গীতা প্রতিযোগিতায় সেরা মুসলিম কিশোরী
ভারতে ভগবত গীতার কাহিনী নিয়ে এক প্রতিযোগিতায় শীর্ষস্থান পেয়েছে মুসলিম এক কিশোরী। ১২ বছর বয়সী মরিয়ম সিদ্দিকী মহারাষ্ট্রের কসমোপলিটন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভারতে ভগবত গীতার কাহিনী নিয়ে এক প্রতিযোগিতায় শীর্ষস্থান পেয়েছে মুসলিম এক কিশোরী। ১২ বছর বয়সী মরিয়ম সিদ্দিকী মহারাষ্ট্রের কসমোপলিটন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পৈতৃক সম্পত্তি হাতছাড়া হতে পারে সাইফ আলি খানের৷ পতৌদি পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের মামলা চলছে বিশেষ এস্টেটের অধিকার নিয়ে৷ তবে এস্টেট মানে শুধুই জমিজমা নয়, এর মধ্যে রয়েছে প্যালেস, কিছু বাড়ি এবং কৃষিজমিও৷ এস্টেটটি রয়েছে ভোপালের চারপাশে৷ রাইসিন ও শোর টাউনের বেশ কিছু জমিজমাও এর অন্তর্গত৷
সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে , এই এস্টেটটি সরকারি জমির অন্তর্গত৷ এবং পতৌদি পরিবারের তরফে সাইফ আলি খানও আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে৷
তবে খবরের শেষ এখানেই নয়৷ এর মধ্যে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ কারণ একটি বিশেষ আইন৷ ১৯৬৮ সালের যে বিশেষ আইনটিতে বলা হয়েছে , ১৯৪৭ সালের পর মহারাজা এবং নবাবদের সম্পত্তি রাজ্য সরকারের মালিকানাধীন হয়ে যাবে৷ ১৯৬১ সালে এই বিশেষ এস্টেটটি পান সাইফের দাদী সাজিদা সুলতান৷ সম্পত্তিটি তার আগে ছিল ভোপালের শেষ নবাব হামিদুল্লা খানের অধিকারে৷ সাজিদা তার দ্বিতীয় সন্তান৷ হামিদুল্লার মৃত্যুর পর সম্পত্তির মালকিন হন সাজিদা৷ সাজিদার সঙ্গে বিয়ে হয় ইফতিকার আলি খানের৷ ইফতিকার ছিলেন পতৌদি পরিবারের অষ্টম নবাব৷ বিবাহসূত্রেই ভোপালের এই বিশেষ এস্টেটটি পতৌদি পরিবারের হাতে আসে৷ পরে সাজিদার বিরুদ্ধে তার মা এবং ভাই -বোনেরা মামলা করেন৷ তাদের দাবি ছিল, সাজিদা ওই সম্পত্তির প্রকৃত মালকিন নন৷ সে যাই হোক না কেন, তারপর থেকে পতৌদিরা ওই বিশেষ এস্টেট-টির ওপর অধিকার পান এবং হামিদুল্লার ওই বিশেষ সম্পত্তির ওপর পতৌদি পরিবারের অধিকার পাকা হয়৷
সাইফ এবং তার পরিবার বর্তমানে ওই বিশেষ সম্পত্তিটি-ই নিজেদের অধিকারে রাখার চেষ্টা করে যাচ্ছেন৷ যদিও সরকারের তরফে স্পষ্টই বলা হচ্ছে, ভারতের স্বাধীনতার পর নবাব বা মহারাজাদের এই ধরনের সম্পত্তি আইন বলেই সরকারের হাতে আসা উচিত৷ কারণ ভোপালের নবাব নাকি নিজের সব সম্পত্তি সরকারকে দিয়ে দিয়েছিলেন৷ সেই হিসাবে এই সম্পত্তিটিরও মালিক রাজ্য সরকারেরই হওয়া উচিত হলে দাবি করা হয়েছে তাদের তরফে৷
তবে সবাই জানে, এই সম্পত্তি সংক্রান্ত মামলার চট করে সমাধান পাওয়া যায় না৷ বেশ কিছু আইনি জটিলতা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হয় আদালতকে৷ ভবিষ্যতে ছোটে নবাবের জন্য আর কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার৷
গারিসা বিশ্ববিদ্যালয় চত্বরে এখন শ্মশানের শান্তি৷ ১৩ ঘণ্টার গুলির যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ছড়িয়ে রয়েছে পড়ুয়াদের মৃতদেহ৷ গোনা শেষ করে এক পুলিশকর্মী জানালেন, ১৪৭ জন ছাত্রছাত্রীকে খুন করা হয়েছে এখানে৷ আহত ৭৯৷ আল-শাবাবের নারকীয় তাণ্ডবের পর কেনিয়া প্রশাসন ঘোষণা করেছে সংগঠনের প্রধান শেখ আবদিয়াসিস আবু মুসাবের ঠিকানার খোঁজ দিলে এক লক্ষ ৫৬ হাজার বৃটিশ পাউন্ড পুরস্কার দেওয়া হবে৷ ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ এক কোটি ৪৪ লক্ষ টাকার কিছু বেশি৷
