পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ফেরি
১৩ ঘণ্টার পরও মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার ডুবোচরে আটকে পড়া ডাম্পু ফেরি থোবাল উদ্ধার হয়নি।
১৩ ঘণ্টার পরও মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার ডুবোচরে আটকে পড়া ডাম্পু ফেরি থোবাল উদ্ধার হয়নি।
সদর উপজেলার উমেদনগরে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে ব্যাটারিচালিত অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে নয়টার দিকে হবিগঞ্জ-নবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে হবিগঞ্জ শহরতলীর অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী অটোরিকশা ও বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।
বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি’র গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নাগরিকের হাতে গুলি লেগেছে।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে ঘটেছে।
ভারতের সীমান্ত-রক্ষী বাহিনী বিএসএফ বলছে, নিহত ব্যক্তিটির নাম বিটন। তিনি চোরাচালানের জন্য অভিযুক্ত। সীমান্তের দুই দিকেই তার নাম পরিচিত দুষ্কৃতিদের তালিকায় রয়েছে।
কিন্তু বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের ভেতরে এসে গুলি চালানোয় তীব্র অসন্তোষ জানিয়েছে বিএসএফ।
বিএসএফের উত্তরবঙ্গ সীমান্ত অঞ্চলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “ভারতীয় সীমান্তের প্রায় দশ গজের মধ্যে থেকেই বিজিবি সদস্যদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, গুলির খোসা প্রভৃতি পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো একটি পতাকা বৈঠকের সময়ে বিজিবি অফিসারদের দেখানোও হয়েছে।”- বিবিসি
বিশ্বকাপে দারুণ সাফল্য দেখালেও ওপেনিং জুটিতে রান দেখেনি বাংলাদেশ। এ নিয়ে সেই অস্ট্রেলিয়া থেকেই নাখোশ ছিলেন অনেকে। মেলবোর্নের টিম হোটেলে এ ব্যাপারটি নিয়ে বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরাসরিই এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সিডনিতে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে কোচ হাথুরুসিংহও ওই ব্যাপারটি নিয়ে হতাশা প্রকাশ করেন, যা নিয়ে কাল আবার বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয় ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙা হয়েছে বলেও অসন্তোষ প্রকাশ করেছেন। তবে পাকিস্তান সিরিজের সামনে সেই কোচের সঙ্গে পরামর্শ করেই দল নির্বাচন করেছেন নির্বাচকরা, যেখানে বিশ্বকাপ দলে একাধিক পরিবর্তনের পক্ষেই মত দিয়েছেন কোচ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দলের স্পিন বোলিং কম্বিনেশনে বৈচিত্র্য আনতে চেয়েছেন নির্বাচকরা। সে কারণেই দলে দেখা যেতে পারে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কার বদলে লিখনকে রাখা হয়েছে তা গতকাল পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে বোর্ড সভাপতির কাছে সিরিজের স্কোয়াড তুলে দিয়েছেন নির্বাচকপ্রধান ফারুক আহমেদ, যা আজকালের মধ্যেই প্রকাশ করবে বোর্ড।
