শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আইএস স্টাইলে বিএনপি-জামায়াত আন্দোলন করছে: কামরুল

kamrul29খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন,বিএনপি-জামায়েত আইএস স্টাইলে অন্দোলন করছে। এরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন অইএস’র স্টাইলে গাড়িতে পেট্রোল পেট্রল বোমা মেরে দেশের সাধারণ জনগণকে পুড়িয়ে মেরেছে। এদের আন্দোলন দেশের সাধারন জনগণ প্রত্যাখান করেছে। হরতাল- অবরোধ মানুষ মানে না।

মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজার মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস প্রমুখ।

চাঁদপুরে ২ লক্ষ ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল আটক

net attokচাঁদপুর মেঘনায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড  যাত্রীবাহী লঞ্চ এমভি লালী থেকে দুই লক্ষ ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল  আটক করা হয়েছে।আটককৃত কারেন্ট জালের মুল্য ৯১ লক্ষ টাকারও বেশি বলে জানাগেছে।

কোস্ট গার্ড চাদঁপুর  স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান,(এক্স), বিএন জানান,মঙ্গলবার গভীর রাতে চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড -এর একটি টিম যাত্রীবাহী লঞ্চ এমভি লালী থেকে দুই লক্ষ ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল আটক করে।  আটককৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয় ।

বাবরি মসজিদ মামলায় ১৯ জনকে নোটিশ

lkadbanishবাবরি মসজিদ ষড়যন্ত্র মামলায় বর্ষীয়াণ বিজেপি নেতা এল কে আদবানিসহ ১৯ জনকে নোটিশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। নোটিশ দেয়া হয়েছে সিবিআইকেও। কেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে না, চার সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতকে তা জানাতে বলা হয়েছে। আদবানি ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে মুরলী মনোহর যোশী, ঊমা ভারতী ও কল্যাণ সিংকে। সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে হাজি মোহম্মদের আনা একটি পিটিশনের প্রেক্ষাপটে মঙ্গলবার এই নোটিশ দেয় সুপ্রিম কোর্ট।

এর আগে ২০১০ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদবানিদের ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে এক বছর সময় নেয় সিবিআই। সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে হাজি মোহম্মদ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে জানান, এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে ইচ্ছাকৃতভাবেই দেরি করেছে সিবিআই। একই পিটিশনে আডবানিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বহাল রাখার আর্জি জানানো হয়।

এদিন প্রধান বিচারপতি এইচএল ডাট্টু ও বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাটি উঠলে, অভিযুক্ত ১৯ জন ছাড়াও সিবিআইকে চার সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তাতে তাঁর বাড়ি পুড়ে গিয়েছিল বলে আদালতে দাবি করেছেন মোহাম্মদ। সেদিনের ঘটনার অপরাধীদের কঠিন শাস্তি দিতেই এই মামলায় পিটিশন দাখিল করেছেন বলে জানিয়েছেন তিনি।

আব্বাস-মিন্টুর বিরুদ্ধে ৫৩ মামলা, আনিস-সাঈদ শূন্য

abbasmintuঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত তিন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ৫৬ মামলা ও আওয়ামী লীগে প্রার্থীদের নামে একেবারেই শূন্য। রাজনৈতিক এসব মামলার কারণে প্রকাশ্যে আসতে পারছেন না বিএনপি সমর্থিত প্রার্থীরা। এতে অনেকটা স্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

সোমবার নির্বাচন কমিশনে ওয়েবসাইটে ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের হলফনামা প্রকাশ করা হয়।

প্রার্থীদের ওই হলফ নামায় দেখা গেছে, ঢাকা সিটি দক্ষিণে বিএনপির সমর্থিত প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩৭টি ফৌজদারি মামলা রয়েছে। অপর প্রার্থী বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে কোনো মামলা নেই।

ঢাকা সিটি উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে রয়েছে ১৬টি মামলা। মামলাগুলোর মধ্যে তাকে দুটিতে অব্যাহতি দেয়া হয়েছে। বাকিগুলোর একটিতে হাইকোর্ট ডিভিশনের আদেশক্রমে কার্যক্রম স্থগিতাদেশ প্রাপ্ত, আটটি মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে। পাঁচটি মামলায় তিনি জামিন প্রাপ্ত।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল ইসলামে নামে কোনো মামলা নেই। এদিক থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা না আওয়ামী লীগ এবং প্রার্থীর রয়েছেন স্বস্তিতে। তবে সব দলের প্রার্থীদেরই দায়দেনা আছে।