জঙ্গি নাশকতা থামার পর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা শোনাতে শুরু করেছেন ভয়াবহ গণহত্যার বর্ণনা৷ এখানকারই ছাত্র নাসের আবদুরহমান জানালেন, এক মুখোশপরা জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে প্রাণভিক্ষা চাইছিল তিন ছাত্রী৷ হয়তো তাদের ছেড়ে দেওয়াও হতো৷ কিন্তু তিন জনেই প্রাণভিক্ষা চাইবার সময় যিশুর নামে প্রার্থনা করেছিল৷ এই ‘অপরাধেই’ পর পর তিন জনের মাথায় গুলি করে তাদের হত্যা করে ওই আততায়ী৷ আবদুরহমান জানিয়েছেন, এই হত্যার দৃশ্যে আতঙ্কিত ছাত্রছাত্রীরা প্রাণের ভয়ে চিত্কার করে উঠলে তাদের দিকে ফিরে শান্ত গলায় ঘাতক জঙ্গি ঘোষণা করে, ‘আমাদের থেকে বেশি কিছু আশা করো না৷ এক এক তোমাদের সবাইকেই মারব আমরা৷’
পড়ুয়াদের একাংশ জানিয়েছেন, হামলা চালানোর আগে বেশ কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে সবকিছু খুঁটিয়ে দেখে গিয়েছিল জঙ্গিরা৷ আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক দিন আগেই৷ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারির পর হামলার ছক তৈরি হয়৷ হামলার প্রধান চক্রী হিসেবে সন্দেহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মাহমুদকে৷ তার মাথার দাম দু’ লক্ষ ১৫ হাজার ডলার ঘোষণা করা হয়েছে৷
১৯৯৮ সালে নাইরোবির মার্কিন দূতাবাসে হামলার পর কেনিয়ার মাটিতে এতবড় জঙ্গি নাশকতা ঘটেনি৷ ১৯৯৮-র হামলায় নাইরোবিতে প্রাণহানি হয়েছিল ২১৩ জনের৷ এই ঘটনার রূপকার ছিল আল-কায়দা ও ইজিপশিয়ান ইসলামিক জিহাদ৷ এর ১৫ বছর পর ফের গণহত্যা প্রত্যক্ষ করে নাইরোবি৷ এবার ওয়েস্টগেট শপিং মলে ৬৭ জনকে হত্যা করে আল-শাবাব৷ দু’বছরের মধ্যেই কেনিয়া-সোমালিয়া সীমান্তবর্তী গারিসা শহরের বিশ্ববিদ্যালয়ে নাশকতা চালায় আল-শাবাব৷
রাজধানীর মগবাজারে বাসচাপায় দুই ফ্লাইওভার নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তারা সহোদর। তাদের নাম মাজেদ (১৬) ও আসাদুল।
শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে মগবাজার মোড়ে ফ্লাইওভারের নির্মাণকাজ করছিলেন মাজেদ, আসাদুলসহ অন্য শমিকরা। এ সময় গাজীপুর-গুলিস্তান পথে চলাচলকারী প্রভাতী পরিবহণের একটি বাস ওই তিনজনকে চাপা দেয়।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাজেদ ও আসাদুল মারা যান। তাদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার হাজিরা দিতে আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এডভোকেট সানা উল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৪ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত।
ওইদিন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ বহাল রেখে রায় দেন বিচারক আবু আহমেদ জমাদ্দার।
প্রসঙ্গত, ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সভাপতির রুমে খালেদা জিয়ার আইনজীবী ও বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হলে আগামী রোববার বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাবেন । কারণ খালেদা জিয়া সব সময় আইনের প্রতিশ্রদ্ধাশীল।
২০ দলীয় জোটের চলমান অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৭ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান অবরোধ অব্যাহত থাকায় জেলায় নাশকতায় আশঙ্কায় তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। ইরান চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে। গতকাল শুক্রবার তেহরানে জয়োল্লাস করে ইরানিরা। দেড় বছরের দরকষাকষি ও আলোচনার পর ইরান তাদের পরমাণু কর্মসূচিতে ব্যাপক ছাড় দিতে রাজি হয়েছে। বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। সুইজারল্যান্ডের লুসানে টানা আট দিনের ম্যারাথন আলোচনার পর বৃহস্পতিবার মধ্যরাতে তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে এমন শর্ত রেখে প্রাথমিক একটি সমঝোতা চুক্তিতে পেঁৗছান ইরান ও ছয়বিশ্বশক্তির আলোচকরা। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতারা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বৃহস্পতিবারই ইরানের দুই প্রতিপক্ষ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। নেতানিয়াহু এ চুক্তিকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে অভিহিত করেছেন। তবে সৌদি বাদশা সালমান এ চুক্তির ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন। বিশ্লেষকরা বলছেন, একটি চূড়ান্ত চুক্তি করতে আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। চুক্তির বিরোধিতাকারীরা শক্তিধর হওয়াতে শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধানে পেঁৗছানো যাবে কি-না তা নিয়েও সংশয় রয়েছে তাদের।
আমরা সঠিক পথেই আছিপ্রাথমিক চুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে, প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবেও বলেছি চূড়ান্ত সমঝোতা প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে না। এটি নির্ভর করবে (শর্ত পালনের) প্রমাণের ওপর।’ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এক প্রতিক্রিয়ায় বলেন, এ সমঝোতার কারণে ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরি অসম্ভব হয়ে পড়বে।
প্যারিসে ফিরে গতকাল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস বলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় নির্ধারণ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান চায় শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। কিন্তু এ বিষয়ে কোনো সমঝোতা এখনও হয়নি। আমরা তাদের বলেছি, আপনারা যে বিষয়ে সম্মত হয়েছেন তা কতটা পালন করছেন তার ওপর ভিত্তি করে আমরা অবরোধ শিথিল করব। যদি পালন না করতে পারেন তবে আমরা আগের অবস্থায় ফিরে যাব।’ ফ্যাবিয়াস বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। তবে আমরা এখনও পথের শেষ প্রান্তে পেঁৗছাইনি।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘১৮ মাস আগে আমাদের অনেকে যা সম্ভব বলে ভাবতে পারেননি তার চেয়ে এটি অনেক ভালো হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে।’
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল শুক্রবার বলেন, এ চুক্তির ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, অন্যরা যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে আমরাও আমাদের প্রতিশ্রুতি মানব। তিনি বলেন, বিশ্ববাসী জানে আমাদের প্রতারণা করার কোনো অভিপ্রায় নেই। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, এ চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে। এবং ওই অঞ্চলে যেসব গুরুতর বিষয় চ্যালেঞ্জের মুখে রয়েছে সেসব সমাধানের সুযোগ করে দেবে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক রূপরেখা চুক্তিকে স্বাগত জানিয়েছে ভারত। দিলি্লতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সব সময় বলে এসেছে, পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার করার যে অধিকার ইরানের রয়েছে তার প্রতি সম্মান দেখিয়ে আসছে। এতে আরও বলা হয়েছে, কূটনৈতিক সাফল্য ও সর্বাত্মক আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার রূপরেখা চুক্তির প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। সিরিয়া সরকারও চুক্তিকে স্বাগত জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তির ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা কমাতে সাহায্য করবে।
