা করা হয়েছে। তারা বলেছে, সমাজবাদী পার্টির পক্ষ থেকে মুসলিমদের কর্মসংস্থানের জন্য যে ১৮ শতাংশ সংরক্ষণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা পালন করতে হবে। নইলে ২০১৭ সালে  বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে ভুগতে হবে।

জমিয়তের পক্ষ থেকে শহর এবং গ্রামে সম্প্রীতি বাড়ানোর জন্য অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তাদের মধ্যে সব মন্দ কাজ দূর করতে হবে, নইলে দুনিয়ার কোনো শক্তি তাদের সম্মান করবে না।

আপনার স্ত্রী কী করেন ?

question wifeভারতে নারীদের সাথে কারও কথা হলে একটি প্রশ্ন কমবেশি সবাইকে শুনতে হয় আর সেটি হলো আপনার স্বামী কি করেন ?

এমনকি হুট করে কোনো নারীর সাথে কারও পরিচয় হলে দুচার কথার পরই ধেয়ে আসবে এ প্রশ্নটি।

ভারতের পিতৃতান্ত্রিক মানসিকতায় নারী সাধারণত দেখা হয় কারও কন্যা, বোন বা স্ত্রী হিসেবে।

অনেক বছর আগে পেশাগত দায়িত্ব পালনে ভারত ভ্রমণ করেছিলেন বিবিসির গীতা পাণ্ডে।

রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি। উল্টো দিকে বসা এক পুরুষ যাত্রীর সাথে কথা হচ্ছিল তার। কোথায় যাবেন, কোথা থেকে এসেছেন, কী করেন এসব।

এরপরই ভদ্রলোক যে প্রশ্নটি করেন তা হলো – আপনার স্বামী কি করে ? যদিও তিনি বিবাহিত এমন কথাও তিনি বলেননি। এ প্রশ্নটি তিনি আগেও শুনেছিলেন এবং এরপরেও।

এরপর তিনি সিদ্ধান্ত নেন দিল্লির রাস্তায় পুরুষ লোকদের থামিয়ে তিনিও জিজ্ঞেস করবেন আপনার স্ত্রী কি করেন?

যেই ভাবা সেই কাজ। যদিও লোকজনের কাছ থেকে স্বেচ্ছায় জবাব পেয়ে কিছুটা অবাকই হন তিনি।

তবে তারা জানান যে এ ধরণের প্রশ্ন তারা আগে কখনো শুনেননি।

২৭ বছর বয়সী মোহাম্মদ মহসিন লজ্জা নিয়েই বলছিলেন যে তিনি বিয়ে করেননি এবং ব্যবসাটা দাঁড়িয়ে গেলে বিয়ের বিষয়ে ভাববেন তিনি।

তিনি বলেন, “বহু মানুষ বহু ধরণের প্রশ্ন করেন কিন্তু বউ কী করে এই প্রশ্ন আর কেউ করেনি।”

অটোরিকশা চালক সন্দীপ যাদব বলেন তার স্ত্রী ঘরবাড়ি, জমি ও গবাদিপশু দেখাশোনা করেন।

তিনি জানান উত্তর প্রদেশে তার গ্রামের বাড়িতে স্ত্রী বাস করেন। সেখানে তিনি চার সন্তান লালন পালন ছাড়াও গবাদিপশুগুলোর দেখভাল করেন।

প্রশ্নটি শুনে মিস্টার যাদবকে মোটেও বিব্রত দেখা যায়নি।

২৮ বছরের মনোজ সিং রাথোর বিয়ে করেননি এখনো এবং তিনি মনে করেন সময় আসলে বিয়ে করবেন তিনি।

তার মতে, “যখন কোনো নারীকে জিজ্ঞোসা করা হয় যে তার স্বামী কী করে এটি প্রমাণ করে ভারতীয়রা অনেক বেশি বন্ধুভাবাপন্ন”। আবার ভিন্নমতও এসেছে।

একটি প্রকৌশল ফার্মের ম্যানেজার ধ্রুব খোসলা যেমন বলেন, “ আমি এমন প্রশ্ন করি না কারণ কেউ আমাকে এ ধরনের প্রশ্ন করুক তাও চাইনা।” তার মতে ভারতের বয়স্করাই সাধারণত এমন প্রশ্ন করে থাকেন।

জগদীশ সিং কৈরার মতে ভারতীয়রা মনে করেন নারী হবে অবশ্যই বিবাহিত। একজন নারী বিবাহিত নন এটা ভারতীয়রা মেনে নিতে পারেনা।

তবে তার মতে স্বামী কী করে এটা খুব বেশি বিরক্ত হওয়ার মতো ব্যক্তিগত প্রশ্ন নয়।

অনুভব রাজ নামে অপর এক ব্যক্তি অবশ্য প্রশ্নটি শুনে বিরক্ত হন।

প্রভু মিশ্র নামে একজন বলেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসলে তো এ প্রশ্নে কিছু মনে করার নেই।- বিবিসি

