শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাক চালকের মৃত্যু

burn8মাগুরায় ২১ মার্চ বালুর ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ট্রাক চালক ইমরান মোল্লা (৩০) বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

তিনি ফরিদপুর জেলার মধুখালী থানার রাজঘাড় গ্রামের বাসিন্দা শিরু মোল্লার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গ ইয়েমেনে হামলা: পাক প্রতিনিধি দল সৌদি আরব

pak saudiপাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফরে গেছে। ইয়েমেনে চলমান সৌদি জোটের হামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এ প্রতিনিধি দল সৌদি আরব সফর করছে। এ প্রতিনিধি দলে রয়েছেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, তিন সশস্ত্র বাহিনীর প্রতিনিধিবর্গ। সৌদি আরবে পাকিস্তানি সেনা পাঠানোর বিষয়ে এ প্রতিনিধি দল আলোচনা করবে।

এদিকে, ইয়েমেন চলমান সৌদি জোটের আগ্রাসনে অংশ নেয়ার জন্য পাকিস্তান জঙ্গিবিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছে পাক পররাষ্ট্র দফতর।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এক এ জাতীয় খবরকে ভ্রান্তিপূর্ণ, সঠিক নয় এবং নিছক জল্পনা-কল্পনা হিসেবে অভিহিত করেন।

তবে ইয়েমেনের বিষয়ে প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ সেনাপ্রধান সহ সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা ও বিশেজ্ঞদের বৈঠক করেছেন।

মালয়েশিয়ায় ইসলামের সমালোচনা করে বিপাকে সাংবাদিক

aishiyaইসলাম সম্পর্কে রঙ্গরসিকতা করে বিপদে পড়েছেন মালয়েশিয়ার এক ভিডিও সাংবাদিক। তার বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশী তদন্ত।

মালয়েশিয়ার ইসলামপন্থী দল পাস সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কেলান্তানে ইসলামী হুদুদ আইন বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তাব এনেছে।

এতে ধর্মদ্রোহিতা, ব্যাভিচার, চুরি-ডাকাতি ইত্যাদি অপরাধের জন্য শিরশ্ছেদ, প্রকাশ্য প্রাণদন্ড, অঙ্গচ্ছেদ ইত্যাদি শাস্তির বিধান রাখা হয়েছে।

সৌদি আরব এবং ইরান ছাড়া বেশিরভাগ মুসলামান-প্রধান দেশে শরীয়া আইনের এত কঠোর প্রয়োগ নেই।

এর সমালোচনা করেই বেসরকারি রেডিও বিএফএম-এর সাংবাদিক আইসিয়া তাজুদ্দিন তৈরি করেছিলেন একটি হালকা মেজাজের ব্যঙ্গাত্মক ভিডিও, যার শিরোনাম ছিল ‘হুদুদ: ভাতের থালার ইস্যু’।

এতে দেখানো হয়েছে তিনি কেলান্তানের কাল্পনিক সীমান্ত অতিক্রম করার সাথে সাথেই ম্যাজিকের মতো তার মাথা হিজাবে ঢেকে গিয়েছে।

এরপর তিনি একাট খাবারের প্যাকেট খুলছেন, কিন্তু সেখানে ভাতের বদলে তিনি পেয়েছেন পাথর। পাথরটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলছেন, ভাতের আর কী দরকার হুদুদ তো আছেই।

বিষয়টিকে ব্যাখ্যা করে আইসিয়া তাজুদ্দিন পরে জানিয়েছেন, এই ভিডিও’র মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দল হিসেবে পাস-এর উচিত হবে ইসলামী আইন নিয়ে বেশি চিন্তাভাবনা না করে ওই প্রদেশের বন্যা-পরবর্তী পূনর্গঠন এবং অর্থনীতি নিয়ে কাজ করা।

বিএফএম ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকেই এ নিয়ে শুরু হয় তুমুল হইচই। পক্ষে বিপক্ষে শুরু হয় বিতর্ক।

এক পর্যায়ে সেটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। পরে ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

এত শোরগোলের মুখে পুলিশ আইসিয়া তাজুদ্দিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ এক বছরের সাজা হতে পারে।

অবরোধের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু

nahid1বিরোধী জোটের ডাকে চলমান অবরোধের মাঝেই আজ শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ হরতালের মধ্যেই একাধিকবার পেছানোর মধ্য দিয়ে কয়েকদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক বা এসএসসি সমমানের পরীক্ষা।