বিসিবি সূত্রের খবর, ওই স্কোয়াডে দুটি পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে তামিমের জুটি করা হচ্ছে ঘরোয়া আসরে দারুণ ফর্মে থাকা ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। বিশ্বকাপে ইনজুরিতে পড়া এনামুল হকের পরিবর্তে সুযোগ পাওয়া ইমরুল তিন ম্যাচে করেছিলেন মাত্র নয় রান। তাই পাকিস্তান সিরিজে তাকে বাইরে রেখেই লিটনকে নেওয়া হচ্ছে। এবারের জাতীয় লীগে রংপুরের হয়ে ম্যাচপ্রতি ৮৫.৩৩ গড়ে সর্বোচ্চ এক হাজার ২৪ রান করেছেন লিটন দাস। ঢাকা প্রিমিয়ার লীগেও আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭১৪ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে তার, ‘আমরা একজন তরুণ ক্রিকেটারকে তখনই জাতীয় দলের জন্য নির্বাচন করি, যখন সে ফর্মের চূড়ায় থাকে। সেদিক থেকে লিটন কিছুটা এগিয়ে। তবে জায়গা পাওয়ার দৌড়ে রনি তালুকদারও রয়েছে।’ ফতুল্লায় বিসিএলের ম্যাচ দেখতে গিয়ে লিটনেরও ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়ার ইঙ্গিত দেন নির্বাচকপ্রধান ফারুক আহমেদ। ওয়ানডেতে লিটনকে সুযোগ দিয়ে টেস্টে তামিমের সঙ্গে রনি তালুকদারকে রাখার চিন্তাও করছেন নির্বাচকরা। নারায়ণগঞ্জের ছেলে রনি এবারের জাতীয় লীগে ডাবল সেঞ্চুরি করে নজরে এসেছেন। টানা তিনটি সেঞ্চুরিও আছে তার এবারের লীগে। জাতীয় লীগে ৭০.৬৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন রনি তালুকদার।
ওপেনিংয়ে পরিবর্তনের পাশাপাশি বোলিংয়ে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন নির্বাচকরা। বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে চার পেসার_ মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ আর আল-আমিন হোসেনকে রাখা হয়েছিল। পরে অবশ্য আল-আমিনের পরিবর্তে ডাকা হয় শফিউলকে। তবে এবারে ঘরের মাঠে চার পেসার নয়, তিন পেসার রাখার পক্ষেই মত দিয়েছেন অনেকে। তাই স্পিন বিভাগ জোরদার করতে জুবায়েরকে অন্তর্ভুক্ত করা হতে পারে। বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, তবে এবারে সেটা ১৪ জনের হতে পারে। সে ক্ষেত্রে তাইজুলের বদলে দেখা যেতে পারে জুবায়েরকে।তবে স্কোয়াডে মুমিনুলের থাকা নিয়ে কোচ হাথুরুসিংহের একটি মন্তব্য নির্বাচকদের বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। মুমিনুলের ব্যাপারে বলতে গিয়ে কোচ বলেছিলেন, ‘ওয়ানডেতে তিন নম্বর জায়গাটিতে সৌম্য তার অবস্থান করে নিয়েছে। এখন মুমিনুলকে তার সেরাটা প্রমাণ দিয়ে আসতে হবে।’ তাহলে কি মুমিনুল থাকছেন না ঘরের মাঠে ওয়ানডে সিরিজে?এ প্রশ্নের উত্তর জানতে এখন শুধুই অপেক্ষা।
যুক্তরাষ্ট্র বলছে, তারা ইয়েমেন হুতি যোদ্ধাদের সাথে লড়াইরত সৌদি যৌথ বাহিনীকে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
প্রেসিডেন্ট আবেদ রাব্বো মানসুর হাদির বিরুদ্ধে লড়াইরত হুতিরা সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের বহু জায়গা দখলে নিয়েছে।
আর আহত হয়েছে অন্তত দুই হাজার জন।
ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪ জনই শিশু।- বিবিসি
এবার ‘হিন্দুত্বের ধ্বজাধারী’দের নিশানায় বিখ্যাত অভিনেতা কমল হাসান! ট্রেলারেই বাজিমাত করে দিয়েছে তার আগামী ছবি ‘উত্তমা ভিলেন’। কমল হাসানের অন্যান্য ছবির মতো এই ছবিও যে ভারতীয় সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে বললে বাহুল্য হবে না। এহেন তামিল ছবি ‘উত্তমা ভিলেন’ নিষিদ্ধ করার দাবি করল কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
ভিএইচপি-র দাবি, ‘উত্তমা ভিলেন’ ছবিতে ‘ইরানিয়ান নাড়াগম’ গানটিতে যে কথাগুলি ব্যবহার করা হয়েছে, তা নাকি হিন্দু পুরাণের দুই চরিত্র প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। এর জেরে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগছে। ‘উত্তমা ভিলেন’ মুক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছে ভিএইচপি। দলের নেতা কেএল সাথিয়ামুর্তীর কথায়, ‘ভগবান বিষ্ণুর ভক্তদের ভাবাবেগে আঘাত লাগছে গানটির কথায়। প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে।’
