শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বিকালে কোকোর কবর জিয়ারত করবেন খালেদা জিয়া

khaledaআজ বিকেল ৫টায় আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ম্যাডাম বিকেল ৫টায় বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাবেন।”

এর আগে ২৮ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান, দুই সন্তান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তাদেরকে কবর স্থানে নিয়ে যান মামা শামীম এস্কান্দার। ওই সময় শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার এবং তাদের সন্তানরাও কোকোর কবর জিয়ারত করেন।

এরপর দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে কোকোর কবরে শ্রদ্ধা জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

২৭ জানুয়ারি বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১,৮৩৮/১৪৭ নং কবরে তাকে দাফন করা হয়।

সুন্দরবনে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

cross fieeসুন্দরবনের শরণখোলয় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক জলদস্যু নিহত হয়েছে।

সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ম্যাথিউর গোলে জয়ী বার্সা

mathiurস্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয় অব্যাহত৷ রবিবাসরীয় অ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে অবশ্য কষ্ট করেই তিন পয়েন্ট ঘরে তুলতে হলো মেসি অ্যান্ড কোম্পানিকে৷ জেরেমি ম্যাথিউর একমাত্র গোলে ভিগোকে হারায় বার্সা৷

চোট সারিয়ে এদিন শুরু থেকেই খেলেন লিওনেল মেসি৷ তবে, মেসি-নেইমার-সুয়ারেজদের পিছনে ফেলে দিলেন ম্যাথিউ৷ ন্যূ ক্যাম্পে এল ক্লাসিকোতেও বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি৷লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে থাকা (১১ নম্বর) দলের বিরুদ্ধে শুরু থেকে বল পজেশনে অনেকটাই এগিয়ে ছিলেন লুইস এনরিকের ছেলেরা৷ তা সত্ত্বেও প্রথমার্ধে বিপক্ষের ডিফেন্স চিড়তে ব্যর্থ হন নেইমাররা৷ ৭৩ মিনিটে জাভির ক্রস থেকে অনবদ্য হেডারে বক্সের ডান দিক থেকে বল ভিগোর জালে জড়ান ফরাসি সেন্ট্রাল ডিফেন্ডার৷ ৮৭ মিনিটে ফ্যাবিয়ান ওরেয়ানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা দশ জনে খেলতে হয় সেল্টা ভিগোকে৷- ওয়েবসাইট।

২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ক্যাটালান ক্লাব৷ সমসংখ্যক ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রোনাল্ডার রিয়াল মাদ্রিদ৷

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

electrickরাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাড়ির মালিক আনোয়ার হোসেন (৫০) ও ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক (২০)। সোমবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

বাড়ির লোকজন জানান, রোববার গভীর রাতে বৃষ্টির কারণে টিনশেড বাড়ির উঠানে পানি জমে ছিল। কোনো কারণে সেখানে বিদ্যুৎ তারের সংযোগ ঘটে। সোমবার সকালে আনোয়ার ও রাজ্জাক পানিতে পা রাখা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সকাল সোয়া সাতটায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায় কার্যকরে কোন আইনি বাধা নেই : এ্যাটর্নি জেনারেল

atorni mahbubজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, প্রাণভিক্ষা চাওয়া এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর সরকার সিদ্ধান্ত নেবে এ রায় কখন কার্যকর করবে।

তিনি আরো বলেন, কামারুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায় তাহলে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যাবে না।

কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল

kamruzzamnজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কামারুজ্জামানের পুনর্বিবেচনার আবেদনের শুনানি গতকাল রোববার অনুষ্ঠিত হয়। শুনানিতে কামারুজ্জামানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনার আবেদনটি আদেশের জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে ছিল।

একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির ওই আদেশ বহাল রাখেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। পরে ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। আজ সেই আবেদন খারিজ করেন আপিল বিভাগ। এতে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রইল।

সেরার সেরা মার্সিডিজ বেঞ্চ

marcidizসেরার সেরা শিরোপা পেল মার্সিডিজ বেঞ্চ৷বিলাসবহুল এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি নির্বাচিত হল ওয়ার্ল্ড কার অফ দ্য ইয়্যার-২০১৫ হিসাবে৷ তাদের ‘সি’ ক্লাস মডেলটি এই ‘সেরার সেরা’ শিরোপাটি জয় লাভ করে৷