ইয়েমেনে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধারের আবেদন

yamen mapবিমান চলাচল বন্ধ থাকায় ইয়েমেন থেকে ফিরতে পারছেনা দুই বাংলাদেশি প্রকৌশলী। যুদ্ধের কারণে ওই দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে বলেও তারা জানায়।

দেশটিতে বাংলাদেশি দূতাবাস না থাকায় কোনো ধরণের সহয়াতাও পাচ্ছে না তারা। দুই প্রকৌশলীর মধ্যে একজনের নাম গোলাম মোস্তফা ও অপর জনের নাম সিরাজুল ইসলাম।

প্রকৌশলী গোলাম মোস্তফা ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে সহযোগিতা চেয়েছেন।

তিনি জানিয়েছেন, ইয়েমেনের রাজধানীর সানায় শাহরান নামক একটি হোটেলে অবস্থান করছেন তিনি। এবং এর পাশেই অন্য একটি হোটেলে রয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায়। তার স্ত্রী এবং দুই ছেলে মোহাম্মদপুরের শেখেরটেকের ১২ নম্বর রোডে থাকেন।

গোলাম মোস্তফার পাসপোর্ট নম্বর এএফ-২৮৯৬৯৭৭ এবং সিরাজুল ইসলামের পাসপোর্ট নম্বর- এসি-২৫৪৫৭৭৪। যে হোটেলে তিনি অবস্থান করছেন সেটির মোবাইল নম্বর- +৯৬৭১৪১৮৩২০/১/২ এবং ই-মেইল shahran@universalyemen.com বলে জানিয়েছেন তিনি।

ইয়েমেনে তার মোবাইল নম্বর +৯৬৭৭৩০২৩৭৬৮৭ এবং সিরাজুল ইসলামের মোবাইল নম্বর +৯৬৭৭৩৭২৬২৭৪৬।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটিতে আমাদের দূতাবাস না থাকায় কুয়েতের দূতাবাসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি হিসেবে পরিচিত জায়েদী শিয়ারা রাজধানী সানা দখল করলে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি রাজধানী থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে চলে যান। পরে গত সপ্তাহে হুথিদের অগ্রাভিযানের ফলে দেশ ছেড়ে পালিয়ে সউদী আরবে আশ্রয় নেন।

রাজধানীর তেজগাঁওয়ে ব্লগারকে হত্যা

blogমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের পর এবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওয়াশিকুর রহমান (২৭) নামে আরেক ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ওয়াশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, “বেগুনবাড়ি দীপিকার ঢাল থেকে সোমবার সকালে ওয়াশিকুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপরে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এএসআই আরও জানান, ওয়াশিকুরের পকেট থেকে পাওয়া তার ভোটার আইডি কার্ড থেকে জানা যায়- তিনি টিপু সুলতানের ছেলে। বেগুনবাড়ি তেজগাঁও এলাকায় তিনি থাকেন।

যাত্রাবাড়ীতে গাড়ির চাকার ধাক্কায় একজন নিহত

road accident2রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত গাড়ির চাকা খুলে ধাক্কা লেগে রাস্তার পাশে বসা রমন দাস (৮০) নামে এক মুচি নিহত হয়েছেন।

সোমবার সকালে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পথচারী ও তার ছেলে সুমন দাস জানায়, নিহত সাদ্দাম সেখানে বসে জুতা সেলাইয়ের কাজ করছিলেন। এসময় একটি গাড়ির চাকা খুলে এসে তার গায়ে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০দলের ৪৮ ঘণ্টার হরতাল চলছে

hortal30অবরোধ কর্মসূচির পাশাপাশি ২০দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

তবে, সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত রয়েছে।

৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন সোমবার ভোর ৬টায় হরতাল শুরুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে, রোববার (২৯ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র পাঠানো বিবৃতিতে ৪৮ ঘণ্টা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০দলীয় জোটের সিনিয়র নেতাসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২০দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে চলতি বছরের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০দল। কর্মসূচি পালন করতে ব্যর্থ হওয়ায় ওই দিন থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ ঘোষণার পর দুই মাসের বেশি সময় অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি প্রায় সব কার্যদিবসে হরতাল আহ্বান করা হয়। এর মধ্যে জাতীয় দিবসসহ কয়েকটি কার্যদিবসে হরতাল আহ্বান থেকে বিরত থাকে ২০দল।

রাজধানীর বেগুনবাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

marder1রাজধানীর বেগুনবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবকের নাম ওয়াশিকুর রহমান। তার বাবার নাম টিপু সুলতান বলে জানা গেছে।

তেজগাঁও থানার এএসআই হুমায়ুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

bogra mapবগুড়ায় ট্রাকচাপায় রিয়াদ মাহমুদ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বগুড়া-রংপুর সমহাসড়কের মহাস্থান সবুজ নার্সারির সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ গোকুল উত্তরপাড়ার মিলনের ছেলে। সে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, প্রতিদিনের মত সোমবার সকালে বাইসাইকেল নিয়ে রিয়াদ মাহমুদ স্কুলে যাচ্ছিল। মহাস্থান সবুজ নার্সারির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে রেখেছে।

সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান করছিল। বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।