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লৌখনো শহরের পুলিশ বিশৃঙ্খল জনসমাবেশ ছত্রভঙ্গ করতে ড্রোন দিয়ে মরিচের গুড়া ছেটানোর উদ্যোগ নিয়েছে।
কিছু ড্রোন কেনাও হয়েছে যেগুলোর একএকটি দুকেজি পর্যন্ত মরিচের গুড়া নিয়ে উড়তে পারবে।
নগরের সিনিয়র একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র বলছে, বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণে লাঠি পেটা করার চাইতে এ ব্যবস্থা অনেক সহনীয়।
উত্তর প্রদেশের অনেক জায়গাতেই পর্যবেক্ষণের জন্য পুলিশ এসব দুর-নিয়ন্ত্রিত উড়ন্ত যান বা ড্রোন ব্যবহার করছে।
কিন্তু ড্রোনকে অস্ত্র হিসাবে ব্যবহারের উদ্যোগ এই প্রথম।
লৌখনো পুলিশের অভিনব এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এই উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ আবার লিখছেন, পুলিশের এই ড্রোনগুলোকে অনেকেই ভূপাতিত করার চেষ্টা করবে।
অনেকে আবার আশঙ্কা করছেন আকাশ থেকে নির্বিচারে এ ধরণের মরিচের গুড়া ছড়ালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা নিরপরাধ পথচারীরাও তার শিকার হবে।- বিবিসি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের বিচার প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে পুরো মামলার স্বাধীন রিভিউ দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷ মামলার প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এইচআরডাব্লিউ-র মন্তব্যকে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন৷
মঙ্গলবার এইচআরডাব্লিউ-র এক বিবৃতিতে বলা হয়, ‘‘গুরুতর ত্রুটিপূর্ণ বিচার সত্ত্বেও ৬ এপ্রিল মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বাংলাদেশের সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার পথ প্রশস্ত হলো৷”
বিবৃতিতে বলা হয়, ‘‘রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি ২০১৫ সালের ৫ই মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ডের রায়ের স্বাধীন রিভিউ চেয়ে আবেদন করেন৷ মেরিটের ভিত্তিতে তার আবেদনের শুনানি না করে দেশটির সর্বোচ্চ আদালত সংক্ষিপ্ত আদেশে আবেদন খারিজ করেন এবং মৃত্যুদণ্ড বহাল রাখেন৷”
এইচআরডাব্লিউ-র এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘বাংলাদেশ সরকারের উচিত মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করা৷ আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে মৃত্যুদণ্ড অসংগতিপূর্ণ৷ মৃত্যুদণ্ড অপরিবর্তনীয় ও নিষ্ঠুর শাস্তি৷ এটা আরও খারাপ হয় যখন বিচারব্যবস্থা এ ধরনের শাস্তি পুরোপুরি পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়৷ ন্যায়বিচার লঙ্ঘনের ক্রমাগত ও বিশ্বাসযোগ্য অভিযোগ এবং নিরপেক্ষ বিচারিক পুনর্বিবেচনার অভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে৷”
এর প্রতিক্রিয়ায় ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা দেশের সর্বোচ্চ আদালতের রায় পেয়েছি, সেই রায়ের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে৷ এইচআরডাব্লিউর মন্তব্য অসতর্ক অবস্থান থেকে করা হয়েছে৷”
তিনি বলেন, ‘‘কোনো আন্তর্জাতিক সংস্থা যদি কোনো দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলেন, তাহলে সেটি সে দেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলা হয়, যা কিনা সেই দেশের জন্য হুমকিস্বরূপ৷”
তুরিন আফরোজ বলেন, ‘‘এইচআরডাব্লিউ এর আগে একই ধরণের মন্তব্য করে বাংলাদেশের আদালতে মাফ চেয়েছে৷ তারা মৃত্যুদণ্ডের বিরোধিতার নামে যুদ্ধাপরাধীদের রক্ষায় কাজ করছে৷ কারণ এই বিচারে কোনো অস্বচ্ছতা নেই৷ আপিলে এমনকি প্রাণভিক্ষার সুযোগ রয়েছে৷ তারপরও তারা বলছে বিচার ত্রুটিপূর্ণ৷ কিন্তু কিভাবে ত্রুটিপূর্ণ তারা তা বলছে না৷”
তিনি আরো বলেন, ‘‘এইচআরডাব্লিউকে যারা অর্থ দেয় তাদের নাম পরিচয় গোপন রাখে সংস্থাটি৷ তাদের বাংলাদেশের যুদ্ধপরাধীরা অর্থ দিয়েছে কিনা তা স্পষ্ট করা উচিত৷”
প্রসঙ্গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন৷
এর আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২৷ এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বছরের ৩ নভেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন৷ গত ১৮ ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়৷ এর পর ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়৷ ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করা হয়৷- ডিডব্লিউ
বগুড়ায় শুক্রবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে জেলার প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯২ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৮ হাজার ঘরবাড়ি। ওই দিন ঝড়ে নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন দুই শতাধিক।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়ার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯১ হাজার ৮৯৪টি পরিবার ও ৪ লাখ ১৩ হাজার ৭০৪ মানুষ।
এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ২৮ হাজার ৬৬৭ এবং আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৭০ হাজার ৩০১টি এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬টি ও আংশিক ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৭টি।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম জানান, এ পর্যন্ত ঝড়ে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
আরও সহায়তা চেয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চন্দিদাস কুন্ডু জানান, সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৫শ’ হেক্টর জমির শাক-সবজি, ১শ’ হেক্টর জমির কলা ও দেড়শ’ হেক্টর জমির ভুট্টা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে এখনও সম্পূর্ণ ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ায় হারিয়ে যাওয়ার চারদিন পর অটিস্টিক এক শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘন জঙ্গল থেকে মঙ্গলবার জীবিতাবস্থায় উদ্ধারের পর পুলিশ বলেছে, এটি একটি অলৌকিক ঘটনা।
লেক এইলডন ন্যাশনাল পার্কের ক্যাম্পসাইট থেকে তিন কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলে পুলিশের হেলিকপ্টার লিউক শ্যামব্রুককে(১১) চিহ্নিত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ সময়ে সে পানিশূন্যতায় ভুগছিল এবং তার শরীর একেবারে হিম অবস্থায় ছিল।
ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডার রিক নুগেন্ট সাংবাদিকদের বলেন, যেকোনো দিক থেকেই বিষয়টিকে দেখা হলে একে অলৌকিক ঘটনা মনে হয়। কারণ জঙ্গল কী ঘন আর ঠান্ডা। এছাড়া সকালের অধিকাংশ সময়ই বৃষ্টি ছিল।
শুক্রবার হারিয়ে যাওয়ার পর সোমবার লিউকের পরা একটি ক্যাপ দেখতে পেয়ে প্রথমবারের মতো উদ্ধারকারীদের মনে আশা জাগে।
এর আগে তারা বলেছিল, বাচ্চাটি হয়তো ইচ্ছেকৃতভাবে লুকিয়ে রয়েছে। এছাড়া তার পানির প্রতিও আগ্রহ রয়েছে। ফলে পুলিশ লেকেও তাকে খোঁজাখুঁজি করে।
এছাড়া তার পরিবারও বলেছিল, লিউক উদ্ধারকারীদের ডাকে সাড়া নাও দিতে পারে। কিংবা সে যে হারিয়ে গেছে এ উপলব্ধিও তার নাও থাকতে পারে।
এদিকে পুলিশ কর্মকর্তা ছেলেটির জীবনীশক্তির প্রশংসা করেছেন। এছাড়া তাকে জীবিত ও নিরাপদে উদ্ধারের ঘটনায় সকলেই বিমূঢ় উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই চমৎকার খবর।