নিউ ইয়র্কে ইন্টারন্যাশানাল অটো শো-র মঞ্চে তারা এই পুরষ্কারের বিজেতা হিসাবে ঘোষিত হয়৷ পাশাপাশি  তাদের i8 মডেলটি সেরা বিলাসবহুল গাড়ির তকমা পেয়েছে৷ ফোক্সওয়াগন, ফোর্ড, অডির মতো বহুজাতিক সংস্থাকে পিছনে ফেলে তারা এই সেরার তকমা পায়৷ পয়েন্টের হিসাবে মার্সিডিজ সি ক্লাস পেয়েছে ৮০৩ পয়েন্ট৷ অন্যদিকে ফোর্ডের গাড়িটি পেয়েছে ৭৫৩ পয়েন্ট৷ ২০টি দেশের সাংবাদিকরা এই নির্বাচন করে৷

মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত

jamat logoএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

আজ সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশে পরিকল্পিতভাবে নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা স্বাক্ষ্য প্রদান করিয়ে সরকার  মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করে।”

তিনি বলেন, “দেশবাসী আশা করেছিল রিভিউ আবেদনে তিনি ন্যায়বিচার পাবেন। আজ আদালতের প্রদত্ত রায়ে দেশবাসী হতাশ হয়েছে। ১৯৭১ সালে জনাব মুহাম্মদ কামারুজ্জামান উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। এ বয়সের একজন তরুণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ কত গভীর ষড়যন্ত্রমূলক তা সকলের নিকট স্পষ্ট। মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার নেতৃবৃন্দকে হত্যা করে জামায়াতকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে ৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার দেশব্যাপী দুই দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করছি।”

পরাজিত সৈনিকের মতো বাসায় ফিরেছেন খালেদা

shajahannখালেদা জিয়া পরাজিত সৈনিকের মতো লেজ গুটিয়ে বাসায় ফিরেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সমন্বয় পরিষদের গণপদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন, বিজয় লাভ না করা পর্যন্ত তিনি বাসায় ফিরবেন না। কিন্তু তিনি আজ পরাজয় মেনে নিয়ে লেজ গুটিয়ে বাসায় ফিরেছেন।

কামারুজ্জামানের রিভিউয়ের রায় সোমবার

kamruzzama5মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষ হয়েছে।

সোমবার রায়ের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার সকালে প্রথমে আসামিপক্ষে শুনানি করেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর বিরতি দেওয়া হয়। বিরতির পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

শুনানিতে কামারুজ্জামানের ফাঁসির রায় বাতিল করে খালাসের পক্ষে চারটি যুক্তি দেখান খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, সোহাগপুর গ্রামে হত্যার ঘটনায় তিন সাক্ষীর বক্তব্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন ১১নং সাক্ষী হাসেনা বানু, ১২নং সাক্ষী হাফিজা বেওয়া ও ১৩নং সাক্ষী করফুলি বেওয়া। তাদের মধ্যে ১১নং সাক্ষী শোনা সাক্ষী।

অপর দুইজন সাক্ষী নিজেদেরকে প্রত্যক্ষদর্শী দাবি করলেও তারা জেরায় বলেছেন, স্বাধীনতার পরে তারা কামারুজ্জামানকে দেখেছেন। অর্থাৎ পরের দুইজন সাক্ষী প্রত্যক্ষদর্শী হলেও তাকে স্বাধীনতার পরে দেখেছেন। এ অবস্থায় এসব সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না।

দ্বিতীয় যুক্তিতে তিনি আদালতকে বলেন, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামিপক্ষে দু’টি বই দাখিল করা হয়েছে। ওইসব বইয়ে রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর সাক্ষ্যও আছে। সেখানে কামারুজ্জামানের নাম নেই। কিন্তু আপনারা সেই দুই বই গ্রহণ করেননি। কারণ, ওই বইগুলো ২০১১ ও ২০১২ সালে প্রকাশিত হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, ৪নং অভিযোগে ট্রাইব্যুনাল আসামিকে মৃত্যুদণ্ড দেন। আপিল বিভাগ এখানে সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। কারণে বলেছেন, ওই অভিযোগের সাক্ষীদের তথ্য সরাসরি হয়নি।  এই একই কারণে ৩নং অভিযোগে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখা যায় না। এ দু’টি শাস্তি অসামঞ্জস্যপূর্ণ। তাই আপনাদেও দেওয়া রায় পুনর্বিবেচনার যোগ্য।