হরতালের কারণে নির্ধারিত দিনগুলোর পরিবর্তে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ছুটির দিনে।

তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এবার আর পরীক্ষা পেছানো হবে না। নির্ধারিত দিনেই পরীক্ষাগুলো নেয়া হবে।

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ৩৬০ জন, ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তবে অবরোধ-হরতালে সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

মেহেরপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

marder1মেহেরপুরের গাংনীতে এক ছাত্রদল নেতাকে  কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে  দুর্বৃত্তরা।

বুধবার ভোরে উপজেলার চরগোয়াল গ্রামে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম হাসের আলী (৩৫)।

তিনি চরগোয়াল গ্রামের বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে। হাসের আলী গাংনী উপজেলা ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

চরগোয়াল গ্রামের কামারদাঁড়া মাঠ থেকে ভোর সাড়ে ৫টায় পুলিশ তার লাশ উদ্ধার  করে।

এলাকবাসীরা জানায়, বুধবার ভোরে হাসের আলীর নিজ ক্ষেতে কাজের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে গুলি করে মৃত্যু নিশ্চত করে তারা পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গ্রমের দুই আওয়ামী লীগ কর্মী আতাহার ও  হাবিল হত্যা মামলার আসামি হাসের আলী। তারই জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

১০ দফা দাবি নিয়ে বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপি

bnp logoআসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সব দলের জন্য সমান পরিবেশ তৈরিসহ ১০দফা দাবি নিয়ে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে যাচ্ছে বি্নপির প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ও জমির উদ্দিন সরকার।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কিবর খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির বর্তমান ১০ দফা দাবির মধ্যে রয়েছে- দলটির সিনিয়র নেতাসহ বিরোধীপক্ষের সকল নেতাকর্মীদের মুক্তি দেয়া, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়কে সরকারি অবরোধমুক্ত রাখা যাতে করে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারে, নির্বাচনের আগে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা।

এর বাইরে রয়েছে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর রাজনৈতিক অফিসগুলো খুলে দেয়া এবং যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করবেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও।

এর আগে গত বুধবার বিএনপি সমর্থিত ‘শত নাগরিক’কমিটির একটি প্রতিনিধি দল ৬ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল। তখন তাদের দাবির মধ্যে অন্যতম ছিল- জামিনযোগ্য মামলায় নেতাকর্মীদের জামিন দেয়া, দলীয় কার্যালয় খুলে দেয়া ও সব পক্ষের প্রার্থীদের সমান সুযোগ দেয়া।

ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক রিয়াদ, আজ থেকে অনুশীলন

walton central joneবাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)-এর জন্য ওয়ানডে টিম ঘোষণা করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ওয়ানডে টুর্নামেন্টের জন্য অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। অনুশীলন শুরু হচ্ছে আজ বুধবার থেকে। ওয়ালটন সেন্ট্রাল জোনের মিডিয়া ম্যানেজার ফিরোজ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

রিয়াদ ছাড়া ওয়ালটন টিমের অন্য খেলোয়াড়েরা হচ্ছেন শামসুর রহমান শুভ, আব্দুল মজিদ, রনি তালুকদার, শুভাগত হোম, ধীমান ঘোষ, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, ইলিয়াস সানি, মেহেরাব হোসেন জুনিয়র, তাসকিন আহমেদ, নাদিফ চৌধুরী, মোহাম্মদ শরিফ, মোহাম্মদ শহীদ ও আবু হায়দার রনি।

ওয়ালটন টিমের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা এসএম জাহিদ হাসান, প্রধান সমন্বয়ক এবং সিইও উদয় হাকিম, সমন্বয়ক ও মিডিয়া ম্যানেজার ফিরোজ আলম, সহকারি সমন্বয়ক ও সহকারি ম্যানেজার মিল্টন আহমেদ, ম্যানেজার হাসানুজ্জামান ঝরু, কোচ কাজী এমদাদুল বাশার রিপন, সহকারি কোচ আশরাফুল ইসলাম জিকো, ফিজিও মোহাম্মদ শাওন, ট্রেনার আহমেদ ইসলাম।

১ থেকে ৪ এপ্রিল টানা চারদিন অনুশীলন করবে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৫ ও ৬ এপ্রিল ওয়ালটনের দু’টি ম্যাচ ফতুল্লা স্টেডিয়ামে। ৯ এপ্রিল তৃতীয় ওয়ানডে মিরপুর স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল ১১ এপ্রিল মিরপুরে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বুহারি

buhariনাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গুডলাক জনাথনকে হারিয়ে বিরোধী প্রার্থী মুহাম্মদু বুহারি বিজয়ী হয়েছেন। জনাথনের চেয়ে ২০ লাখ ভোট বেশি পেয়েছেন তিনি।

১৯৯৯ সালে দেশটিতে সামরিক শাসন শেষ হবার পর এই প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হলেন।

বুহারি তাকে ভোট দেয়ার জন্য নাইজেরিয়ানদের ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং বিপক্ষদলের ক্ষতি কিংবা তাদের সম্পদ ধ্বংস না করার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতেই গুডলাক জনাথন তার প্রতিপক্ষ মুহাম্মদু বুহারিকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং পরাজয় মেনে নিয়েছেন।

বুহারি এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছিলেন। এবার তিনি বেশ কয়েকটি বিরোধী দলীয় জোটের একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলন- যাদের মূল প্রতিশ্রুতি ছিল দুর্নীতি দমন এবং ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি বোকো হারামকে পরাজিত করা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে আসা মুসলিম জেনারেল বুহারি ১৯৮৩ সালে এক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে আরেকটি অভ্যুত্থানে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন এবং তিনবছর কারাবন্দী থাকেন।

জনাথন বলেছেন, “আমি বলেছিলাম সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন হবে। আমি আমার কথা রেখেছি।” পর্যিবেক্ষরাও নির্বাচনের প্রশংসা করেছেন। তারা ভেবেছিলেন, নির্বাচনে ঝামেলা হবে। কিন্তু সেটি হয়নি।

বুহারির দলের এক মুখপাত্র গুডলাক জনাথন প্রশংসা করে বলেছেন, “তিনি বীর হিসেবে সবার কাছে গণ্য হবেন।”

পুরো প্রক্রিয়াটি প্রমাণ করছে যে নাইজেরিয়াতে গণতান্ত্রিক মূল্যবোধ গভীরতর হচ্ছে, কারণ এর আগে দেশটি অভ্যুত্থান এবং নির্বাচন কারচুপির জন্যই বেশি পরিচিত ছিল।

কবরস্থানে মিলল ২২টি ককটেল

cocktel26চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি কবরস্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকার কেন্দ্রীয় কবরস্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার এসআই উসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়ার কেন্দ্রীয় কবরস্থানে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যাক্ত অবস্থায় ২২টি ককটেল উদ্ধার করা হয়। সবগুলো ককটেলই তাজা অবস্থায় রয়েছে। উদ্ধারের পর সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
হরতাল-অবরোধের মধ্যে ওই এলাকায় নাশকতা চালাতে সন্ত্রাসীরা এই ককটেলগুলো মজুদ করেছিলো বলে ধারণা করছে পুলিশ।

প্রেমে বাধা, পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

rape22নাটোরের বড়াইগ্রামে সহপাঠীর সঙ্গে প্রেমে বাধা দেয়ার বিপাশা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত বিপাশা উপজেলার লক্ষীপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিহতের সহপাঠি ও এলাকাবাসী জানায়, স্কুল ছাত্রী বিপাশার সঙ্গে একই শ্রেণীর ছাত্র বড়াইগ্রাম রেজুর মোড়ের ব্যবসায়ী ফরহাদ হোসেনের ছেলে বাধনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েক দিন আগে বিষয়টি জানাজানি হলে বাধনের বাবা ছেলেকে মারপিট করে  স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

মঙ্গলবার বিপাশা স্কুলে গিয়ে সহপাঠি প্রেমিক বাধনের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে স্কুল থেকে বাড়িতে এসে বিষপান করে।
বিষপান করে বিপাশা আবার স্কুলে গেলে স্কুল মাঠেই অচেতন হয়ে পড়ে যায়।

এ সময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত বিপাশার হাতে এসিড দিয়ে পুড়িয়ে বাধনের নামের আদ্যাক্ষর ‘বি’ লেখা রয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) বলেন, “এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।”