তেহরানের রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল বৃহস্পতিবার সমঝোতার ঘোষণার সঙ্গে সঙ্গেই তেহরানে উল্লাস শুরু হয়। বিধ্বস্ত অর্থনীতির জাঁতাকলে থাকা ইরানিরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করে নেচে-গেয়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে আনন্দ প্রকাশ করে। রূপরেখা ঘোষণার সফলতা নিয়ে ইরানের আলোচকরা দেশে ফেরার পরই তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় ইরানিরা। চুক্তির ফলে ইরানের বিজয় হয়েছে বলে মনে করছেন তাদের অনেকে। ইরানিরা বলছেন, এখন তারা বিশ্বের অন্যান্য দেশের মতো ‘স্বাভাবিকভাবে’ জীবনযাপন করতে পারবেন। দীর্ঘদিন ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিক স্থবিরতা কাটার আশাই তাদের এ উচ্ছ্বাসের মূল কারণ।ইরানকে পরমাণু সহায়তা দেওয়ার ঘোষণা রাশিয়ার :প্রাথমিক সমঝোতা হওয়ার পরপরই রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মস্কোর পরমাণু শক্তি সংস্থা রোসাটম ইরানের বর্তমান ও ভবিষ্যৎ চুলি্লগুলোতে নতুন জ্বালানি সরবরাহ করতে এবং ব্যবহৃত জ্বালানি রড প্রক্রিয়াকরণে সহায়তা দিতে প্রস্তুত আছে। এর আগে চুক্তির বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংকটাপন্ন পরিস্থিতিও যে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় সমাধান করা সম্ভব এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
তেহরানের পরমাণু কর্মসূচিকে ‘নিরাপদ মাত্রায়’ সীমিত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল পশ্চিমারা। এ লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বরে ছয় মাসের একটি অন্তর্বর্তী চুক্তিও করেছিল ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি)। পরে দু’দফা মেয়াদ বাড়িয়ে একটি রাজনৈতিক রূপরেখা প্রণয়নের জন্য ৩১ মার্চ চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়েও আলোচনা শেষ না হওয়ায় দু’দিন সময় বাড়িয়ে অবশেষে বৃহস্পতিবার ঐতিহাসিক সমঝোতায় পেঁৗছান আলোচকরা। চুক্তির বিস্তারিত প্রকাশ না করে ৩০ জুনের মধ্যেই চূড়ান্ত চুক্তি করার আশাবাদ ব্যক্ত করেন তারা। পূর্ণাঙ্গ চুক্তি হলেই কেবল ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে এক যুগের বেশি সময় ধরে চলা টানাপড়েনের অবসান হবে। তবে প্রাথমিক সমঝোতা হলেও তার ভিত্তিতে চূড়ান্ত চুক্তি হবেই এমন কোনো নিশ্চয়তা নেই বলে মনে করেন বিশ্লেষকরা।চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের সক্ষমতা দুই-তৃতীয়াংশ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৯৮ শতাংশ হ্রাস করতে সম্মত হয়েছে। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই পরমাণু বোমার মূল উপকরণ। এছাড়া ইরান তার আরাক ভারী পানির চুলি্লতেও গঠনগত পরিবর্তন আনতে রাজি হয়েছে। যেন আর প্লুটোনিয়াম উৎপাদন করা না যায়। পরমাণু বোমা তৈরিতে ইউরেনিয়ামের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম। তেহরানের পরমাণু স্থাপনাগুলোও জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারির আওতায় থাকবে। যুক্তরাষ্ট্রের মতে, এসব শর্ত মানা হলে পরমাণু উপকরণ দিয়ে কোনো বোমা তৈরির ‘ব্রেকআউট টাইম’ প্রলম্বিত হবে কমপক্ষে এক বছর। সে ক্ষেত্রে প্রক্রিয়াটি সহজেই শনাক্ত করা যাবে। পাল্টা ব্যবস্থা নেওয়ারও যথেষ্ট সময় পাবে আন্তর্জাতিক মহল।