বিয়ের আসরে পৌঁছতে দেরি হলে জরিমানা মিনিটে ১০০ টাকা

biyaবিয়ের আসরে দেরি করে পৌঁছলে বরকে গুণতে হবে মিনিটে ১০০ টাকা। এমনই এক অদ্ভূত নিয়ম দীর্ঘদিন ধরে পালন করে আসছেন উত্তরপ্রদেশের রামপুরের টঙ্কপুরি টান্ডা এলাকার বাসিন্দারা। কোনও খাপ পঞ্চায়েতের নির্দেশ বা ধর্মগুরু ফতোয়া মেনে নয়, সর্বসম্মতির ভিত্তিতে নিজেরাই এ ধরনের নিয়ম দীর্ঘদিন ধরেই পালন করে আসছেন তাঁরা।

বর দেরি করে আসলে শুধু ১০০ টাকা জরিমানাই নয়, বিয়ের ব্যাপারে আরও কিছু নিয়ম তাঁরা বহুদিন ধরেই মেনে আসছেন। ওই গ্রামের বাসিন্দারা মনে করেন, বিয়ের ক্ষেত্রে বর ও কনে একই গ্রামের হওয়া বাঞ্ছনীয়। ওই গ্রামের এক ধর্মগুরু মাওলানা আরসাদ জানিয়েছেন, অন্য এলাকা বা শহরের পাত্র-পাত্রীর সঙ্গে বিয়ে তাঁরা পছন্দ করেন না। এর প্রেক্ষাপটে তাঁর যুক্তি, এতে ওই গ্রামের মেয়ে-বউরা নিরাপদে থাকতে পারে। সম্প্রতি চারদিকে যে অপরাধমূলক কাজ বেড়ে চলেছে এর থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় বলে মনে করেন তিনি।

ওই গ্রামের বর্তমান জনবসতি প্রায় ১০০০০। বহুদিন ধরে তাঁদের পূর্বপুরুষেরাও এই নিয়মই মেনে এসেছেন।
বিয়ের ক্ষেত্রে তাঁদের বেশকিছু বিধিনিষেধও রয়েছে। বিয়ে উপলক্ষে রাস্তায় নাচগান, কিংবা ব্যান্ড বাজানো, এবং খাবার নষ্ট এগুলির উপরেও রয়েছে নিয়মের কড়াকড়ি। বিয়ে উপলক্ষে বাজে খরচ বন্ধ করতেই এই নিয়ম।

কনের বাড়িতে বিয়ের সময় ঠিক করে দেন মাওলানারা। সেক্ষেত্রে বর পৌঁছতে দেরি করলে তাঁকে জরিমানা দেয়ার নিয়ম প্রচলিত আছে ওই গ্রামে। আরসাদ জানিয়েছেন, এরফলে তাঁদের নিকাহ একদম সময় মতোই হয়। তাঁর বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের আসরে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। এই নিয়মের ফলে যথা সময়ে বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হতে পারে।

ব্লগার ওয়াশিকুর হত্যা: গ্রেফতার ২ জনকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

blog arrestব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার অভিযোগ গ্রেফতার মাদ্রাসা ছাত্র জিকুরুল্লাহ ও আরিফুল ইসলামের দশদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে এ রিমান্ড আবেদন করেন তেজগাঁ শিল্পাঞ্চল থানা পুলিশ।
আজ বিকেলে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।
তেজগাঁ শিল্পাঞ্চল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চুল পাকা প্রতিরোধে জরুরি ৫ খাবার

hair silkচুল কি শুধু বয়সের কারণেই পাকে? না, চুল ধূসর বা সাদা হয়ে যাওয়ার অন্তরালে রয়েছে আরও অনেক কারণ। অনেককেই দেখবেন অল্প বয়সেই চুল ধূসর হয়ে গিয়েছে, আবার অনেকের বয়স হওয়া সত্ত্বেও চুলে পাক ধরেনি। এর পেছনে জিনগত কারণ তো আছেই, আবার আছে লাইফ স্টাইল ও খাবারের ভূমিকাও। আসুন জেনে নেওয়া যাক, এমন কিছু খাবারের কথা, যেগুলো চুল পাকার গতিতে করবে মন্থর, অকালে চুল পাকতে দেবে না এবং ধরে রাখবে আপনার তারুণ্য।

১. বেরি জাতীয় ফল
নানান রকম বেরি জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেনট। দেশি হোক বা বিদেশি, খাদ্য তালিকায় রাখুন প্রতিদিন বেরি জাতীয় ফল। এই দুটি উপাদানই স্বাস্থ্যকর ত্বক ও চুলের জন্য অত্যন্ত জরুরী। এরা কোলাজেনের উৎপাদন বাড়ায় ও অতিরিক্ত ফ্রি র্যা ডিকালকে নিস্ক্রিয় করার মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করে তথা আপনার যৌবন ধরে রাখতে সহায়তা করে।

২. সবুজ শাজসব্জি
সকলেই জানেন যে সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। একই সাথে আছে ভিটামিন বি, যা মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চুলের যে কোন সমস্যা প্রতিরোধ করে ভিটামিন বি। হ্যাঁ, চুল সাদা হয়ে যাওয়াকেও।

৩. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ
মাছে অবশ্যই উচ্চ মাত্রার প্রোটিন আছে যা আপনার হাড়, চুল, ত্বক সবকিছুর জন্যই জরুরী। এছাড়াও সামুদ্রিক মাছগুলোতে আছে উচ্চ মাত্রার ওমেগা ৩ ফ্যাটি এসিড ও সেলেনিয়াম, যা শরীরে পর্যাপ্ত ও প্রয়োজনীয় হরমোন তৈরিতে ভূমিকা রাখে। সাথে অ্যান্টি অক্সিডেনট তো আছেই।

৪. চকলেট
চিনি বিহীন কিংবা স্বল্প চিনিযুক্ত চকলেটে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিন তৈরিতে সহায়ক। এই মেলানিনই আমাদের চুলের রঙ কালো করার ভূমিকা পালন করে। সারাদিনে একটুখানি চকলেট খেলে কোনও ক্ষতি নেই ।

৫. কাঠবাদাম
চকলেটের মত কাঠবাদামেও আছে প্রচুর কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন ই যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই জরুরি।

সিরাজগঞ্জে ট্রাক-কার মুখোমুখি, নিহত ১

নগরবাড়ি-রংপুর মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

নিহত প্রাইভেট কার চালক কামাল হোসেন গাজী (৪৫) খুলনা জেলার খালিসপুর উপজেলার মসকুনি পুর্বপাড়ার আব্দুল জব্বার গাজীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম এমদাদুল হক জানান, মঙ্গলবার ভোর  রাতে বগুড়াগামি একটি ট্রাক বিপরীতমুখী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত ও অপর চারজন আহত হয়। আহতদেরকে বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।

ভারতে গরুর মাংস নিষিদ্ধ বাঘ-সিংহও মুরগি খাচ্ছে

lionভারতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতাসীন হবার পর অনেকগুলো রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ার পর দেশটির একটি জাতীয় উদ্যানে বাঘ-সিংহরাও এখন গরুর পরিবর্তে মুরগির মাংস খাচ্ছে।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস রিপোর্ট করছে, মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে সংরক্ষিত বনাঞ্চল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে বাঘ ও সিংহের খাওয়া হিসেবে এখন আর গরুর মাংস দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে মুরগির মাংস।

মুরগীর মাংস দেয়া হচ্ছে এই বনের ১৪টি চিতাবাঘ ও শকুনকেও।

মুম্বাইয়ের অভিজাত রেস্তোরাঁগুলোতে ‘বিফ স্টেক’ বা ভাজা গরুর মাংস পরিবেশন করা বন্ধ হয়ে গেছে।

ভারতে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যে গরুর জবাই নিষিদ্ধ হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন , তার সরকার সারা দেশেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করতে চায়।

এদেশে গোহত্যা কোনভাবেই মেনে নেয়া যায়না – জৈন ধর্মাবলম্বীদের এক সমাবেশে বলেন রাজনাথ সিং।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলছেন, তার মতো গোহত্যা খুনের সমতুল্য এবং এর শাস্তিও হওয়া উচিৎ একই।

মুম্বাইতে একটি পশু জবাইখানার কর্মীরা এই নিষেধাজ্ঞার প্রতিবাদে তিন সপ্তাহ ধরে ধর্মঘট করছেন।

গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হলেও ভারতে মহিষের মাংস এখনো এর আওতার বাইরে রয়েছে।

কিন্তু এই ধর্মঘটের কারণে বাজারে মহিষের মাংসও আর পাওয়া যাচ্ছে না।

নেত্রকোনায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

fashi25নেত্রকোনার বারহাট্টার অতিথপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে শাবনুর ওরফে ছুটনীকে (১০) ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জেলার বারহাট্টার অতিথপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. আলী হোসেন (২৫) ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত আসন আলীর ছেলে মামুদ হোসেন ওরফে মাবুদ (২৫)।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাসেম আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাবনুর ২০১২ সালের ১৩ জুন গ্রামের মাঠ থেকে গরু আনতে যায়। তাকে একা পেয়ে মো. আলী হোসেন ও মামুদ হোসেন পালাক্রমে ধর্ষণের পর ঘাস কাটার কাচি দিয়ে গলাকেটে হত্যার পর গ্রামের পাটখেতে লাশ ফেলে রাখে।

এ ঘটনায় তার বাবা মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে অজ্ঞাত আসামি করে পরদিন বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিজ্ঞ বিচারক ড. এ কে এম আবুল কাসেম আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় এই রায় দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল ও সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক ও অ্যাডভোকেট শামসুদ্দিন আহম্মেদ।