সর্বশেষ যুক্তিতে খন্দকার মাহবুব বলেন, বিশ্বে যুদ্ধাপরাধের ৭টি বিচার হয়েছে। এর মধ্যে নুরেমবার্গ ও টোকিও ট্রায়ালে মৃত্যুদণ্ডের বিধান ছিলো। অপর ৫টিতে নেই। এমনকি গোটা বিশ্ব মৃত্যুদণ্ডের শাস্তি কমে আসছে। আমাদের দেশেও বিষয়টি বিবেচনার যোগ্য।

আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এর আগে দু’দফায় পিছিয়েছে শুনানির দিন। গত বুধবার (১ এপ্রিল) কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ বলে উল্লেখ করে চার সপ্তাহের সময়ের আবেদন জানানো হয়। ওইদিন চারদিন পিছিয়ে রোববার দিন পুনর্নির্ধারণ করেন আপিল বিভাগ। গত ৯ মার্চও শুনানির জন্য কার্যতালিকায় এলে প্রথমবার চার সপ্তাহের সময়ের আবেদন জানান আসামিপক্ষ। সেবারও কারণ হিসেবে খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কথা বলা হয়েছিল। এ আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১ এপ্রিল পুনর্নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।

গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনটি দাখিল করেন কামারুজ্জামানের আইনজীবীরা। পরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন ধার্যের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ মার্চ চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

মোট ৭০৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন আসামিপক্ষ।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির একই বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন।

এরপর ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানসহ তিন বিচারপতি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। অন্য দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মুস্তাফিজুর রহমান মৃত্যু পরোয়ানা জারি করে আইজিপি (প্রিজন) এর বরাবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান। পরে কারাগারে কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ জেলা কমান্ডার কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুক্তিযুদ্ধকালে ইসলামী ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন কামারুজ্জামান। ২২ এপ্রিল তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের ইসলামী ছাত্রসংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন। বৃহত্তর ময়মনসিংহ আলবদর বাহিনীর কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে এই বাহিনী ওই অঞ্চলজুড়ে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ ঘটায়।

কামারুজ্জামানের বিরুদ্ধে আনা মোট ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে সোহাগপুর গণহত্যার (৩ নম্বর অভিযোগ) দায়ে চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়েছে তার। এ অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

বিচারপতি ওয়াহহাব মিয়া সোহাগপুর গণহত্যায় কামারুজ্জামানকে অভিযুক্ত করলেও এ অভিযোগে তিনি তাকে যাবজ্জীবন দণ্ডের পক্ষে মত দেন। সেই সঙ্গে ১, ২, ৪, ৭ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে কামারুজ্জামানকে খালাস দেওয়ার পক্ষে মত দেন তিনি।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমানে প্রধান বিচারপতি) এসকে সিনহা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও  বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী সর্বোচ্চ সাজার পক্ষে মত দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসামির দণ্ড নির্ধারিত হয় মৃত্যুদণ্ড।

অন্যদিকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার (৪ নম্বর অভিযোগ) দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তিনি। এ অভিযোগে ট্রাইবুন্যাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিলেও সাজা কমিয়ে দিয়েছেন আপিল বিভাগ।

এ অভিযোগে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করা হলেও মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়।

দারাসহ ছয় হত্যার (৭ নম্বর অভিযোগ) দায়ে যাবজ্জীবন ও অধ্যক্ষ আব্দুল হান্নানকে নির্যাতনের (২ নম্বর অভিযোগ) দায়ে আরও ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত হয়েছেন তিনি। ট্রাইব্যুনালের দেওয়া এ সাজাও বহাল রেখেছেন আপিল বিভাগ।

তবে মুক্তিযোদ্ধা বদিউজ্জামান হত্যার (১ নম্বর অভিযোগ) দায় থেকে আপিল বিভাগ তাকে খালাস দেন। এ অভিযোগে ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন কামারুজ্জামান। এছাড়া ৫ নম্বর (১০ জনকে হত্যা) ও ৬ নম্বর অভিযোগে (টুনু হত্যা ও জাহাঙ্গীরকে নির্যাতন) ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে একমত হয়ে আপিল বিভাগও খালাস দিয়েছেন।