প্রাথমিক চুক্তি হলেও ইরানের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না। ৩০ জুন চূড়ান্ত চুক্তি হলেই কেবল নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা শুরু হবে। যদি চুক্তি অনুসরণ না করে তাহলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আলোচনার পুরোটা সময়ে ইরানের দাবি ছিল চুক্তি সম্পাদনের সঙ্গে সঙ্গেই জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রত্যাহার। তবে শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে পিছু হটে তেহরান। পর্যায়ক্রমে প্রত্যাহারের শর্তেই রাজি হয়ে যান দেশটির আলোচকরা। এখন আগামী তিন মাস ধরেই ইরানের ওপর আরোপিত কোন নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার করা হবে তা নির্ধারণ করা হবে।
বালাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং করার দায়ে নির্বাসনে যেতে হয় ক্রিকেটার আশরাফুলকে। এই বিষয়ে মোহাম্মদ আশরাফুল মুখ না খুললেও অবশেষে মুখ খুললেন সেই সময়ের ঢাকা গ্লাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট।
ম্যাচ ফিক্সিং সম্পর্কে ইয়ান পন্ট বলেন, ম্যাচ ফিক্সিং নয় আমি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে সহযোগিতা করেছি। আর তাতেই থলের বিড়াল বের হয়ে আসে। উঠে আসে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ঢাকা গ্লাডিয়েটর্সের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকের নাম।
২০১৩ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায় চেপেছিল তখনকার ঢাকা গ্লাডিয়েটর্সের কোচ ইয়ান পন্টের উপরও। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে ম্যাচ ফিক্সিং নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে পন্ট বলেন, ‘শুরুটা হয়েছিল ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি, ওই দিন জিসান চৌধুরীর (ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক) সঙ্গে আরেকজন লোক আমার কক্ষে এসেছিলেন। ওই সময় আমরা ছয় ম্যাচের পাঁচটিতে জিতে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে। জিসান আমাকে বলেছিলেন, আমরা চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটি ফিক্স করব।
এসব শুনে নাকি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন পন্ট। বলেছিলেন, ‘আমি বাড়ি যাব’। তিনি আরও বলেন, আমার মাথা ঘুরছিল। তাঁরা নিয়মিত অধিনায়ক মাশরাফির জায়গায় অধিনায়ক ঠিক করেছিলেন মোহাম্মদ আশরাফুলকে। তাঁরা জানত, মাশরাফি এই কাজের সঙ্গে আসবে না, কারণ এর আগেই মাশরাফি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিল, এমনকি বিষয়টি মিডিয়াতেও এসেছিল।
ম্যাচের দুই দিন পর দলের খেলোয়াড় ও কোচদের খাম ভরে টাকা দেওয়া হয়েছিল। তিনি বেতন পেতেন ১০ হাজার ডলার। তবে খাম খুলে দেখেন ৬ হাজার ডলার।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বেশ উদ্বিগ্ন হয়ে পড়লাম। কারণ, এটা তো সেই পরিমাণ অর্থ, যেটা আমাকে বলা হয়েছিল ফিক্সিংয়ের জন্য। সঙ্গে সঙ্গে ব্যাপারটি পিটারকে জানিয়েছিলেন পন্ট। তবে পন্টকে জানানো হয়েছিল এটা বেতনের টাকা। বাকি চার হাজার ডলার পেয়ে যাবেন। কিন্তু পরে তা দেয়া হয়নি।
পন্ট আরও জানান, সে ম্যাচে দলের বাইরে রাখায় মাশরাফি বেজায় চটেছিলেন। সে প্রসঙ্গে বললেন, আমাকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, হাঁটুর চোটের কারণে মাশরাফি খেলবে না। সেটি অমূলকও নয়।
কারণ, মাশরাফি বহুদিন হাঁটুর চোটে ভুগছিল। তবে যখন আমি তাঁকে বিষয়টি বললাম, তখনই ভীষণ চটে গেল। রেগেমেগে সামনে থাকা পানির বোতলে লাথি মারল। আমার ধারণা, সে বুঝতে পেরেছিল কী হতে যাচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তার নাম জানে আলম (৪৫)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে।
শনিবার ভোর পাঁচটার দিকে সীতাকুণ্ডের ইমামনগর তালতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ কুয়েত এয়ারলাইন্সের এক কেবিন ক্রু’কে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা।